এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ২৩ মে ২০১২ ১০:২৩5610
  • গান্ধী, হ্যাঁ, এই প্রশ্নগুলোই করার কথা বলছিলাম। কিন্তু আরেকভাবেও ভাবা যায়। এদেরকে চোখে আঙুল দেখিয়ে কিছু বলা হল না ঠিক ই। কিন্তু একদম শেষ উদাঃ তে যে মেয়েটিকে আনা হল, তার কাজ, কথাগুলৈ তো এদের সামনে প্রশ্ন তুলে দ্যায়। পাশাপাশি ফেল্লেই দুর্বলতাগুলো তো খুব অবভিয়াস হয়ে যায়। আলাদা করে না বল্লেও। তাদের নিজেদের কাছেও হয় আশা করি।
  • riddhi | ২৩ মে ২০১২ ১০:২২5609
  • পাই এটা পাতি সময়ের চাপ। সব জিনিস একসাথে কভার করা যায় না। আর ওরকম দু পক্ষের কথা আনতে গেলে, সেটা খুব ভাল ভাবে না করলে, মেসেজ টা গুলিয়ে যাবার সম্ভাবনা আছে। এটা এক্স্পার্ট প্যানেলের জন্য প্রেসেন্টেশান হলে আলাদা কিন্তু এখানে লক্ষ্য তো পাব্লিক।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১০:১৯5607
  • রিদ্ধিদা

    আরে যেমন করে জিগ্গাসা করছিল। তারপর কি দিলেন?? তাতে তাই মনে হছিল।

    একবার তো বলেই ফেলেছিল যে যখন বিয়ের মন্চে মেয়ে দাঁড়িয়ে তখন বাবা আর কি করবে বা এরকম কিছু একটা।

    একবারো কি বলতে পারত না যে "আপনি কেন তখন কোনো প্রতিবাদ করলেননা?? " বিয়ের মন্চে মেয়েটাও যে প্রতিবাদ করতে পারত সেটা বলা যেতনা কি ?? পরের পর যা চেয়েছে দিয়ে গেছে, সেটাও তো ঘুড়িয়ে অন্যায়ই করেছেন। সেটা বলা উচিত ছিল বোধোয় যে আপনার বিয়েতে আপনার বাবা-ম কিছু দিয়ে অন্যায় করেছেন।

    পুরো এপিসোডটা ভাসা-ভাসা। তবু করেছে। অন্য কেউ সে সাহসও দেখায়নি।
  • bb | ২৩ মে ২০১২ ১০:১৯5608
  • @Jhiki পশ্চিমবঙ্গেও পণপ্রথা যথেষ্ট আছে। আশে পাশের লোকগুলোর স্বরূপ জানেন না তাই বলছেন।
    তবে অন্য জায়গার থেকে বাঙালীরা একটু ভাল।
  • riddhi | ২৩ মে ২০১২ ১০:১৮5604
  • bihaari baabu besT!! 'pesaar dhIre dhIre Daaun hone laagaa, use ek kis kiye' ei balaaTaa daarun.
  • পাই | ২৩ মে ২০১২ ১০:১৮5605
  • টিম, ক।
    আর মেরেও যে ফেলা হয়, তার প্রমাণ ঐ স্ট্যাট। প্রথম যখন দেখি, চমকেই উঠেছিলাম।
  • | ২৩ মে ২০১২ ১০:১৮5606
  • বাপরে! ফাঁকা জায়গাতে হাসির ছবি দিতে হবে।

    ক্যাথারসিস টা (চোখের জলে)অবশ্য বাড়তি পাওনা।
  • পাই | ২৩ মে ২০১২ ১০:১৭5603
  • আমার একটা আপত্তির জায়গা আমীর খানের রেসপন্সগুলো নিয়ে। প্রশ্ন তোলার মত অনেক পয়েন্ট আসে, যেগুলো উনি স্কিপ না করলে ব্যাপারটা একটু কম সুপারফিসিয়াল হত।

    আর হ্যাঁ, আরেকটাও পয়েন্ট আছে। এক্ষেত্রে অন্য পক্ষের কথা কিন্তু শোনাই হচ্ছে না বা শোনার চেষ্টা করা হয়েছে, তার থেকে কী জানা গেছে, এগুলো একেবারেই আসে না। অন্যপক্ষ একেবারে কাঠ ভিলেন, নরপিশাচ, এরকম দাঁড়িয়ে আয়। দোষ থাকলেও সব কি অতই সাদা কালোয় হয়? এটা একটা বড় খামতি লাগে। আগেরদিন প্রথম মেয়েটি যা যা বলে গেল, একটু অদ্ভুতই লাগছিল। বিবাদীপক্ষকে এনিয়ে প্রশ্ন করলে, তাদের প্রোগ্রামে আনতে পারলে, বা অন্তত তাদের বক্তব্যগুলো, কি এগুলো শোনানোর পর তাদের প্রতিক্রিয়া, এগুলো জানা গেলে ভাল হত।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১০:১৪5600
  • পুরো এপিসোডটা এখনো দেখা হয়নি। বিহারীবাবু মানে কি যাকে জোর করে তুলে এনে বিয়ে দিলো সেই লোকটা ???
  • Toon Army | ২৩ মে ২০১২ ১০:১৪5601
  • মামী ঘেনুর বেজবল খেলার জন্যে মাঠ বানাচ্ছে;-)
  • riddhi | ২৩ মে ২০১২ ১০:১৪5602
  • এই গান্ধী, এটা পুরো ভুলভাল। আমীর খানের মুখের ভাব বুঝে গেলেন?

    আর সিউডো-দেশোদ্ধার কেন? দেশোদ্ধার করছে এরকম কোন দাবী করা হয়েছে নাকি? আসলে আতেলদের(গান্ধী ঝিকি আপনাদের বলছি না, ফেবুর কিছু কমেন্ট দেখছিলাম) খুব ঝাট জ্বলেছে।
  • | ২৩ মে ২০১২ ১০:১২5599
  • এই এপিসোডটাতে একমাত্র ভাল্লাগলো বিহারি বাবু কে। কোনো কথা হবে না- আমিরের চেয়েও বেশি সপ্রতিভ আর উজ্জ্বলঃ)
  • Tim | ২৩ মে ২০১২ ১০:১০5598
  • পঃবঙ্গেও বিস্তর ডাক্তার, ইঞ্জিনীয়ার, আইএটসেট্রাএস, ব্যাঙ্ক-সঃ চাঃ ইত্যাদিদের পণ নিয়ে বিয়ে হয়। বেশির ভাগ ক্ষেত্রে মেরে হয়ত ফ্যালেনা মেয়েটিকে (পঃবঙ্গের জন্য সান্ত্বনা পুরষ্কার?), কিন্তু বিস্তর হয়রানি হয়, ফিজিকাল অ্যাবিউজও হয়।
    হ্যাঁ হয়ত গুরুর সদস্যদের মধ্যে পাওয়া যাবেনা এমন কাউকে, কিন্তু গুরু তো ৫%। বাকি ৯৫% তে বিস্তর হয়।
  • পাই | ২৩ মে ২০১২ ১০:০৯5597
  • তোমাকে বা তোমার পরিবারকে ডায়রেক্টলি অ্যাফেক্ট করে বা করতে পারে, এরকম বাদে আর সব কিছু তাহলে এড়িয়ে চল ? ঃ)

    মানে চলতেই পারে, তাই নিয়ে কিছু বলার নেই।
    তোমার পোস্ট পড়ে মনে হয়েছিল সিরিয়াস ইস্যুর মধ্যে নাচ গান আছে বলে আপত্তি, তাই সেটা নিয়ে বলেছিলুম। আর কিছু না।

    আর এতে করে দেশোদ্ধার হয়ে যাবে, এমনটা কারা ভাবে জানিনা। আমি অন্তত ভাবিনা। তবে হ্যাঁ, অন্য অনেক তামাশা বাজির মত থেকে কম সময় নষ্ট মনে হয়। এ নিয়ে যাঁরা অনেকদিন ধরে সিরিয়াস কাজকর্ম করছেন ( মানে নিজেদের বা নিজেদের পরিবারের সমস্যা না হলেও বনের মোষ তাড়ানোর মত কিছু লোক তো থাকেনই), কিন্তু যতটা প্রচার, সাপোর্ট, এন্ডর্সমেন্ট পাওয়া দরকার কিন্তু পাচ্ছেন না, অন্তত তাঁদের কিছুটা সুবিধে হতে পারে। ডায়রেক্ট কিছু না হলেও। মানে এখানে তো দেখি সব টাকা পয়সা ইত্যাদি একটি পার্টিকুলার ngo র পিছনে ঢালতে বলা হয়। তো, সেই নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু তবু দিনের শেষে এতে করে বিশেষ ক্ষতি দেখিনা, বরং লাভ হলেও হতে পারে। তাই এনিয়ে খামোখা আগমার্কা বিপ্লবী সমালোচনাও করতে ইচ্ছে করেনা।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১০:০৭5596
  • যাদের মনে পণ নেওয়ার ইচ্ছা আছে, মুখে স্বীকার করেনা, তারা মানে বাঙালীদের অনেকেই এই দিনের এপিসোডটা নিয়ে জাস্ট চুপ মেরে গেছে। নেক্ষ্ট দিন অন্য কোনো টপিক পেলে আবার মেতে উঠবে।

    তবে এপিসোডটাও কেমন একটা ভুলভাল ছিল।

    প্রথমে এক মেয়ে এসেছিল, যার বাবা-মা অনেক কিছু দেওয়ার পরও তার উপর অত্যাচার হয়েছে। শুনে আমিরের মুখের হাবভাবটা অনেকটা এমন ছিল, "আছা !! গাড়ী দিল, তারপরও ঝামেলা মিটলো না?? তারপর কি দিলেন?? এবার নিশ্চই মিটেছে" এরকম টাইপ
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১০:০৩5595
  • বেশীরভাগ ক্ষেত্রে বধু হত্যা হয় কমিটমেন্ট না রাখতে পারার জন্যই! এক্ষেত্রে মেয়ের বাবা-মা ভালো পাত্র হাতছাড়া হওয়ার ভয়ে সাধ্যের অতিরিক্ত কমিট করে বসেন, ফল ভোগ করে বেচারী মেয়েটি!

    কেরালা/তামিলনাড়ুতে ডাক্তার/ইঞ্জিনিয়ার এমনকি IAS অফিসার মেয়েদেরও পণ দিয়েই বিয়ে হয়! সেলিবিট্রিদের খবর জানি না! পঃবঙ্গে সেটা কেউ ভাবতেও পারে না।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ০৯:৫৭5594
  • না ভাই, আমার জীবনে/ পরিবারে পণপ্রথা, কন্যা ভ্রূন হত্যা এসবের অস্তিত্ব কোনকালেই ছিলনা, ভবিষ্যতেও আসবে না। সিউডো দেশোদ্ধারের চেয়ে পরিবারকে সময় দেওয়াটা আমার বেশী পছন্দের ☺
  • পাই | ২৩ মে ২০১২ ০৯:৫৬5593
  • আর চোখে আঙুল দিয়ে দেখালে অস্বস্তি তো কিছুটা হবেই।
  • পাই | ২৩ মে ২০১২ ০৯:৫৫5592
  • হ্যাঁ, এই 'স্বাভাবিক' জিনিসটা কতটা আদতে অসভ্য, অভদ্র, অমানবিক, অন্যায়, সেজন্যই এরকম চোখে আঙুল দিয়ে দেখাতে হয়। নয় নয় করে এরকম 'চাহিদা' বাঙালীদের মধ্যেও কম নেই। পঃবঙ্গে পণপ্রথার জন্য মৃত্যুর পরিসংখ্যানটা পারলে একটু দেখো। প্রথম কিম্বা প্রথম তিনটে রাজ্যের মধ্যে ঃ)
  • পাই | ২৩ মে ২০১২ ০৯:৫২5591
  • হ্যাঁ, শেয়ারের ব্যাপারে গান্ধীকে ক।
    আমার আবার এই এপিসোডটা প্রথমটার থেকে বেটার লাগলো। দ্বিতীয়টা ভাল করে পুরোটা দেখা হয়নি এখনো। প্রথমটা নিয়ে টইতেই লিখেছিলাম, কিছু কিছু জিনিস মিসিং সে কথা। কিছু খামতি এটাতেও আছে। কিন্তু ওভারাল তো অনেক গুলো আসপেক্টই কভার করেছে।এটাতে প্রথম শো এর কন্যা ভ্রূণহত্যার সাথে রিলেট করালে ভাল হত। তবে যেটা ভাল লেগেছে, বিয়েশাদির ঐ অশ্লীল টাকা দেখানো টাকা ওড়ানো মোচ্ছবকে আচ্ছাসে ঝামা ঘষেছে দেখে। হতেই পারে স্ক্রিপ্টেড, কিন্তু এই নিয়ে ঐ হেলিকপ্টার কি বিচ বিবাহেচ্ছুদের মুর্গী করাটাও ভাল লাগল। পণপ্রথা বাদ দিয়েও এটা ইটসেল্ফ একটা ইস্যু হতে পারে, যেখানে এই সব বিয়েতে স্টারেরেদের বিশাল অংকের টাকা নিয়ে মুখ দেখানোর রেওয়াজ দিনে দিনে বেড়ে চলেছে, সেখানে একজন স্টারের শোয়ে সেটা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া, ভাল্ফি লাগল।
    ঝিকিদি, দেখতে পারো, খুব সময় নষ্ট হবেনা মনে হয়। নাচ গান অনুষ্ঠানের মধ্যে তেমন অনুপ্রবেশ করেনা, ওগুলো বাদ দিয়েই আরামসে দেখা যায়।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ০৯:৪৯5590
  • দুর, পণপ্রথায় কারো আঁতে ঘা লাগে না, মানুষের দুটো করে হাত-পা থাকার মতন এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমি দু-এক জনের সাথে কথা বলে দেখেছি, তারা আমাকে বাঙালী বলে উড়িয়েই দেয়, বলে বাঙালীরা এসবের মর্ম বোঝেনা!
  • প্পন | ২৩ মে ২০১২ ০৯:৪৫5589
  • পণপ্রথা বোধহয়।
  • Toon Army | ২৩ মে ২০১২ ০৯:৪৪5588
  • আমি এখনো একটাও দেখিনি। এইবার কী ছিলো যে আঁতে ঘা লাগতে পারে?
  • প্পন | ২৩ মে ২০১২ ০৯:৪৩5587
  • হ্যাঁ, রোব্বার সকালে টিভি দেখা সত্যি চাপের। রাতের দিকে করলে তাও হত।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ০৯:৪০5586
  • সত্যমেবর জনপ্রিয়তা কমছে। কারন যারা নাচছিল তাদের মধ্যে অনেকের আঁতে ঘা লেগেছে। যেচে এসব নিয়ে আলোচনা করে নিজের ক্ষতি আর কজন করে ???

    ফেবুতে যত জনগন আগের দুটো এপিসোড শেয়ার করেছে, এই এপিসোডটা করেনি
  • Sibu | ২৩ মে ২০১২ ০৯:৩৭5585
  • দীপক ঘোষ কয়েছে জ্যোতিদার নাকি একটি গার্ল-ফ্রেন্ড ছেল? এমন রসাল কথা, আর খবর রাখতাম না! কিন্তু দীপক তার নামটি দেন নাই। কেউ জানেন নাকি?
  • পাই | ২৩ মে ২০১২ ০৯:০৬5584
  • লামাদা, মেইল।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ০৮:৪৫5582
  • আমি শো-টার ফর্ম্যাটও জানিনা, এসব গান-টানের দরকার হয় কেন?
  • ঝিকি | ২৩ মে ২০১২ ০৮:৪১5581
  • সাহারা সময়ে খবর দেখার সময় দেখলাম 'সোনা' নামের এক সুন্দরী গায়িকা ঐ শো তে গাইছেন, গানটা এত বাজে যে সাথে সাথে চ্যানেল চেঞ্জ করলাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত