এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়েল-৩

    pharida
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১২ | ২৯৪০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৬ এপ্রিল ২০১২ ১৭:২৮544720
  • সরি,মিষ্টি দইটা মিস করে গেচি,খুব চমৎকার চেহারার দই ছিল।

    দেবযানী নামটা মনে পড়ছিল না,তাই বইমেলাবৌদি লিখেছিলাম।

    দাঁড়াও হে বাপু,টেইম করি লেখার।আজ সন্ধেবেলা আবার এট্টা বিয়েবাড়ী আছে।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১৭:২৯544731
  • টক দই বাড়িতে বানিয়ে চিনি ছড়িয়ে দাও।
  • kumu | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩০544764
  • কবি নেতাই ৫ লাইন গান গেয়ে ছিলেন।
  • Netai | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩০544753
  • রাজদীপের সংক্ষিপ্ত ভাষণ ছিল চীন নিয়ে। চিনে নিন চীন।
  • shrabani | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩০544742
  • কিকি, নাগো, বাড়িতে বানাইনি। বাড়িতে শুধু ওই কুমু যা বলল, ভাপা ইলিশ আর লাউ চিংড়ি। রাজভোগ আর দই মিষ্টিমুখ, এখানের বাঙালী মিষ্টির দোকান থেকে। বাকী খাবার নয়ডার এক নিশিকান্ত বানিয়ে দিয়ে গিয়েছিল!:)
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩১544808
  • বৈশাখ মাস জুড়ে রোজ শুধু ভোজ
    বর্ণনা লিখবে কে, কুমুদিকে খোঁজ
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩১544797
  • আর বাড়িতে বানানোটাই যখন লক্ষ্য, তখন মাদার ডেয়ারীর প্রোবায়োটিক দৈ ও চিনি কিনে বাড়িতে চটপট ঢুকে পড়ুন। তারপর মিশিয়ে দিন দৈ এ চিনি। খবর্দার বাড়ির বাইরে পা রাখবেন না। ব্যস হয়ে গেল বাড়িতে বানানো মিষ্টি দৈ।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩১544786
  • কী সেই গান?
  • kiki | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩১544775
  • সিঁফো,
    গর্‌র্‌র্‌র
  • shrabani | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩২544831
  • কিন্তু আমরা এই এক লাইন করে লেখার চেয়ে শমীক এসে গুছিয়ে লিখুক.....গান গেয়ে বৃষ্টিতে ভিজে গলা খারাপ, তাই বোধায় লিখতে দেরী হচ্ছে!
  • kumu | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩২544820
  • কি মিথ্যে কথা,কেউ ফোনায় নি,সাঁইমন্দির থেকে আমি ফোনালাম।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৩544864
  • হ্যাঁ ঠিক। চিনি দিন টক দই তে ( পরিমান মতো)
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৩544853
  • আচ্ছা কুমুদির কি সবকটা অজ্জিনাল দাঁত? প্রচুর বয়স শুনছি তাই ভাবলাম জিগাই।
  • kiki | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৩544842
  • শ্রাবনী,
    হুম্ম! :)
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৪544875
  • হিঁইইইই !

    দেখুন কুমুদি দেখুন !
  • kumu | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৫544886
  • ব্রতীন,
    জাগরণে যায় বিভাবরী--------হিয়া ভরি।

    বলছি গুচিয়ে লিখে দেব,কারো ধৈজ্জ নাই।
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৬544901
  • এক জন সিনিয়ার লোকের দাঁত নিয়ে টানাটানি। সিঁফো টা ভারী ইয়ে তো :-)
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৬544900
  • বুঝেছি। নেত্য-র তাহলে রঞ্জনা, সোমলতা, পার্ণো সকলকে খুব পছন্দ।
  • shrabani | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৬544897
  • কুমু ব্যস্ত হয়ত...আমি প্রতিবাদ করে যাই। এ আবার কী অনাসিষ্টির কথাবার্তা, সিংহের/সিংহিনীর কোনোদিন দাঁত পড়ে?
  • Bratin | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৩৮544903
  • বোঝো!! নেতাই এই ছিল তোমার মনে? :-)

    প্রকাশ্যে দিবালোকে নৈশালোকের গান।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৪০544904
  • যার লাগি ফিরি একা একা
    আঁখি পিপাসিত নাহি দেখা

    বুঝছ বোতিন্দা? নেত্য শেষে...

    তবে নৈশালোক মানে ফ্লাডলাইট কেন? আলোকবিহীন নৈশকালের গান বলতে পারো।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৪৪544905
  • যাব্বাবা, সিনিয়র বলেই তো জিগালাম। যেমন আপনার শরীর কেমন আছে বা আপনি কেমন আছেন জিগায়।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০১২ ১৭:৫৬544906
  • অবশ্য না, একটা ডিক্লে দিয়ে দিই: কুমুদি আমি এয়ার্কির মুডে বলেছি, আশা করি আপনিও মজা করেই নেবেন।
  • kumu | ১৬ এপ্রিল ২০১২ ১৮:০২544907
  • আশা নাকর্লেও মজা করেই নিয়েচি,তবে,ক্যানো আমার দাঁত নিয়ে সিঁফোর এত প্রশ্ন কিসের?

    লিখে রাখো এইখানে,পরে দেখচি।
  • Netai | ১৬ এপ্রিল ২০১২ ১৮:১৮544908
  • কাজু,
    বুদ্ধি করে ঐ লাইনগুলো ভুলে গেসলাম।
    দু লাইনেই থেমে গেছিলাম।
  • Kaju | ১৬ এপ্রিল ২০১২ ১৮:২০544909
  • তা হলেই বা। দু লাইনের ভেতরেই অনেক কিছু আছে !

    আঁখি হতে ঘুম নিল হরি কে নিল হরি

    সে কি শুধু গরমের জন্যে নাকি? 'ভবেন বলে, বোকা পেইয়েসেন?'
  • siki | ১৬ এপ্রিল ২০১২ ২০:৪৪544911
  • হ্যাঁ, আম্মো ধৈজ্জ ধরেই বসে আছি।
  • siki | ১৬ এপ্রিল ২০১২ ২২:১৫544912
  • শুরু করতে হয় আরো আগে থেকে। লিস্টি তৈরি, মেল পাঠানো হল। কে কে আসবে, কে কে আসবে না। তো, সেইমত যখন সবকিছু প্রায় ঠিকঠাক, তখন দেখা গেল শুরু থেকে আমাদের জেএনইউ অনির্বাণের বদলে অন্য কাউকে মেল পাঠানো হয়েছে আগাগোড়া। শেষের দিকের মেলে যখন সেটা বদলানো হল, দেখা গেল অনির্বাণ কলকাতায়। আসতে পারবে না।

    ক্ষী আর করা! তাই বলে তো আর একলা বৈশাখ পিছিয়ে দেওয়া যায় না। মেনু ফাইনালাইজ করা হল, শ্রাবণীর এক পরিচিত ছেলে সব রেঁধেবেড়ে এনে দেবে বলল, তার নাম আবার নিশিকান্ত! শ্রাবণী শুধু ভাপা ইলিশটুকু করবে।

    ফরিদা একদিন আগে থেকেই খাওয়া বন্ধ করে দিয়েছিল, দাবি করেছিল বিকেল চারটের মধ্যে পৌঁছে যাবে আর শ্রাবণীর কাজে হাত লাগাবে, সিকি বহু বাধাবিপত্তি অতিক্রম করে যখন পৌনে ছটায় পৌঁছলো লজ্জায় অধোবদন হয়ে, পৌঁছেই চমকিত হয়ে দেখল, সে-ই প্রথম। আর কেউ আসে নি।

    সদাহাস্যময় সতীশজির সঙ্গে এ-গল্প সে-গল্প করতে করতেই প্রথমে এসে পৌঁছলো রাজদীপ, সপরিবারে। তার পরে পরেই ফরিদা-রেশমী-পট্ট। এক রাউন্ড চা আর পাঁপড়ভাজা শেষ হবার পরে পরেই হাজির হয়ে গেলেন পিবি এবং পিবিবৌদি। ওদিকে দেবযানীও হাজির। দেবযানীকে চিনলেন্না তো?

    না, ইনি নীপা-ও নন। শ্রাবণীর বন্ধু, পুউরো দিল্লি বইমেলাটা ইনি আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে সামলেছেন। খালি হাতে আসতে তিনি বেজা-আ-য় লজ্জা পাচ্ছিলেন, তাই আমাদের জন্য কিঞ্চিৎ স্ন্যাক্স বানিয়ে নিয়ে এসেছেন। বেশি কিছু না, এক কিলো চিকেন ভাজা, আর গোটা পনেরো কুড়ি ডিমের ডেভিল, ভেতরে নারকোলের পুর দেওয়া।

    ডিমের ডেভিল প্রায় শেষ, এদিকে পটাশম্যাম তখনও আসেন না, ফোন করলাম, তিনি জানালেন তিনি তখন সবে আপিস থেকে বেরিয়েছেন, দেড় ঘন্টা লাগবে আসতে।

    অবশেষে সাঁইমন্দির ই: জায়গায় পৌঁছে ফোন করে তিনি এসে পৌঁছলেন প্রায় পৌনে আটটা নাগাদ। এসেই দাবি করলেন তিনি নটা দশে বেরিয়ে যাবেন।

    তাই বল্লে কি হয়? তাই বল্লে কি হয়? নেতাই কলকাতা থেকে গুরুর বই চটি সব নিয়ে এসেছে, কিন্তু পটাশম্যামের জন্য পাঁচফোড়ন আনতে ভুলে গেছে, তাই শাস্তি তো পেতেই হয়! শাস্তি ধার্য হল, নেতাইকে গান গাইতে হবে। রুবি সাথে সাথে কনফার্ম করল, নেতাই রীতিমত গান প্র্যাকটিস করে এসেছে। কিন্তু নেতাইকে গান গাওয়ানো কি মুখের কথা? অনেক ধানাই পানাই এবং রুবির গোপন কটাক্ষ ইত্যাদির পরে নেতাইয়ের গলা খুলল।

    জাগরণে যায় বিভাবরী। আঁখি হতে ঘুম নিল হরি, কে নিল হরি।
  • siki | ১৬ এপ্রিল ২০১২ ২২:১৯544914
  • বইপত্র ভাগবাঁটোয়ারা হল। নেতাইয়ের গানে জোশ পেয়ে ফরিদা পকেট থেকে বের করল শক্তি চাটুজ্জের কাব্যগ্রন্থ।

    তখন আর সিকিই বা বাকি থাকে কেন? যুগপৎ হেঁড়ে আর মিহি গলায় সিকিও ধরে ফেলল গান, তোমায় হৃদমাঝারে রাখিব, ছেড়ে দেব না।

    সিকিকে গাইতে দেখে নেতাইয়ের উৎসাহ আরও বেড়ে গেল। বেশ সুন্দর একটা গান গাইল, পুরনো দিনের। ভেরি সরি, গানের কথাগুলো একেবারে মনে পড়ছে না।

    এর পরও খানিক কালোয়াতি, ফরিদার কবিতা, শক্তির পদ্য, সুমনের গান, বাবরের প্রার্থনা ইত্যাদি পেরিয়ে খেতে বসা হল। পটাশম্যাম আর রাজদীপ অনেক দূরে যাবে বলে আগেই খেয়ে দেয়ে চলে গেল, এবং যাবার আগে পইপই করে বলে দেওয়া সত্বেও পটাশম্যাম এককপি আলোচাল ফেলে গেলেন।

    খাবারের লিস্টি তো আগেই দিয়ে দেওয়া হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন