এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪২616409
  • আরে আপিসের কল। একটু শান্তিতে বই পড়ব তার উপায় নেই। কিন্তু এবার ঘুমোতে যাব। :)
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪৫616411
  • নরুন না, নতুন। কিন্তু আজ আর না। আবার কাল খেলা হবে। :)
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪৫616410
  • "এইধরণের অন্যান্য দাবী যে উঠছে সে তো কাগজ পড়েই জানা যায়। অর্থাৎ সিমিলার ঘটনা ঘটছে।" -- আমি আপনাকে বলেছি, যে কাগজ পড়ে ভুল জেনেছেন। "নরুন" কোনো দাবী তেলেঙ্গানা থেকে ট্রিগারড হয়নি। যেকটি দাবী উঠেছে সবকটি বহু পুরোনো। কাজেই আপনার এম্পিরিক্যাল স্টাডিটি আগা পাস্তালা ভুল।
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৯:৫১616412
  • আপনি ভারতের বর্তমান রাজনৈতিক/ভোগোলিক ম্যাপের দিকে তাকিয়ে তক্কাচ্ছেন। সেইটাই সমস্যা। ইংরেজরা ভারতের সম্পুর্ণ দখল নেওয়ার আগে এই "ভারত" ছিলনা। কাজেই তামিলরা তামিলদের মত আর বাঙালীরা বাঙালীদের মত বিকশিত হয়েছে। তামিলরা কেন নারকোল তেল দিয়ে রাঁধে আর বাঙালীরা কেন সরষের তেল ব্যবহার করে (খাদ্য-সংস্কৃতি) তা আশাকরি ব্যাখ্যা করতে হবেনা। এই জাতিয় বিকাশ স্বাভাবিক ভাবে হয়েছে। বোধহয় সেই সময়ে কাউকে বগল বাজিয়ে "ইহা আমার সংস্কৃতি" বলতে হত না। ইংরেজদের আমলে এক ছাতার তলায় আসার পরে অথবা একরাজ্য কেটে আরেক রাজ্যের সঙ্গে অসমভাবে জুড়ে দেওয়ার পরে যখন একদল আরেকদলের ওপরে dominate করার চেষ্টা করল তখন থেকে এই বগল বাজানোর সংস্কৃতির প্রকাশ শুরু হল। সেটাই আমার মতে - "আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মত-পেকে গেলে তার পুঁজ-রক্ত নানান মুখ দিয়ে বেড়িয়ে আসে-তার একটির নাম জাতি-সত্বা।"
  • PT | ১২ আগস্ট ২০১৩ ০৯:৫২616413
  • **ভৌগোলিক
  • T | ১২ আগস্ট ২০১৩ ০৯:৫৬616414
  • কি বলছেন বুঝছি না। তেলেঙ্গানার পরপরই 'এই ধরণের' (পুরোনো দাবী, নতুন করে) দাবী পেশ হচ্ছে। এবার এই পদ্ধতি এস্টাবলিশড প্র্যাকটিস হয়ে গেলে ভবিষ্যতে সমস্ত 'এই ধরণের' (ভাষা আলাদা, জাতি আলাদা, অতএব আলাদা) দাবী ন্যায্য হয়ে দাঁড়ায়। এটা কি খুব জটিল কিছু লিখছি? আরে উত্তরটাতো প্রথম লাইনেই শেষ হচ্ছে না।
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪৫616415
  • "আর্থিক ও সামাজিক অসাম্য কার্বাঙ্কলের মত-পেকে গেলে তার পুঁজ-রক্ত নানান মুখ দিয়ে বেড়িয়ে আসে-তার একটির নাম জাতি-সত্বা।" -

    টু এ সারটেন এক্সটেন্ট ঠিক। তা সমাধানটা কি? -

    ১। অসাম্য দুর করা
    ২। রাজ্যভাগ মেনে নেওয়া

    অসাম্য দুর হয়েছে কি না সে ব্যপারে রায় দেওয়ার রাইট একমাত্র স্থানীয় বাসিন্দাদের। আপনার আমার নয়। যদি তারা মনে করেন হয় নি তালে গুডবাই। আমাদের দিক থেকে অসাম্য দুর করার ট্রাইটুকুই করতে পারি।

    আর গোর্খারা ক্ষমতায় এলে তারা কি করবে না করবে সেটা নিয়েও আমাদের মাথা ব্যথার দরকার নেই। ওদের রাজ্য ওরা বুঝবে।
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১৪:৪৯616416
  • গ্রেটার কুচবিহারের জন্যে নতুন করে আন্দোলন শুরু হতে চলেছে - কালকের খবরে বল্ল।
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ১৪:৫৭616417
  • টি এর বক্তব্য যা বুঝলাম এই যে এই প্রসেসটা কোথায় গিয়ে থামবে? কাল যদি লোকাল পাড়াও আলাদা হতে চায় তখন কি হবে? ঠিক না বুঝলে বলবেন।

    সেই স্ট্র ম্যান আর্গুমেন্ট। গোর্খাল্যন্ডের পক্ষে বিপক্ষে যত যুক্তি আছে তার মধ্যে সবচেয়ে ঘটিয়া।

    যুক্তির খাতিরে যদি মেনেও নি তাহলেও উত্তরটা একই। ইয়েস লোকাল পাড়ারও রাইট আছে দাবি করার।
  • j | ১২ আগস্ট ২০১৩ ১৫:০০616419
  • "গ্রেটার " কুচবিহারে কি হুগলী-বদ্ধোমানও ধরা আছে ?

    কতদিনের শখ একটা নতুন রাজ্যে থাকার ....
  • netai | ১২ আগস্ট ২০১৩ ১৫:১০616420
  • লোকাল পাড়ার আলাদা রাজ্যের দাবি করার অধিকার তো আছেই। কে আর কি বলবে। বড়জোর রাঁচি যাবার পরামর্শ দেবে। কথা হচ্ছে যে সেই দাবি সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা।

    আর যুক্তিটা সবচে ঘটিয়া কেন?
  • netai | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৫616421
  • এমনিতে টইটা পড়তে ভালোই লাগছে।
    তেমন কিছু বুঝতে পারছিনা যদিও।
    মানে বক্তব্যগুলোয় ঝাঁঝ আছে পোস্কার বোঝা যায়। অচথ বক্তব্য টা কি বুঝতে গেলেই- যাঃ, ফস্কে গেলো। ঃ))
    ডিঃ কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৭616422
  • আমার কবেকার শখ ব্যায়লা এট্টা রাজ্য হবে -- উদিকে তারাতলা, ইদিকে টালিগঞ্জ অব্দি -- আমাদের এট্টা গুরুং চাই! ঃ)
  • শ্রাবণী | ১২ আগস্ট ২০১৩ ১৫:১৮616423
  • কারণ যুক্তিটা সাধারণে সহজে বুঝতে পারে................এই যেমন তুই পারলি, তাহলে আর যুক্তিতে দম কই!:)
    ধরা ছোঁয়া যাবেনা, পড়ে মাথা তাড্ডিম তাড্ডিম করবে এই নাহলে যুক্তি!
  • T | ১২ আগস্ট ২০১৩ ১৫:৩৭616424
  • ওঃ, আজ আমার ঘটিজন্ম সার্থক। তোপধ্বনি করুন।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪২616425
  • KPP leaders are planning to submit a memorandum to the divisional commissioner of Jalpaiguri on August 21 and resume their movement for a separate Kamtapur state.

    প্রতি পাড়ায় আলাদা রাজ্য হলে চাপ কিছু না, শুধু জনগনের পয়সা দিয়ে নতুন রাজ্য সেটাপের পেছনে যা খরচাপাতি হবে সেটা একটু চাপের জিনিস। নিজেদের পয়সায় সেইসব সেটাপ করে নিলে চাপ নেই।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৫616427
  • দুম্‌!
  • netai | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৫616426
  • ধড়াম ধড়াম (দুটো তোপধ্বনি)
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৭616428
  • স্যাকরার ঃ))
  • cm | ১২ আগস্ট ২০১৩ ১৬:৫৭616430
  • ঈশান Date:12 Aug 2013 -- 09:41 AM
    ১) "আমার উত্তর একটাই। চাওয়াটাকে সম্মান দিন। জাতিসত্ত্বাটা স্বীকর করুন। "

    যদিও আমি এই জাতির ধারণা খুব একটা পছন্দ করিনে তবে হ্যাঁ গোর্খাদের আলাদা জতি হিসেবে মানতে আমার আপত্তি নাই।

    ২)"তারপর প্র্যাকটিকাল সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করুন। "

    উন্নয়নের নিরিখে দেখলে আমি কোন সমস্যা দেখছিনে। তাই জানতে ইচ্ছুক সত্যি সমস্যা কিছু আছে কিনা? কী এমন ঘটল যে ২০ বছর পরে আবার সব গোর্খা রাজ্যের দাবীতে উদ্বেল হয়ে উঠল?

    ৩)"কিন্তু প্রথমেই "ওরা আমাদের অখন্ড অংশ" বলে চাওয়াটাকে নেগেট করে দাগিয়ে দেবেন না।"

    না ওরা আমাদের অখন্ড অংশ বলে চাওয়া নেগেট করা হবে কেন? এই ধরণের জাতিভিত্তিক গঠন আমাদের দেশের স্বাস্থ্যেরপক্ষে ক্ষতিকর বলে মনে করি তাই নেগেট করি। ওদের দাবী মানলে সেই একই যুক্তিতে গোর্খাবঙ্গভূমি বা উত্তরবঙ্গভূমি এবং উত্তরোত্তরবঙ্গভূমির দরকার পড়বে।
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ১৯:৩৩616431
  • আপনি লিখেছেন "আমাদের দেশের" স্বাস্থের পক্ষে ক্ষতিকর তাই নেগেট করেন। একটা যুক্তি হিসেবে মেনে নিলাম। কিন্তু এটার ভেতরেই তো গোলমাল। "আমাদের দেশ" মানে কি? আমরা মানে কারা? আমাদের মধ্যে গোর্খারাও পড়বে তো? তাদের চাওয়াটার কি হবে?
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৯:৪৬616432
  • দেবের প্রশ্নটা আমারো। তার সাথে প্রশ্ন, দেহ্সের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন ?
  • দেব | ১২ আগস্ট ২০১৩ ১৯:৪৮616433
  • নেতাই এর পোস্টের জন্য -

    যুক্তিটা যে বাজে সেটা আপনি নিজেই লিখেছেন। "রাঁচি যাবার পরামর্শ" ইত্যাদি। মানে আপনি মেনে নিচ্ছেন এরকম দাবী কোন পাড়াই তুলবে না। সেজন্যই লিখেছিলাম স্ট্র ম্যান আর্গুমেন্ট।
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২০:০৭616434
  • সিএমকে।
    "এই ধরণের জাতিভিত্তিক গঠন আমাদের দেশের স্বাস্থ্যেরপক্ষে ক্ষতিকর বলে মনে করি" -- ১। কেন মনে করেন? ২।তাহলে বাঙলাভাষী রাজ্যের গঠনও দেশের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক মনে করেন তো?

    টিকে। না বোঝার কিচ্ছু হয়নি। " এবার এই পদ্ধতি এস্টাবলিশড প্র্যাকটিস হয়ে গেলে ভবিষ্যতে সমস্ত 'এই ধরণের' (ভাষা আলাদা, জাতি আলাদা, অতএব আলাদা) দাবী ন্যায্য হয়ে দাঁড়ায়। এটা কি খুব জটিল কিছু লিখছি?"
    "ভবিষ্যতে" নয়, এটা ইতিমধ্যেই "ন্যায্য" হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পয়েন্ট "জাতি"ভিত্তিক রাজ্যের দাবীতে নয়। ওটা যে উঠছে এবং উঠবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। পয়েন্টটা হচ্ছে ট্রিভিয়ালাইজেশনে। বারবর বল হচ্ছে, আপনিও বলছেন গোর্খাল্যান্ডের দাবী উঠলে চার্নকল্যান্ডের দাবীও উঠবে। আরও লেখা হয়েছে, যে, ওমুক পাড়াও তাহলে রাজ্যের দাবী উঠবে। এই ট্রিভিয়ালাইজেশনটা যে অবাস্তব, সে নিয়ে কোনো সন্দেহ আছে কি?
  • Ishan | ১২ আগস্ট ২০১৩ ২০:১৪616435
  • পিটিকে। তাহলে বৃটিশত্ব পুঁজ-রক্ত নয়। চৈনিকতা নয়। বাঙালিত্ব নয়। তামিলত্ব নয়। শুধু নেপালী/গোর্খা জাতিসত্ত্বা বলে কিছু ছিলনা। উহা অসাম্যের পুঁজরক্ত থেকে নির্মিত হয়েছে। তাই কি? নাকি এই লিস্টিতে আরও কেউ কেউ আছে?
  • ফিশন | ১২ আগস্ট ২০১৩ ২০:২৪616436
  • ' বারবর বল হচ্ছে, আপনিও বলছেন গোর্খাল্যান্ডের দাবী উঠলে চার্নকল্যান্ডের দাবীও উঠবে। আরও লেখা হয়েছে, যে, ওমুক পাড়াও তাহলে রাজ্যের দাবী উঠবে। এই ট্রিভিয়ালাইজেশনটা যে অবাস্তব, সে নিয়ে কোনো সন্দেহ আছে কি?'

    ইয়ে, এটা ট্রিভিয়ালাইজেশন বা অবাস্তব কেন, ঠিক বুঝলাম না। মানে গোর্খাল্যান্ডের মতো অতো ছোট জায়গাকে যদি আলাদা রাজ্য বানানোর দাবী করা যেতে পারে, তবে ওর থেকেও ছোট কোন জায়্গা ভবিষ্যতে কেন আলাদা হবার দাবী জানাতে পারবেনা? চার্ণকল্যান্ড, বা তার পরে বেহালাল্যান্ড নয় কেন?
  • কল্লোল | ১২ আগস্ট ২০১৩ ২০:৩৩616437
  • কিসের ভিত্তিতে আলাদা বেহালাল্যান্ডের বা নাকতলাল্যান্ডের দাবী উঠতে পারে?
    তারা কি অন্য কোন ভাষায় কথা বলে? তারা কি অন্য কোন জাতিস্বত্ত্বা? তাদের সংষ্কৃতি কোন অর্থে আলাদা?
    এছাড়া আর কোন ভিত্তি যা আমি ধরতে পারিনি?
    এগুলো একটু বলে দিলে ভালো হয়।
  • aka | ১২ আগস্ট ২০১৩ ২০:৩৪616438
  • ধরুন রাজাবাজারের লোকজন বা জগদ্দল এরিয়া। অন্য ধর্ম, হিন্দি, উর্দু মেশানো ভাষা।
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২০:৪৬616439
  • পশ্চিম বঙ্গ বাঙলাভাষীদের জমিদারি এমন দাবী কেউ করেছে নাকি?
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২০:৪৮616441
  • আর একটা জাতির হাজারটা প্যারামিটার তার মাঝে হঠাৎ করে ভাষা এমন প্রধান হবে কেন? ন্যাসাল ব্রিজ কেন নয়? আর গোর্খাল্যান্ড হলে তারপরে সেই নবগঠিত গোর্খাল্যান্ডে উত্তরবঙ্গভূমি কেন নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন