এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৯:২৮6120
  • হে ভগবান, এর পর বলবে কি তৃপ্তি করে এক গ্লাস চিরতার জল খেলাম!
  • সুদীপ্ত | ২৪ মে ২০১২ ০৯:২৫6119
  • আজ অনেক দিন পর দু ক্রোশ দৌড়ে এলুম হঠাৎ! বেশ আমোদ পেলুম :)
  • প্পন | ২৪ মে ২০১২ ০৮:৪৫6118
  • লুরুতে সত্যি ঘাম বাড়ন্ত। ওয়ার্কআউট করলে অবশ্য অন্য কথা।
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:৩১6117
  • আমার আরো রেসিপি আছে কিন্তু সব এখানে দিয়ে দিলে আমার বাড়ি এলে খাওয়াবো কী?
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:২৮6115
  • দমুদিকে আরশোলা থেকে বাইকোলা সবাই ভয় খায়।
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৮:২৮6116
  • বাড়ীতে হেল্পিং হ্যান্ড থাকলে তাকে দিয়ে সব্জী কাটিয়ে, ম্মশলা ব্লেন্ড ইত্যাদি করে ফ্রিজ ভরে রাখলে সপ্তাহান্তে অনেক হাবিজাবি রান্না করা যায়।

    বাড়ীতে হেল্পিং হ্যান্ড না থাকলে হাত খালি থাকলে বা যার হাত সবসময় খালি থাকে তাকে দিয়ে এই কাজ গুলো করা/করানো যায়।
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:২৬6114
  • দেশী আর আমেরিকান রেসিপির তফাৎ - এ দেশের সাওয়ার ক্রীম দিলে আদা রসুন দেবার দরকার হবে না :)
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:২৪6111
  • তবে এই গরমেও ব্যাংদির ঘাম বাড়ন্ত শুনে চিন্তায় আছি
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৮:২৪6112
  • লে, অভ্যু আগেই দিয়ে দিয়েছে ☺
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৮:২৪6113
  • চিকেন কে দই, আদা রসুন বাটা, লঙ্কা, নুন ইত্যাদি দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দাও।
    যেদিন হাতে সময় থাকবে সেদিন অনেকটা পেঁয়াজ ফাইন স্লাইস করে ডিপ ফ্রাই করে রেখে অ্যার টাইট বাক্সে ভরে ফ্রিজে রেখে দাও, এটা কাজের লোকও করতে পারে।

    এবার ম্যারিনেটেড চিকেনে ঐ ভাজা পেঁয়াজ, হলুদ ভালো করে মিশিয়ে মাইক্রো ওভেনে ২০ মিনিট মত রান্না কর। চাইলে টম্যাটো, কাঁচা লঙ্কা ইত্যাদি দিতে পারো।
  • | ২৪ মে ২০১২ ০৮:২১6109
  • আমি মাত্র ৪০ মিনিটের চেষ্টায় পেট্রোলের পর্ব চুকিয়ে এসেছি। এখন মাসখানেক অন্তত নিশ্চিন্ত। তাও ডানদিক দিয়ে একটা বাইক সুড়ুৎ করে মাঝে ধুকে পড়ার চেষ্টা করছিল, আমি জানলা নামিয়ে চশমা আদ্ধেক খুলে কটমটিয়ে তাকাতেই বলে 'না না আপনি নিন না, আমি আপনার পেছনেই আছি'। কিন্তু গাদাখানেক লরি কেন দাঁড়িয়েছিল কে জানে!! এরা আবার কবে থেকে পেট্রোলে চলে!!
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:২১6110
  • বেশ খানিকটা সাওয়ার ক্রিমে মুরগির ঠ্যাং ম্যারিনেট করে রাখো - ৩ থেকে ৬ ঘন্টা - নুন আর অল্প হলুদ দিতে ভুলো না। এবার বেশ খানিকটা পেয়াজ ভেজে নিয়ে সবসুদ্ধ মুরগি দিয়ে ঢেকে দাও - দরকার হলে গরম জলের ছিটে দিও সেদ্ধ না হওয়া পর্যন্ত। ঘটিদের জন্যেও আলু না দেওয়াই ভালো।
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:১৭6108
  • সাওয়ার ক্রীম দিয়ে চিকেন বানাবে? সহজে হয় - খেতেও ভালো।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ০৮:১৪6107
  • নাঃ, আমি সময়, শ্রম, ঘাম কোনোটাই দিতে পারব না। সবগুলো ই বাড়ন্ত।
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:১৩6106
  • ভেবে দেখি - আমি ননভেজ একটু সময় নিয়ে বানাই।
  • ব্যাং | ২৪ মে ২০১২ ০৮:১১6105
  • ও অভ্যু এরম সহজ দেখে একটা ননভেজ রেসিপি দে না?
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৮:০০6104
  • রান্না করাতে হবে না, বেক করো। অল্প একটু অলিভ অয়েলে নুন, শুকনো ডিল আর মিন্ট, চাই কি একটু রোজমেরি আর বেসিলও দিতে পারো, সব একসাথে মেখে নাও। এবার একটা পাত্রে বড় বড় করে কাটা ফুলকপি, ব্রকোলি, আলু, রাঙ্গা আলু, সবুজ আর হলুদ জুকিনি, গাজর - আরো যা যা সবজি পারো দিয়ে ওই তেলটা আচ্ছা করে মাখিয়ে দাও। এবার ৩৫০ ডিগ্রীতে আধঘন্টা বেক করে খেয়ে নাও। ঝামেলা নেই, পুষ্টিকর ও সুস্বাদু।
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৭:৫৯6103
  • তাহলে খাচ্ছ কি? ম্যাগি আর ডাল-ভাত সেদ্ধ?
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৭:৫৮6102
  • আমেরিকার টই-এ সবাই বাড়ীর কাজের হিসাব দিচ্ছে দেখলাম। তাতে কয়েকটা কাজ মিসিং দেখলাম, যেমনঃ
    ১। নিয়মিত রান্নাঘরের স্লাব, গ্যাস অবং মাঝে মাঝে মাইক্রো ওয়েভ/ আভেন পরিষ্কার করা।
    ২। রান্নাঘরের বাসনপত্র গুছিয়ে রাখা।
    ৩। খাবার টেবিল সেট করা, খাওয়া শেষ হলে পরিষ্কার করা।
    ৪। রোজ বিছানা ঝাড়া।
    ৫। বাচ্চা থাকলে ঘর নোংরা করবেই, সেগুলো পরিষ্কার করা।
    ৬।জামাকপড় ইস্ত্রি/ভাঁজ করা এবং সেগুলো কাবার্ডের ঠিকঠাক জায়গায় রাখা।

    আমেরিকায় মনে হল একেবারেই ধুলো হয় না, তাই ডাস্টিং বাদ দিলাম, কিন্তু এই বাকি কাজ গুলো কি সপ্তান্তের দু-তিন ঘন্টা বাড়ীর কাজের মঝ্যে ইনক্লুডেড?
  • পাই | ২৪ মে ২০১২ ০৭:৪৬6101
  • আমি তো গত পাঁচ হপ্তা ধরে বাজারই করিনি।
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৭:৪৫6100
  • সাপ্তাহিক বাজারের একটা স্ট্যান্ডার্ড চোথা বানিয়ে রাখলেই হয়, তাতে সারারণতঃ জিনিস বেশী হয়ে যায় অনেক সময়, কিন্তু কম পড়ে না।
  • পাই | ২৪ মে ২০১২ ০৭:৪২6099
  • অভ্যু, সেটা অবশ্য ঠিক।
  • পাই | ২৪ মে ২০১২ ০৭:৪১6098
  • আমি রান্না করি সেটা কেউ চায়না। রসুনরা চায়না, টমেটোরা চায়না।নইলে সবাই নেই হয়ে গিয়ে একদিনের এই নূরজাহানী সাধে ও স্বাদে জল ঢেলে দিতো না।
  • ঝিকি | ২৪ মে ২০১২ ০৭:১৭6097
  • টুন দা, কাল বাড়ী চলে গেছিলাম। সপ্তাহান্তে সময় পেলে দেখব ঐ সেটটা পকেট এবং কাঁধের পক্ষে কতটা ভারী। তবে বেড়াতে বেরোলে আমার কাঁধে আরও একটা ব্যাগ থাকে যাতে ২/৩ প্যাকেট জুস, দুধ, ওয়েট/ড্রাই টিস্যু, সানব্লক ক্রীম ইত্যাদি নাবিধ জিনিস থাকে ☻
    জুনের মাঝামাঝি সিঙ্গাপুর যাওয়ার কথা আছে, পছন্দ হলে তখন কিনে নেব।
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৭:১৩6096
  • ম্যাগির কোনো কিছুই খুব খারাপ হওয়া কঠিন, তবে ভালো হওয়া আরো বেশি শক্ত।
  • Sibu | ২৪ মে ২০১২ ০৭:০৯6094
  • ম্যাগির চাপাটি কেমন হবে ভাবছি। খুব খারাপ হবে না মনে হয়। তবে একটু চামড়া-চামড়া হতে পারে।
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৭:০৯6095
  • আমি জানতাম ধরতে পারলে কলিদিই পারবে :)
  • kk | ২৪ মে ২০১২ ০৭:০৫6093
  • ও, অভ্যু খুকি বুঝি? কি কান্ড আমি এদ্দিন অন্যরকম জানতাম ! :))
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৭:০৪6092
  • নতুন মীরাক্কেল কোথায় দেখা যায়?
  • Abhyu | ২৪ মে ২০১২ ০৭:০২6091
  • আমি অবশ্য ট্রেডার্স জোস থেকে রুটি কিনি - তড়কা বানিয়েছি নিজে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত