এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১১:৪২556669
  • আমি কালকের খেলা দেখিনি, আর নিরপেক্ষ রিপোর্টিং এর অভাব, তাই গট-আপ কিনা বলতে পারছি না।

    কিন্তু গট-আপ না হওয়ার পেছনে যুক্তি গুলো মনে হচ্ছেঃ যেরকম রেজাল্ট হয়েছে তাতে সব প্লেয়ার আর কোচ যুক্ত না থাকলে হওয়া মুশকিল। আজকের দিনে এতো বিদেশী ভরা টিমে এটা বেশ রিস্কি, যদি না পেছনে বিগ মানি গেম থাকে বা মাফিয়া থাকে (ইতালী লিগ বা ক্রিকেট)। যে কেউ যে কোনো দিন মুখ খুলে ফেলতে পারে।

    আর যেটা মনে হচ্ছে ৪-৩ মোটেই ইবের সেফ স্কোর ছিল না। স্পোর্টিং ৩-১ করে দিতে পারতো। সেরকম পরিস্থিতি ছিল। গট-আপ খেললে সেফ স্কোর খেলবে না কি?

    আজ যারা চিৎকার করছে তাদের পুরোনো দিন।
    ১৮৮৯ এ এয়ার-লাইন্স কাপ। মনে হয় বি-এস-এফ (অন্য টিমও হতে পারে) কে বাইরে করতে মোবা আর মহামেডান গট-আপ খেলে। ধরা পড়ে যায়। বেশ হই-চই হয়েছিল। আয়োজকরাও নাকি যুক্ত ছিল। "আজকাল" তারপর থেকে এয়ার-লাইন্স কাপ বয়কট করে। আজও "আজকাল" এয়ার-লাইন্স কাপের খবর ছাপে না।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১১:৫০556670
  • ১৮৮৯এ আমি জন্মাইনিঃ)

    ১৯৮৯এ হলে আমার তখনো খেলা বোঝার জ্ঞান হয়নি, যদি সেরকম কিছু হত তাহলে শুধু আজকাল কেন রিপোর্ট করবে ???

    কালকের খেলাটা কিন্তু সবাই রিপোর্ট করেছে (আজকাল এখনো পড়িনি) মানছি বর্তমান একটু চাঁচাঁছোলাভাবে করেছে। বাকিরা ততটা পারবেনা কারণ দিদির ভাই-এর ক্লাব।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৭556671
  • তবে এই ফেড কাপ প্রসঙ্গ উঠলেই আগের ঘটনা দেখানোর সাথে এখনকার পশ্চিমবঙ্গের খুব মিল খুঁজে পাচ্ছি।

    কিছু বললেই "আগের চৌত্রিশ বৎসর কি হয়েছিল???"

    সবকিছুই জাস্টিফায়েডঃ)
  • প্পন | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৪556672
  • ঠিকই।

    মোবারা নিজেদের ব্যর্থতার কারণ খুঁজলে একটা শুদ্ধিকরণ কর্মসূচী শুরু করলে পারে।

    ঃ D
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৮556673
  • তুমি একটু পুরোনো কারো কাছে জিগাও।
    "আজকাল" কেন এয়ার-লাইন্স কাপ এর রিপোর্টিং করে না?

    তখন অশোক দাশগুপ্ত ছিল আজকালের খেলার পাতা'র সম্পাদক।
    অশোক দাশগুপ্ত লিখেছিল যে আমরা ম্যাচ গট-আপের বিরোধী তাই এই কুখ্যাত টুর্নামেন্ট এর খবর আর কোনো দিন আমাদের পেপারে ছাপবো না।

    ১৯৮৯ এর এয়ার-লাইন্স কাপের সময়ের যেকোনো পেপার পেলে একটু দেখে নিও।

    এতো খোলাখুলি গট-আপ কলকাতা মাঠে আর একবার হয়েছিল। তাতে বড়ো দল ছিল না। দুটো ম্যাচে মনে হয় ১৮৫ মতো করে গোল হয়েছিল। সেটাও ১৯৮০ দশক।

    কাল কি হয়েছে আমি জানি না।
  • প্পন | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪১556674
  • ১৮৫ টা গোল থার্ড না ফোর্থ ডিভিশনে হয়েছিল। আমি তখন ক্লাস টু না থ্রিতে পড়ি। একটা ক্লাবের নাম ছিল ভিক্টোরিয়া মনে আছে।
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৮556675
  • ওটা মনে হচ্ছে ১৯৭৮-১৯৮৩ এর মধ্যে কোনো একসময় হয়েছিল।

    সবাই বলছে গট-আপ যেন মনে না হয় তাই ইবে ৩ গোল খেয়েছে, কিন্তু আমার উল্টো মনে হচ্ছে ৩ গোল খেয়েছে বলে ওটা গট-আপ মনে হচ্ছে। ইবে ২-০ বা ৩-০ হলে গট-আপ মনে হতো না।
    কিন্তু আমি বুঝিনা আমাদের কালিঘাটের মতো টিমের সংগে গট-আপ করতে যাবে কেন?
    এমনি জিতে যাবে তো।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৬556676
  • আমি কালকে মাঠে ছিলাম না। খেলা দেখিনি। আমার নিজের মনে হয়েছিল এমন হতে পারে, আজ কাগজ খুলে দেখলাম শুধু আমি নয়, সবাই (ইবে-কালী বাদে) বলছে গট-আপ হয়েছে। ফলে এই নিয়ে আমি তর্কে বেশিদুর যেতে পারব না।

    এমনো হতেই পারে যে অন্য ম্যাচে স্পোর্টিং হারছে খবর পেয়েই আর গোল করেনি, জাস্ট জিতে রাখা।

    আজকাল এয়ারলাইন্স কাপ কভার করেনা, এটা জানি। কারণটা আজকাল কি বলে তাও জানি। কিন্তু আমার প্রশ্ন শুধু আজকালই কেন গট-আপ বলে নেচেছিল? বাকিরা চুপ ছিল কেন? প্রুভ কি হয়েছিল? কোনো শাস্তি কি হয়েছিল? তাহলে মেনে নেব কেন যে গট-আপ হয়েছিল ? (যেমন প্রতিটা ক্লাবের সন্দেহের পরও কাল কোনো গট-আপ হয়নি বলে দেওয়া হচ্ছে)
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৮556677
  • কালীঘাটের সাথে 'এমনি জিতে যাবে তো' বলার আগে মনে রাখা উচিত ছিল আগেরবছর এরিয়ান্সের কাচে ৪-০ গোলে (১ গোল বা ২ গোলে নয়) হারা। ফলে জিতেই যেত??? জানিনা
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৫:২০556679
  • আজ দাড়িয়ে বলা বেশ সহজ কেন শুধু আজকাল?
    কিন্তু ১৯৮৯ এ কলকাতা তে পেপার ছিল শুধু আজকাল, বর্তমান আর আবাপ। বর্তমান কোনোদিন'ই খেলাটা গুরুত্ব দিত না। আবাপ চিরদিন বাজারী কাগজ।

    কিন্তু সেই কুখ্যাত ১৮৯ গোলের গট-আপ থেকেই অশোক দাশগুপ্ত গট-আপের প্রতি বেশ জোরালো প্রতিবাদ করেছে। তখন অনেকেই স্বীকারোক্তি দিয়েছিল ম্যাচ গট-আপ নিয়ে। আয়োজক নিজেই ছিল এই গট-আপের পেছনে। বাইরের টিমের থেকে কলকাতা'র দুটো টিম বেশী দর্শক টানবে। তখনকার দিনে মহামেডান এখনকার মতো এলেবেলে ছিল না, বেশ দর্শক টানতো।

    কিছু না হলে তখনকার দিনের খেলা নিয়ে সবার সেরা পেপারটা হঠাৎ টুর্নামেন্ট বয়কট শুরু করলো কেন?
    তখন মমতাও প্রবল ভাবে ছিল না, আজকাল এতো বামফ্রন্ট ঘেসা হয়নি, তখন আমরা-ওরা তৈরি হয়নি।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৫:৫৭556680
  • সেই সময়ের কোনো কথা হলে আমি সত্যিই বলতে পারব না। কারণ আমার কোনো আইডিয়াই নেই ব্যাপারটা কত বড়।। বা তকহ্নকার পরিস্থিতি কি ছিল।। যদি করে থাকে তাহলে লজ্জার। ওগুলোকে ক্লাব থেকে তাড়ানো উচিত ছিল তখনই

    কিন্তু তাবলে কালকের ম্যাচের সন্দেহটা আমার যাবেনা, শুধু আমার নয়, অনেকেরই যাবেনা। আরো সন্দেহটা এই কারণে যে কোনো লাইভ রেকর্ডিং নেই
  • Demba Ba | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৯556681
  • আজ আবার লীগ কাপে স্টইকদের সঙ্গে খেলা, ওল্ড ট্রাফোর্ডে।
  • stoic | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৮:০০556682
  • ম্যাগপাইদের সঙ্গে ম্যাচ সবসময়েই এক্সাইটিং। আমাদের বহুবার কনভিন্সিং ভাবে হারিয়েছে। আজ রেফারিই ভরসা।
    ;)
    বাই দ্য ওয়ে, সিটির গোলকিপারের নাম প্যান্টিলিমন কেন ? জো হার্টের কি হল ?
    ঃ))
  • Demba Ba | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৪556683
  • ধুস্‌ স্টইকও আওয়াজ দেয়। ৭২ সালের পর নিউক্যাসল ওল্ড ট্রাফোর্ডে জেতেনি।
  • stoic | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩২556684
  • তা না হয় জেতেনি, কিন্তু গত সীজনের ৩-০ হার এখনও মনে আছে।
  • প্পন | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪২556685
  • ভিডিচ মাঠের বাইরে। এইটাই মহা সুযোগ। তবে রেফারি তো আছে বাঁশি মুখে আর কার্ড হাতে।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪৩556686
  • সিটি তো মোটামুটি ২ন্ড টিমই নামিয়েছিল কাল। মাঝ্মাঠ বিশেষকরে, জো হার্টকেও বোধয় বিশ্রাম
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫০556687
  • কাল সিটি আর এভার্টন গেছে। আজ মিনিমাম একটা (ম্যানু, নিউ-ক্যাসেল) যাবে।
    আমাদের পরে সুবিধা হবে।
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২০:০২556688
  • লিভারপুল ও তো স্বস্তি তে থাকবে না।
    এই মাঠে সিজনের প্রথম ম্যাচে হেরেছিল।
    আমরা ঘরে খেলবো কভেন্ট্রি কে। আজ রাতেই আবার ফোর্থ রাউন্ড ড্র।
    শনিবার আবার চেলসী'র সাথে লিগ ম্যাচ।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৫556691
  • 'দুটো ম্যাচে মনে হয় ১৮৫ মতো করে গোল হয়েছিল' - তখন ৭০ মিনিট করে ম্যাচ হত। দুটো ম্যাচ মিলিয়ে ১৮৫-টা হলেও, মিনিটে ১ টার বেশী গোল। আর ১ টা ম্যাচে ১৮৫ গোল হয়ে থাকলে মিনিটে ২ টোর বেশী !!!
    এটা সত্যিই হয়েছিল ?
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২২:০৬556692
  • আজকালের ব্যাপারে উমেশ যা বলেছেন, ঠিক। শুধু খেলার পাতা পড়ার জন্যই আজকাল নিতাম তখন, খেলার কাভারেজে ওর কাছাকাছিও অন্য কোন বাংলা কাগজ ছিল না।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৯556693
  • http://www.anandabazar.com/26khela7.html

    এটা এখানে থাক।

    আজ খেলা কোনটা দেখাবে ???
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১২ ০৬:৩৪556694
  • আজ বাংলা বনাম গোয়া, জয় কালী কলকাত্তাওয়ালি - রয়াল বেঙ্গলের গর্জনে কেঁপে যাক চার্চিলের ডিফেন্স, মশালের আলোয় উদ্ভাসিত হোক কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম।

    তোর ছেলেদের এট্টু দেখিস মা।
  • গান্ধী | ২৭ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৫556695
  • আর্শাভিন ব্যাক করেছে ! হেব্বি নিউজ

    আমাদের সাহিনটা দাঁড়িয়ে গেলে মাঝ্মাঠের চিন্তা দুর হবে
  • Papiss | ২৭ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪০556696
  • যাঃ, ২-১। বিবিসি পড়ে বুঝলাম ভালোই হাড্ডাহাড্ডি হয়েছে। গার্ডিয়ান অবশ্য একটু ম্যানু ফ্যান। গৌভ টাইপের একটা রিপোর্ট লিখেছে তাতে খেলা বাদ দিয়ে রুনির কামব্যাক আর ফার্গির বকবকে ভর্তি।
  • প্পন | ২৭ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৫556697
  • সিসেকে প্রথম থেকে নামালো না কেন কে জানে।

    আর মাইরি, লিভারপুলও বড় ক্লাব আর তাদের খেলাও টিভিতে লাইভ দেখায়! আর আমরা যেন বানের জলে ভেসে এসেছি। ঃ(
  • Papiss | ২৭ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫৩556698
  • পার্ডু লীগ কাপকে প্রায়োরিটির লিস্টে চার নম্বরে রেখেছিলো বলে দাবী। এদিকে ম্যানু আর চেলসীর মধ্যে একটা ফুটবে। তোমাদের আরো সুবিধা হল।

    নিউক্যাসলের সবসময়েই কঠিন ড্র পড়ে কেন কে জানে। এই নিয়ে পর পর চারবার অ্যাওয়ে ড্র ছিলো।
  • গান্ধী | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১০:২৮556699
  • নাহ। কমেন্ট করব নাআআ
  • stoic | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯556700
  • কাল বেশ হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। ফার্স্ট হাফের শুরুর দিকে অ্যান্ডারসন আর ক্লেভারলি দুটো ভাল চান্স মিস করেছে। ওদিকে পাপিসের শট বারে লেগেছে আর আমাদের হের্নান্ডেজের শট বারে লেগেছে। সব মিলিয়ে কাল এনজয় করেছি। পাপিস কে কেন শুরু থেকে খেলাল না এটা আমারো প্রশ্ন।
    তবে সবথেকে আনন্দের ক্থা হল ম্যাগপাই দের কেউ রেড কার্ড দেখেনি আর ম্যান ইউ পেনাল্টি পায়নি।
    ঃ))
  • গান্ধী | ২৭ সেপ্টেম্বর ২০১২ ১৮:১৯556702
  • আর মোবার হয়ে লড়বো না যদ্দিন এই হতভাগাগুলো ক্লাবে আছে। ভুলভাল টিম বানায় আর বড় বড় বাত। আজ নতুন শুরু করেছে। লীগের ম্যাচ খেলব না।। আরে বাবা, ম্যাচ যখন খেলবেই না টিম বানিয়েছে কেন !! ধুর
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন