এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৮556636
  • কিন্তু মাঠে কোনো ইন্জুরি হওয়ার খবর নেই।
  • ঊমেশ | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৮556637
  • গান্ধী, কিছু না পেয়ে শেষ পর্যন্ত ইন্জুরি টাইম নিয়ে পড়লে।
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৫556638
  • পেনাল্টিগুলো অরিজিনাল নাকি জানিনা। খেলা যখন দেখাচ্ছেনা আর কি নিয়ে পড়ব???

    তবে আজ দরকারে ৪টে গোলের মধ্যে ২টো পেনাল্টি (যখন ২-৩ এ পিছিয়ে ছিল)
    ফার্স্ট ম্যাচে দরকারের সময় একটা পেনাল্টি (যখন ০-১ এ পিছিয়ে ছিলো)(যেটা কাগজের মতে বিতর্কিত)

    কিছু বলার নেইঃ) আশা করি উমেশদা, প্পনদা এরপর ম্যানু এরকম পেনাল্টি পেলে কিছু বলবেনাঃ)
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৬556639
  • দে'দি

    স্যরি পোস্টটা মিস করে গেছিলাম। খেলা দেখাচ্ছেনা। আপডেট দেখছি। মাঠ যা, তাতে কুস্তিই সম্ভব
  • প্পন | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:১০556640
  • সে তো সেকন্ড হাফে যখন ইবে এগিয়ে আছে তখন চার মিনিট ইনজুরি টাইম দিয়েছে। তাই দিয়ে কিছু প্রমাণ হয় না।

    আজকের খেলার রিপোর্ট কালকের কাগজে কী বেরোয় আগে দেখি তারপরে এই নিয়ে প্রতিক্রিয়া দেবো। ঃ)
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৪556641
  • আগেরদিনের বিতর্কিত পেনাল্টির রিপোর্টিঁ-এর পর কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি। এক্সপেক্ট করেছিলামঃ)
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৫556642
  • রিপোর্টিং*
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৬556643
  • শেষ্মেশ কি হলো? ইবে কি জিতলো?
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৮556644
  • "৪-৩ এ জিতল ইবে

    যার মধ্যে ২-৩ এ পিছিয়ে থাকা অবস্থায় ২টো পেনাল্টি থেকে গোল"

    @প্পনদা, উমেশদা

    এই রিপোর্টিং-এ নিশ্চই আপত্তি নেই?
  • Umesh | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৯:০৫556646
  • আমরা যদি সব সময় রেফারী আনুকল্য পেতাম তাহলে stoic এর মতো স্বীকারোক্তি দিতাম।
    কিন্তু তোমার কি মনে পড়ে গত বছর আই-লীগের প্রথম ম্যাচে রেফারি ভুলে আমাদের হেরে যেতে হয়। সেই তিন পয়েন্ট আমাদের প্রথম থেকে চ্যাম্পিয়নশিপে পিছিয়ে দেয়।

    তোমার মনে হচ্ছে কেন, আজ পেনাল্টি গুলো জেনুইন নই।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৫556647
  • এইটা পুরো বালের টুর্নামেন্ট হচ্ছে। মেরুদন্ডহীন একেকটা ক্লাব, তেমনি কোচ, তেমনি ফুটবলাররা। কেউ সাহস করে বলতে পারেনা এই মাঠ খেলার অযোগ্য, এই ব্যবস্থায় খেলা সম্ভব না। এরপরেও হ্যান উন্নতি ত্যান উন্নতি। যত্তসব!
    সব কিছু করার পয়সা থাকে, শুধু মাঠ আর পরিকাঠামো বানানোর বেলায় বাবুদের সময় হয়না। অন্য দেশ হলে এতদিনে ফেডারেশানের কর্তাদের রাস্তায় ধরে কেলিয়ে দিত।
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪২556648
  • উমেশদা

    ঘটনাগুলো কি কাকতালীয় নয়?

    আগেরবারের আইলিগ বলছ তো? তাহলে ফেড কাপ সেমি ভুলে গেলে কি করে ? যেখানে তোমাদের ২ন্ড রাউন্ডেই যাওয়ার কথা নয়। গোলকীপারের পিছনে দাঁড়িয়ে গোল দিয়ে ২ন্ড রাউন্ড?

    ফাইনালে যাওয়ার পথে প্রয়াগ ম্যাচে দুটো রেড কার্ড আর পেনাল্টী? সেই লালকমল রেফারীকে আদর করে চুমু খেল, অসাধারন রেফরিং-এর জন্য।

    এটা সেমিফাইনালের লিংক - "ফাইনালে ওঠার দিনেও লাল-হলুদে কাঁটা সেই রেফারি"
    http://www.anandabazar.com/archive/1110927/27khela1.html

    ডেম্পো ম্যাচ - হেডলাইন

    "মেহতাব ও রেফারির কাঁধে চড়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল"
    http://www.anandabazar.com/archive/1110922/22khela1.html
    ছবিটা অসাধারন

    টিমদা
    একদম ঠিক। কর্মকর্তাগুলো অপদার্থ, পয়্সা পেলেই খুশী
  • ঊমেশ | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:১৪556649
  • তবু বলবো, এটা টেনে খেলানো নয়, এটা রেফারী'র অপদার্থতা।
    ম্যানু ক্ষেত্রে যা হয় সেটা পুরো অন্য জিনিস।

    ইংলিশ লিগের বেশি'র ভাগ রেফারী ব্যক্তিগত জীবনে ম্যানু'র সাপোর্টার আর ফার্গুসনের বেশ প্রভাব আছে, FA এর ওপরে। এই দুই এর প্রভাবে ম্যানু লিগে অনেক ফেবার পেয়ে যায়।

    ভারতে ইবে'র ক্ষেত্রে সেটা হয় বলে আমার মনে হয় না। বেশির ভাগ ভুল-ভাল রেফারী, তাই ভুল গুলে বেশী হয়।
    তোমরাও পেয়ে থাকো, আমরাও পায়। কিন্তু নিজের থেকে পরের বেনিফিট গুলো বেশী নজরে পড়ে।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:১৯556650
  • এই টুর্নামেন্টে শুরু থেকেই মাঠের অবস্থা দেখে, মানে পেপারে যা পড়ছি, ব্যাপক রাগ হচ্ছে, যেমন সব ক্লাব কর্মকর্তা, তেমন বালের ফেডারেশন। এরকম মাঠে ফুটবল খেলা জাস্ট যায় না, প্লেয়ার-দের ফালতু চোট লাগে। অন্যান্য পরিকাঠামোর কথা নয় ছেড়েই দিলাম।
  • গান্ধী | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:২২556651
  • "নিজের থেকে পরের বেনিফিট গুলো বেশী নজরে পড়ে"

    মোবার হয়ে কটা নজরে পড়েছে? যেটা খুব সহজেই চার্চিল আর ইউনাইটেড সিকিমের হয়ে নজরে পড়ে?

    এআইএফেফের উপর কুশল দাস, সুব্রত দত্তর প্রভাব আছে তো? সুব্রত দত্ত আর ওর বাবা ( বিশ্বনাথ দত্ত কি ????) সে রাজস্থান (নাকি জর্জ) তাদের কমিটি মেম্বার। আর আইএফেতে মোবা-মহা-ভবানীপুর একটা লবি, আর ইবে-রাজস্থান-জর্জ-এরিয়ান্স একটা লবিঃ) ফলে প্রভাব নেই মানতে কষ্ট হচ্ছে।

    হতেই পারে আজকের পেনাল্টিগুলো জেনুইন, সেই নিয়ে তর্ক করছিনা কারণ ক্লিপিংস নেই।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২০:২৯556653
  • মাঠের ছবিটা, ওঃফ :-((((((
  • প্পন | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২১:২৮556654
  • golal.com-এর রিপোর্টে অন্তত পেনাল্টি নিয়ে কোন বিতর্কের কথা লেখেনি। দুবারই চিডিকে বক্সের মধ্যে ট্রিপ করেছে লিখেছে।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০২:২৬556655
  • goal.com এর কোনো রিপোর্টার মাঠে থাকেনা ফেড কাপে, ওরা ফেবু-কোলকতাফুটবলের সাইট থেকে আপডেট করে লেটে। ওদের দেখে লাভ নেই। কাগজ আসুক।

    ওদিকে ম্যান সিটি-ভিলা কিছু খেলা হচ্ছে ১১০ মিনিট, ২-৩ এ পিছিয়ে সিটি
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০২:৩২556657
  • এখন খালি গণশক্তিই পেলাম, বাকিরা কাল সকালে

    http://ganashakti.com/bengali/news_details.php?newsid=30517

    "তবু খেলোয়াড়ী ব্যাখ্যা দূরে ঠেলে নিন্দুকরা বলছেন গড়াপেটার সন্দেহ এড়াতেই নাকি তিন গোল হজম করেছে ইস্টবেঙ্গল। আর চার গোল দেওয়া!"

    যাক, তবু লিখেছে। ব্যাপারটা শুধু আমিই বলছিনা। পেপারের লোকজনও ভাবছেঃ)

    শুনলাম নাকি এক্স্ট্রা টাইমে স্বপন বল বলেছে "কালিঘাট ভালো টিম, গড়াপেটা করবে কেন?"

    কেমন যেন "ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি" কেসঃ)
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০২:৪৫556658
  • http://www.bartamanpatrika.com/content/sports.htm

    রাতে ঘুমানোর আগে মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেলঃ)

    বিকেলে যেটা মিস করে গেছিলাম, অজিত ব্যানার্জী মানে মোমোদিদির দাদা মানে কালিঘাটের সচিব ইবের কার্যসমিতির সদস্য, তোঃ) ইবে তো দিদির ঘরের ক্লাব, কারা যেন বলে মোবা টিমসির ???
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০২:৪৭556659
  • ৩-২ এর পর একটা অসাধারণ গোল মিসের গল্পও লেখা আছেঃ)

    ছি ছি
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৩:০১556660
  • গট আপ বলেই মনে হচ্ছে, লজ্জা পাচ্ছি ইবে সমর্থক হিসেবে :-(
  • sg | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৫:৪৩556661
  • গান্ধী,
    বর্তমান-এর রিপোর্ট ভীষন একপেষে। লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারো বিরোধিতা করাটাই উদ্দেশ্য। গণশক্তি মমতা কানেকশন দেখলেই ঝাপিয়ে পড়বে এটা স্বাভাবিক। আনন্দবাজারের রিপোর্টটা দেখুন-অব্শ্য বিশ্বাস করা না করা টা ব্যক্তিগত... ই বে আর মো বা সমর্থকরা চিরকালই পরস্পরের বিরূদ্ধে কাদা ছোড়াছুড়ি করেছে.... সে কেউ শিলিগুড়ির মাঠে প্রকাশ্যে গোয়ার টিমকে সমর্থন করে আর কেউ বা গুরুতে conspiracy theory নামিয়ে। http://www.anandabazar.com/26khela4.html
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:১২556662
  • আনন্দবাজারের খবরেও আছে যে গড়াপেটা হতেই পারে। (সম্ভাবনা ওড়ায়নি) একটা জিনিস তো ক্লিয়ার যে শুধু আমি বলছি না ?? মহামেডান, সালগাওকর যাদের সাথে এই মুহুর্তে কোনো রিলেশন নেই তারাও বলছে?? কে জানে?

    বর্তমান-গণশক্তি ভুল লিখছে। পোতিদিনের লিংক দেবোনা, টুটু বোসের পেপার। আজকাল কোম্পুতে খোলেন।।।। বিশ্বাস করা না করা নিজের উপর
  • প্পন | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:১৫556663
  • কন্সপিরেসি থিওরিই বটে। আবাপ ছেড়ে দিলাম। আজকালেও কোন বিতর্কের নামগন্ধ নেই।

    ম্যাচটার স্কোরলাইন এমন হয়েছে ইবে কোচের মূর্খামির জন্য। শুরু থেকে ওপারা-গুরবিন্দরকে নামালে এমনটা হতই না। উনিও আড়ালে নিজের ক্লাবের এগেন্স্টে চক্রান্ত করছিলেন নাকি? ঃ)

    বর্তমানের রিপোর্টে তো দেখলাম গড়াপেটা করে লাফিয়েছে চার্চিল আর সালগাওকর। যারা স্বাভাবিক কারণেই ইবেকে সেমিতে চাইছিল না। মোবার সমর্থকেরা নিজের্দের ব্যর্থতা ঢাকতে সেইটাকেই প্রাণপণে আঁকড়ে ধরেছে। ভালো। ঃ)

    গড়াপেটা হয়েছে কিনা তার তদন্ত হোক। ১৯৯৭ সালে কিন্তু রোভার্স কাপে মোবা চার্চিলের সাথে গড়াপেটা করে ইবেকে ছিটকে দিয়েছিল, সেই কারণ দেখিয়েই অমল দত্তকে মোবার কর্মকর্তারা বলির পাঁঠা খাড়া করে ও নিজেরা হাত ধুয়ে ফেলে। কলকাতার বড় ক্লাবগুলির বিরুদ্ধে কিন্তু সেই একটাই ম্যাচ ফিক্সিঙের "স্বীকৃত" অভিযোগ।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১০:০১556664
  • ৯৭এ অমল দত্ত কর্তাদের গুড লিস্টে ছিলেননা সেই কারণে একটা কারণ দেখিয়ে কাটিয়েছিল। তবে যদ্দুর মনে পড়ে অমল দত্তকে কাটানো হয়েছিল খারাপ পারফরমেন্স বলে, গটাপ বলে চিল্লিয়েছিল অন্য ক্লাবেরা

    কালকের খেলাটা খেলেছে যে দুটো টিম তারা বাদে যতজন ক্লাবের লোক মাঠে ছিল, সবাই বলছে গট-আপ। ফলে আমার সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য লাগছে। ইবে জিতুক। কিছু আসে-যায় না। কিন্তু প্রতিবার একটা টিমের সেমিতে যাওয়া নিয়েই বিতর্ক তৈরী হয়।

    বর্তমান এরকমই রিপোর্টিং করে ফুটবলে বরাবরই। আগেরবারের ফেড কাপের কথা বলতে যখন আনন্দবাজারের লিংক দিলাম কেউ কিছু বললোনা। ভাবলাম অন্য কাগজগুলো হয়ত বিশ্বাস করবে, এখন দেখছি নিজের পছন্দের রিপোর্ট ছাড়া কোনো পেপারই বিশ্বাসের নয়ঃ)
  • প্পন | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১০:২১556665
  • আগেরবার রেফারির দাক্ষিণ্য পেয়েছিল (টিভিতে খেলা দেখিয়েছিল)। তবে সেই একই রেফারি আইলিগে মেরে দিয়েছিল।

    জিরো সাম গেম।
  • গান্ধী | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১০:৪১556668
  • একটা দলকে গ্রুপ থেকে ফাইনালে তুলে দেওয়া আর একটা ২২ম্যাচের লীগে একটা ম্যাচে হারিয়ে দেওয়া দুটো যদি "জিরো সাম গেম" হয় তাহলে বোধয় আমি অংকটা একদমই শিখিনি

    "Mohun Bagan today sacked its football coach Amal Dutta. ``Your services as coach shall not be required for the remaining period of the present football season,'' club secretary Anjan Mitra said in a letter to Dutta.

    Mitra did not give any reason for sacking. Dutta created a sensation this year by inventing the much talked about Diamond system that met with fair success this season.

    Club authorities were reportedly unhappy with Dutta following allegations of match fixing with Churchil Brothers in the Rovers Cup quarter-final league. "

    এটা তো অ্যালিগেশন, "স্বীকৃত" কি করে হল? এটা সবাই জানে যে ৪-১ ম্যাচের পর সমর্থকরা অমল দত্তর পক্ষে থাকলেও কর্তারা ছিলনা, তাই একটা ছুতো খুঁজে তাড়ানো। গড়াপেটার "স্বীকৃতি" কি করে পেল বুঝলামনা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন