এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৫১১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২১ নভেম্বর ২০১১ ২২:০০502658
  • কুমুদিদি, ভ্যানিটি ব্যাগে করে আমারেও নে যান !
  • ranjan roy | ২১ নভেম্বর ২০১১ ২৩:৫০502669
  • ডাক্তার,
    ফাটাফাটি!:))))
  • ranjan roy | ২১ নভেম্বর ২০১১ ২৩:৫৫502680
  • মাইরি কাব্লিদা, একটু ইয়ে থাকবে তো? মানে,শীতকাল তো? না না, আপনার হুইস্কিতে ভাগ বসাবো না। কমরেড ভোদকা! কমরেড স্তালিনকে ওই সময়ই স্মরণ করি কি না!
    এদিকে আমার স্ত্রী এই ব্যাপারে একেবারে প্রাগৈতিহাসিক বিশ্বাস নিয়ে আছেন। খেলেই নাকি মাতাল! কিছু বললেই আমি অর্গানিক কেমিস্ট্রির স্টুডেন্ট, আমাকে শেখাতে এসো না!
    এক কলিগ জর্জিয়া থেকে রেড নিয়ে এসেছে, ছিপি খোলেনি। কিন্তু গিন্নি কিছুতেই বাপের বাড়ি যাচ্ছে না।
  • kd | ২২ নভেম্বর ২০১১ ০০:৩৭502691
  • কুমুদিদি, কোনও অসুবিধে নেই। আইডি নেহি চাহিয়ে। তবে তোমার লিস্টের মধ্যে ভাত আর আলুপোস্ত ছাড়া আর কিছু তো স্টকে থাকে না (একার সংসার, দিনে দিনে বাজার আসে), তবে চিংড়ি (বড়, ছোট) থাকে, চলবে?

    একটা মজার গপ্পো বলি। ও'দেশে একদিন বিকেলে ফোন এলো, এক ভদ্রলোক ফোন করছেন এয়ারপোর্ট থেকে, আমাদের বাড়িতেই নাকি ওনাদের ওঠার কথা। আমার তো আক্কেল গুড়ুম, বৌএরও তথৈবচ। কেলো করেছি, বৌএর দৃষ্টিতে ক্লিয়ার (ইতিহাস আমার বিরুদ্ধে)। ভদ্রলোককে সরি-টরি বলে বল্লুম ঘন্টাখানেকের মধ্যে পৌঁছচ্ছি। ভদ্রলোক বেশ বিরক্ত হয়েছেন বুঝলুম কিন্তু কি আর করা যাবে, ৪৫ মাইল দূরে এয়ারপোর্ট।
    যাই হোক, ভদ্রলোক, ওনার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এলুম বাড়ি। পুরো ঘটনায় ভদ্রলোক বেশ বিরক্ত আমাদের ওপর, খেয়েদেয়ে শুয়ে পড়লেন - বেশী কিছু কথা হলো না। আমরা তখনও সাসপেন্সে, কিছুই বুঝছি না, কথাবার্তায় কোন ক্লুও পাই নি। সকালের ভরসায় ঘুমোতে গেলুম - বৌ খুবই ক্ষমাশীল, আর জ্বালায় নি।
    পরের দিন সকালে জলখাবার খেতে খেতে ভদ্রলোক লিস্টি দিলেন ওনাদের কি কি দেখাতে হবে। আমার মাথায় হাত - সেদিন রোব্বার, ঠিক আছে, কিন্তু অন্যদিন তো আপিস। ভদ্রলোক শুনে খুব পাত্তা দিলেন বলে মনে হলো না - ভদ্রলোক কলকাতায় একটি বড় কলেজে পড়ান, আমাদের দু'জনের কারুরই পিএইচডি নেই শুনে ওনার অসন্তোষ বুঝতে পেরেছিলুম (মানে ওনার মতে আমরা দেশ ছেড়ে এসেছি ক্ষতি নেই কিন্তু আজকাল অনেক শিক্ষিত ছেলেমেয়েরা চলে আসছে, সেজন্যে উনি খুবই উদ্বিগ্ন)।
    সেদিন ওনার নির্দেশমতো কেম্ব্রিজের নানা জায়গায় ঘুরিয়ে হার্ভার্ড স্কোয়ারে ব্রিগ্‌হ্যাম্‌সে খেতে খেতে জানা গেলো ওনাদের যাঁর কাছে ওঠার কথা, সে আমরা নই। দুর্ভাগ্যক্রমে ইনি ফোনে দু'টি নম্বর উল্টে দিয়েছিলেন এবং আমিও মুখার্জি (উনি ফোনে দিশি স্টাইলে মি: মুখার্জি বলেছিলেন)। ঠিক লোক কেম্ব্রিজেই থাকেন, হার্ভার্ডে ফেলো। ওনাকে ফোন করাতে উনি ঠিকানা দিলেন - আমি ওনাদের ঐখানে নামিয়ে দিলুম। উনি ওখানেই থেকে গেলেন, ওনার স্ত্রী আর মেয়েরা আমাদের সঙ্গে চলে এলেন মালপত্র নিতে। ওদের আবার পৌঁছে দিয়ে আমাদের ছুটি।
    ফেরার পথে বৌ আমায় ট্রীট করলো একটা ভালো স্টেকহাউসে (বোধহয় বরকে অবিশ্বাস করার জন্যে গিল্টি ফিল করছিলো - জিগ্যেস করিনি, তেমন বুকের পাটা তখনও হয়নি)।
    সৌভাগ্য আমার, এমন আর কখনও হয়নি।
  • kd | ২২ নভেম্বর ২০১১ ০০:৪৩502702
  • রঞ্জন, ইয়ে? ও'গুলো তো মাসকাবারি আইটেম। তবে মাঝে মধ্যে মাস পনেরোদিনেরও হয়ে যায় (ডিপেন্ডিং অন ট্র্যাফিক)। :)
  • pi | ২২ নভেম্বর ২০১১ ০১:১১502713
  • :))
  • Jhiki | ২২ নভেম্বর ২০১১ ০৮:২১502724
  • এতো হিন্দি সিনেমার গল্প হয়ে গেল........ "অতিথি তুম কব যাওগে'......
  • siki | ২২ নভেম্বর ২০১১ ০৮:২৭502735
  • :))
  • sumeru | ২২ নভেম্বর ২০১১ ০৯:৪৫502746
  • আজ কাবলিদার বাড়ির চিংড়ির সাইজ মেপে আসতে ইচ্ছে করছে, সন্ধ্যায় সীগালেই তো যাওয়ার কথা।
  • kumu | ২২ নভেম্বর ২০১১ ১১:২০502758
  • কেউ আমার পোস্ট পড়ে না,এমন কি কেডিদাও না!!!!

    ঐ মহিলা কি কুমু?পোষ্কার লেখা রয়েচে নীপা,কুমু বোপা হতে পারে,নীপা নয় কখনই।
    আর ঐ সব খাদ্য একসাথে খেলে কুমু পরদিনই নার্সিংহোমে শয্যা নেবে,কুমু খায় ডাল,আলু সেদ্দ।
    কেউ কুমুকে সিরিয়াসলি নেয় নাই,নেয় না,নেবে না?????????????
  • ranjan roy | ২২ নভেম্বর ২০১১ ১১:৩১502769
  • আমি খাওয়ার ব্যাপারে অনেকটা ঘটি! তাই ডাল-আলুপোস্ত আমার জন্যে দারুণ! তার পরে চিংড়ি? স্বর্গসুখ!
  • ranjan roy | ২২ নভেম্বর ২০১১ ১১:৩৪502780
  • কুমু,
    আমরা না ছোটবেলায় কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইবোন।
    আলুসেদ্ধ'র রোম্যান্স আমার কাছে আজও ফিকে হয় নি। শুধু আলুসেদ্ধ দিয়েই আর কাঁচালংকা দিয়েই একথালা ভাত নেমে যায়!
  • siki | ২২ নভেম্বর ২০১১ ১১:৫০502791
  • আমায় কেউ ধর্তব্যের মধ্যেই আনল না। শুধু আলুভাতে / আলুপোস্তর জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করতে পারি।
  • kd | ২২ নভেম্বর ২০১১ ১১:৫৩502802
  • একি একি একি!!
    ওরে কুমুদিদি, লিখেছিই তো ""আইডি নেহি চাহিয়ে''। তার মানেই তো যে কেউ। শুধু একবার ""জ্জয়গুরু'' বলে হাঁক পাড়লেই হ'লো - দরজা আপনা আপনি খুলে যাবে আর দরজার এ'পারে ভুতো দু'হাত(?) বাড়িয়ে আমন্ত্রণ জানাবে।

    আর মেনুটা তো বাবা তোমারই দেওয়া। হ্যাঁ, ভাত (চয়েস ওফ বাসমতি, গোবিন্দভোগ, সেদ্ধ চাল) আর আলুসেদ্ধ (চয়েস অফ জ্যোতি, চন্দ্রমুখী) অলওয়েজ অ্যাভেলেব্‌ল। ভেবেছো কি? আমি কি ডরাই কভু... ইত্যাদি। :)
  • pi | ২২ নভেম্বর ২০১১ ১১:৫৪502813
  • সেম হিয়ার।
    কাব্লিদা,এবার বইমেলা গেলে তোমার বাড়িতেই এক আধ দিন রাত্তিরের ঠেক বসানো যাবে খন :)
  • kd | ২২ নভেম্বর ২০১১ ১২:০০502824
  • সুমেরুর পোস্টের পরিপ্রেক্ষিতে -
    এ'বাড়িতে চিংড়ির সাইজ যথাক্রমে ২৫ মিমি, ৫ মিমি ও অ্যাটমিক। গরীব আদমি হ্যায় সাব!! :)
  • siki | ২২ নভেম্বর ২০১১ ১২:০৫502835
  • জমে যাবে তো! পাগলা ক্ষীর খা, গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা। :))
  • achintyarup | ২২ নভেম্বর ২০১১ ১২:৫৬502846
  • হুম্‌
    (ফোন দিয়ে লিখছি তো, তাই বেশি কিছু লিখতে পারছি না)
  • kd | ২২ নভেম্বর ২০১১ ১৩:০৬502857
  • ঝিকিদিদি, বাপ্‌রে! ভাগ্যিস্‌ ওই ""গুণ''টি ছিলো না ভদ্রলোকের। তবে অন্য অরিফিস থেকে যা বেরোতো তাতে গন্ধের অভাব ঝাঁঝে ভালোই রিপ্লেস করেছিলেন।

    এই সূত্রে মনে পড়লো আরেকজনের কথা। ইনি আমার এক বন্ধুর দাদা (এবং এক স্বনামধণ্য বিশ্ববিখ্যাত নারীবাদীর নিজের দাদা (বা ভাই, ঠিক জানি না)) - আমেরিকায় গেছেন ৫৪ বা ৫৫ সালে - থাকেন ম্যানহাটানের ১১২ আর ব্রডওয়ের মোড়ে সাততলায় এক ফ্ল্যাটে।
    আমার বন্ধু/বন্ধুনি (দু'জনেই আমার ক্লাসমেট) ওনার বাড়ি পৌঁছে দাদাকে আমার ছেলের বাড়ির ফোন নম্বর দিয়ে আমায় খবর দিতে বললেন। দুর্ভাগ্যক্রমে ফোনটি ধরেছিলো আমার বউমা। আমার ছেলে কাছেই বসে (পরে ওর কাছে ওর বউয়ের facial expresionএর ডিটেল জেনেছি)। বউমাও ওই এক-দু'মিনিটের কথা বলতে দশ মিনিট নিয়েছিলো - হাসি সামলে বলতে হবে তো!
    দাদা: আমি ....., ....কে দাও।
    বউমা: বাবা ওয়াকে বেরিয়েছে।
    দাদা: তা তোমরা নিউইয়র্কে কোথায় থাকো?
    বউমা: ব্রুকলিন, প্রসপেক্ট পার্ক।
    দাদা: ব্রুকলীন? হোয়াই? দ্যাট্‌স দ্য আর্মপিট অফ দ্য সিটি।
    বউমা: (থতোমতো) জানি, কিন্তু বাড়ির দাম.....
    দাদা: ওকে। তবে যত তাড়াতাড়ি সম্ভব, মুভ আউট। তা, তোমার তো সাদার্ণ অ্যাক্‌সেন্ট, টেক্সাস। কোথায়?
    বউমা: হিউস্টন।
    দাদা: হিউস্টন? দ্যাট্‌স এ হেলহোল। গুড ফর উ, উ মুভড আউট অফ দেয়ার।
    বউমা পুরো চুপ, মুখ টকটকে লাল।
    দাদা: এনিওয়ে, তোমার শ্বশুরকে বোলো ওর বন্ধু এসেছে, আমার কাছে আছে। ফোন করতে বোলো।
    ব্যাপারটা হ'লো, বন্ধু আমায় সতাবার জন্যে দাদাকে দিয়ে ফোন করিয়েছিলো - চেনে তো দাদাকে (হাড়েহাড়ে)। এমন ব্যাকফায়ার হয়ে যাবে ভাবে নি।
    কিছুদিন বাদে দাদা/বৌদি (উনি ওরিয়েন্টাল) আমাদের সকলকে ডিনারে ডাকেন (বউমা ব্যাপারটাকে এত স্পোর্টিংলি নিয়েছিলো দেখে অবাক হয়েছিলিম)। তখন ভদ্রলোকের ব্যবহার এত মিস্টি আর স্নেহমাখানো, বৌমা মুগ্‌ধ। পরেও ওরা ওনাদের বাড়ি গেছে। আসলে ভদ্রলোক মনে যা আসে বলে দেন, ভেবে দেখেন না কি বলছেন।
    মানুষ কেমন অদ্ভুত হয়, না?
  • pinaki | ২২ নভেম্বর ২০১১ ১৩:৫৫502869
  • আমি ২৩ থেকে ৩১ ডিসে: কলকাতায় থাকছি। ২৪ থেকে ৩০ এর মধ্যে একদিন কাব্লিদার বাড়িতে রঞ্জনদা এবং অন্যদের সাথে দেখা করা ও ভাট মারার ইচ্ছে রইল।
  • pinaki | ২২ নভেম্বর ২০১১ ১৩:৫৭502880
  • মানে কাব্লিদার বাড়ীতেই হতে হবে এমন নয়। যেখানেই হোক অসুবিধে নেই।
  • kd | ২২ নভেম্বর ২০১১ ১৫:৩১502891
  • ২৩শে ডিসেম্বর নীনা একটা ভাট করবে বলেছিলো না?
  • Nina | ২২ নভেম্বর ২০১১ ২১:৪৬502902
  • কাব্লিদা, 24th Dec আমার বাড়ীতে --সবাই একসঙ্গে আড্ডা ও খানাপিনা----পিনাকী লিখে নিন।
    আমি কলকাতা পৌছেই কাব্লিদাকে, তোমাকে ফোন করব--12th dec পৌছুব
  • ranjan roy | ২২ নভেম্বর ২০১১ ২৩:২৩502913
  • সেই যে যিনি ২৪ তারিখ রাত্রে ১২টার পরে জোসেফের গোয়ালে জন্মেছিলেন, বানিয়াদের লগুড়াঘাতে প্রভুর মন্দির থেকে বিতাড়িত করেছিলেন, তাঁর কথা মনে করতে করতে শীতে কাঁপতে কাঁপতে নীনার আবাসে হাজির হব।
  • Nina | ২২ নভেম্বর ২০১১ ২৩:২৫502935
  • কলকাতায় শীতে কাঁপতে কাঁপতে ---রঞ্জনভাউ---আমি ভালো ভদকা রেডি রাখব :-))
  • ranjan roy | ২২ নভেম্বর ২০১১ ২৩:২৫502924
  • আরে! পাইয়ের পোস্টের গভীরে যাইনি! কাব্লিদা প্রমোশন পেয়ে দাদু হয়েছেন।:))))) অনেক শুভেচ্ছা নবজাতকের জন্যে।
  • siki | ২৩ নভেম্বর ২০১১ ০৯:১৩502946
  • রঞ্জনদা ছত্তিশগড়ের নাম ডোবাবে। বিলাসপুরের জনতা কলকাতার শীতে কাঁপবে?
  • ranjan roy | ২৩ নভেম্বর ২০১১ ১২:১১502957
  • ধ্যাৎ সিকি!
    ঠান্ডা লাগুক না লাগুক, শীতকালে শীতে কাঁপতে হয়, নইলে শীতটা এনজয় করা যায় না।
    যেমন কালোয়াতি গান শুনতে বসলে সমের সময় হাত নাড়তে হয়, পাড়ার বৌদির বিচ্ছিরি এক্সপেরিমেন্টাল ডিশ খেয়ে তারিফ করতে হয়। তেমনি।
  • pharida | ২৩ নভেম্বর ২০১১ ১৪:৩৬502968
  • রঞ্জনবাউ, Date:22 Nov 2011 -- 11:23 PM এর পোস্টে ঐ গোয়ালটা যোসেফের ছিল না গো। যার ছিল তার নাম মনে নেই কিন্তু তার দুটো বাচ্চা ছিল রেচেল আর ডেভিড।

    এমনই এক রেচেল নিজমুখে একথা জানাল আম্য :))

    এইফাঁকে বইমেলা না যাওয়া আমি একচিমটে হিংসেও দিয়ে যাই।
  • dd | ২৩ নভেম্বর ২০১১ ১৪:৪৭502980
  • আমি তো পোষ্কার দেখতে পাচ্ছি- দিব্যদৃষ্টিতে।
    ত্রিশ ডিস থেকে পাঁচই জানু। হুলিয়ে আড্ডা হচ্ছে সারাদিন। এনারাই,প্রোবাসী আর কলকাতার আদিবাসীদের জমাটি ঠেক। নানান রকমের খাওয়া। ছেলেমানুষেরা একটু ইতি উতি পাখী পাখালী দেখবে। সে ঠিক আছে। বুড়োদের ঘাড়ে রোঁ।

    সারাদিন হুজ্জুতির পর রাত হলে ঝাঁপ বন্ধ করে একটি স্কোয়াড যাবে ভুতোর বাড়ী। সেখানে নানান চিংড়ী সহযোগে ভোদকার বাপান্ত। শরীরটাকে তো রাখতে হবে।

    দুকুর থেকে আবার হুল্লাট।

    আমি? এই শ্রী ছেন্নাইর শ্রীঘরেতে নিবেদিত প্রাণ। চিন্তা করবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন