এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৫৫715271
  • পিটি একটা কথা। তৃণমূল কেন কিছু বলেনি তার জবাব তৃণমূল পার্টি দেবে।রাজ্য সরকার বন্ধের বিরোধিতা করছে; কাজে ফাঁকি দেওয়ার বিরোধিতা করেছে, দাবি দাওয়ার তো নয়।
    প্রত্যেক পার্টি তার মতো প্রতিবাদ করবে। বন্ধ করতেই হবে নাকি?
    আজ তৃণমূল যদি ত্রিপুরার কর্মচারীরা অবহেলিত বলে হরতাল করে; বামেরাও শামিল হবে নাকি?
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৫৭715282
  • এস এম,

    ক্লিয়ার ও ফেয়ার এনাফ!
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৩715293
  • sm এবার থেকে তাহলে সিপিএম কি করেছে বা করেনি তার জবাবদিহি আমাকে করতে বলবেন না। কিন্তু আপনি ১৮০০০ টাকা ন্যূনতম মজুরীর পক্ষে না বিরুদ্ধে তা এখনো জানাননি।
    "আজ তৃণমূল যদি ত্রিপুরার কর্মচারীরা অবহেলিত বলে হরতাল করে;"-অর্থাৎ কিনা sm-ও কোন এক সময়ের হরতাল সমর্থনের দরজাটি খুলে রাখলেন!!
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৬715304
  • রেসিডেন্ট তিনো, ইত্যাদি বিশেষণে ভূষিত করে জবাবদিহি সবচেয়ে বেশি আপনি চান আমি নই।আর তিনোরা কি করতে পারে সেই নিয়ে আমি কিভাবে ভবিষ্য বাণী দেব? আমি কুনো দরজা খোলা রাখতে চাইনা।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৭715315
  • "রাজ্য সরকার বন্ধের বিরোধিতা করছে; কাজে ফাঁকি দেওয়ার বিরোধিতা করেছে, দাবি দাওয়ার তো নয়।"
    কোথায় সমর্থন করেছে একটু জানাবেন?
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২০715326
  • এর মধ্যে সমর্থনের কথা কোথায় লিখলাম? লিখেছি বিরোধিতা করেছে কি? তার মানে নীরব সমর্থন হতে পারে নাও পারে।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২২715337
  • ?!?!?!?!
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৫715348
  • আজ যে বন্ধ নিয়ে তরজায় প্রচণ্ড ব্যস্ততার জন্য সিঙ্গুরে সময় দেওয়া যাবেনা, সেটা জানাই ছিল ;)
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৩715359
  • জিনিয়াস দের কথাই আলাদা! লারা ডান হাতে খেললেও সেঞ্চুরি করতে পারে।
  • তা বটে | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৫715371
  • ধম্মেও আছি, জিইরাফেও আছি। লোক কেলিয়ে সিল্পে আছি, ভাতঘুম দিয়ে বন্ধে আছি।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫২715382
  • pi
    আমাকে বলছেন? সিঙ্গুর সম্পর্কে আমার কাছ থেকে কি শুনতে চান?
    তাহলে আমার ফাটা কাঁসরটা বাজাই। সিঙ্গুরে শিল্প করতে না দেওয়া পব-র ভবিষ্যতের পক্ষে অতন্ত বাজে কাজ হয়েছে। কোর্টের রায়কে অমান্য করার কোন কারণ নেই। কিন্তু ব্যগড়াবাদীদের জয় পব-র শিল্পায়নের পক্ষে সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল।
  • তা বটে | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৯715393
  • একদিকে বদের ধাড়ি ব্যাগরাবাদী, ওদিকে, ওঠ ছুঁড়ি কাল গাড়ী বেরোবে - আলিমুদ্দিনের সবজান্তা সিল্পবাদী।
  • sg | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২০715404
  • PTদা,

    আপনি IITর একটা Department এর Head। Office Hours এ আপনি officeএ না এলে অব্শ্যই আপনার খোজ পরে। একটা কাজ করুন, আপনি যে সত্যি এ বন্ধের সমর্থক সেটা বোঝনোর জন্য কাল Office hoursএ department বর্জন করুন, institute বা department level এ যে সব meeting আছে, তাতে অনুপস্থিত থাকুন, রোজ despatchএ দেবার জন্য যে কাগজপত্রে Head এর সই লাগে, officeএ জানিয়ে দিন যে কাল সেটা আপনি করতে পারবেন না, সেটাই হবে statement যে আপনি প্রতীকীভাবে বন্ধকে সমর্থন করছেন।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫০715415
  • আপনি কি করছেন ২ তারিখে?
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৪715426
  • কাকে জিগালেন? আমার ফুল কর্মদিবস। আমি সেলফ এম্প্লয়ড পার্সন।কাজের জায়গা গুলিতে যাবো।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১২715437
  • আপনি কি sg নামে লিখছেন আজকাল?
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৫715448
  • তাই তো জিগালাম; কার উদ্দেশ্যে প্রশ্ন? আপনি কি একটু পরে বোঝেন?
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৩715459
  • আপনি এত বুদ্ধিমান তাহলে প্রশ্নটা নিজের গায়ে নিলেন কেন? আপনার নাম করে তো কিছু লিখিনি।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৯715470
  • আমি কিন্তু পিটি দার সাথে এক মত এখানে।

    ১। সিঙ্গুর থেকে টাটা রা চলে যাওয়ায় শিল্প র ক্ষেত্রে পিছিয়ে যাওয়া টা অ্যাডমিট করছি। মারুতি কারখানা গুরঁর্গাও এ র অবস্থা এবং পরে অবস্থা র উল্লেখ করছি এক্ষেত্রে।

    ২। এক সাথে ২ বা ৩ ফসলি জমি নিয়ে শিল্প করার বিরোধিতা আগেও করেছি। এখনো করছি।

    এখানে মনে হয় সরকারের আরো যত্নবান হওয়া উচিত ছিল ছিল। জোর করে মত টা চাপিয়ে না দিয়ে বুঝিয়ে শুনিয়ে, যেথেষ্ট ক্ষতিপূরনের মাধ্যমে জমি নেওয়া বা অন্য অনুর্বর জায়্গায় জমি নেওয়া র কথা ভাবা যেতে পারতো হয়তো।

    ৩। এখন চাইবো অনিচ্ছুক চাষী র জমি যেন ফিরিয়ে দেওয়া হয়। যদি কোন জমি এখন চাষের অনুপযুক্ত হয়ে থাকে তাহলে তাকে অন্য জায়গার জমি বা উপযুক্ত পরিমানে টাকা দেওয়া হয়।
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:১০715482
  • না না, আমি বুদ্ধিমান কেন হতে যাবো? বুদ্ধিমান একজন ই আছে, গুরুতে। ঘ্যাঁঘার রাজত্বে দ্বিতীয় বুদ্ধিমান কেউ থাকতে পারে?
  • sm | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৪715493
  • ব্রতীন এর তৃতীয় দাবি মতো 12 সপ্তাহের মধ্যে জমি ফিরিয়ে দেবার কথা কোর্ট বলেছে।
    আর পিটির সঙ্গে আমিও একমত। কারণ উনি সর্বদাই যুক্তিযুক্ত কথা বলে থাকেন।
    বাকি থাকে বুঝিয়ে শুনিয়ে- সেটা পার্টির এজেন্ডায় আছে ও ভবিষ্যতে প্রয়োগ হইবেক।
  • PT | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩715504

  • সমস্যা হচ্ছে যে সিঙ্গুরকে যে যার রাজনৈতিক ফয়দা তোলার কাজে (বামেরা সহ) আগেও ব্যবহার করেছে আর কালকের থেকেও করে যাচ্ছে।
    আগেও চাষীর কোন উপকার হয়নি (হতে দেওয়া হয়নি) আর এখনো চাষীর কোন উপকার হবে বলে ধরে নেওয়ার কোন কারণ নেই।

    আমি পরশু দিন প্রায় ৬০ কিলোমিটার রাস্তায় গাড়ীতে করে ঘাটাল কলেজে গিয়েছিলাম। এর মধ্যে ৩০ কিলোমিটার হাইওয়ে থেকে নেমে গিয়ে যেতে হল। রাস্তার দুপাশের জীর্ণ ও দীর্ণ বাড়িঘর দোকানপাট দেখে উন্নয়নের গপ্প গপ্প বলেই মনে হল। অর্থাৎ কিনা যেখানে সিঙ্গুর হয়নি সেখানেও অসীম দারিদ্র ও শ্রীহীনতা। হঠাৎ মাঝখানে একটা নীল-সাদা রঙের বিশাল "সুপার স্পেশালিটি হসপিটাল" বোকা বোকা ঠাট্টার মত দাঁড়িয়ে আছে।

    সিঙ্গুরের রায় নিয়ে এত উল্লাস করে কার কি উপকার হচ্ছে?
  • তাই তো | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৪715515
  • উল্লাসের কিছু নেই। একটি বিশাল ঘাপলাকে এক্সপোজ করা হয়েছে মাত্র। তবে এতে করে যে ছাগলেরা সেই জালিবাজদের ভোট দিয়ে থাকেন তাঁরা গর্ববোধ করবেন না শিক্ষা নেবেন সে বিষয়ে কোর্টের হাত নেই।
  • Zephyros | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩৯715526
  • আমি আছি তো - আপনি যে সেদিন আমাকে বল্লেন? :-p
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪২715548
  • কিন্তু একটা ব্যাপার টা বুঝতে পারি না পশিমবঙ্গ এতো রাস্তা ঘাট সেতু ইত্যাদি ইত্যাদি হচ্ছে। পিটি দা যে রাস্তা দিয়ে ই যান সেটা কেন খারাপ থাকে?

    সম্ভাব্না ১ঃ- পিটি দা সব সময় বাজে রাস্তা খুঁজে যান ( প্রবাবিলিটি ভেরি লেস)

    সম্ভাব্না ২ঃ- TMC গত পাঁচ বছর কোন রাস্তা ঘাট করে নি। পুরো টাই বেটা দের হাইপ।

    এখানে কী বলবেন আপনার?
  • Arpan | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৫715559
  • সম্ভাবনা ৩ঃ পিটিদার এক্সপেক্টেশন বেড়ে গেছে।

    (বেগুনবেচা মুখের ইমো)
  • | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৬715570
  • /আপনারা..
  • যাদ্দৃশী ভাবনা | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৩715581
  • হাসপাতালকে বোকা বোকা ঠাট্টা মনে হবে না উন্নয়নের চিহ্ন সে তো মনের ব্যাপার।
  • sg | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩২715593
  • PT দা, আমি কাল ক্লাশ নিচ্ছি না, একটা মিটিন আছে, সেটার সময় পিছিয়ে দিতে বলেছি, বন্ধের সাপোর্টে whispering campaign চালাচ্ছি, আর ঠিক করেছি কাল কোন অফিস স্টাফকে কোনো কাজে বিরক্ত করব না। ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে পারব না কারন কাউকে চিনি না, সম্ভব হলে সেটাও করতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন