এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৯ মে ২০১২ ০৯:৫৭4950
  • সবকটা তিনোমুল হয়ে গেছে গা! এদিকে ক্রসচেক করতে জানেনা।
  • সিকি | ১৯ মে ২০১২ ০৯:৩৪4949
  • মুরগির বাজারটা খুলবে একটু বাদেই। বেরোতে হবে।
  • অপু | ১৯ মে ২০১২ ০৯:২৯4947
  • অভ্যু, আর বোলো না। এবারে আমের অবস্থা করুন। কালকে হিমসাগর কিনলাম ৫০ টাকা কেজি। ফলন একেবারেই কম এবারে।
  • Poppy Agha | ১৯ মে ২০১২ ০৯:২৯4948
  • কাল দেশী মুরগি কষা হবে - খাসা হবে
  • অপু | ১৯ মে ২০১২ ০৯:২৮4946
  • না। আমি আছি তো। এই ঘুম থেকে উঠলাম
  • পাই | ১৯ মে ২০১২ ০৯:০৭4945
  • রান্নাঘরে কাঁচামালের সাপ্লাই দিতে দিতে মার্কেট খালি ? ঃ)
  • Poppy Agha | ১৯ মে ২০১২ ০৮:৫৮4944
  • মার্কেট এত ফাঁকা? কেউ রান্না বান্না করছে নাকি?
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:২২4943
  • না আমিও এবার বাড়ি যাব - দুটি পাকা আম পথ চেয়ে বসে আছে
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:২১4942
  • আহা ঢাকাই, দেশে দেশে তব ঘর আছে
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:২০4941
  • আরে সিরিয়াস নেমন্তন্ন - আমি আবার চার পাচ জনের বেশি গেস্ট হলে সামলাতে পারি না। বাকিরা পরের বার।
  • zi xi | ১৯ মে ২০১২ ০৫:১৬4940
  • আম্মো বাড়ি যাবো একবার, কত্তদিন বাড়ি যাই নি। কেজানে কবে বাড়ি ঘোরা হবে।
  • SS | ১৯ মে ২০১২ ০৫:১৫4939
  • বাকিদের যে নেমন্তন্ন করলে না তার জন্য ক্যাল খাবার চান্স আছে।
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:১৪4938
  • সায়ন্দার জন্যি
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:১২4937
  • চল ডিসেম্বরে আমার এক সঙ্গে বাড়ি যাই
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:১১4936
  • তোমার নেমন্তন্ন, সুদীপ্তর নেমন্তন্ন, ফুলেলের নেমন্তন্ন, সায়ন্দার নেমন্তন্ন
  • aranya | ১৯ মে ২০১২ ০৫:০৯4935
  • zi xi, ওভাবে দেখলে নিশ্চয়ই অলৌকিক নয়। তবে জাতকের গল্পগুলো অনেক স্পেসিফিক ছিল না - চরিত্রদের নাম ধাম দিয়ে?

    সায়ন, সাবধানে চালিও। কিছু গরম কফি গাড়িতেও নিয়ে নাও, ঝিম ধরলেই চুমুক দেবে।

    ঝিম লিখেই দিদির সেই যুগান্তকারী কবিতা মনে পড়ল - টিম্ভাই আর গরু নিয়ে লেখা ঃ-)
  • SS | ১৯ মে ২০১২ ০৫:০৮4933
  • কোন মুর্গীর গায়ে হলুদ? আমার নেমন্তন্ন আছে?
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৫:০৮4934
  • এই শেষ এক মাস একটু শান্তি ছিল, জুন থেকে আবার অশান্তি শুরু হতে চলেছে, এ বছর শেষে বা পরের বছর শুরুতে কাটব ভাবছি
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৫:০৭4932
  • বুঝলুম, যেতে টেতে বল না এই যা দুঃখের ;)
    অথচ পাশের গাঁয়েই থাকি, চার ঘন্টার ব্যাপার ঃ))
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:০৬4931
  • তা সুদীপ্ত তুই কেমন আছিস?
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৫:০৫4929
  • থাঙ্কু অভ্যু!
    (ইন অ্যাবসেন্স ওফ পাঁঠাজ) তোমার মুর্গীদের গায়ে হলুদ হোকঃ-p
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৫:০৫4930
  • সবাই রে টাটা (যারা বিদায় নিচ্ছে) আর হ্যাউএ!
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:০৪4928
  • সুদীপ্ত যে রে - হ্যা আমি আটলান্টার কাছে এথেন্স বলে একটা গ্রামে গত সাত বছর ধরে আছি
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:০৩4926
  • টাটা সায়ন্দা - কফি কালোতর হোক
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৫:০৩4927
  • অভ্যুদা কি এখনো আটলান্টা তে আছ?
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৫:০২4924
  • টাটা SS - পাঠাদের মঙ্গল হোক
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৫:০২4925
  • আম্মো উঠি। এক্কাপ কালো কফি চাই।
    সব্বাইকে হ্যাপ্পুইকেন্ড!
  • SS | ১৯ মে ২০১২ ০৪:৫৯4923
  • সব্বাইকে হ্যাপি উইকেন্ড!
    বাড়ি যাই এবার।
  • zi xi | ১৯ মে ২০১২ ০৪:৫৭4922
  • আর অলৌকিকই বা কেন অরণ্য? এই যদি আমি বলি, এই তো সাড়ে তিন হাজার বছর আগে মিশরে ছিলাম, রানী নেফারতিতির পরিচারিকা, নাম ছিলো নেফ্রুতি। যদি বলি এই তো মহেঞ্জোদাড়োতে ছিলাম পাঁচ হাজার বছর আগে, বিরাট দাড়িয়ালা বুড়ো হয়ে গেছিলাম, তবু শিরদাঁড়া সোজা করে ধ্যান করতাম পদ্মাসনে বসে। যদি বলি সে এই সাড়ে তিনশো কোটি বছর আগে সমুদ্রে ভেসে বেড়াতাম, প্রথম প্রাণের দলে, আস্তে আস্তে সালোকসংশ্লেষ শিখলাম। যদি বলি সাড়ে ছ কোটি বছর আগে মিস স্টেগোসরাস হয়ে জন্মেছিলাম, মিসেস স্টেগোসরাস হওয়ার আগেই ফৌত হয়ে গেলাম উল্কা পড়ে সব ডাইনো নির্বান লাভ করলো।

    এগুলো তো অলৌকিক না। এগুলো কিছু অনুসন্ধানে জানা সত্যকে গল্পের আকারে বলা হচ্ছে। তাই নয়?
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৪:৫৬4921
  • ক্কি চাপ!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত