এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চান্দু মিঁঞা | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৫583697
  • জনসংখ্যার শতকরা কতভাগ সংখ্যালঘুরা আর কতভাগ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আছেন? না দাদা আপনাকেই পড়া করতে হবে। যে রাজ্যে মুখ্যমন্ত্রী শুধু মাথায় ঘোমটা দিয়ে মুসলমানদের ভাঁওতা দেবার চেষ্টা করে সেখানে কি সত্যি বিশেষ কিছু হবার? বুদ্ধ ভট্চাজ তবু বিজ্ঞান পড়াবার কথা বলেছিলেন।
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৬583698
  • ইয়ে, আপনি কি রাজ্যের কথা বলছেন? আমি ভারতের কথা বলছি। মুখ্যমন্ত্রীকে টন্ট করে লাভ নেই।

    শতকরা হিসেব কষে কী হবে? সংখ্যালঘুরা কম সংখ্যাতেই থাকবে। মুসলিমদের লিটরেসি রেটই অনেক কম এ দেশে। কিন্তু তার পরেও এ দেশে মুসলিম ধর্মের লোক রাষ্ট্রপতি হন। অনেক উঁচু পদেও আমি মুসলিম দেখেছি।
  • চান্দু মিঁঞা | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৭583699
  • শতকরা হিসেব কষে কী হবে মানে। এতো দেখছি মোদীর সুর। আরে মশাই সংখ্যালঘুরা কম সংখ্যাতেই থাকবে কিন্তু শতকরা হিসেব তো মিলবে, একেবারে না মিললে কাছাকাছি কোথাও তো যাবে, আপনি যে কোন বড় শিক্ষাপ্রতিষ্ঠান নিন ঐ জামিয়া মিলিয়া বা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছেড়ে আর দেখুন কজন সংখ্যা লঘু খুঁজে পান।

    এদেরকে ভাঁওতাই দেওয়া হয়।

    সংখ্যালঘুদের জন্য যে প্রায় কিছুই করা হয়নি এই সহজ সত্যিটুকুও মানতে পারছেন না।
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫০583700
  • যাব্বাবা, কথা ঘুরে গেল তো!

    "প্রায়" কিছুই করা হয় নি, মেনে নিচ্ছি, অমান্য তো করি নি। তাই বলে আতস কাঁচ লাগিয়ে উচ্চপদে মুসলমান খুঁজতে হয়, এমনটা ভাবাও তো ঠিক নয়।

    আর সংখ্যালঘু বললে মুসলমানই বোঝেন কেন? শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, এঁরাও তো সংখ্যালঘু।
  • কল্লোল | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫২583701
  • চান্দু মিঞা।
    আমি বা কেউই খালি ধর্মনিরপেক্ষতার কথা বলিনি।
    বলেছি ঃ
    গণতান্ত্রিক চেতনার জয় হোক।
    ধর্মনিরপেক্ষতার জয় হোক।
    সমস্ত জাতিসত্তার অধিকার নিশ্চিত হোক।
    যুদ্ধপরাধীরা কঠোর শাস্তি পাক।

    এই সবই চাইছি।
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৪583702
  • তসলিমার মত।
    http://freethoughtblogs.com/taslima/2013/02/14/shahbag-is-a-new-tahrir-square/
    বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন তসলিমা।
    অনেকেই মনে করছেন এই আন্দোলন হয়তো বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবে। তসলিমা তার আশা দেখছেন না।

    আরও একটি অন্যস্বর। রেহনুমা আহমেদ।
    http://www.newagebd.com/detail.php?date=2013-02-15&nid=40086#.UR2q8vLC5nN
  • চান্দু মিঁঞা | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৯583703
  • যাক ফাঁসির পরে কি হবে তা নিয়ে অন্য লোকেও প্রশ্ন তুলছে মনে হয়। বড়লোকের বাচ্চার সস্তার বিপ্লব নয় তো।
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৮583704
  • কি রকম প্রশ্ন, জানতে ইচ্ছে হয়।
  • h | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৩583705
  • কুলদা রায় কে একটা প্রশ্নঃ কারেন্ট বা ভেটেরান চীনা পন্থী দের আমি জিন্দেগী তে বুঝিনি ;-) তো বদরুদ্দিন উমর রা এইবার কি যুক্তি দিচ্ছেন জানতে চাই। মানে যুদ্ধাপরাধী দের পক্ষ নিয়েছেন যে বলছেন, দু চার পিস লেখা দেখাবেন?যুক্তিটা কি খাড়া করতাছেন? মানে কিছুতেই আশ্চর্য হতে নেই অবশ্য?
  • h | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৮583707
  • বড়লোকের বাচ্চা কথাটা আপত্তিকর লাগলো। চান্দু বাবু এইটা ভেবে দেখবেন। এই আন্দোলনের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করার মত কি ডেটা আপনার কাছে আছে? আর যদি থাকে সেটা কি প্রকাশযোগ্য? নাকি লিবেরাল ইকুয়াল টু বড়লোক এইটা ধরে নিয়ে বলছেন। তাহলে নির্লজ্জ লিবেরাল হিসেবে আমাদের অনেক কেই কে বিল গেট্স এর চেয়ে বড় লোক হতে হয়। সেটা না, কোনো চান্স ও নাই। নাকি বড়লোক বলতে ওয়েস্টার্ন এডুকেটেড লিবেরেল বলছেন, নাকি যে কোনো সেকুলার লোক কেই বড়লোক বলছেন।
  • h | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৯583708
  • মাইরি কল্লোল দা কিনা বিল গেটস, অথচ এদিক টা একটু দেখলো না, ভারতীয় হুইস্কি খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল, স্যার একটু দেখবেন।
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৯583709
  • এতোবার কল্কেতায় গেলুম, আমার তো আর বোধিপ্রাপ্তি হলো না। পেটে তো চড়া পরবেই।
    ইদিক্পানে আসা হয় কি? এলে, স্কট বা আইরিশ এ দুই পোকার জোয়ারের পানিতে চড়া উড়িয়ে দেবার গ্নান্টি থাগলো।
  • চান্দু মিঁঞা | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৬583710
  • h কে প্রথমেই জানাই যে না সে অর্থে কোন ডেটা নেই তবে আমার সাধারণ বুদ্ধি বলে যে দু বেলার পেট ভরাবার জন্য যাদের লড়তে হয় তাদের ও রকম আনপ্রোডাক্টিভ দাবীর পেছনে নষ্ট করার মতন সময় নেই।
  • PM | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫০583711
  • বাংলা দেশ, ভারত মায় আমেরিকা-র স্বধীনতা যুদ্ধ-ও সেই অর্থে আনপ্রোডাকটিভ। দরকার ছিলো না বলছেন?
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪৫583713
  • তাহলে সাধারণ বুদ্ধির ওপরে বেশী ভরসা না করাই ভাল। করলে এই লেখার মাংস বিক্রেতা, বাসের হেল্পারদের অপমান করা হয়।
    http://www.sachalayatan.com/shashtha_pandava/47921

    আর ঢাকায় কিছু বন্ধুবান্ধব থাকলে এরকম অনেক অনেক খবর পাওয়া যাচ্ছে।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৫583714
  • লেখাগুলো ভালো লাগল, তবে ষষ্ঠ পাণ্ডবের লেখায় ড্রাগঅ্যাডিক্ট গাঁজাখোর ইত্যাদির সঙ্গে এক লাইনে নাস্তিকদের বসানোটা ঠিক পছন্দ হল না। যদিও সারকাস্টিক্যালি বলা, তবুও।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৭583716
  • একটা মহল থেকে একটা প্রোপাগান্ডা হচ্ছে যে এটা নাস্তিকরা কন্ট্রোল করছে আর নাস্তিক মাত্রেই আস্তিকদের চোখে গাঁজাখোরদের সমতূল্য।
  • চান্দু মিঁঞা | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৭583715
  • বলেন কি মশাই আত্মনিয়ন্ত্রণের অধিকার আনপ্রোডাক্টিভ হবে কেন।

    এই বিচারের পরে জাগ্রত মুক্তিযুদ্ধের চেতনায় পরিবর্তিত সমাজের চেহারা সম্পর্কে আপনারা কোন ধারণা পাচ্ছেন কি? আমি পাচ্ছি না। সন্দেহ হয় এ সেই আমাদের পরিবর্তন কাটিং এর বিপ্লব কি না। আরব বসন্ত তো আমরা সবাই দেখলাম, এও কোথায় যায় দেখাই যাবে। তসলিমার লেখা পড়ে কি মনে হল?
  • চান্দু মিঁঞা | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩৫583718
  • স্বাধীন দেশের নাগরিকরে সরকার বাহাদুর কইলেন বাছা তোমার জন্য সুবন্দোবস্ত হইয়াছে দৈনিক ২৬ টাকায় দিন গুজরান কর। বাছা কহিল ধন্য স্বাধীনতা।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৯583719
  • প্রতিবাদ জারি রাখায় এক্ল ব্লগারকে হত্যা

    http://www.amarblog.com/sushanta/posts/159654
  • কল্লোল | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮583721
  • অ চান্দুভাই, থাবা তো খুন হয়ে গেলেন দেখি।
  • চান্দু মিঁঞা | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৮583722
  • কল্লোলদা, আপনাকে বলার দরকার নেই তবু বলি মৌলিক শ্রেণীবিভাজন হলো অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে। সেই সরল সত্য সামনে না এনে শুধু মাত্র ধর্মকে কাঠগোড়ায় দাঁড় করালে বিরোধী পক্ষ ধর্মকে ঢাল হিসেবে ভাল ব্যবহার করতে পারে এবং এক্ষেত্রেও আমার আশঙ্কা তাই হয়েছে এবং হবে।

    তবে আমার কাছে এটা পরিষ্কার নয় যে আন্দোলনকারীদের কাউকে ফাঁসি দেওয়া ছাড়া অন্য কোন এজেন্ডা আছে। যদি থেকে থাকে সেটা সামনে না আনলে বিভ্রান্তি বাড়বে। থাবা বলছেন ধর্ম ফালতু তা ভাল কিন্তু তার সাথে আরো অনেক কিছুই ফালতু যেমন সব ভালো জিনিসে একদল লোকেরই অধিকার এবং তা ঠিক ধর্মের ওপর নির্ভর করে না। এই কথাটি সরাসরি না বললে সাথে লোক পাওয়া যাবে না।
  • rivu | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৯583723
  • আন্দোলনকারীদের আরেকটা দাবি তো খুব স্পষ্ট, জামাত এবং ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা। যথেষ্ট ভ্যালিড দাবি, এবং বলসেভিক বিপ্লব যদি এই মুহুর্তে নাও হয়, ধর্ম নিরপেক্ষ করা যায় সেটাও কম বড় বিপ্লব নয়। তবে জামাত (বা কোনো রাজনৈতিক দলকে) তবেই নিষিদ্ধ করা সম্ভব যদি প্রমাণ করা যায় যে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেয়। এখন প্রশ্ন হচ্ছে সরকার সেটা করতে পারে কিনা।
  • Yan | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৪৩583724
  • এই গণ আন্দোলন বিরাট আকার নিয়েছে, প্রতিদিন শক্তি পাচ্ছে আরো বেশী করে। একে নানা ত্যানা পেঁচিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও চলছে, কিন্তু এত সোজা না, মহাবন্যা যখন আসে তখন তাকে আটকানো যায় না।
    তসলিমার লেখা পড়ে এত হতাশ হলাম বলবার নয়, বহুকাল আগে থেকেই অবশ্য ওর লেখা কেমন দরকচা মেরে "আমায় দ্যাখো আমায় দ্যাখো" মার্কা হয়ে গেছে, কিন্তু এতবড় জনজোয়ার, এত বড় গণ আন্দোলনের শুদ্ধ আগুন দেখতে পাচ্ছেন না, এটা আরো বেশী হতাশার।
  • কল্লোল | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:২৬583725
  • চান্দু মিঞা।
    একটা আন্দোলন যখন এই মাত্রায় যাচ্ছে, তখন সেটার ভিতরে ঢোকার প্রয়োজন আছে। শুধু দাবীর জায়গা থেকে দেখলে কোথাও আন্দোলনটার প্রতি অন্যায় করা হবে।
    নানান সামাজিক অবস্থান থেকে মানুষ স্বতস্ফূর্তভাবে আসছেন শাহবাগে। টুইটার ব্লগার থেকে বাজারের মাংস বিক্রেতা থেকে শিক্ষক থেকে হতদরিদ্র মানুষও আসছেন। সরকারী সমর্থন দেখে মনে হচ্ছে, পিছন থেকে যারা সরকার চালান তাদেরও সমর্থন আছে।
    যদি এভাবে ভাবা যায়। এটা একান্তই আমার ভাবনা, বাংলাদেশের রাজনীতির থেকে বহুদূরে বসে, বাংলাদেশের বাস্তবতার থেকে দূরে বসেই ভাবছি।
    পুঁজি তার স্বার্থেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাইছে। পুঁজির চাওয়া মিলে গেছে মানুষের দাবীর সাথে - যুদ্ধপরাধীদের শাস্তি চাই। এখানে যেমন শরিয়ত্পন্থীরা আছেন, তেমনি ধর্মনিরপেক্ষতা চাওয়া মানুষও আছেন। আছেন আপনাদের মত অনেকেই যাঁরা এর মধ্যে শ্রেণী সংগ্রামের বীজ বপন করতে চাইছেন, অর্থনৈতিক সমানধিকারের লড়াইয়ের জায়গা থেকে।
    সব মিলিয়ে একটা মুক্ততর সমাজের দাবী ফুটে উঠছে।
    এগুলো নেহাৎই একজন বাংলাদেশের সাথে আবেগে যুক্ত থাকা মানুষের ভাবনা বলে ধরবেন।
  • I | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪৯583727
  • যে কথাটা আবছা করে মনে আসছিল, কিন্তু ফ্রেম করা যাচ্ছিল না, কল্লোলদা সেটা লিখে দিয়েছেন। কল্লোলদার জয় হোক।
    জয় বাংলা।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০৯583729
  • শাহবাগ নিয়ে এপার থেকে কিছু প্রোগ্রামের কথা চলছে ফেবু গ্রুপে। কেউ উৎসাহী হলে দেখতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন