এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৫622273
  • ওই আর্টিকেল থেকে এইটাই বেরোলো। সামারি এইরকম লেখা যায়ঃ

    গোয়াতে ইল্লিগাল মাইনিং নিয়ে একটি লেখা লিখেছিলাম। তরুণ তেজপাল ছাপেননি। কারণ প্রশাসন আর তেহেলকা একে অপরের পিঠ চুলকোচ্ছেন (প্রবন্ধের শিরোনাম এইটাই, "আমি তোমার পিঠ চুলকোই তুমি আমার")। কিভাবে চুলকোচ্ছেন? না বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ কেটে ফেলেছেন। তারপর "কে জানে আরও কতো গাছ কাটলেন তেজপাল" বলে একটি দীর্ঘশ্বাস।

    পড়ে, আমি যাকে বলে হতভম্ব। :)
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৯622274
  • এসার কি ইল্লিগাল কাজ করেছে প্রশ্নটা এইখানে রিডিউস করে এনে লাভ নেই। ২জি স্ক্যামে এসারের রুইয়াকে গ্রিল করা হয় লুপ টেলেকমের সাথে যোগ নিয়ে। এছাড়া এসার কংগ্রেসকে কত কোটি টাকা দিয়েছে সেটা, ২০০৯-এর হিউম্যান রাইটস রিপোর্ট অনুযায়ী কতটা আদিবাসী জমি দখল এবং আদিবাসী উচ্ছেদে জড়িত ছিল এসব নিয়েই এসারের কথা উঠেছে।
  • রোবু | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫622275
  • চিট ফান্ড মাত্রই ফ্রড নয়। পঞ্জি স্কিম হচ্ছে ফ্রড। অনেকেই চিট ফান্ডের সাথে পঞ্জি স্কিম গুলিয়ে ফ্যালেন।
    চিট ফান্ড নিয়ে সেবি আর আই আর ডি এ (সম্ভবতঃ) -এর গাইডলাইন্স রয়েছে। সেগুলো অক্ষরে অক্ষরে ফলো করলে চিটফান্ড আর ফ্রড থাকে না।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:৪১622276
  • ঈশান আমিও তোমার সময় বুঝে অবস্থান নেওয়া দেখে কিঞ্চিৎ হতভম্বই হচ্ছি।

    গোয়া সরকারের ইল্লিগাল মাইনিং এর রিপোর্ট তরুণ ছাপেনা। এর পরে পরেই গোয়া সরকার থিংকফেস্টে প্রচুর টাকা দেয়। এইটাকে পুরোপুরি চেপে গিয়ে কাঁঠাল গাছে ফোকাস করাটার উদ্দেশ্য কি শুধুই তর্ক চালিয়ে যাওয়ার জন্য?
  • pinaki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:৪৭622277
  • অর্পণ আর রোবু কি বলতে চাইছে কেডিসিং এর অ্যালকেমিস্ট আইনি চীটফান্ড আর সুদীপ্ত সেনের সারদা বেআইনি? সেরকম হলে আমিও জানতে চাই কোন যুক্তিতে?
  • রোবু | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪622281
  • না, আমি সেরকম কিছু বলিনি। আমি জাস্ট ডেফিনিশন হিসেবে বললাম।
    অ্যালকেমিস্ট এর ফিন্যান্সিয়াল ইরেগুলারিটিজ আছে কিনা জানিনা। থাকলে, সেবি-র গাইডলাইন না মানলে, সেটাও সারদার মতই ফ্রড।
    আমার দৃঢ় ধারণা, ঠিকমতো তদন্ত করলে বেরোবে, পঃবঃতে চলা সব চিটফান্ডই ফ্রড করে।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:৫৪622279
  • যাস্লা আমি এর মধ্যে কোদ্দিয়ে এলাম!
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:৫৯622284
  • অ। পাই আমার নাম নিয়েছে। না কেডি সিংকে আমি সার্টিফাই করিনি কোনদিনও। আর ১% চিট ফান্ড হয়ত পঞ্জি স্কিমে চলে না আর স্বাভাবিক বুদ্ধিতে বলে তারা মিডিয়া, খবরের কাগজ এসব নিয়ে অ্যালকেমিস্টের মত এত বিশাল মহীরুহে কোনদিনই পরিণত হবে না।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:০২622285
  • এটা দেখবোনা কেন ? কে ডি সিং, চিট ফাণ্ড দিয়ে সার্চ দিলেই এটা পাওয়া যাচ্ছে। এটা জুনের রিপোর্ট। এবং এটার থেকে ওরা ফ্রড করেছেই, এরকম কিছু বোঝা যাচ্ছে না।
    এটা ওদের বক্তব্য ছিল ঃ "Alchemist is a law abiding professional group. The group has been in business for the last 32 years and has never defaulted in any repayment to its investors be it institutional, banks or public in any form."
    রিপেমেণ্টে ডিফল্ট না করলেও ফ্রড ? এটা বুঝতে পারিনি বলেই বারবার প্রশ্নটা করছি।
  • রোবু | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:০৬622286
  • রিপেমেণ্টে ডিফল্ট না করলে ফ্রড হতে পারে না কেন? সেবি-র গাইডলাইন্স না মানলেই হবে!
  • pinaki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:০৭622287
  • হার্ডনিউজের আর্টিকলটা যদ্দূর মনে হল জুন মাসের। মানে তেজপালের উপর মব লিঞ্চিং শুরু হওয়ার আগেই। ওটায় তহেলকা আর কেডিসিং নিয়ে লিখেছে বলে মনে হল।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:০৯622288
  • হার্ডনিউজটা দেখলাম। তার মানেই জুন মানেই জানা ছিল, তেহেলকা আর কেডি সিং এর কানেকশন নিয়ে।
  • pinaki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:১২622289
  • মানে সেবি তদন্ত করছে, হুইপ লাগাচ্ছে, তার পরেও কেডিসিং ক্লীন কিনা সেই নিয়ে কনফিউশন!!!!!!!!!! মানে তদন্তে দোষী না হওয়া অব্দি কোনো অবস্থান নেওয়া যাবে না - এইতো?
  • aka | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:১৫622290
  • হ্যাঁ, তার আগে হলেই লিঞ্চিং।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮622291
  • দেখলাম ওদের টাকা ফেরত দিতে বলেছে।
  • maximin | ০৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১622294
  • He was so engrossed in his insipid defence of his own ‘heroism’ that he missed one important little fact – that the Tehelka ThinkFest website displays three Tehelka covers to showcase the magazine’s “iconoclasm”; the first of these three, is by the same ‘poorly-performing’, incompetent reporter, (reference a story on Suresh Kalmadi),
  • pinaki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০০:৫৮622295
  • যত দেখছি এগুলো তত কনভিন্সড হচ্ছি যে মব লিঞ্চিং এর কোনো ব্যাপার এর মধ্যে নেই। উপরের লেখাটা আর সব বিতর্ক তো নভেম্বরের শুরুতে। এমনকি তেজপাল এই রিপোর্টারের অভিযোগের বিরুদ্ধে নিজেকে ডিফেন্ড করে লিখেওছে। http://www.hindustantimes.com/comment/columnsothers/albert-pinto-ko-gussa-kyon-aata-hai/article1-762912.aspx। তারপর ধরা যাক এই লেখাটাঃ http://kafila.org/2011/10/12/everybody-loves-a-good-war-tehelka-and-essar-bobby-kunhu/। এটাতো অক্টোবরের। গোয়ার মাইনিং মাফিয়া আর এসারের স্পন্সরশিপ, কেডিসিং এর ইনভলভমেন্ট - এগুলো যে তহেলকাকে তার প্রিন্সিপালড অবস্থান থেকে সরিয়ে দিতে শুরু করেছে - এটাই মূল অভিযোগ যা লাস্ট কয়েক মাস ধরেই ঘুরপাক খেতে শুরু করেছে। কোনো অবস্থাতেই এগুলো জাস্ট একটা লোক কাদায় পড়েছে বলে তার দিকে ঢিল ছোঁড়া নয়। আমি ঈশানকে এই বিতর্কগুলো (জাস্টিফায়েড হোক হোক বা পার্সোনাল স্কোর সেটলিং হোক) টাইম সহ ফলো করতে বলব। কখনই এটা বলা যাচ্ছে না এটা জাস্ট তেজপাল এই কেসে ফেঁসে যাওয়ার পরে শুরু হয়েছে। হতে পারে কেসে ফেঁসে যাওয়ার পরে অন্যান্য যৌন হেনস্থা ইত্যাদির অভিযোগগুলো ফ্লোট করতে শুরু করেছে। কিন্তু নীতি বিষয়ক অভিযোগ তার আগে থেকেই।

    ইন্টারেস্টিংলি থিংকফেস্টের রিপোর্টিং হিসেবে তহেলকায় এই লেখাটা দেখলামঃ

    http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws071111Environment.asp

    দেখে মনে হওয়া কি খুব আশ্চর্য যে তহেলকা স্পনসরশিপের বিনিময়ে এসার বা কেডিসিং এর মুখ উজ্জ্বল করার দায়িত্ব নিয়েছে?
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ০১:১০622296
  • বিটিডব্লিউ, তেহেলকা মোদীর স্নুপগেটের খবর নিয়েও একমাস বসেছিল। আরো বহু মিডিয়া হাউসও বসেছিল। শিভমের লেখাটা থেকে -

    Just before Tejpal, the big story in the media was Narendra Modi’s Snoopgate. Tehelka had that story for a month but chose not to run it. Many media houses also had the story but chose not to run it. Fear of Modi. In other words, Tehelka was no different than the rest of the media anymore, when it came to Modi. It may not be incidental that one of Tehelka‘s advertisers and Thinkfest sponsors was Mr Narendra Modi’s favourite industrial group, Adani, against which Tehelka wrote a lot of stories in 2011-12 but mysteriously stopped doing so one day.

    thinksponsors এখানে থিংক্ফেস্টের ব্যানারে অদানির নাম দেওয়া ছবি

    And who finally put out Snoopgate? Aniruddha Bahal’s Cobrapost and Ashish Khetan’s Gulail. Both Bahal and Khetan are ex-Tehelka journalists. In other words, if there is such a thing as the ‘idea of Tehelka‘, it was already outside of Tehelka. Neither the struggle against Hindutva nor socially responsible journalism were born with Tehelka. Neither secularism nor journalism will die with Tehelka. The baton had already been passed on to others since Tehelka had become more of an ‘arts and dinner club’.

    অনিরুদ্ধ বাহল তেহেলকার ফাউন্ডার, শুধু জার্নালিস্ট না।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০২:০৩622297
  • আমি নিশ্চয়ই টাইম সহ ফলো করব। একটু পরেই শুরু করব। কিন্তু লক্ষ্যণীয় এই, যে, এগুলি পিনাকিও জানতনা।

    এটা হল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা এক্ষেত্রে আরো জরুরি। সেটা হল, এগুলো, কমরেড আইডিওলজিকাল ডিবেট। এর আগে যেটুকু যা হয়েছিল। থিংক ফেস্টে স্পনসরশিপ নেওয়া উচিত কিনা। কেডি সিং এর কোং এর ইনভেস্টমেন্ট নেওয়া উচিত কিনা। ইত্যাদি। পিনাকিরই ভাষায়, এগুলো "এগুলো যে তহেলকাকে তার প্রিন্সিপালড অবস্থান থেকে সরিয়ে দিতে শুরু করেছে", সেটা আদর্শগত বিতর্কের বিষয়।

    এগুলো যেটুকু লেখা হয়েছে এতদিন, তা আদর্শগত বিচ্যুতির সমালোচনা হিসেবেই করা হয়েছে। ঠিক ভুল যাই হোক। কিন্তু এই মূহুর্তে, মিডিয়া এবং আপনারাও অনেকাংশে যেটা করছেন, সেটা হল, আদর্শগত বিতর্ক অকে ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জুড়ে দেওয়া। এটার মানে একটাই। তহেলকা নামক প্রতিষ্ঠানটিকে তার সমগ্রতা নিয়ে ক্রিমিনাল অফেন্সের সঙ্গে জুড়ে দেওয়া। অদর্শগত ডিবেটের বদলে। এটা করে কার কি লাভ? তেহেলকার চেয়ে টাইমস নাও বা এনডিটিভি কি যথেষ্ট খারাপ না?

    এর মানে এই নয়, যে, তেহেলকার সব ভালো। আমি সমালোচনা গুলো রাখতেই বলছি। কিন্তু আদর্শগত বিতর্ক আর ক্রিমিনাল অফেন্স এর জায়গাটা আলাদা করা দরকার। দুটোর জায়গা এক নয়।
  • pinaki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০২:৩৫622298
  • আমি তো কোনোকিছুই জানতাম না। থিংকফেস্ট বলে যে একটা ব্যাপার হয় - সেটাও জানতাম না। এই বাজারে এগুলো জানলাম। আসলে তহেলকা আর তরুণ তেজপাল এতটাই সমার্থক যে এইটা এক্ষেত্রে হতই। তহেলকার আইডিওলজিকাল ডেভিয়েশন মানে তো আসলে তরুণ তেজপালের ডেভিয়েশন। কাজেই যে লোকটা গতকালই বলছিল যে তরুণ তেজপাল লোকটা নীতির জায়গায় ভোগে গেছে, সে যখন দেখবে যে তার পরের দিনই তরুণ সেক্সুয়াল অ্যাসল্ট এর কেস খাচ্ছে, তখন তো সে বলবেই যে দেখেছো বলেছিলাম না এই লোকটা আর সেই লোক নেই। কিন্তু তার মানে তো এই নয় যে লোকটা ডেভিয়েশনের কথাটা আগে তোলে নি, এখন মওকা বুঝে তুলছে। সে তো যখন দেখেছে তখনই তুলেছে। তেমনি আবার আমার মত যারা কিছুই জানত না, তারা প্রথমে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসটা শুনে দাগা খেল, তারপর থিংকফেস্টের বহর গতর, কেডিসিং, এসার, মাইনিং মাফিয়া - এসব দেখে ডবল দাগা খেল।

    মাঝখান থেকে আরএকটি আইকনের পতন হল। আইকনহীন প্রকৃত পোস্টমডার্ন পৃথিবীর দিকে আমরা আর একটু এগোলাম। ওদিকে প্রচন্ডবাবু ভোগে গেছেন, এখন খালি অপেক্ষা কবে অরবিন্দ কেজরিওয়াল সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন আর গণপতি সারেন্ডার করেন।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০২:৪১622299
  • পিনাকীদার দেওয়া লিংটা থেকে এগুলো পেলাম।

    Pratap Bhanu Mehta, president of the Centre for Policy Research, said, “During 1991 we signed a new social contract that let private capital drive growth, which would lead to greater government revenues without raising taxes. These revenues were then to be distributed to benefit all Indians.

    This social contract, he alleged, had not been honoured in crucial sectors, which was the reason the idea of capitalism as an engine for development in India needs to be examined.

    Activists Aruna Roy and Dayamini Barla, the speakers stressed that economic growth should be inclusive.
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০২:৪৪622300
  • অরুণা রাউ, দয়ামিনী কেও কোন মিডিয়া সেভাবে স্পেস দেয় ?
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ০২:৪৪622301
  • *রায়
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:১১622302
  • কমুনিস্ট পার্টিতে একটা পুরোনো রীতি ছিল। যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, জেলে বা পুলিশের নজরে থাকার সময় সেগুলো নিয়ে বিচার হতনা। কমিউনিস্ট পার্টির অনেক রীতিনীতিই আমার অপছন্দ, কিন্তু এইটা পছন্দ ছিল। কারণ এখানে অসমর্থ বা অশক্ত লোককে আত্মপক্ষসমর্থ্নহীনভাবে বিচার করে ফেলা যায়না, এই নীতিটার সমর্থন ছিল। এটা অনেক ক্ষেত্রেই আমরা মেনে চলি। কমিউনিস্ট পার্টি যারা করি বা করিনা। এখানে আমরা অনেকেই এই রীতিটাকে হয় ভুলে যাচ্ছি, কিংবা আর সম্মান দেবার প্রয়োজন বোধ করছিনা। কিংবা আইকন পতনের মোহে তেহেলকাকেই এখন চরম শত্রু ভাবছি, তাও হতে পারে।

    আমি, ব্যক্তিগতভাবে অবশ্য অশক্ত আত্মরক্ষাহীন শত্রুকেও বধ করার বিপক্ষে। কিন্তু দুনিয়ায় সেরকম কোনো রীতি নেই। একদা উহাকে ক্ষাত্রধর্ম বলত। কিন্তু কর্ণের আমলেই অর্জুন সেটা ভেঙেছিলেন।

    আর এখানে, অঙ্কিত গর্গের কথাও উঠেছে দেখলাম। পিনাকিই বোধহয় লিখল। অঙ্কিত গর্গকে এই পরিস্থিতিতে আমি ভাবতে পারছিনা। যদি এই পরিস্থিতি তৈরি হয়, যে অঙ্কিত গর্গ আঙুল দিয়ে ধর্ষণ করেছেন অভিযোগ ওঠে, এবং তারপর তার পোটেন্সি টেস্ট হয়, অঙ্কিত গর্গের ক্ষেত্রেও আমি সেটাকে হ্যারাসমেন্টই বলব। শুদু অঙ্কিত গর্গ কেন। নির্ভয়া কান্ড নামে যে নৃশংসতম ধর্ষটি দিল্লিতে হল, যেটা ঘটেছে কিনা সে নিয়ে এবং তার নৃশংসতা নিয়ে কোনো সন্দেহই নেই, তার অভিযুক্তকে যখন জেলে মেরে মুখ-চোখ ফাটিয়ে দেওয়া হয়, যখন একদিন এক অভিযুক্তকে ঝুলে থাকতে দেখা যায় জেলে, তখন, সেই নৃশংসতম ঘটনার ক্ষেত্রেও পাবলিক ট্রায়ালের ভয়াবহ দিকটি নিয়ে বলব। খুনের জবাব খুন হতে পারেনা। ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স নয়।

    পাবলিক ট্রায়াল এর আগেও হয়েছে। জেসিকা লাল এর ক্ষেত্রেও হয়েছে। তখন সেটা এত ভায়োলেন্ট লাগেনি। এই নির্ভয়া কান্ড থেকে হিংস্রতাটা চোখে পড়ছে। নির্ভয়া কান্ডে ঘটনাটাই এত নৃশংস, যে, উল্টোদিকটা অমিট করার একটা জাস্টিফিকেশন ছিল। এখানে নেই। এই ভায়োলেন্সের দিকটা এখন একটু চোখ মেলে দেখার সময় হয়েছে। এবং এটা শুধু মিডিয়ার দিকে আঙুল তোলা নয়। এই যে নেটে বসে পাবলিক ফোরামে লিখছি, প্রতিটা শব্দ টাইপ করছি, এর প্রত্যেকটার ইমপ্যাক্ট আছে। এইটা নিয়ে রেসপন্সিবলি ভাবা উচিত। আমাদের প্রত্যেকের, যারা নেটে লিখি। আমরা শুধু নিজেরা লিখছি এমন নয় কিন্তু, একটা পাবলিক ওপিনিয়ন বিল্ডিং টুলে অংশগ্রহণ করছি।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:১৪622303
  • "অঙ্কিত গর্গ আঙুল দিয়ে ধর্ষণ করেছেন অভিযোগ ওঠে, এবং তারপর তার পোটেন্সি টেস্ট হয়"...
    এইটায় একটা ফ্রেজ বাদ গেছে। এরকম ভাবে পড়ুন।
    "অঙ্কিত গর্গ আঙুল দিয়ে ধর্ষণ করেছেন অভিযোগ ওঠে, এবং তারপর তার পোটেন্সি টেস্ট হয়, এবং তারপর ইন্টারনেট, ফর্মাল/ইনফর্মাল মিডিয়া জুড়ে সেই নিয়ে রসালো খিল্লি চলে"
  • pinaki | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৩:১৫622306
  • দয়ামিনির কথা জানি না, অরুণা রায় কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন। কিছুদিন আগে রিজাইন করেছেন। ওনার কথা কাজকর্ম সম্বন্ধে আমি যেটুকু জেনেছি সেটা মেইনস্ট্রীম মিডিয়া থেকেই।

    আর তহেলকা রাতারাতি পাল্টি খেয়ে অ্যাকটিভিস্টদের কথা ভুলে গিয়ে কর্পোরেটের গুণগান করা শুরু করবে - এটা কি সম্ভব? ওরা কি ছাগল? আর ওদের বিজনেসে টার্গেট কনজিউমার সেটটাও তো অন্য। কিন্তু একই লেখায় অরুণা রায়ও থাকবে আবার ভবিষ্যতের দায়িত্বশীল কর্পোরেট হিসেবে কেডিসিং, এসার - এরাও থাকবে। এটুকু করতে পারলেই তো হল। আমার প্রশ্ন হল তাইলে 'হিন্দু' কি দোষ করল? তহেলকা কি আর একটা হিন্দু হতে চায়? তাহলে সেটা পরিষ্কার করে বল্লেই হয়। সমস্যা নেই তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন