এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নরওয়ের আদালতের রায়ে জেল হল ভারতীয় দম্পতির - কী ভাবছেন এ বিষয়ে?

    se
    অন্যান্য | ০৪ ডিসেম্বর ২০১২ | ৬৬৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | ০৪ ডিসেম্বর ২০১২ ২৩:০৬583266
  • এই রকম বিচারব্যবস্থার জন্যেই পৃথিবী থেকে চুরি আজও উঠে যায় নি, বাচ্চাকে পেটানো-ও বন্ধ হবে না।

    বাচ্চাদের অধিকার রক্ষার জন্যে যে আইন, সেই আইনের প্রয়োগে যদি বাচ্চাদের অধিকারটাই গৌণ হয়ে যায়, তাহলে সেই আইনে বিরাট ফাঁক আছে।
  • প্পন | ০৪ ডিসেম্বর ২০১২ ২৩:৩১583267
  • হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স তো দেশের নাগরিকদের জন্য। অভিবাসীদের জন্য যদি (বোল্ড এবং আন্ডারলাইনড) সেটা কাজে নাই আসে (এদিকে মুক্ত বাজারের জন্য সওয়াল করবে) তাহলে কম হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সওলা ইউকে অভিবাসীদের জন্য অনেক ভালো।

    এই আর কী!
  • kc | ০৪ ডিসেম্বর ২০১২ ২৩:৩২583268
  • সে তো সব সিস্টেমেই ফাঁক আছে। দেখতে হবে সেটা মেজর প্রবলেমটাকে অ্যাড্রেস করছে কিনা। করলে আপাতত সেটা ঠিক সিস্টেম বলেই মানতে হবে।
    এত বিচার করেও তো খুন ধর্ষণ কিছুই কমলনা দুনিয়ায়। এত ওষুধ আবিস্কার করেও জ্বর জ্বালা হতেই আছে। এত সেফটি মেজার নিয়েও তো কত কত কারখানা ফেটেই চলছে। সব্গুলিই তাইলে বন্ধ কত্তে হবে নাকি?
  • test | ০৪ ডিসেম্বর ২০১২ ২৩:৩৮583269
  • test
  • rimi | ০৪ ডিসেম্বর ২০১২ ২৩:৪৭583270
  • আরে বন্ধ করার কথা এলো কোত্থেকে? কিন্তু চেঞ্জ করা উচিত। চেঞ্জ হয়েও চলেছে। নইলে তো হাজার বছর আগে যেমন শূলে চড়িয়ে শাস্তি দেওয়া হত, এখনও তাই হওয়া উচিত ছিল।

    ইন ফ্যাক্ট, বাচ্চাকে শাসন করার জন্যে মারাও যে এক ধরনের অ্যাবিউজ, এই কনসেপ্টটাই তো নতুন। ভারতবর্ষে তো বাচ্চারা মার পিটুনি খেয়েই দিব্বি মানুষ হচ্ছে। বিদেশিরা এই সব মারধোর নিয়ে এত মাথা না ঘামালে ভারতে তো মনেই করা হত যে মেরে পিটিয়েও "মেজর প্রব্লেমগুলোকে " বাবা মারা ঠিকই "অ্যাড্রেস" করতে পারছে, অতএব পিটুনির সলিউশন ঠিকই আছে ঃ-))
  • aka | ০৫ ডিসেম্বর ২০১২ ০০:৪৭583271
  • চেঞ্জটা কি?
  • rimi | ০৫ ডিসেম্বর ২০১২ ০২:৩৪583272
  • চেঞ্জটা হল শাস্তি দিয়ে যেখানে লাভ নেই সেখানে শাস্তি না দেওয়া। কিম্বা শাস্তির সঙ্গে সঙ্গে কাউন্সেলিং, ট্রেনিং, সাইকোথেরাপি ইত্যাদির বন্দোবস্ত করা।

    নয়ত খামোখা ১৮ মাস জেল খাটিয়ে লাভটা কি হল?
  • S | ০৫ ডিসেম্বর ২০১২ ০৮:৫৬583273
  • রিমি,
    এই ১৮ মাস জেল খাটিয়ে লাভ না হওয়াটা কি শুধুমাত্র এই ভারতীয় দম্পতির জন্যে সত্যি নাকি ইন জেনেরাল সব বাবা-মার জন্যে ? আপনি যদি বলেন যেসব বাবা-মা বাচ্চাকে মারধর করে তাদের কাউকেই শাস্তি দিয়ে লাভ নেই - তাহলে আমার প্রশ্ন সেটা কি করে জানা গেল ? এরকম কোনো স্টাডি হয়েছে কি ? নরওয়ে দেশটিতে জঙ্গলের রাজত্ব চলছে না- রীতিমত ভদ্রসভ্য একটি দেশ, সেই দেশের বিচার আর আইনি ব্যাবস্থার উপর এইটুকু ভরসা অন্তত করা যায়। আর বাচ্চাদের মারধর করলে বাবা-মার জেল হবে এই আইনটি কোনো এনশিয়েন্ট আইন নয়। কিছু বছর হল চালু হয়েছে। তাহলে শাস্তি দিয়ে লাভ হচ্ছে না বোঝা গেল কি করে ?
    আর যদি বলেন যে এই আইনটি ভারতীয় দের জন্যে ঠিক নয় কারণ বাবা-মা জেলে গেলে বাচ্চাদুটি দাদু-দিদার কাছে থাকবে, একইরকম ভাবে অত্যাচারিত হতে পারে - এই যুক্তি ধোপে টিঁকবে না। তাহলে কোনো দেশেই কোনো কমন আইন বানানো যাবে না - প্রত্যেকের সিচুয়েশান আলাদা - এই দাবীতে প্রতিটি মানুষের জন্যে আলাদা আইন বানাতে হবে।আর আমার বিশ্বাস যে বাবা-মা জন্যে কাউন্সেলিং ইতাদির ব্যাবস্থা থাকবে। আর এটাও মনে হয়, বাচ্চাদুটি ভারতে চলে না গেলে চাইল্ড ওয়েলফেয়ার ওদের জন্যে ফস্টার কেয়ারের ব্যাব্স্থাও করত, দেশটি নরওয়ে বলেই।
  • rimi | ০৫ ডিসেম্বর ২০১২ ০৯:১৫583274
  • ১৮ মাস শুধু জেল না খাটিয়ে যদি তার সঙ্গে কাউন্সেলিং ইত্যাদি করে, অর্থাৎ বাবা মায়ের মানসিকতা বদলানোর চেষ্টা করে, তাহলে আপত্তি নেই। সেসব না করে শুধু জেল খাটালে জেল ফেরত বাবা মার বাচ্চাকে মার ধোর করা বন্ধ করা যাবে না।

    তবে ইয়ে, নরওয়ের চাইল্ড প্রোটেকশন আইন ঠিক ততটা ভরসাযোগ্য নয় সম্ভবত। নরওয়ে চাইল্ড প্রোটেকশন এজেন্সির "কিডন্যাপিং" নিয়ে ওদেশের বহু মানুষই রীতিমতন আতংকিত, অন্তত ইন্টার্নেটে যেটুকু ইনফো পাওয়া যায়, তাতে তাই দেখলাম।
  • Marveaux | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:১০583276
  • "সরকারি কৌঁসুলী সওয়াল করেন যে, ওই দম্পতি যে ভাবে তাঁদের ছেলেকে গত পাঁচ বছর ধরে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়েছেন, তা মানসিক অত্যাচার৷ তাঁদের সেই ‘অমানবিক ’ আচরণের জন্য অন্তত এক বছরের জন্য জেল হওয়া উচিত৷"

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1272&boxid=143225187

    এইটা ইনকন্সিস্টেন্ট লাগছে না? অসলো-তে পোস্টিং-ই তো হয়েছে দেড় বছর আগে।
  • অবাস্তব | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:১৬583277
  • শুধু এই ক্ষেত্রে নয় যখনি কাউকে শাস্তি দেওয়া হয় তার মাধ্যমে কোন উদ্দেশ্য সাধিত হবে এবং কি ভাবে হবে সে বিষয়ে যারা শাস্তি দিচ্ছেন তাদের ধারণা থাকা উচিত। শাস্তি নয় সংশোধন। এ বিষয়ে আমরা এখনো প্রাগৈতিহাসিক যুগে বসে আছি। একই ভুলের জন্য দুজনকে দুরকম ভাবে সংশোধন করার দরকার হতে পারে।
  • dukhe | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:২০583278
  • নরওয়েতে মনে হয় বাবা মার কাছে বড় হওয়ার অধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। বাচ্চাকে বাবা-মা ছাড়া করা যে আদতে অ্যাবিউজ, সেই কনসেপ্টটা হয়তো এখনো ওদিকে পৌঁছয়নি।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:২৬583279
  • একক, এক নং স্কুল অব থট অনুযায়ী বাচ্চাদের সাথে কীরকম আচরণ করা উচিত ? তারা দোষ করলে কীরকম শাস্তির কথা বলে এক নং স্কুল ?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:২৭583280
  • অবাস্তবদাকে ক।
  • Marveaux | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৩৭583281
  • তবে চার নং পয়েন্টটা নিয়ে আমার একটু কনফিউজন হচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যদ্দূর জানি, চাইল্ড কেয়ারের জন্যে মাসিভ সরকারি সাপোর্ট আছে। ফিনল্যান্ডে ছিলাম যখন তখন দেখেছি। আর ওখানে ওয়ার্ক পারমিট মানেই রেসিডেন্ট। ওয়ার্ক পারমিট ছাড়া শুধু বিজনেস ভিসায় তো কেউ দেড় বছর থাকতে পারে না। নরওয়ে তার চেয়ে খুব আলাদা হওয়ার কথা নয় কিন্তু।

    অন্য একটা পয়েন্ট - এক কোলীগের কাছে শুনলাম - সে যখন আম্রিগায় ছিলো তখন পাশের ফ্ল্যাটে একটা তেলুগু পরিবার থাকতো। তো তারা নাকি নিজেরাই বলেছিলো যে তাদের বাচ্চাটা পার্কে যাওয়ার জন্যে খুব বেশি বায়না করলে ওরা মাঝে মাঝে ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতো, কারণ পার্কে ঢুকতে গেলে কত যেন একটা চার্জ ছিলো...
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৩৭583282
  • যা তেরি! জেলে ভরে দিল! যা!
  • aka | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৪৩583283
  • ল্যাদোষ-দা, কর্পোরাল পানিশমেন্ট জেলেবল অফেন্স, ছেলেটির গায়ে পোড়া দাগ, অনেক কাটা দাগ পাওয়া গেছে। আইন অনুযায়ী ঠিকই আছে। আইনটা ঠিক আছে কিনা সে অন্য প্রশ্ন।
  • PT | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৪৫583284
  • রিমি
    সুইডেনে বেশ কিছুদিন বসবাস করার জন্যে নর্ডিক দেশগুলোর সমাজ ও আইনের শাসন সম্পর্কে সম্যক ধারণা আছে। সেসব লিখতে গেলে অনেক সময় লাগবে।

    শুধু বাচ্চা প্রতিপালন নয় - এক বাংলাদেশী মহিলার সঙ্গে তাঁর ছেলের বৌয়ের বাদানুবাদের খবরে পুলিশ এসে হাজির হয়। এবং ঐ বৃদ্ধাকে পরিষ্কার সমঝে দেওয়া হয় যে "ফ্যামিলি" বলতে তাঁর ছেলে-বৌ ও বাচ্চাদেরকে বোঝানো হয়। পছন্দ না হলে তিনি দেশে ফিরে যেতে পারেন। পরে ঐ মহিলাকে আলাদা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

    যে দেশেগুলোতে ধর্ষণের শাস্তি হত্যার চাইতেও কঠিন তাদের আইন-কানুন বুঝতে আমাদের একটু অসুবিধে হতেই পারে।

    সর্বোপরি যেটা বুঝতে পারছি না সেটা হল ঐ বাচ্চারা নরওয়ের নাগরিক কিনা। তাহলে কেস আরও ক্যাচাল।

    এই প্রসঙ্গে জানাই যে তসলিমার কলকাতায় থাকা না থাকা নিয়ে যারা আবেগতাড়িত কথাবর্তা বলে তাদের জানা উচিৎ যে তসলিমার কোন ক্ষতি হলে সেটা পঃবঙ্গের কোন মন্ত্রীর আওতায় থাকবে না-ভারতের বিদেশমন্ত্রককে সামলাতে হবে।
  • প্পন | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৫৪583285
  • বাচ্চারা নরওয়ের নাগরিক না।
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১২ ১০:৫৪583287
  • বিদেশীদের জন্যে আইন একটু অন্যরকম করলে পারে - একটা টাকা ফাইন নিয়ে, পরিবার শুদ্ধু ডিপোর্ট করে দিলে পারে। কিন্তু আমার কথা শুনে তো আর আইন পাল্টাবে না।
    কিন্তু, পিটি কোত্থেকে তসলিমা এনে ফেলেছে, এবার টই ঐদিকে চ্লল বোধহয়....
  • PT | ০৫ ডিসেম্বর ২০১২ ১১:৩৭583288
  • এত কাণ্ডের পরে সেটা জানা নেই? তসলিমা সুইডেনের নাগরিক।
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১২ ১১:৫৭583289
  • সে তো জানি! কিন্তু ইয়ে মানে তার সাথে এই তেলুগু দম্পতির সম্পর্ক - সেটা.... বোধহয়, হাতির মাথা আর বাঁধাকপির সম্পর্কের কাছাকাছি।
  • সে | ০৫ ডিসেম্বর ২০১২ ১২:০৭583290
  • আপনাদের যাঁদের স্ক্যান্ডিনেভিয়ান দেশের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে একটু বিশদে শিশুর অধিকার নিয়ে লিখলে ভালো হয়।
    আমি আগেও যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, যে ডেপুটেশনে কারোকে এইসব দেশে পাঠালে আগেভাগেই এইসব বিষয়ে জানিয়ে রাখা ভালো, যেমন আরব দেশগুলোতে পাঠাবার আগে অল্প অ্যাওয়ারনেস করে দেয়া হয়। এসব করে শিশুকে মারধর করার পক্ষপাতিত্ব করছিনা কিন্তু।
    আজ ওসব দেশে গিয়ে ছেলেমেয়ে ঘনিষ্টভাবে প্রকাশ্যে কিছু করলে যদি শাস্তিস্বরূপ তাদের বেত মারা হয় সেই মার খেয়ে কি তারা শুধরোবে? একেবারেই নয়। বরং দেশে ফিরে এসে সেটাই করবে। কিন্তু যে যে দেশের যেমন যেমন আইন, সেটা তারা মেনে চলবেই।
    ইউরোপ অ্যামেরিকা অস্ট্রেলিয়ায় সাউথ এশিয়ান পরিবারের বাচ্চারা বাড়ীতে অনেকেই মার খায় কিন্তু স্কুলে গিয়ে সেটা বলে দেয় না- চেপে রাখে। বলে দিলে তখন সেটা জানাজানি হয়ে যায়। ব্রিটেনে এই কয়েকমাস আগেই তো এক দম্পতির জেল হলো, নিজের মেয়েকে খুন করবার অপরাধে। ছোটো মেয়েটি খুনের সাক্ষী ছিলো। প্রথমে পুলিশকে জানায় নি পরে জানিয়েছে। এরা ব্রিটিশ নাগরিক কিন্তু ইমিগ্র্যান্ট। শাসনের নামে "অনার কিলিং" ঘটে যায়। মেয়েকে খুন করে দেহ লুকিয়ে রেখে সেই দম্পতি পুলিশের কাছে কি নিখুঁত অভিনয় করে যায়। টিভিতে দেখানো হয় সেগুলো। মেয়ে নাকি নিখোঁজ। এই "নিখোঁজ" মেয়ে নিখোঁজ ই থেকে যেত যদিনা প্রত্যক্ষদর্শী ছোটোবোন বিবেকের তাড়নায় এবং নিজের বাপমায়ের কাছে অত্যাচারিত হয়ে শেষে পুলিশকে সব জানাত।
    জানি যে অনার কিলিং ও শিশুকে মারধর একই ধরণের অপরাধ নয়। তবুও। শুধু শাস্তি দিয়ে নয়। বাপমায়ের সামাজিক আউট্লুক পরিবর্তনের দরকার আছে।
  • সে | ০৫ ডিসেম্বর ২০১২ ১২:৩০583292
  • থ্যাঙ্কু।
  • PT | ০৫ ডিসেম্বর ২০১২ ১২:৩১583293
  • এবারেও বুঝলেন না? কথাটা হচ্ছিল নাগরিকত্ব নিয়ে - লিখেছিলাম যে বাচ্চারা নরওয়ের নাগরিক হলে কেস ক্যাচাল হত। কাজেই তসলিমার দৈহিক ক্ষতি হলে সেটা বিদেশ মন্ত্রককে সামলাতে হত।
  • Marveaux | ০৫ ডিসেম্বর ২০১২ ১২:৩৫583294
  • নরওয়ের নাগরিক নয় সেইটা তো খুব অবভিয়াস। ভদ্রলোক হায়দ্রাবাদের, চাকরি করতেন টিসিএসে, তারা অসলো পাঠিয়েছিলো দেড় বছর আগে, বাচ্চাদুটোর বয়স দুই আর সাত - কোনোমতেই নাগরিক হতে পারে না।

    তবে সম্ভবতঃ রেসিডেন্ট। নোকিয়া আমাকে ওয়ার্ক পারমিটের যা কাগজপত্তর পাঠিয়েছিলো সেটা অনুযায়ী ওয়ার্ক পারমিট থাকা মানেই রেসিডেন্ট হওয়া। ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্স পারমিট বলতো। নরওয়ে তার চেয়ে আলাদা হবে না বলেই মনে হয়। সেই জন্যেই এনডিটিভির চার নং পয়েন্ট নিয়ে কনফিউজন হচ্ছে।
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১২ ১২:৫৮583295
  • ও। বাচ্চারা নরওয়ের নাগরিক হলেও একই কেস। বাপ-মা কে জেলে পুরে দিত।
    কিন্তু, এর মধ্যে তসলিমা... ওনার তো সন্তান নেই, সুইডেনে থাকে না তারা, তাদের ওপর অত্যাচারও হয় নি.... কিন্তু তা বললে হবে, যে কোনো আলুচানাকে এক জায়গায় ঠেলে দেবার এক ব্যর্থ চেষ্টা.... ঢেঁকি যেখানেই যায়.... যাক গে...
  • PT | ০৫ ডিসেম্বর ২০১২ ১৩:৩৬583296
  • অহেতুক ঘাঁট্ছেন। তসলিমার সন্তান নিয়ে কথা হয়নি। ওদের দেশের নাগরিকদের কোন ক্ষতি হলে ওরা খুব seriously-নেয়। সেটা দেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন।

    ওয়ার্ক ও রেসিডেন্ট পারমিট থাকলে-যদিনা নিয়ম খুব বদলে থাকে- তাহলে ভোটাধিকার ছাড়া দেশের নাগরিকদের মতই গণ্য করা হয়।
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১২ ১৪:১৮583298
  • বেশ। ঘাঁটবো না।
    আর একটা ব্যাপার আছে, অনেকে এই আইন-কানুন জানে কিন্তু সিরিয়াসলি নেয় না। চলতা হ্যায় ইয়ার, অ্যায়্সা বহুত সারে রুলস হ্যায়, বাচ্চা তো হামারা হ্যায়....
    ক্যালিফোর্নিয়া-তে গাড়ীর পেছনের সিটের প্যাসেঞ্জারদেরও সিটবেল্ট ম্যান্ডাটরি। বাচ্চাদের তো কার সিটের নিয়মাবলী আছেই। তবু তারই মধ্যে শুনি কোনো মা পেছনের সিটে বাচ্চাকে কোলে নিয়ে বসে বসে (সিটবেল্ট ছাড়া) যায় এবং সে গপ্পোও করে। যেদিন ধরা পরে, শ পাঁচেক ডলার ফাইন গুনতে হয়, বা, লাইসেন্স রিভোক্‌ড হয় - তখন মাথায় ঢোকে যে আইন হল আইন, পুলিশকে ম্যানেজ করা মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন