এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Zn | ০৯ জুন ২০১৩ ০৫:২৮615062
  • রিভু,
    একবার হলে বলতাম না, উনি একের পর এক পোস্টে রোজ রোজ রোজকার রোজকার রোজকার লিখে যাচ্ছেন। বিরক্তিকর! তাই শেষ পর্যন্ত বলেই ফেললাম। মনে হলো হয়তো ভাবছেন লোকেও এটাকেই ঠিক বানান বলে জানে!
  • b | ০৯ জুন ২০১৩ ১২:৫২615063
  • উনি আটভাট বকলে আপনিও বকবেন? ভাবুন তো, জিদান বেচারাকেও ঢুঁসো মেরে লাল কার্ড দেখতে হয়েছিলো। তাও মাতারাজি বোন তুলে খিস্তি করেছেলো।

    আর ইয়ে, মানুষ তো এক প্রকার বাঁদর-ই। ল্যাজ নেই এই যা।
  • dukhe | ০৯ জুন ২০১৩ ১৩:১১615064
  • আমি সব ঠিক বলছি, তোর কোনো যুক্তিফুক্তি নেই - আমরা এরকম ভাবতে ভালোবাসি।
  • প্রণব রায় চৌধুরী | ০৯ জুন ২০১৩ ১৫:১৫615065
  • @দস্তা

    [আর, কথাটা রোজকার(প্রতিদিনকার) নয়, কথাটা রোজগার(উপার্জন)। একটু বানান টানান গুলো ঝালিয়ে নেবেন, কেমন?]

    অনেক ধন্যবাদ। হ্যাঁ ওটা আমার ভুল। চেষ্টা করি শোধরাতে কিন্তু অনেক সময়ই পারি না। আপনার মতো কেউ যে ভুল ধরিয়ে দেয় না। ভুল না ধরালে ঠিক করব কি করে। আবার ধন্যবাদ।

    তবে এই টইতে এই টইয়ের কথা লিখুন।
  • প্রণব রায় চৌধুরী | ০৯ জুন ২০১৩ ১৫:৩৩615066
  • @লসাগু

    [যদি এই থ্রেডের আলোচনার বিষয়বস্তু হয় যে ভোটের সময় ভারতীয় ভোটদাতারা ভেবেচিন্তে ভোট দেন কি না।]

    এটা কি ঠিক করবে ? টই টা খোলা হয়েছে ভারতের ভোট প্রণালী নিয়ে আলোচনা করতে তাই ওপরে যা লিখেছেন তা মূল বিষয়বস্তু নয়। তবে এ প্রশ্নতো উঠতেই পারে।

    @একেএ
    [আগে বলুন কেন মনে করেন দেশের অধিকংশ মানুষ কেন ভোট দেবার জন্য যা যা চিন্তা ভাবনা করা দরকার সেই চিন্তা ভাবনা করতে পারে না এটা কেন মনে করেন।]

    আরে ভোট দেবার জন্য কেন কোন কিছু সম্বন্ধেই দেশের অধিকাংশ লোকের চিন্তা করার কোন ক্ষমতা নেই।
    কারণ ১) জন্ম থেকে মৃত্যু পুরো জীবনটাই শুধু পেটে ভাত যোগানর চিন্তাতেই বেরিয়ে যায়।

    কারণ ২) ন্যুনতম প্রয়োজন তাদের মেটেনি আর তাই তারা মানুষই না যে চিন্তা করার ক্ষমতা রাখবে।

    এটা আমি মনে করি, আপনি বা অন্যরা অন্যরকম মনে করতে পারেন। যদি বলেন।

    আমি যে কথা প্রধানতঃ আলোচনা করতে এই টই খুলেছি - যা আমি জানিয়েছি - সে সম্বন্ধে বিশেষভাবে কেউ এখনও কিছু বলেনি। অন্তঃত আমার চিন্তা যে ভুল তাও জানায়নি।
  • rivu | ১০ জুন ২০১৩ ০২:৫৫615067
  • প্রণব বাবু,
    ন্যুনতম প্রয়োজনের ব্যাপারটা একটু সাবজেক্টিভ, তবে আশা করা যায় আপনি বলছেন ভাত, কাপড়, বাসস্থানের সংস্থান। তাদের চিন্তা করার ক্ষমতা নেই সেটা ঠিক নয়, ইনফ্যাক্ট তাদের ম্যানেজমেন্ট স্কিল অনেকের (সুশিক্ষিত এবং ন্যুনতম প্রয়োজন মিটে গেছে) থেকেই ভালো। কারণ যাকে দশ কুড়ি টাকায় দিন চালাতে হয়, ম্যানেজমেন্ট স্কিল থাকাটা তার জরুরি। অভিজিত বিনায়ক ব্যানার্জির একটা বই আছে পুওর ইকনমিক্স বলে, যতদুর মনে পড়ে সেখানে এই ব্যাপারে কিছু পয়েন্টার থাকতে পারে। বইটা একটু পড়ে দেখতে অনুরোধ করব।

    এরপরে বাকি রইলো দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি নিয়ে চিন্তা। সেটা খুব কম লোকই করেন বলে মনে হয়। এবং যাঁরা করেন তাঁরাও ঠিক করেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ এই সমস্ত ক্ষেত্রেই ডিসিশন গুলো সবই সাবজেক্টিভ। তো ফাইনাল ডিসিশন হলো কতগুলি সাবজেক্টিভ ডিসিশনের কম্বিনেশন। সুতরাং কে ভোট দেওয়ার উপযোগী আর কে নয়, সেটা ঠিক করার কোনো অবজেক্টিভ মাপকাঠি আমি দেখতে পাচ্ছিনা, আপনি পেলে জানাবেন।

    এখন যদি আপনার অরিজিনাল কোশ্চেন হয়, এই পার্লামেন্টারী ডেমোক্রাসি সিস্টেমটার কোনো অল্টারনেটিভ আছে কিনা, সেটা অন্য দিকে আলোচনা।
  • প্রণব রায় চৌধুরী | ১০ জুন ২০১৩ ১১:৪১615068
  • @রিভু
    এই প্রথম আপনাকে পেলাম যার চিন্তা ও কথায় গভীরতা আছে। তাই বলছি _
    ১) আমার কথা যে ধ্রুব সত্য এ কথা আমি নিজেও মনে করি না। হ্যাঁ, আমি ভাত কাপড় শিক্ষার কথাই বলছি। আমি যতটা জেনেছি - আমার ভুল জানা হতেই পারে আর তাই তো আপনাদের বা সবার থেকে জানতে চাই - মানুষ হতে গেলে এ সব জিনিষে ন্যুনতম প্রয়োজনটা মিটে যেতে হয়। আমাদের দেশের গরিষ্ঠের মেটেনি আর তাই তারা মানুষ নয় এটাই আমি ধরেছি। আপনি যদি বলেন এটা ভুল ধরা ও আমি আপনার বলায় সন্তুষ্ট হই, পুরোপুরি মেনে নেব। আপাততঃ না।

    ২) আমি বলছি তারা মানুষ না আর তাই নির্বাচন প্রক্রিয়ার জন্য চিন্তা করতে পারে না। তারা চিন্তা করতে পারে না বা তাদের চিন্তা করার ক্ষমতা নেই - যা যে কোন মানুষ নামক পশুর আছে - এ কথা কেন বলতে যাব ?

    ৩)[ এরপরে বাকি রইলো দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি নিয়ে চিন্তা। সেটা খুব কম লোকই করেন বলে মনে হয়। ] এটাও আপনি যা বলেছেন তার সাথে আমি সহমত। তবে এর কারণ তাদের - যাদের ন্যুনতম প্রয়োজন মিটে গেছে - চিন্তা করার অক্ষমতা না। হয় তাদের স্বার্থ বা ধোয়া মাথা ( brain washed head ) . দেখবেন বেশীর ভাগ এ রকম লোক হয় এ রাজনৈতিক দল বা ও রাজনৈতিক দলকে সাপোর্ট করে। আসলে কোন রাজনৈতিক দলই যে দেশের দিকে দেখছে না এটা চিন্তা করাটা যুক্তিগত মনে করে না।

    ৪) কে ভোট দেবার উপযোগী কে নয় এটা যদিও আলোচনার উদ্দেশ্য না তবে কাকে কেন ভোট দেব - আপনার, আমার মত যাদের ন্যুনতম প্রয়োজন মিটে গেছে - আর না দিতে পারলে কি করব সে নিয়েই আলোচনা করাটাই মূল ইচ্ছে। আমার Date:09 Jun 2013 -- 12:25 AM এর পোস্ট টা আবার পড়বেন। আপনি বলেছেন এটা সাবজেক্টিভ কিন্তু কেন ? আমি পরিস্কারভাবে সঠিক অল্টারনেটভ জানতে চেয়েছি - বোধহয় চারটের মধ্যে। তা বলুন।

    ৫)[এই পার্লামেন্টারী ডেমোক্রাসি সিস্টেমটার কোনো অল্টারনেটিভ আছে কিনা, সেটা অন্য দিকে আলোচনা।] আমাদের যুক্তি হয়ত আলাদা তবে ঠিক এটাই আমি আলোচনা করতে চাই। আমার মতে আমাদের দেশের বর্তমান অবস্থায় - যা স্বাধীনতার পর থেকে খুব একটা পালটায় নি - সাংবিধানিক গণতন্ত্র চলে না আর বর্তমান শাসন ব্যাবস্থা তাদের নিজেদের সুবিধার জন্য আপ্রাণ চেষ্টা করবে অবস্থা না পালটাতে।
  • চান্দু মিঁঞা | ১০ জুন ২০১৩ ১৩:৫১615069
  • প্রণববাবু যদি উপরের পোস্টে ৫ নং পয়েন্ট আলোচনা করতে চান, করুন না, কে আটকাচ্ছে?
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ১৪:০২615070
  • প্রণববাবু কি শেষ অবধি - 'ওই বৃটিশরাই ভালো ছিল' লাইনে খেলবেন?
  • চান্দু মিঁঞা | ১০ জুন ২০১৩ ১৬:১৩615072
  • ওনাকেই বলতে দিন না, আমি সুনিশ্চিত প্রণববাবু বামপন্থী। কি ঠিক বলেছিতো?
  • paTal | ১০ জুন ২০১৩ ১৭:১৫615073
  • নাঃ। 'অগতির গতি নারায়ণ' বল্লেন না!
  • প্রণব রায় চৈধুরী | ১০ জুন ২০১৩ ২২:০৩615074
  • আমি কি মানে কোন দলকে সাপোর্ট করি এটা কি এই আলোচনার জন্য খুব দরকার ? যাই হোক আমি মনে করি সব ভারতীয় রাজনৈতিক দলই এক, সবাই সব সময় গদিতে বসে শাসনের নামে শোষন করতে চাইছে, কেউ সে অবস্থায় গদিতে বসে আছে আর কেউ আসে পাশে ভন ভন করছে আর পরের বার গদিতে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এই সব তথাকথিত রাজনোইতিক দলকে বলি সাময়িক রাজা।
  • প্রণব রায় চৌধুরী | ১০ জুন ২০১৩ ২২:০৯615075
  • @চান্দু মিঞা

    [প্রণববাবু যদি উপরের পোস্টে ৫ নং পয়েন্ট আলোচনা করতে চান, করুন না, কে আটকাচ্ছে?]

    না না আটকাবে কে আর আটকালেই বা শুনছে কে ? তবে আমার আগের পোস্টের - যেটা তলায় আবার কপি/পেস্ট করলাম - উত্তর না পেলে কি করে সে আলোচনা আরম্ভ হয় ?

    না কেউ কোন ইতিবাচক আলোচনা করেনি। আমি যে আলোচনা করার উদ্দেশ্যে টই টা খুলেছিলাম সেটার গৌরচন্দ্রিকাটা করে রাখি।

    মোটামুটিভাবে যা হয়ে থাকে সে হিসাবে ধরা যাক একটা আসন্ন নির্বাচনে কোন ভোটদান কেন্দ্রে ১২/১৩ জন প্রার্থী দাঁড়াল। তার মধ্যে ৩/৪ জন জনপ্রিয় ও খ্যাত রাজনৈতিক দলের। ২/৩ জন অল্প খ্যাত রাজনৈতিক দলের ও বাকী প্রার্থী নির্দল। নানা রাস্তার ধারের মিটিং্যে ও পোস্টারে - আর হয়ত ব্যাক্তিগত পরিচিতেতে - ভোটারেরা ৩/৪ জনের নাম, তাদের কর্মক্ষমতা ও কেন তাদের জয়ী করা উচিৎ জানবে। অল্প কিছু পোস্টারে ও বাড়িবাড়ি প্রচারের মাধ্যমে আর ৩/৪ জনের কিছু পরিচিতি ও কর্মক্ষমতা জানবে। ভোটের দিন লাইনে দাঁড়িয়ে বাকী প্রার্থীর নাম জানতে পারে। তা কোন একজন বা কিছু ভোটারের কোন প্রার্থীকেই - যাদের মধ্যে ৩/৪ জনের মোটামুটি অথ্য জানে, ৩/৪ জনের কিছু তথ্য জানে আর বাকীদের নাম ছাড়া কিছুই জানে না - পছন্দ হল না তার প্রতিনিধি করার জন্যে। যেহেতু প্রার্থী মনোনয়নে তার বা তাদের - মানে ভোটারদের - কোন হাত নেই তাই এ রকম হতেই পারে।
    নিয়ম অনুযায়ী ভোট দিতে এলে কাউকে না কাউকে ভোট দিতেই হবে। তা ওপরের অবস্থায় ওই ভোটার বা ভোটারদের কি কর্তব্য। মানে তারা কি ভোট না দিয়ে ফিরে যাবে বা পছন্দ না হলেও কোন একজনকে ভোট দেবে বা ভোটকেন্দ্রে - সবার সামনে লিখে জানাবে তার কোন প্রার্থীই পছন্দ নয় - অবশ্য এটা ভোট বলে গ্রাহ্য হবে না কেননা গোপন মত প্রকাশ নয় ও তার এই অভিমত ওখানে উপস্থিত সবাই জানবে যা তার কাছে অস্বস্তিজনক - বা ভোট দিতেই আসবে না।
  • প্রণব রায় চৌধুরী | ১০ জুন ২০১৩ ২২:১৪615076
  • @কৃশানু

    [প্রণববাবু কি শেষ অবধি - 'ওই বৃটিশরাই ভালো ছিল' লাইনে খেলবেন?]

    ১) প্রণববাবু একা খেলছেন না, খেলাচ্ছেনও না। চাইছেন সবাই খেলুক। কিন্তু সবাই চাইছে দর্শক হয়ে প্রণববাবুকে গ্ল্যাডিয়েটর করে মাঠে নামিয়ে লড়াইতে লাগিয়ে দিতে। চালাকি আর চলবে না।
  • কৃশানু | ১০ জুন ২০১৩ ২২:৫১615077
  • প্রণববাবু একটা বড় সড় প্রতিবাদ রেখে গেলেন। সুধীজনেদের চোখে পড়ল? নাকি ন্যাবা হয়েছে?
  • চান্দু মিঁঞা | ১০ জুন ২০১৩ ২২:৫৮615078
  • যদি কাউকে পছন্দ না হয় সেটা রেজিস্টার করার রাস্তা থাকা উচিত। এ বাদে আর কোন প্রশ্ন ছিলনা।
  • প্রণব রায় চৌধুরী | ১০ জুন ২০১৩ ২৩:১৮615079
  • @চান্দু মিঞা

    [যদি কাউকে পছন্দ না হয় সেটা রেজিস্টার করার রাস্তা থাকা উচিত। এ বাদে আর কোন প্রশ্ন ছিলনা।]

    একদম বুলস আইতে হিট। কিন্তু রেজিস্টার করার রাস্তা নেই। শুনেছি সংবিধানে নাকি আরটিক্ল ৪৫-০ না এ রকম কি একটা আছে যাতে এটার সুযোগ দেবার কথা। কিন্তু পাওয়া যায় না। বলে কোয়ে এখন যা হয়েছে যদি কাউকেই পছন্দ না হয় পোলিং অফিসারের কাছে বল। সে একটা খাতা দেবে তাতে তোমার অপছন্দ জানাও। অন্য সবাই তা জেনে যাচ্ছে। এতে কি হল -

    ১) ভোট দেওয়া হল না কেননা ওটা গোপন ব্যালট না।
    ২) ভোট যেহেতু স্বীকৃত হল না তাই তোমার অপছন্দো গোনার মধ্যে এল না।
    ৩) হ্যাঁ, আর কেউ প্রক্সি ভোট দিতে পারবে না।
    ৪) পোলিং অফিসারের কাজ বেড়ে যায় বলে উনি অসন্তুষ্ট হবেন।
    ৫) ভোট যে দেওয়া হচ্ছে না সেটা সবাই জেনে গেল।
    ৬) বেশ কিছু পরিচিত রাজনৈতিক দলের লোক দারুন অসন্তুষ্ট হল।
    ৭) পরে তার জন্য অনেক বেগ পেতে হতে পারে।

    মোদ্দা কথায় লাইন দেওয়াই সার হল, ভোট দেওয়া হল না আর বেশ কিছু শত্রু পয়দা হল।

    তা এমতাবস্থায় এই পদ্ধতিতে যাওয়া উচিৎ না ভোট দিতে না গিয়ে বাড়িতে ঘুমান ভাল ?
  • chaandul | ১০ জুন ২০১৩ ২৩:৩৫615080
  • অবশ্যই যাওয়া উচিত এবং কাউরে পছন্দ না হলে যথাবিধি তা রেকর্ড করা উচিত। সবাই যদি ঘরে ঘুমাই আর আশা করি নেতারা দেশ গড়বে তাহলে কি করে হয়।
  • প্রণব রায় চৌধুরী | ১০ জুন ২০১৩ ২৩:৫২615081
  • @চান্দুল
    [অবশ্যই যাওয়া উচিত এবং কাউরে পছন্দ না হলে যথাবিধি তা রেকর্ড করা উচিত। সবাই যদি ঘরে ঘুমাই আর আশা করি নেতারা দেশ গড়বে তাহলে কি করে হয়।]

    ক্যান তাতো কইতে লাগব। রেকর্ড তো শীগগিরি স্ট্রং রুমে চলিয়া যাইব। দেশ গঠনে কি কামে আইব ?
  • rabaahuta | ১০ জুন ২০১৩ ২৩:৫৫615083
  • আমি যে এক আধবার ভোট দিয়েছি তাতে কেউ নাম শোনেনি কোন দলে সমর্থন নেই জেতার কোন চান্স নেই এমন নির্দল প্রার্থীকে ভোট দিয়েছি। অপছন্দের প্রার্থী ছাপ্পা ভোট পেলনা এই স্বান্ত্বনা।
  • প্রণব রায় চৌধুরী | ১০ জুন ২০১৩ ২৩:৫৬615084
  • @পাতাল
    [নাঃ। 'অগতির গতি নারায়ণ' বল্লেন না!]
    এখানে এখনও বলিনি বটে। তবে ওটা ছাড়ার তো বলার কিছু দেখিও না। que sera sera তে বিশ্বাস যত দিন যাচ্ছে তত বাড়ছে।
  • চান্দু মিঁঞা | ১১ জুন ২০১৩ ০০:০৩615085
  • এর আবার কেন কি প্রার্থী পছন্দ হয় নি তাই ভোট বাতিল সেতো ইমপ্লায়েড।
  • প্রণব রায় চৌধুরী | ১১ জুন ২০১৩ ০০:০৬615086
  • @rabaahuta

    [আমি যে এক আধবার ভোট দিয়েছি তাতে কেউ নাম শোনেনি কোন দলে সমর্থন নেই জেতার কোন চান্স নেই এমন নির্দল প্রার্থীকে ভোট দিয়েছি। অপছন্দের প্রার্থী ছাপ্পা ভোট পেলনা এই স্বান্ত্বনা।]

    নিশ্চই সংবিধান ছাপা ভোট যাতে অন্য কেউ না দিতে পারে তার জন্য ভোট দেবার বিধান রাখেনি। উলটো পালটা প্রার্থীকে - সে জিতুক আর না জিতুক - ভোট সে তো বিবেকের দংশন।
    তাছাড়া, যাতে মুক্ত ও অবাধ ভোট হয় তার জন্য গণতন্ত্রে কত ব্যাবস্থা - যা কিছু জানা ছিল না সবই তো দুই দিদির লড়াইয়ে জানা হয়ে গেল - সেখানে আমি কি আমার নামে ছাপা ভোট - যদি সত্যি দেবার দরকার হয় - আটকাতে পারি। ঘুম থেকে ওঠার আগেই সবাইর সব ভোট দেওয়া হয়ে যেতে পারে। যাই হোক, ছাপা ভোট আটকান আমার কাজ না, তার জন্য কত গাদা সরকারী অফিসার কত ভাবে জড়িত। আমি তাদের কাজ করেছি শুনলে তাদের অপমান হবে আর তাই শাস্তি বিধান করতে পারে।
  • প্রচার | ১১ জুন ২০১৩ ০০:১০615087
  • @চান্দু মিঞা
    [এর আবার কেন কি প্রার্থী পছন্দ হয় নি তাই ভোট বাতিল সেতো ইমপ্লায়েড।]
    এত ঢাক ঢোল পিটিয়ে তিন/চার ঘণ্টা লাইন লাগিয়ে ফয়দাটা তাহলে কি হল ? ভোট বাতিল অবশ্য হবে না তবে গুণতিতেও আসবে না। কেউ জানতেও পারবে না কজন কোন প্রার্থী পছন্দ করেনি। তা অপছন্দ বলে লাভ তো হলই না, উলটে ক্ষতি। ভোটটাও দেওয়া হল না। তাহলে হোলো টা কি ?
  • চান্দু মিঁঞা | ১১ জুন ২০১৩ ০০:১৬615088
  • দেখুন মশাই যখন ক্রিকেট খেলছেন তখন ক্রিকেটের নিয়মেই খেলবেন। তেমনি যখন ভোট দিতে গেছেন নিয়ম মেনে দেবেন এতে আর হওয়া হওয়ির কি আছে? আপনার যা বলার বলে ফেললেই হয়।
  • চান্দু মিঁঞা | ১১ জুন ২০১৩ ০০:১৭615089
  • আর আর টি আই মারফত কজন ভোট দেয়নি তাও জানা যাবে।
  • :wq! | ১১ জুন ২০১৩ ০০:৫০615090
  • আরটিআই দিয়ে? কেং কয়ে?
  • dukhe | ১১ জুন ২০১৩ ০৯:২৩615091
  • হ্যাঁ, ভোট দিতে গেলে নিয়ম মেনেই দেওয়া উচিত। কালি তুলে ফেলে চার পাঁচবার দেওয়া ঠিক না। পুলিশে রাগ করবে।
    না দিতে চাইলে নিয়ম মানা উচিত। ইভিএম ভাঙচুর করা খুব খারাপ। ওর চেয়ে আইনি পথে বাড়িতে ঘুমোলে সবারই শ্রম ও সময় সাশ্রয়।
  • প্রচার | ১১ জুন ২০১৩ ১১:৪৪615092
  • @চান্দু মিঞা

    [দেখুন মশাই যখন ক্রিকেট খেলছেন তখন ক্রিকেটের নিয়মেই খেলবেন। তেমনি যখন ভোট দিতে গেছেন নিয়ম মেনে দেবেন এতে আর হওয়া হওয়ির কি আছে? আপনার যা বলার বলে ফেললেই হয়।]

    ক্রিকেট আমি খেলছি না, আমাকে খেলতে বাধ্য করা হচ্ছে। ক্রিকেটের নিয়মটা পুরোপুরি আম্পায়ারদের সুবিধা হিসাবে তৈরী। নিয়ম মেনে দিতে পারা যাচ্ছে না বলেই তো এত প্রশ্ন আর তাই তো কি করা যাতে পারে আলোচনা। যা বলার তাতো অনেকবার এর মধ্যেই বলে ফেলেছি।

    [আর আর টি আই মারফত কজন ভোট দেয়নি তাও জানা যাবে।]

    তাতে গুষ্টির কি সুবিধা হবে ? ভোট তো যা হবার হয়ে গেছে, জেতা ও সাময়িক রাজা হয়ে গদিতে বসে রাজ্যের বা দেশের লোককে চোষা সবই চলছে, তার সাথে যোগ হতে পারে তদন্ত করে - আসলে নিজেদের খুসী মত ঠিক করে নিয়ে - যারা ভোট দেয়নি তাদের এমন কড়কাও পরের বারে সুড়সুড় করে ভোট দেয়।

    এর চেয়ে তো অনেক ভাল ভোটের দিনে বাড়ি বসে ঘুমান। কত কারণে ভোট দিতে আসতে
    পারিনি বলা যায়, প্রমাণ হয়ে যায় না যে গিয়েও ভোট দিইনি, তাও আবার কত কষ্ট করে।
  • চান্দু মিঁঞা | ১১ জুন ২০১৩ ১২:০৭615094
  • ক্রিকেট খেলতে ইচ্ছে করেনা খেলবেননা কে মাথার দিব্যি দিয়েছে মশাই। যা খেলতে ইচ্ছে হয় খেলুননা। আপনি যদি দিনের শেষে ঘরে শুয়ে ঘুমিয়ে থাকা সাগেস্ট করেন তাহলে জানাই ওটা সবাই জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন