এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:৫০4919
  • সুদীপ্ত, মাস্ট বি সাম স্পেল! কাল রাত্রেও তিন্টেয় উঠেত্থেকে ড্যাবড্যাব করে চেয়ে শুয়েছিলাম, আজও তাই। মেরে এনেছি প্রায়। আর এক ঘন্টা পরে বেরোবো।
  • aranya | ১৯ মে ২০১২ ০৪:৫০4920
  • সায়ন, বাঃ সুন্দর জায়গা তো, ছোট বেড়ানোর জন্য আইডিয়াল।
    তোমার মর্নিং স্কেডিউলটার কথা ভেবেই কেমন গা ম্যাজম্যাজ শুরু করল আর বিছানাটা ডাকতে থাকল, দেখি এইসব মেন্টাল ব্লক যদি কাটানো যায় ...
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৪:৪৯4918
  • কুর্গ আমার তো খুব সুন্দর লেগেছিল; আমরা আবার বর্ষায় গেছিলুম, বর্ষাতি গায়ে পাহাড়ী রাস্তা-য় ঝিরঝিরে বৃষ্টিতে, চারদিকে শুধু সবুজ আর সবুজ, ভোলা যায় না, রাতে শোরের ঝোল-মোটা ভাত, সব মিলিয়ে ব্যাপক!
  • zi xi | ১৯ মে ২০১২ ০৪:৪৮4917
  • অরণ্য, জাতকের গল্প গুলো নিয়ে বিতর্ক আছে, বহুলোকেই যুক্তি তথ্যউপাত্ত দিয়ে ই দেখিয়েছেন জাতকের গল্পগুলোর অনেকগুলোই পরবর্তী সংযোজন।
    হতে পারে কিছু কিছু হয়তো বুদ্ধ নিজেই বলেছিলেন প্রতীকী হিসাবে, বা রূপক হিসাবে অথবা কোনো সান্ধ্যভাষায় কোনো বিশেষ কিছু বোঝানোর জন্য যা কেবলমাত্র প্রপার্লি ট্রেইন্ডরাই বুঝবে।
  • সুদীপ্ত | ১৯ মে ২০১২ ০৪:৪৭4916
  • সায়ন্দা এমন নিশাচর হয়ে গেল কবে থেকে!!!
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:৪৫4915
  • যাচ্ছি এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতেঃ-)
    কূর্গ ভালো লাগে, জায়গাটা এখনও তেমন কমার্শিয়াল হয়নি, কফি আর পেপার প্ল্যান্টেশনগুলোয় যেমন খুশী ঘুরে বেড়ানো যায়, লোকাল ফুড প্ল্যাটার্স, লুরু'র চাইতে বেটার ওয়েদার, খুব ভালো কয়েকটা উপত্যকা আছে, এইসব। উইকএন্ড গেটঅ্যাওয়ের জন্য অ্যাপ্ট।
  • zi xi | ১৯ মে ২০১২ ০৪:৪৪4912
  • মধ্যবর্তী নির্বাচন ডাকা যায় না? পুরো টার্ম কি থাকতেই হয় নির্বাচিত গোষ্ঠীকে?
  • SS | ১৯ মে ২০১২ ০৪:৪৪4913
  • আমার বিস্কোটি গুলো শেষ হয়ে গেছে। আবার কিনতে হবে।
  • aranya | ১৯ মে ২০১২ ০৪:৪৪4914
  • zi xi, জাতকের গপ্পোগুলো মানে বুদ্ধের সব পূর্বজন্মের গল্প - ওগুলো কি বুদ্ধই বলে গেছিলেন ? পূর্বজন্ম মানেই তো অলৌকিক জগতে ঢুকে পড়া - বুদ্ধের মত যুক্তিবাদী লোক কি ওসব বলেছিলেন?
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:৪১4910
  • অরণ্যদা', খুব একটা কঠিন নয়, যদিও শুরুর দিনগুলো একটু কষ্টকর। তারপর গ্রুভে পড়ে গেলে আপসে একটা রিদম এসে যায়। তখন একদিন মিস গেলে গা ম্যাজম্যাজ করবে। সো, সাইন আপ নাওঃ-)
  • aranya | ১৯ মে ২০১২ ০৪:৪০4908
  • কূর্গ কি খুব সুন্দর জায়গা ?
  • zi xi | ১৯ মে ২০১২ ০৪:৪০4909
  • এতক্ষণে ভিডুটা দেখলাম। ওরে বাবারে। ঃ-)
    সমস্ত কমেডিয়ান কার্টুনিস্ট সবার বাজার গেল, এরকম জ্যান্ত কমেডি শো নিত্যি হতে থাকলে আর লোকে বানানো শো দেখবে কেন?
  • SS | ১৯ মে ২০১২ ০৪:৩৯4907
  • গিঁট বাঁধার ঢাকাই নিয়ে একটা কোশ্চেন হ্যাজ, শাড়িটার মালকিন কে?
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:৩৮4906
  • নিশিরে শুধান, চৈনিক স্টোরে কৎবেলের ঠিকানা নির্ঘাৎ বাতলে দেবে।
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:৩৭4904
  • মামীর পোস্টটার দিকে একটু নিরাপদ দূরত্ব থেকে অর্দ্ধনিমীলিত চোখে চেয়ে রইলাম...
  • SS | ১৯ মে ২০১২ ০৪:৩৭4905
  • সজনে পাওয়া যায়। সম্বর রেঁধেছি সজনে ডাঁটা দিয়ে। কৎবেল পাওয়া যায় না।
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৪:৩৫4903
  • তাছাড়া আমার এখন ঢাকাই পরোটা খেতেও ইচ্ছে করছে কিন্তু খাচ্ছি বসে বিষকটি
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:৩৩4901
  • হরিদ্রাময় দ্বিপ্রহরে বার্তাকুরা পোড়ে ছ্যাঁক ছ্যাঁক রোদন, ক্ষিপ্র মানবকূল দক্ষিণহাতে শানানো কাঁটা বাগিয়ে কড়াই থেকে একের পর এক তুলে নেয় মূর্খ মুর্গী, কাতলার কানকো। ফুলেল জ়ি শি পোল ভল্টের পোল দিয়ে খুঁচিয়ে গাছ থেকে অনায়াসে পেড়ে আনে ডানপিটে ডালিম। তারা পিটিপিটি তাকায়, ফিকফিক হাসে। ফুলেল স্মার্ট চোখ মারে তাদের। রসমের নদীতে পৈতে কানে তিন ডুব দিয়ে উঠে আসে শ্রীশ্রীঅভ্যু। তার শরীর নিঃসৃত লিক্যুইডে গড়ে ওঠে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পূণ্যার্থীরা চরণামৃত কালেকশন করে ব্ল্যাকে বেচে লাল হয়। সেই দেখে স্থানীয় পন্ঠকেরা দেঁতো হাসে, একে অপরকে বলে, আমাদেরও দিন আসবে, শুধু কড়ায় চড়ার অপেক্ষা। এসেসের এসবে বিশেষ উৎসাহ নেই। তিনি শপার্স স্টপ থেকে সেই ফাঁকে তুলে নিতে ব্যস্ত একের পর এক দীঘল পুরুষ্টু সজিনার ডাঁটা এবং ভালো কৎবেল। আইপিএল সিক্স হ্যাজ় গন গ্রীন!
  • zi xi | ১৯ মে ২০১২ ০৪:৩৩4902
  • হুড় মুড় করে গিয়ে কূর্গের দূর্গে
    হপাহপ খেয়ে নাও মশল্লা মুর্গে
  • aranya | ১৯ মে ২০১২ ০৪:৩২4900
  • গুড জব, সায়ন। উইক ডে-তে ভোর সাড়ে পাঁচটায় টেনিস খেলার জন্য বন্ধুরা বলছে, আমি ভয়ে এখনো সেই দলে নাম লেখাতে পারি নি।
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৪:৩১4899
  • এখান আমার কুর্গ শুনলেই মুর্গ (মুসল্লম) মানে হচ্ছে
  • SS | ১৯ মে ২০১২ ০৪:২৮4897
  • সান্দা কি ফি হপ্তায় কূর্গে যায়?
  • | ১৯ মে ২০১২ ০৪:২৮4898
  • সায়নকে ধরে পেটাও- ঘুম, খাওয়া সব মিলিয়ে পিটুনি খাবার পরিপূর্ণ প্যাকেজ।
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৪:২৫4895
  • আমি আসন্ন বিরহ বেদনায় কষ্ট পাচ্ছি
  • সায়ন | ১৯ মে ২০১২ ০৪:২৫4896
  • অরণ্যদা, দুটোই। ছটায় উঠে দৌড়োই। ফিরে তৈরী হয়ে আপিস বেরোতে সাড়ে নটা। তবে আজ আর কিছু হবে না। ঘুম বা জিম। সকালে গাড়ি ঠেঙিয়ে কূর্গ যাওয়া আছে। রোব্বার রাতে ফেরা। ইত্যকার অনাবশ্যক জিন্দেগী।
  • | ১৯ মে ২০১২ ০৪:২৪4894
  • না হে ভাগ্নে- পিত্তশূলের বেদনায় কষ্ট পাচ্ছি, তোমার কি খপর?
  • Abhyu | ১৯ মে ২০১২ ০৪:২৩4893
  • মামী যে - ভালো আছ?
  • aranya | ১৯ মে ২০১২ ০৪:২২4891
  • সায়ন, তুমি সকালে দু ঘন্টা ওয়ার্ক আউট করে আপিস যাওয়াটা কৈসে ম্যানেজ কর ? ব্যাপক ভোরে ওঠ নাকি আপিস দেরীতে গেলে চলে?
  • | ১৯ মে ২০১২ ০৪:২২4892
  • বাপরে! পত্তে পত্তে হাঁপিয়ে পল্লাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত