এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৯ মে ২০১৬ ২৩:০১706078
  • একি, আশাপূর্ণা দেবী নাকি যে সবার আশা পূর্ণ করতে হবে ?বেসিক চাহিদা পূরণ, আইন শৃঙ্খলার উন্নতি, আর সিন্ডিকেট বাজি কম; এসব করতে পারলেই যথেষ্ট।
  • keshto | ১৯ মে ২০১৬ ২৩:০৪706079
  • আর ettu attu চড়াম চড়াম
  • sm | ১৯ মে ২০১৬ ২৩:০৯706081
  • আজ তারানন্দে দীর্ঘক্ষণ ভাষণ চলছে কন্যাশ্রী কত ভালো- স্কুল ছুট সংখ্যা কমে, নারী পাচার কমে ইত্যদি।
    আগে পেপারে খালি লিখত; প্রকল্পের টাকা লোকে পণে ইউস করছে।কি যে বলি!
  • Tim | ১৯ মে ২০১৬ ২৩:০৯706080
  • যারা বাম-কং জোটের ওপর আস্থা রেখেছিলেন তাদের ঠিক কেন মনে হয়েছিলো রেজাল্ট ভালো হলেও হতে পারে জানিনা। আমার অন্তত বামেদের অবস্থা আগের থেকে তেমন কিছু পাল্টায়নি বলেই মনে হচ্ছিলো। খালি খানিক গা জোয়ারি স্লোগানিং ইত্যাদি আর ভরসা লোকে চুরি দেখে ভড়কে গিয়ে অ্যান্টি তিনো ভোট দেবে। তিনোরা যখন গদিতে এসেছিলো তখন লোকে জেনুইন বিশ্বাস করেছিলো যে অবস্থা পাল্টাবে। যতক্ষণ না সেরকম আস্থা অর্জন করা যাচ্ছে, জোটের কোন ভবিষ্যৎ নাই।
  • ইস্যুভিত্তিক | ১৯ মে ২০১৬ ২৩:১৯706082
  • আজ অমিত শা ফোন করে তিনোকে এনডিএ টু-তে যোগ দেবার আহ্বান জানিয়েছেন।

    দিদি বলেছেন, বিজেপিকে প্রয়োজনে ইস্যুভিত্তিক সমর্থন দেবেন।
  • কল্লোল | ১৯ মে ২০১৬ ২৩:২২706083
  • নোটার ফলে ৪টে আসনে তিনো জিতেছে। বেশ বেশ। নোটায় বিক্ষুব্ধ বামেরা ভোট দিয়েছে কথাটা কিছুটা সত্য। একদল কং যেমন বিজেপিকে বোট দিয়েছে, প্রাণে ধরে বামেদের দিতে পারেনি, তেমনি একদল বাম নোটায় ভোট দিয়েছে প্রাণে ধরে কংকে দিতে পারেনি। এর মধ্যে সিপিএম, আরএসপি, সিপিআই, লিবারেশন, এসইউসি ও ফবও আছে।
    লোকসভায় বেশ কিছু বিক্ষুব্ধ বাম ভোট বিজেপিতে গেছিলো। সে ভোটটা জোটে না এসে তিনোয় গেলো, ৭%এর একটা গল্প চলছে, সেটা বোধহয় কাকতালীয়। তিনোর ভোট বেড়েছে গ্রামের দিকে। এগুলো স্পষ্টতঃই কন্যাশ্রী, ২টাকা চাল, সাইকেল, ক্লাবে টাকার ফল। কিন্তু নারদা-সারদার পরও কলকাতায় দেখাচ্ছে ১১টায় ১১টাই তিনো এটা কেমন হজম হচ্ছে না। যাদবপুরে তো বাম জিতেছে, যাদবপুর কি কলকাতায় নয়?
    শুনছি মমতার জয়ের ব্যবধান গতবারের তুলনায় অর্ধেক হয়ে গেছে।
    জোট থাকবে কি না, তা নির্ভর করবে সিপিএমের উপর। বিমান বসু তো বলেই দিলেন - জোট হয়নি, আসন সমঝোতা হয়ছিলো। সূর্য্কান্ত অবশ্য জোট নিয়ে কিসব বললেন। তবে জোট থাকলে বামফ্রন্ট ভাঙ্গার সম্ভাবনা আছে।
    এতো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসার একটাই ফল, তিনো আরও লাগামছাড়া হবে। অনেকে বলছে, বিশেষতঃ আবাপ - এই তো সময় সংশোধনের, সেসব কিস্যু হবে না। মমতা এবার আরও উদ্ধত হবে। সিপিএম যথারীতি শীতঘুমে যাবে। কর্মীরা মার খাবেন, নেতারা ফিসিফিসি ফেরাই।
  • Mmu | ১৯ মে ২০১৬ ২৩:২৫706084
  • রেসাল্ট মিলল তো -------
    :)) :))

    *****

    Name: Mmu

    IP Address : 99.87.178.253 (*) Date:11 Mar 2016 -- 05:11 AM

    Name: PT

    IP Address : 213.110.242.23 (*) Date:06 Mar 2016 -- 06:11 PM

    ?!?!?!?!?!?!
    " Mishra, ......stated in his letter that "a Congress-Front seat adjustment with a declared common minimum programme (CMP) would dethrow the Trinamool Congress government and usher in a Congress-Left government in West Bengal with about 170 seats if not more."

    He also analysed results of recent elections held in Bengal and indicated that Congress-Left Front alliance might win 161 of the total 294 seats in the state assembly. Trinamool Congress, according to Mishra's analysis could win 126 seats with BJP 4 and Gorkha Janamukti Morcha (GJM) 3. "
    http://articles.economictimes.indiatimes.com/2016-01-02/news/69468284_
    1_bengal-congress-pradip-bhattacharjee-gorkha-janamukti-morcha

    ****** তা, পি টি দা। কোথায় পেলেন দাদা এইসব খবর ? তবে গল্পের গরু গাছে ওঠাতে তো আর মই লাগেনা। রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখুন, জোট- ২৫০ তেন / মোদী / নিদ্দল মিলে বাকী। বিনা খরচায় ক্ষমতায় আসুন। কি বলেন, স্বপ্ন দেখতে তো আর পয়সা খরচা হয় না ! :)) :)) :))

    আমার টা এই রকম, দেখে নিন মিলিয়ে নেবেন। খুব বেশি এদিক ওদিক হবে না, তা সে কেন্দ্রিয বাহিনী থাক আর মিলিটারী থাক।
    জোট - ৭০
    টি এম সি - ২১৪
    বি জে পি /
    নির্দল - ১০ ( ৭০ আর ১০ এর মধ্যে কিছু ওঠা নামা করতে পারে )
  • keshto | ১৯ মে ২০১৬ ২৩:২৮706085
  • বাতেলা অনেক হলো
    ভোট করাতে জানতে হয়

    চড়াম চড়াম
  • Arpan | ১৯ মে ২০১৬ ২৩:৩০706086
  • যাদবপুর দচপতে।
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ২৩:৩১706088
  • Mmuর ১১ মার্চের প্রেডিকশন সবাই দেখুনঃ
    Name: Mmu

    IP Address : 99.87.178.253 (*) Date:11 Mar 2016 -- 05:11 AM

    Name: PT

    IP Address : 213.110.242.23 (*) Date:06 Mar 2016 -- 06:11 PM

    ?!?!?!?!?!?!
    " Mishra, ......stated in his letter that "a Congress-Front seat adjustment with a declared common minimum programme (CMP) would dethrow the Trinamool Congress government and usher in a Congress-Left government in West Bengal with about 170 seats if not more."

    He also analysed results of recent elections held in Bengal and indicated that Congress-Left Front alliance might win 161 of the total 294 seats in the state assembly. Trinamool Congress, according to Mishra's analysis could win 126 seats with BJP 4 and Gorkha Janamukti Morcha (GJM) 3. "
    http://articles.economictimes.indiatimes.com/2016-01-02/news/69468284_
    1_bengal-congress-pradip-bhattacharjee-gorkha-janamukti-morcha

    ****** তা, পি টি দা। কোথায় পেলেন দাদা এইসব খবর ? তবে গল্পের গরু গাছে ওঠাতে তো আর মই লাগেনা। রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখুন, জোট- ২৫০ তেন / মোদী / নিদ্দল মিলে বাকী। বিনা খরচায় ক্ষমতায় আসুন। কি বলেন, স্বপ্ন দেখতে তো আর পয়সা খরচা হয় না ! :)) :)) :))

    আমার টা এই রকম, দেখে নিন মিলিয়ে নেবেন। খুব বেশি এদিক ওদিক হবে না, তা সে কেন্দ্রিয বাহিনী থাক আর মিলিটারী থাক।
    জোট - ৭০
    টি এম সি - ২১৪
    বি জে পি /
    নির্দল - ১০ ( ৭০ আর ১০ এর মধ্যে কিছু ওঠা নামা করতে পারে )

    এমন ১০০% সাকসেস! গুরুর বন্ধুরা গর্বিত হোন অন্ততঃ একজন অক্টোপাস তো আমদের মধ্যে আছে।
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ২৩:৩৪706089
  • সরি! উনি আগেই পোস্ট করেছেন, দেখিনি।
  • PT | ১৯ মে ২০১৬ ২৩:৩৫706090
  • এই দেখুন আরেকটা এসাম্পশনঃ "মুখ্যমন্ত্রী হিসেবে যাকে প্রোজেক্ট করা হয়েছে তিনিও হেরেছেন।"

    মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে দল বা জোট অফিসিয়ালি প্রোজেক্ট করেনি। বিরোধী নেতা ছিলেন তাই তাঁর ছবি বেশী দেখে দ্খে এটা কারো মনে হতেই পারে।
    আমি একজনকে বলতে শুনলাম এ সুজনকে ওপরে তুলে আনার জন্য সূর্য ইচ্ছে করেই যাদবপুরে দাঁড়ান নি। এরকম পোচুর এসাম্পশন এখন বাজারে চলছে। অবিশ্যি এর খানিকটা সত্যতা থাকলেও থাকতে পারে। কেননা প্রথমে সূর্য ভোটে দাঁড়াতে চাননি।

    আর ক্রমাগত বামেরা বা জোটেরা ভুল ইত্যাদি না বলে মেনে নিলেই তো হয় যে পব-র বেশীর ভাগ মানুষ চোর-বাটপার-তোলাবাজ-কুম্ভীলক শিক্ষামন্ত্রী ইত্যাদিতে পরিপূর্ণ একটা দলকে তাদের শাসক হিসেবে মেনে নিয়েছে। তারা যতদিন চাল ও সাইকেল ভিক্ষা পাবে ততদিন এদেরকে সমর্থন করে যাবে।

    নাকি এটা মেনে নিতে বাঙালী হিসেবে লজ্জাবোধ হচ্ছে? আমি এই জাতীয় রাজনৈতিক অবস্থানকে ছাগলামী বলতে দ্বিধা করিনা।

    arpan: রিপিট করছিঃ তাত্বিকতা বামেরাই বেশী করে, বিশেষতঃ সাইড লাইনের বাইরে বসে। তিনো বিজেপিরা তাদের কোন নেতা কি বলল আর কে চুরি করল ঐসব নিয়ে বিশেষ মাথা ঘামায়না। আপনার মত দু-এক্জন ব্যতিক্রমি হতে পারেন। তার জন্যে সত্যিটা বদলায় না।
  • pi | ১৯ মে ২০১৬ ২৩:৫৪706091
  • উফ্ফ !!!
  • কল্লোল | ২০ মে ২০১৬ ০০:০৫706092
  • পিটি। "পব-র বেশীর ভাগ মানুষ চোর-বাটপার-তোলাবাজ-কুম্ভীলক শিক্ষামন্ত্রী ইত্যাদিতে পরিপূর্ণ একটা দলকে তাদের শাসক হিসেবে মেনে নিয়েছে। তারা যতদিন চাল ও সাইকেল ভিক্ষা পাবে ততদিন এদেরকে সমর্থন করে যাবে।"
    কেন ভিক্ষা কেন? সরকারের দায়িত্বের মধ্যে পড়ে মানুষের কষ্ট লাঘব করা। সেটা করলে ভিক্ষা দেওয়া হবে কেন?
    যে মানুষ খেতে পা্ক্ষ্হ্হে না, তাকে ২টাকা কিলোয় চাল দেওয়া ভিক্ষা কেন? যেখানে মেয়েদের পড়াশোনার জন্য পরিবারের সংস্থান নেই, সেখানে কন্যাশ্রী ভিক্ষা কেন? যেখানে বাচ্চাদের মাইলের পর মাইল হেঁটে স্কুল-কলেজে যেতে হয়, সেখানে সাইকেল দেওয়া ভিক্ষা কেন?
    সহজ সত্য হলো মানুষকে রিলিফ দিলে মানুষ কৃতজ্ঞ থাকবে, এতে অন্যায়ের কি আছে?
    পাইয়ে দেওয়া বলা হয়। কেন? মানুষের কি পাওয়ার অধিকার নেই?
    তুমি যতক্ষন এই ব্যবস্থাকে মেনে নিয়ে রাজনীতি করছো ততক্ষন পাইয়ে দেওয়া বলে কিছু হয় না। হ্যাঁ, তুমি যদি এই ব্যবস্থাকে না মেনে তাকে পাল্টানোর কথা বলো, তাহলে এগুলো পাইয়ে দেওয়া, সিস্টেমের প্রতি মোহ তৈরী করা। কিন্তু বামেরা তো ব্যবস্থা পাল্টাতে চাইছে না, তারা তো এই ব্যবস্থাতেই "ভালো সরকার" দিতে চাইছে। তবে আর ভিক্ষা ভিক্ষা করে চিল্লানো কেন?
    মানুষ চোর-ডাকাতদের চাইছে কেন? যাদের চাইছে না, তাদের কোন দায় নেই তাতে? উটপাখী আর কাকে বলে। আমি জিতলে আমার ক্রেডিট, হারলে অন্যরা দায়ী। বাঃ বেশ। এভাবেই মুছে যায় দম্ভিকেরা।

    এবার তিনোরা আরও উদ্ধত হবে। বাম কর্মীরা মার খাবে। বাম নেতারা শীতঘুমে যাবে। মাঝেমাঝে ফিসিফিসি ফেরাই খাবে।
  • ঈশান | ২০ মে ২০১৬ ০০:২০706093
  • বেশ তো। ভাবের ঘরে চুরিই করা যাক। 'সম্ভাব্য মুখ্যমন্ত্রী' না, যিনি হেরেছেন, তিনি যুদ্ধের সেনাপতি, সিপিএমের রাজ্য সম্পাদক। তাতেও বক্তব্য কিছুই বদলায়না।
  • pi | ২০ মে ২০১৬ ০০:২৫706094
  • ফেসবুকে শাক্য লিখেছিল, 'এজেন্ডাই তো নেই। প্রো-পুওর পলিসিগুলো তৃণমূল হাইজ্যাক করে নিলে হাতে কি থাকে? পেনসিল'

    ওখানে লিখেছিলাম, 'আর সেই এজেন্ডাকেগুলোকে দানছত্র ইত্যাদি বলে বামপন্থীদের মক করতে দেখলে খুব অবাক লাগে।' দানছত্রর সাথে ভিক্ষাও জুড়ে দিলাম।

    কিছু লোকের যদি কম টাকায় চাল, বিনাপয়সায় সাইকেল, পড়ার খরচ নেবার দরকার পড়ে, তো এগুলো তাঁদের পাওয়ার অধিকারের মধ্যেই পড়ে। ওঁদের সাথে হওয়া সোশ্যাল ইন্জাস্টিস কিছুটা হলেও মিটিগেট করা। কিছুটা রিজার্ভেশনের মতই। রিজার্ভেশনকেও এইসব 'বামপন্থীরা' নিশ্চয় ভিক্ষাবৃত্তি বা দানছ্ত্রই মনে করেন !

    এই খালি জোটে ভোট কাটাকুটি, তারপর বিজেপি তত্ত্ব যতই হাজির করা হোক না কেন, আর সেগুলো যাই ভূমিকা নিয়ে থাক না কেন, ( মানুষের ছাগলামি, গাণ্ডুমির তত্ত্ব্র কথা আর বললাম না), একটা কথা কিছুতেই স্বীকার করা হচ্ছে না যে তৃণমূল স্তরে তৃণমূল সত্যি কিছু কাজ করেছে, সেটা এই ভোট প্রমাণ করল। শহরের উচ্চ কি উচ্চমধ্যবিত্ত বা ফেসবুকীয় যাপনে সেটা টের পাওয়া না গেলেও, তার বাইরের সেকশন টের পেয়েছে বলে বলছে। আর ভোটের ফল বলছে, সেই বলাটা খুব ভুল ছিল না। সেই বলাটা ভোট ব্যালটেও কিছু কথা বলেছে তো বটেই। ইমপ্লিমেণ্টেশনে প্রচুর গলতা, দুর্নীতি থাকতে পারে, সেগুলো নিয়ে অবশ্যই কন্সট্রাটিভ সমালোচনা আসা দরকার, কিন্তু পলিসি হিসেবে কিছু কিছু জিনিসের প্রয়োজনীয়তা ও স্বীকার করাই ভাল। বিকল্প হিসেবে আরো ভাল কিছু দিতে পারলে তো আরোই ভাল।
  • ঈশান | ২০ মে ২০১৬ ০০:২৯706095
  • শাক্যর ফেসবুকের পোস্ট।

    "রেজাল্ট যা হয়েছে সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই। মানুষ যাকে চেয়েছেন তাকে এনেছেন। কিন্তু একটা এলিটিস্ট যে চিন্তা সব জায়গায় দেখছি, বাংলা ফাকড আপ, বাংলার মানুষ পাগলদের ডিজার্ভ করে, বাংলায় সম্মানের দাম দুই টাকা কিলো দরে চালের দামে বিক্রী হয়, মমতা ব্যানার্জীর পাইয়ে দেবার রাজনীতির কারণে মানুষ ভোট দিয়েছে, এগুলো সাংঘাতিক বিশ্রি। অন্তত এগুলোকে কাউন্টার করা সব সিরিয়াস বামপন্থীদের উচিত।
    পাইয়ে দেবার রাজনীতি করবে না তো কি ছিনিয়ে নেবার রাজনীতি করবে? আর দ্বিতীয়ত, এই বাংলাতেই ইমার্জেন্সির কংগ্রেসের বাড়াবাড়ি অথবা নন্দীগ্রাম ইত্যাদি জিনিসকে মানুষ জাস্ট ঝড়ে উড়িয়ে দিয়েছে। মানুষকে যারা গান্ডু ভাবে তারা গান্ডুশ্রেষ্ঠ। পিরিয়ড।"
  • ন্যাড়া | ২০ মে ২০১৬ ০০:৩৩706096
  • দু টাকার চালের প্রোগ্রাম তো মুক্তিসূর্য ধোতু বিপ্লবীদলই শুরু করেছিল!
  • PT | ২০ মে ২০১৬ ০০:৩৮706097
  • "যে মানুষ খেতে পা্ক্ষ্হ্হে না, তাকে ২টাকা কিলোয় চাল দেওয়া ভিক্ষা কেন?"
    সরকারের হিসেবে ৭ কোটি লোককে এই চাল দেওয়া হচ্ছে। তোমার কথামত পব-র ৮০% লোক যদি খেতে না পায় তাহলে একটা সরকার ৫ বছর (হ্যাঁ, হ্যাঁ ৩৪-ও জুড়তে পার) কি করছিল সেই প্রশ্নটা সর্বাগ্রে উঠে আসা উচিত, নয়কি?

    "যেখানে বাচ্চাদের মাইলের পর মাইল হেঁটে স্কুল-কলেজে যেতে হয়, সেখানে সাইকেল দেওয়া ভিক্ষা কেন?"
    সত্যি তো-আমার বাড়ির কাজের মেয়েট (আর তার মত আরো অনেকে) রোজ বিকেলে বাড়ি যাওয়ার সময় মাথায় করে গাছের ডালের টুকরোর বোঝা নিয়ে যায়। তার সন্তানদের রানা করার জ্বালানির ব্যবস্থা সরকার করবে তো? আলু ২২ টাকা কিলো আর পোনা মাছ ১৩০-১৫০ টাকা কিলো। এসব সরকার পাইয়ে দেবে তো? মুসুর ডাল আর সরষের তেলের হিসেবতা একবার নিজে কষে নিও।

    "মানুষ চোর-ডাকাতদের চাইছে কেন? যাদের চাইছে না, তাদের কোন দায় নেই তাতে? উটপাখী আর কাকে বলে।"
    অ! যারা রাজনীতি করে দায় শুধু তাদের? যারা নোটায় ভোট দিয়ে চোর-ডাকাতদের জিততে সাহায্য করছে তাদের কোন দায় নেই? নাকি তারা উটপাখী নয় শঙ্খচিল-এক রাজনীতির তত্ব থেকে আরেক রাজনীতির আকাশে উড়ে উড়ে বেড়ায়?

    তিনোরা ফের জেতার পরে দেখলাম আবাপর সুমনও কন্যাশ্রী নিয়ে তোমার মতই বেশ মাখোমাখো কথাবার্তা বলছে। কন্যাশ্রীর টাকার পরিমাণটা জান আশা করি। আর যে ২৫০০০ টাকা ১৮-র পরে মেয়ের বাপ পাবে সেটা "পণ" হিসেবে ব্যবহার করে বিয়ে দেওয়া হবে। এটি আমি জেনেছি আমার রিক্সা চালকের কাছ থেকে-তার দুটি মেয়ে আছে।
  • dc | ২০ মে ২০১৬ ০০:৪০706099
  • চাল আর সাইকেল ভিক্ষা? এটা ক্লাসিক :d অবশ্য বাম্পোন্থী সরকার তো বোধায় সেটুকুও দিতো না, দিতো কেবল হাই রেটোরিক।
  • dc | ২০ মে ২০১৬ ০০:৪৮706100
  • "যারা নোটায় ভোট দিয়ে চোর-ডাকাতদের জিততে সাহায্য করছে তাদের কোন দায় নেই?"

    নোটা, নোটা, নোটার ফলেই জোট ডুবল। সিপিয়েম এর হারের কারন এবার নোটা। আগেরবার ছিল বুজি, এবার নোটা :d
  • sswarnendu | ২০ মে ২০১৬ ০০:৫৪706101
  • কেন্দ্রের বঞ্চনা থেকে সুপ্রীম কোর্টের বঞ্চনা?
    :P
  • শাক্যজিৎ | ২০ মে ২০১৬ ০০:৫৯706103
  • পিটিদার এই ওভার-সিমপ্লিফিকেশন আর সাইনিং এলিটিস্ট লাইন শুনে শুনে ক্লান্ত লাগে বস !

    হেরেছি কারণ ক্লাস পলিটিক্সের অভিমুখ ঠিক ছিল না। স্পষ্টত ভোটটা হয়েছিল গ্রামীন পুওর বনাম মধ্যবিত্ত উচ্চ-মধ্যবিত্তের স্বার্থের সংঘাতকে সামনে রেখে। সেখানে আমরা ভুলদিক বেছে নিয়েছিলাম। পিরিয়ড।

    তার মানে এটা বলা নয় যে মমতা ঠিক রাজনীতি করেছেন। মমতার রাজনীতি ভয়ংকর খারাপ। কিন্তু আমাদের রাজনীতি ইনক্লুসিভ হতে গিয়ে জাস্ট সেক্টারিয়ান হয়ে গেল। এবং সেটাও বাছল ভুল সেক্টরকে।

    বামেদের এই ইনক্লুসিভ পলিটিক্সের ভূত মাথা থেকে কবে নামবে জানি না। যত জলদি নামে ততই মংগল। শহরের মধ্যবিত্তের ইন্টারেসস্ট দেখতে হবে না। রুরাল পুওরকে রিপ্রেজেন্ট করুক বাল ! তাহলেই বর্তে যাই
  • শাক্যজিৎ | ২০ মে ২০১৬ ০০:৫৯706102
  • পিটিদার এই ওভার-সিমপ্লিফিকেশন আর সাইনিং এলিটিস্ট লাইন শুনে শুনে ক্লান্ত লাগে বস !

    হেরেছি কারণ ক্লাস পলিটিক্সের অভিমুখ ঠিক ছিল না। স্পষ্টত ভোটটা হয়েছিল গ্রামীন পুওর বনাম মধ্যবিত্ত উচ্চ-মধ্যবিত্তের স্বার্থের সংঘাতকে সামনে রেখে। সেখানে আমরা ভুলদিক বেছে নিয়েছিলাম। পিরিয়ড।

    তার মানে এটা বলা নয় যে মমতা ঠিক রাজনীতি করেছেন। মমতার রাজনীতি ভয়ংকর খারাপ। কিন্তু আমাদের রাজনীতি ইনক্লুসিভ হতে গিয়ে জাস্ট সেক্টারিয়ান হয়ে গেল। এবং সেটাও বাছল ভুল সেক্টরকে।

    বামেদের এই ইনক্লুসিভ পলিটিক্সের ভূত মাথা থেকে কবে নামবে জানি না। যত জলদি নামে ততই মংগল। শহরের মধ্যবিত্তের ইন্টারেসস্ট দেখতে হবে না। রুরাল পুওরকে রিপ্রেজেন্ট করুক বাল ! তাহলেই বর্তে যাই
  • PT | ২০ মে ২০১৬ ০১:০২706105
  • dc
    আপনি সাইডলাইন থেকে মন্তব্য করে আমার বক্তব্যকে নাই বা বিকৃত করলেন। তবু বলি নোটার ভোট যদি একটি চোরকেও ভোট বৈতরণী পেরোতে সাহায্য করে তাহলে নোটার উদ্দেশ্যই সম্পুর্ণ ব্যর্থ। এখানে সংখ্যা কোন ইস্যু নয়-তাত্বিক অব্স্থানটা প্রশ্নের মুখে।

    কল্লোলদার জন্যঃ
    পব-র কন্যাবিশ্রী প্রকল্পঃ
    ২০১৬-র এপ্রিলে প্রকাশিতঃ
    "42% Minor Girls Pushed Into Sexual Slavery Come From West Bengal: Report"

    In 2011, West Bengal had four AHTUs–it should have nine for 19 districts (till June 2015). In 2012, instead of rising, the number fell to three, according to Lok Sabha data.
    http://www.youthkiawaaz.com/2016/04/sexual-slavery-in-west-bengal/

    জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে কি চমৎকার মেয়ে-পাচার বাড়ছে। আর চা বাগানের বাচ্চা মেয়েরা যে কন্যাশ্রীর ভরসায় না থেকে "লাইনে" দাঁড়াচ্ছে সেও কিছু দিন আগে এই সময়ে কয়েক দিন ধরেই লেখা হয়েছে।

    কথা হচ্ছে যে ভোটে জিতেছে বলেই সেই বিজয়ী দলটির ঢপটি আমরাও গলাধঃকরণ করতে শুরু করব কিনা।
  • avi | ২০ মে ২০১৬ ০১:১৪706107
  • শাক্যজিতের বক্তব্যে একটা ব্যাখ্যা পাচ্ছি না, মানে এই জায়গাটা "স্পষ্টত ভোটটা হয়েছিল গ্রামীন পুওর বনাম মধ্যবিত্ত উচ্চ-মধ্যবিত্তের স্বার্থের সংঘাতকে সামনে রেখে।" কলকাতায় ০-১১ কেন?
  • IPGGKBK | ২০ মে ২০১৬ ০১:২৭706108
  • নাঃ মাইরি, এই _ _ _ _কে নিয়ে আর পারা যাবে না। শুধু সুমন কেন, ২৪ ঘণ্টায় মৌ-পিয়াও তো সুবোধ সরকারকে আর 'ধুত্তোর সম্পাদকীয়/সারদার থেকে টাকা নেওয়া/ঘোর মমতাপন্থী' সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে নিয়ে এসে যা খুশী বলালো। "মমতা নিও কমিউনিস্ট আর ওরা (সিপিআইএমের নাম না করে) সিউডো কমিউনিস্ট।"-সুবোধ উবাচ। তাতে মৌপিয়া ও সুমনের আহ্লাদী হাসি।
    না, না, না, সুমন চট্টোপাধ্যায় এখন গ্রেট রিভলিউশনারি।
    _______________

    বামফ্রণ্টে চোর-ডাকাত বা চোর-চামার ছিল না বুঝি ??????

    ছোট নেতাদের লিস্টির দরকার নেই, নেতৃস্থানীয়দের মধ্যে নামধাম দিতে হবে নাকি?
    ..... কিন্তু তাতে তো অনেক লম্বা হয়ে যাবে, কারণ সে তো সেই সাতাত্তর-আটাত্তর থেকেই শুরু।

    তবে কিনা সেগুলো হ'ল দাদু'র ব্যাপার!! তেমনটা আপনারা দেখেনও নাই, শোনেনও নাই। আর তাছাড়া ওসব একটু আধটু রাজপরিবার-টরিবারে হয়েই থাকে। ওগুলো আসলে ইন্টেলেকচুয়াল ফিনান্সিয়াল অ্যাড্‌জাস্টমেণ্ট অফ লেবার মুভ্‌মেণ্ট অ্যাণ্ড লেবার ল, তাও বৃহদস্তীদের হাত ধরাধরি করে; এরকম চুনোপুঁটি সুদীপ্ত সেন বা গৌতম কুণ্ডুদের মত ছুঁচো ধরে নয়। কিন্তু দাদা, গৌতম কুণ্ডুর হাতেখড়িও তো প্রয়াত আরেক দাদার হাত ধরেই। যাঁর ছেলের যেন সল্ট লেকের কত নং বাস রুটের কতগুলো বাস ছিল বা আছে। আর সেই কারণে ওই রুটে কোন ইউনিয়ন তৈরী হ'তে দেওয়া হয় নি।

    কতাবাত্রা শুনে পড়ে মনে লিচ্চে এ যেন 'জ্ঞাত আততায়ীর ষড়যন্ত্রে সতীর নিধন' পালা চলছে।

    পোড়া কপাল !!
  • keshto | ২০ মে ২০১৬ ০১:৩৬706110
  • কি দরকার দাদা সিউডো টার্ম টার?
    সেরকম বললে বিসকুট কারখানাও চলে আসবে আর পশুপ্রেমী NGO র ফান্ড ইত্যাদি
    চুরি র আবার parameter ?

    তুই চোর না মুই চোর, এই তক্ক চলুক
    ওদিকে চড়াম চড়াম ঢাক বাজুক

    কারোর বিসজ্জন কারোর আবাহন
    রাজনীতির সাতকাহন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন