এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৪২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফেসবুক থেকে | ১৯ মে ২০১৬ ১৭:৫৮706011
  • যশোধরা রায়চৌধুরীর পোস্ট - ভাষা শহীদ দিবসের সবচেয়ে বড় প্রাপ্তি আজ, রেজ্জাক মোল্লা আর দিলীপ ঘোষের জয়।
  • PT | ১৯ মে ২০১৬ ১৮:০৪706012
  • এসব লেখার কি মানে? বাঙালী চেয়েছে যে এরা জিতুক, তাই জিতেছে।
  • Manish | ১৯ মে ২০১৬ ১৮:০৫706013
  • আজ বেশীকিছু লিখবো না, মনটা বড্ড খারাপ। এত খারাপ রেজাল্ট হবে ভাবিনি।
  • sm | ১৯ মে ২০১৬ ১৮:০৮706014
  • কোন বাঙালি? ছাগোল বাঙালি? যাদের বুদ্ধি শুদ্ধি ৩৪ বছর পর লোপ পেয়েছে? অর্থাত কিনা প্রি ম্যাচিওর ডিমেন্শিয়া ?
    এদের তুমি রক্ষা কর, হে প্রভু।
  • sm | ১৯ মে ২০১৬ ১৮:১৪706015
  • এ এক অদ্ভুত ভোট! রিগিং, ছাপ্পা বাজি, চোখ রাঙ্গানি কিছুই বলা যাবে না।নিজেরাই খুশি ছিলেন কমিশনের কড়া দাওয়াই এ। জোট নিজেরাই করেছেন। ভোট কাটাকুটি জন্য কংগ্রেস কে দায়ী করা যাবে না। এন্টি ইন্কাম্বেন্সী কেও ভিলেন করা যাচ্ছে না। শুধু কোথা হইতে কি হইয়া গেল, সাধের বাগান পাজি ছাগোল জনতা মুড়িয়ে খেয়ে গেল।
  • dc | ১৯ মে ২০১৬ ১৮:৪৭706016
  • সেইজন্যই তো বল্লাম স্পেন্ট ফোর্স! এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা হারে, তাও আবার যাদের হয়ে মিডিয়া ক্যাম্পেন করলো রিডাউটেবল আনন্দবাজার, তারা আর কোনদিন ফিরে আসতে পারবে নাকি? :d
  • PT | ১৯ মে ২০১৬ ১৯:০৩706017
  • লোকে যদি বামেদের না চায়, যেমনটা কিনা অন্য অনেক রাজ্যে হয়েছে, তাহলে তারা ফিরবে না ক্ষমতায়। এতে এত হা হুতাশ করার কি আছে?
  • pi | ১৯ মে ২০১৬ ১৯:১৭706018
  • নাঃ, ছাগল বাখি ধাবা এসব বলে গালিগালাজ করার আছে।
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৯:২১706019
  • পজিটিভ প্রোগ্রাম ও ক্যাম্পেন চাই! অর্থাৎ, আমরা ক্ষমতায় এলে নতুন কী করবো। কিন্তু সিপিএম সেই, মামুর ভাষায়, ২০০৬ এর স্টাইলে প্রচার করছে।
    খালি হীরকরাণী আর কে খেয়েছে হাওয়াই চটি বলে চেঁচালে চিঁড়ে ভিজবে না।
  • cb | ১৯ মে ২০১৬ ১৯:২৯706021
  • নতুন কি করবে রঞ্জনদা? এই প্রোগ্রামস যেগুলি চালু আছে সেটা চালাতে গেলেই ওভারটাইম খাটতে হবে ট্রেজারিকে। আর কি করবে?
  • pi | ১৯ মে ২০১৬ ১৯:৩২706022
  • আগরতলায় তৃণদের মিছিলে জ্যামে আটকে !
  • IPGGBK | ১৯ মে ২০১৬ ১৯:৫৮706023
  • যাবার আগে অরিজিৎকে(অরিজিৎই তো?) দুটো কথা, তোর এই কথার প্রেক্ষিতে, তুই বাড়ি গিয়ে পড়ে নিস।
    ***********
    "টিভিতে প্রেস মীটে বিমান বসু কে দেখা বা মিডিয়ায় বাইট শুনে ধারণা করা এক জিনিস। এর একটা ছোট উত্তর আগে লিখেছি। আগের পাতায় পাবে। তবে সেটা ব্যক্তিগত ধারণা।"
    ***************
    ভাইটির কি মনে হল' টিভির বা মিডিয়ার বাইটই বিমান বসুকে চেনা বা জানার পথ, অন্ততঃ আমার কাছে? দরকার কি এসব বিতর্কে? তোর যাকে যাকে ভালো লাগে, তাদের ইউলোজাইজ্‌ করছিস, করে যা, যুক্তি খাড়া করিস না এই মোহাবেশের।

    ভোটের কদিন আগে পাড়ার বিপুল'দা (সেই গায়ক-গায়িকা জুটি বিপুল অনুশ্রী'র বিপুল'দা) একটা কাগজের টুকরোয় একটা কবিতা লিখে দিলেন, বললেন ফেস্‌বুকেও নাকি দিয়েছেন। কবিতাটা ভোটের পরবর্তী পর্যায়ের, তাই ভেবেছিলাম ভোটের পরে দেব, দেওয়ার আর ইচ্ছে নেই, তবুও দিলাম। জানি না পড়েছিস কিনা।

    --------
    'ভোট'
    ____

    দাদা আয়, দিদি আয়,
    কী বলছে মিডিয়ায়
    আয় আয় মন দিয়ে শুনি

    কত ভোট পেল' কোন্‌ খুনী?

    কী বা আসে, কী বা যায়,
    রাত যায়, দিন যায়
    কে বাজায় তবু ঝুন্‌ঝুনি (গণতন্ত্রের আর কি)

    কত ভোট পেল কোন্‌ খুনী?

    আমাদের ছেঁড়া কাঁথা
    পোড়া মুখ ঢাকে না তা
    সভয়ে তাকায় কামদুনি..

    কত ভোট পেল কোন খুনী?"
    -------------------------------

    আসলে মাঝে বহু বহু বছর পরে এত' শত কিছু থাকলেও, কারণ থাকলেও, জোর করে 'নোটা' থেকে হাত সরিয়ে সুজনকে ভোট দিয়েছিলাম এবার, আমার বাড়ির সবাই, মায় আমার নব্বই বছরের মাতৃদেবী পর্য্যন্ত। আমার মাতৃদেবীও, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রথমবার ভোট দেওয়া বাদে, প্রতিবারই ভোট বাতিল করে এসেছেন, এমন কি ওই ৪২ নং না কত নং ফর্ম ভর্তি করে সরকারীভাবে ভোট বাতিল করে এসেছেন।
    কিন্তু কোনদিনই কংগ্রেস বা তৃণমূলকে ভোট দিতে হাত ওঠে নি তাঁর বা আমাদের পরিবারের মোট চোদ্দজন, এখন বাবার চলে যাওয়ার পর তেরো জন ভোটারের।
    তবুও আমরা চিহ্নিত হয়েছি, আমাদের বাড়ী চিহ্নিত হয়েছে, আমাদের মত আরও বহু মানুষই। দেখেছি তো সেসব। হয়ত কিছু কারণে সরাসরি আক্রমণ করার সাহস করে নি। বর্তমান দলও করে না। কিন্তু প্রাক্তন দল কি কি করেছিল, তার ফিরিস্তি দেওয়ার সময়ও নয় এখন, এ জায়গাও তার উপযুক্ত নয়।
    কিন্তু সুজন জিতলেও আখেরে লাভ কি হ’ল? ওদিকে কান্তি গাঙ্গুলীও হারলেন মাত্র কটা ভোটে। কিন্তু দেবশ্রীর উপর বা তৃণমূলের উপর বিরক্তির থেকেও বেশী খারাপ লাগে যখন ভাবি এই কান্তি’দা, সুজন, সমীর (না কি সণ্জয়) পূততুণ্ড, ইত্যাদিদের হাত ধরে প্রতিটি ক্লাব, পাড়া কিরকম দ্বিখণ্ডিত বা বহু খণ্ডিত হল, আমাদের চোখের সামনে.., ধামা না ধরলেই চিহ্নিত হও...., খেয়োখেয়িতে ভরে গেলো। ওঁদের ধান্দাবাজি, দুর্নীতি যারা দেখেছে ছোটবেলা থেকে, তারা আসবে কেন এ দলে, বা আদৌ কোন বামপন্থী দলে? কারণ সিপিআইএম ও তার অনুগামীরা শিখিয়েছে, শিখতে বাধ্য করেছে এই রাজ্যের সবাইকে, এ পাতাতেও, যে ‘সিপিআইএমই বাম রাজনীতির একমাত্র মুখ",…. আর তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সঙ্গত দিয়েছে আরও অজস্র বাম ছোট ছোট দল।

    "সেই ট্র্যাডিশন আজও চলেছে। আজও তার পরিবর্তন ঘটে নি।"

    কিন্তু সেই যে কোন এক সিনেমার উক্তি - "A soldier never quits till he is dead." তাই মেনেই চলি, চলতে থাকি।

    চলি।

    **হী-রা-ভ জাতীয় কুৎসামুলক টই থেকে মুক্তি পাওয়ার চেষ্টা কর, মুক্ত করার চেষ্টা কর নিজেকে।
  • de | ১৯ মে ২০১৬ ২০:১৩706024
  • জয়ের মার্জিন প্রচুর কমেছে তিনোর অনেকেরই - প্রায় দশ জন তিনো ২০০০ বা তার অনেক কম ভোটেও জিতেছে। আমি জোট রাখাতেই আশাবাদী। পরের পঞ্চায়েত অব্দি একে ধরে রাখাই উচিত। নাহলে সাধারণ মানুষের কোন বিরুদ্ধ মন্তব্যের স্বাধীনতা থাকবে না!
  • PT | ১৯ মে ২০১৬ ২০:১৭706025
  • "কারণ সিপিআইএম ও তার অনুগামীরা শিখিয়েছে, শিখতে বাধ্য করেছে এই রাজ্যের সবাইকে, এ পাতাতেও, যে ‘সিপিআইএমই বাম রাজনীতির একমাত্র মুখ",…। আর তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সঙ্গত দিয়েছে আরও অজস্র বাম ছোট ছোট দল।"

    এই কন্ফ্যুসানটা বহুদিন থেকেই চালু রাখা আছে। যদি এট্টু ধরিয়ে দেন যে অন্য কে বা কারা "বাম রাজনীতির মুখ" তাহলে (honestly!) নতুন করে ভাবতে শুরু করতে পারি।
  • dc | ১৯ মে ২০১৬ ২০:১৯706026
  • উরেব্বাস এযে আমার মনের কথাগুলো লিখেছেন! আঅমাদের বাড়িতেও এক সময়ে কট্টর সিপিয়েম পন্থী ছিল। আমার বাবা মারা যাবার পর পাড়ার কয়েকজন বিশিষ্ট আমার হাত ধরে বলে গেছিল, সিপিয়েম একটা ভোট খোয়ালো :d আমার মামাবাড়ি চিহ্নিত সিপিয়েম ভোটার হিসেবে, ফলে পাড়ার তিনোরা এসে ওদের পতকা লাগিয়ে দিয়ে গেছে। আর এই সুজনের যে কতো কান্ড জানি! সন্তোষপুরের একসময়ের কেষ্টবিষ্টুদের আর তাদের ছেলেপুলেদের প্রোমোটারি আর সালিশি যে কতো দেখেছি! অথচ আজ সকালেও পাড়ার একজন ফোন করে বলেছে, জানিস, এবার সুজনের চান্স আছে। আজ সকালেও আমার মা টিভি খুলে বসেছে সিপিয়েম ভালো ফল করবে এই আশায় :d
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ২০:২০706027
  • খুড়ো - চব্বিশ বছর হয়ে গেল সম্পর্কটার, আমারও বয়স চল্লিশ-পার। তুমি যা বলছো সেই জিনিস হওয়ার হলে থার্ড ইয়ারেই হত, তখন কম চেষ্টা হয়নি।:-p

    এসব থাক, আমিও যেমন আছি তেমনই থাকি।
  • de | ১৯ মে ২০১৬ ২০:২১706028
  • প্পন(2.12),

    দুয়েকটা বিচ্ছিন্ন মন্তব্যে কিছু যাবে আসবে না।এখন বাঁচার জন্য বাম-কংগ্রেস জোট দুপক্ষেরই দরকার হবে।

    সূর্য্যবাবু ফালতু জেদ করে নারায়ণগড়ে দাঁড়ালেন। তবুও মার্জিন অনেক কমিয়ে এনেছেন।

    যাঁরা বেহালার মানুষ তাঁরা বলবেন - ওইরকম ঘোর তিনো এলাকায় পাত্থো চাটুজ্জের মার্জিন অতো কমে যাওয়া যথেষ্ট পজিটিভ সাইন।

    আমি জোট নিয়ে আশাবাদী! মালদার রেজাল্ট ব্যাপক ভালো হয়েছে।

    উত্তরবঙ্গে মমতা ব্যানার্জ্জী অসংখ্য বার যাতায়াত করেছেন এবং গুরুত্বও দিয়েছেন উত্তরবঙ্গকে- এতো ভালো রেজাল্ট তারই ফল।
  • Arpan | ১৯ মে ২০১৬ ২০:২২706030
  • আমি অধীরবাউ আর এখন মনোজ ভট্টাচার্যের বক্তব্য খুব খঁটিয়ে দেখলাম। ওয়ারা দুজনেই বলছেন তিনমাসে কং কোথা থেকে কোথায় চলে গেল, আমাদের ২% ভোট বাড়ল ইত্যাদি ইত্যাদি। এই জোট দেখবেন ২০১৯ সালে সোনা ফলাবে। প্রকাশ্যেই উচ্ছ্বসিত।

    কিন্তু কোথাও পঞ্চায়েত ভোটের গল্প নেই, কোথাও ২০২১এর কথা নেই। জোট্সঙ্গীদের বিপর্যয়ের জন্য কোন সমবেদনা নেই। কহি পে নিগাহে কহি পে নিশানা?
  • sm | ১৯ মে ২০১৬ ২০:২২706029
  • দে, একটা কথা বুঝতে পারছেন না অন্তত এই ভোটের পরে জনগনের কাছে; আই মিন জোট পন্থীদের কাছেও ; এই জোট খুব খেলো হয়ে গেছে। অধিকাংশ জোট সমর্থক ভাবছে, এই জোট সুবিধাবাদী, আর কিছু নেতার, অপরিণত ও ব্যক্তিগত ইগো চরিতার্থ করার ফল। এর চেয়ে সুসির সঙ্গে জোট কে মানুষ খোলা মনে মেনে নিত। এদের মনে এমন অবিশ্বাস জমেছে যে, তারা মনে করছে, লোক সভার আগে এরা আবার, এরকম কারোর সঙ্গে জোট পাকিয়ে ঘন্ট করতে পারে;এমন কি বি যে পির সঙ্গেও। সুতরাং খুব কুল থেকে তিনো দের ভুল করার অপেক্ষায় থাকা ছাড়া কুনো পথ নাই।
  • de | ১৯ মে ২০১৬ ২০:২৪706033
  • জোট একশো পেরোলেই খুব ভালো ফল হোতো - হয়নি যখন, পরের বারের জন্য লেগে পড়াই ভালো।

    আমাকে সবচেয়ে কষ্ট দিয়েছে কান্তি গাঙ্গুলির হারটা আর রেজ্জাক মোল্লা এবং উদয়ন গুহের জয়দুটো!
  • Arpan | ১৯ মে ২০১৬ ২০:২৭706034
  • বিমানবাউ চিরকালই শুনেছি মুখপাতলা লোক, কিন্তু সিপিয়েমের বাকি নেতারা জোটে কংয়ের ভূমিকা নিয়ে উস্কানিমূলক প্রশ্নেও যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছেন। কুদোস।

    কিন্তু একই সাথে বাম ছোট শরিকদেরও অভিজ্ঞতা জানতে আগ্রহী (বেশ কয়েকটি বন্ধুত্বপূর্ণ লড়াই ও আসন সমঝোতার পরে)।
  • de | ১৯ মে ২০১৬ ২০:২৮706035
  • এসেম - আমি ব্যক্তিগতভাবে জোটের বহু সমর্থককে চিনি, তাঁরা কেউ এরকম ভাবছেন না! আর কং আর বাম তো আজকের জোট সঙ্গী নয়। কেন্দ্রে বহুবার বামেরা সমর্থন করেছে।

    এই পরিস্থিতিতে জোটকে যে ৩৮% মানুষ ভোট দিলেন, তাঁদের কথা তো ভাবতে হবে।
  • sm | ১৯ মে ২০১৬ ২০:২৯706036
  • কংগ্রেস এই জোট রাখবে নাকি মনে করছেন।লোক সভা ইলেকশনের অনেক আগেই ভাঙ্গবে। ওরা সুবিধা বাদী পার্টি- জানে জোট না করলেও ৫ -৬ টা সিট বাঁধা। বরঞ্চ দিদির হাত ধরলে বামেদের ২ টো সিট থেকে ১ টা বেশি মিলতে পারে; আর মিলতে পারে লোকসভায় দিদির বদান্যতা। কংগ্রেস তো কাঁচা পার্টি নয়, যে ইমোশনের জলে চিঁড়ে ভিজিয়ে খাবে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ২০:৩২706038
  • আর অধীরবাউ সাঙ্ঘাতিক লোক। গতবার ঘোষিত জোটের প্রার্থী (তিনো) কে হারাতে পুরো মুর্শিদাবাদ জুড়ে নিজের গোঁজ প্রার্থী দাঁড় করিয়ে দেন। তাদের একজন সেশপর্যন্ত জিতেও যায়।

    মানিকবাবু ভুল কিছু বলেননি।
  • sosen | ১৯ মে ২০১৬ ২০:৩২706037
  • বেশি কিছুই বলার নেই, কিন্তু এটাই প্রত্যাশিত ছিল। দুর্নীতি নিয়ে সেই সব লোকজন ধুয়ে খাবে না যাদের সিভিক পুলিশের চাকরি হয়েছে, জমির দালালির উপার্জন বেড়েছে এটসেট্রা। সবাই বুঝেসুঝেই ভোট দিয়েছে। আর কাকেই বা দিত? নতুন লোকজন, নতুন পার্টি না হলে, এই সাদাচুলো সিপিয়েমকে মানুষ ভোট দেবেনা। শহর কলকাতাতেও না, যেখানে এই সব সুযোগাবলী অপেক্ষাকৃত কম।
    ৩৪ বছরের জ্বর এতো শিগ্গির কাটবে না।
  • cm | ১৯ মে ২০১৬ ২০:৩৪706039
  • জোট ভাঙ্গা আরেক বালখিল্যতার নিদর্শন হবে। আপাতত বিপ্লবের সম্ভাবনা নাই।
  • এবং | ১৯ মে ২০১৬ ২০:৩৫706041
  • ফিলিপ মোষ ... না না, দিলীপ ঘোষ।
  • sm | ১৯ মে ২০১৬ ২০:৩৫706040
  • জোট ৩৮ পার্সেন্ট পেলেও গতবারের বাম প্লাস কংগ্রেস এর মিলিত ভোটের চাইতে কম। ভারী উদ্বেগজনক পরিস্থিতি।এটা কে তো অস্বীকার করা যাবেনা। কংগ্রেস বিলক্ষণ জানে।
    অধীরের কথায় সিপি এম এর প্রতি কোনো সমবেদনা দেখলেন? একমাত্র মান্নান ছাড়া। কিছুদিন পরেই বামেদের দুষতে শুরু করবে।
    এত বড় রেজিমেন্তেদ পার্টির দেডিকেতেদ কমরেডস রা মানবে কেন?
  • sm | ১৯ মে ২০১৬ ২০:৪০706042
  • জোট টা কংগ্রেস ভাঙ্গবে, বামেরা নয়।কারণ তাদের পাখির চোখ দিল্লি।
    বামেদের, কংগ্রেস তথা ইউ পি এ সরকারের জোট ছেড়ে, ভুল ভাল কারণে বেরিয়ে আসার হাতে গরম উদাহরণ তো রয়েইছে।
  • de | ১৯ মে ২০১৬ ২০:৪১706044
  • রাম=রেজিমেন্ট, অযোধ্যা = ডেডিকেশন -

    শুধু ইলেকশনের জন্যই যদি এই জোট হয়ে থাকে - তাহলে ভেঙ্গে যাবে। কিন্তু নীচুতলায় অনেকের কাছেই জোট করা বেঁচে এবং বাঁচিয়ে রাখার লড়াই। নেতাদের কথায় পটাশ করে ভেঙ্গে যাবে না বলেই মনে লয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন