এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পাত্র পাত্রী চাই - সংবাদপত্রের বিজ্ঞাপন থেকে

    শ্রাবণী
    অন্যান্য | ২৪ মে ২০১৩ | ৬৬৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ২৫ মে ২০১৩ ২৩:০৯611747
  • রঞ্জনদা, সব ঠিক ঠাক মনে নেই, :)

    PQM - Professionally qualified match
    SM - Suitable match
    WUP টা খেয়াল হচ্ছেনা, ইউ পি সংক্রান্ত কিছু বোধহয়!

    বাঙালীদের কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজে সগোত্র বলেও একটা ফ্যাকটর আছে এবং খুব স্ট্রং সেটাও এই সময়ে জানি।
    একটি পাত্রী আমাদের ভীষণ পছন্দ ছিল, আমার এক বন্ধুর অফিসের, চেনা পরিবার। ভালো করে দেখলে সব কিছু আমাদের বাড়ির মত মনে হয়। কথাবার্তা হতেই সেই কুষ্ঠি জন্মসময় আর গোত্র ইত্যাদি জানতে চাইলে বললাম যখন, তখন তারা তো আকাশ থেকে পড়ে, তোমরা রায় তোমাদের গোত্র কী করে অমুক হয়!
    তারপরে দু বাড়ির লোকজন মিলে আমাকে কী হ্যাটা দেওয়া। বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে নাকি আমরা আসলে যে আকনার ঘোষ শৌকালীন সেটা বলে দিতে হয় (সেই আকনা থেকে মেদিনীপুরে আসা পূর্বপুরুষের আমি আঠাশ পুরুষ!!!!)।
    ওপক্ষও ঘোষ শৌকালীন ছিল এবং আকনার ঘোষ। তাও আমি অনেক বলতে ছেলের বাবা রাজী হয়ে গিয়েছিল কিন্তু মেয়ের বাড়ি কিছুতেই রাজী হলনা!
  • | ২৫ মে ২০১৩ ২৩:১১611748
  • আবার একদিন ফোন এলো,
    .....স্যর আপ অগর আপনা হরোস্কোপ অ্যাড করে তো আপকো অচ্ছা ম্যাচ মিলেগা!
    দেখিয়ে মুঝে হরোস্কোপমে ইন্টারেস্ট হ্যায় হি নহী।
    ....স্যর আপকা ইন্টারেস্ট নহী মগর ল​ড়কীবালো কে ইন্টারেস্ট হো সক্তা হ্যায় না?
    স্যর আপকো অচ্ছা পার্টনার মিলে ইসলিয়ে সাইটমে হরোস্কোপ সফ্টোয়ার অ্যাডেড হ্যায়, আপ সির্ফ আপনা জনম স্যম​য় ঔর প্লেস বাতাইয়ে, একমিনট মে আপকা হরোস্কোপ প্রোফাইলমে অ্যাড হোযায়েগা......
    ফোনটা কেটে দিলাম।
  • a x | ২৬ মে ২০১৩ ০২:১৮611749
  • বরফি, পাত্রী পেয়েছেন?
  • PM | ২৬ মে ২০১৩ ১০:৪৩611750
  • এতো প্রতিকুলতার মধ্যে আমার বিয়েটা যে হয়েছিলো সেটাই আশ্চর্যের। বিয়ে ব্যাপার্টা এতো কমপ্লেক্স বুঝতেই পারি নি তখন। ভাগ্গিস তখন টেক্নলজি বিশেষ জনপ্রিয় ছিলো না। নইলে আমার মতো চুনোপুটিকে বাজারে কেউ পাত্তাই দিতো না। ধম্মের ষাঁড় হয়েই কাটাতে হতো।

    শুধু বাবা জোর করায় ব্লাড টেস্টটা করতে হয়েছিলো দুজনকে সুরক্ষায় গিয়ে।
  • bb | ২৬ মে ২০১৩ ২০:২৬611751
  • WUP কি western UP নাকি?
  • ranjan roy | ২৭ মে ২০১৩ ০১:০৬611752
  • ধন্যবাদ শ্রাবণী।
    হ্যাঁ, বিবি, আজ এক বন্ধুর থেকে জানলাম যে western up বটে।
    তবে এসব আমার রোবাবারের আনন্দ মাটি করছে,
    কিছু ছেলে এক বা দু' ইঞ্চি বড় মেয়েকে বিয়ে করতে রাজি, কিন্তু মেয়ে গোঁ ধরেছে, অন্ততঃ এক ইঞ্চি বেশি হাইটের ছেলে, অর্থাৎ ৬ ফুট চাই। আবার লুরুতে চাই। কুষ্ঠিবিচার চলবে না, ব্লাড গ্রুপ নিয়ে কথা চলবে।
    শেষে বলেছি অবাঙ্গালী ছেলে লুরুতে নিজে খুঁজে নাও। আমার দৌড় আবাপ/টাইমস অব্দি। তাও বাঙ্গালী।
    ক্ষী ঝামেলা!
  • চান্দু মিঁঞা | ২৭ মে ২০১৩ ০৯:০৫611753
  • রঞ্জনদা রেবতীর পতিলাভ মনে করিয়ে দিচ্ছেন!
  • ranjan roy | ২৭ মে ২০১৩ ১১:৫৪611754
  • যা বলেছেন! আমার হাড়ে দুব্বো গজিয়ে গেল। আমাদের সময় এত কঠিন অংক ছিল না।
  • | ২৭ মে ২০১৩ ১৩:০১611755
  • মিঞা সাহেব ঃ))

    রেবতীর পতিলাভ আরো চাপের ছিল। কারন রেবতী ১৪ হাত (ত্রেতা যুগের) আর বলরাম ৭ হাত (দ্বাপর যুগের)। শেষে লাঙল দিয়ে রেবতী কে খানিক টা বেঁটে করে ড্যামেজ কন্ট্রোল করেন বলরাম ঃ))
  • চান্দু মিঁঞা | ২৭ মে ২০১৩ ১৪:০৭611757
  • ভুল বলরাম কোন মতেই ৪ হাতের বেশি নয়।
  • The Necromancer | ২৭ মে ২০১৩ ১৪:০৮611758
  • এবং রেবতী ১৯ হাত।
  • bratin | ২৭ মে ২০১৩ ১৪:৪৩611759
  • দুর মশাই ২ দিন আগেই পড়লুম উপেন্দ্রকিশোরের লেখা ' রেবতীর বিবাহ"

    আচ্ছা আবার দেখে নিয়ে কনফার্ম করছি।
  • কৃশানু | ২৭ মে ২০১৩ ১৪:৪৪611760
  • সে কী!! হচ্ছে তো পরশুরাম এর কথা।
  • The Necromancer | ২৭ মে ২০১৩ ১৪:৪৫611761
  • খাইসে। বুধো ক্যালালে আমি জানি না।
  • bratin | ২৭ মে ২০১৩ ১৪:৫২611762
  • রেবতীর বিয়ে হয়েছিল বলরামের সাথে।

    আর পরশুরাম মনে হয় ক্ষত্রিয় সংহার করতে গিয়ে টাইম প্রেশারে আর বিয়ে করার সময় ই পায় নি।
  • শ্রাবণী | ২৭ মে ২০১৩ ১৪:৫৪611763
  • লেখক পরশুরাম!!
  • শ্রী সদা | ২৭ মে ২০১৩ ১৪:৫৪611764
  • বোতিন্দার ২ঃ৫২ পড়ে অব্দি হাঁ বন্ধ হচ্ছে না :O
  • The Necromancer | ২৭ মে ২০১৩ ১৪:৫৮611765
  • বোতীন - রাজশেখর বসু -রে চেনো না?
  • চান্দু মিঁঞা | ২৭ মে ২০১৩ ১৫:০৫611766
  • উনি উত্তরপাড়ায় থাকতেন না।
  • bratin | ২৭ মে ২০১৩ ১৫:১৬611768
  • এই রে!!

    কেন চিনবো না। উনার রামায়ন মহাভারত উত্তর রামায়্ন বহুবার পড়া।ওনার নাতি দীপঙ্কর বসু বাবার ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রে ভহুবার ওনাদার বকুল বাগানের বাড়ি তে গেছি। এখানে আসার আগে ই গেলাম এখন আর অত ঠরে থরে সাজানি ভই নেই।

    এক্ষেত্রে ক দিন আগে পুরোনো সন্দেশ পড়তে গিয়ে উপেন্দ্রকিশোরের লেখা টাই পড়লান
  • bratin | ২৭ মে ২০১৩ ১৫:১৯611769
  • হচ্ছে বলরামের কথা। সেই সময় যদি পরশুরাম কথা বলে।

    হেঁ হেঁ ঃ)))
  • কৃশানু | ২৭ মে ২০১৩ ১৫:৩৮611770
  • ওরে !!!!!
  • নদেরচাঁদ ভড় | ২৭ মে ২০১৩ ১৬:০৬611771
  • তাহলে কি দাঁড়াল? বল আর পরশু উত্তরপাড়ায় গিয়ে সাতজন রেবতী আর ঊনিশজন উপেন্দ্রকিশোরের সঙ্গে ভহুবার ওনাদার বকুলের গন্ধওয়ালা হরস্কোপ বানাল- এই পর্যন্ত বুঝলাম।

    তারপর?
  • The Necromancer | ২৭ মে ২০১৩ ১৬:০৮611772
  • একে কেউ পরশুরাম গ্রন্থাবলী সফট কপি দাও।
  • নদেরচাঁদ ভড় | ২৭ মে ২০১৩ ১৬:১০611773
  • এটা অরিজিৎ নাকি র‌্যা
  • The Necromancer | ২৭ মে ২০১৩ ১৬:১২611774
  • উইচকিং অফ আঙ্গমার কে জানিস না?
  • নদেরচাঁদ ভড় | ২৭ মে ২০১৩ ১৬:১৫611775
  • তাই তো শুধালেম
  • | ২৭ মে ২০১৩ ১৭:৪০611776
  • আমারও সদার মত হাঁ বন্ধ হচ্ছে না।
  • siki | ২৭ মে ২০১৩ ১৭:৪৮611777
  • ক্ষিদে পেয়েচে বোধ হয়, সব্বাইকার হাঁয়ে নকুলদানা ফেলে দাও।
  • ppn | ২৭ মে ২০১৩ ১৭:৪৯611779
  • টোটাল টোটাল ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন