এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২৩:৫২552941
  • গান্ধীকে বললাম।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২৩:৫২552940
  • বেশ। আশা করি বিশ্বভারতীর মত একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়ার্ডেন পদে নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও বেতন কী হওয়া উচিত সেটা কনফার্ম করে যাবেন এই টইতে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২৩:৫৩552942
  • মানে বিশ্বভারতীর কোন প্রাক্তনী অথবা বর্তমানে যুক্ত এমন কেউ।
  • ;-) | ২২ জুলাই ২০১২ ২৩:৫৪552943
  • ঈশান যেমন বললেন, রেপ ফ্যান্টাসাইজ করা আর রেপ করা এক নয়। দুয়ের শাস্তিও এক নয়, যথা দ্বিতীয়টির কোন শস্তি নেই। তেমনি, রেপের হুমকি দেওয়া বা সর্বসমক্ষে রেপের হুমকিজনিত মানসিক ট্রমাদানের শাস্তি সংক্রান্ত আলোচনা খানিক বাস্তবের কাছাকাছি যেত না কি? রূপক বা উপমা, যে অর্থেই পরমব্রত বা কোয়েল সম্মত হোন না কেন।
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২৩:৫৬552944
  • "রেপ ফ্যান্টাসাইজ করা আর রেপ করা এক নয়। দুয়ের শাস্তিও এক নয়, যথা দ্বিতীয়টির কোন শস্তি নেই"

    বোঝ !!!

    প্পনদা কি আমাকে আপনি বোললে???
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:০০552945
  • 11:53 PM-এর পোস্টের উদ্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গকে। এখন তুই বিশভারতীর সঙ্গে যুক্ত ছিলিস বা আছিস কিনা কী করে জানব! ঃ)
  • :-) | ২৩ জুলাই ২০১২ ০০:০৬552946
  • ঐ হল, প্রথমটার শাস্তি নেই। সে তো বোঝাই যাচ্ছে।। ঈশানের পোস্ট কপি করলেই ঝাম মিটে যেত, সে খোঁজা সম্ভব নয় এখন।
  • চাণক্য | ২৩ জুলাই ২০১২ ১৭:০৪552947
  • রঞ্জনদা
    কেটে পড়েছিলাম ঠিকই তাও আর একবার এলাম। শব্দবন্ধের কথা বললেন, আমার লেখার দু ইঞ্চি ওপরে দেখুন, কোনো একজন বললেন, ঐ বজ্জাত মহিলা আর কত ভিক্টিম ভিক্টিম খেলবেন ? বজ্জাত এর পর মহিলা শুনতে কেমন লাগে না ? তাই ওটাকে উপযুক্ত শব্দ দিয়ে লাগসই বানালাম।

    রঞ্জনদা, আপনার ঠাকুমার প্রসঙ্গে দুটি কথা। এটা যদি গ্রামের লোকাচারই হবে, যখন উনি আপনাকে বলেছিলেন, তখন কি আপনারা গ্রামে থাকতেন ? আমি গ্রামে থাকলেও চাকরি করি কলিকাতায়। সেখানেও কিন্তু বহু লোক এই প্রথা জানে। সেটা ব্যবহার করে একথা আমি বলিনি কোথাও। আমাদের গ্রামেও ঘরে ঘরে এর ব্যবহার নিশ্চয় নেই।

    আপনি ঠাকুমা প্রসঙ্গে আরো বললেন ১৯৫৯ সালে যা চলত এখনও তা চলবে ? রঞ্জনদা ১৯৫৯ সালেও লোকে সিগারেট খেত, এখনও খায়। এই জঘন্য প্রথা অন্তত আমাদের দেশে বেড়েই চলেছে। যারা শিশুদের সামনে ধূমপান করে তাদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, তাদের সেকশন টোয়েন্টি থ্রী হয় ?

    লোকায়ত প্রথার কথা বললেন, অনেক পি এইচ ডি মা কে দেখেছি ছেলে বেরোবার সময় কেউ হাঁচলে হাত টেনে ধরতে। ওটার সঙ্গে ১৯৫৯ এর কোনো যোগ নেই, যোগ আছে মানসিকতার। উমা দেবী ৪র্থ শ্রেণীর কর্মচারী। যে সব গালভরা শিশু মনস্তত্বের কথা পড়লাম, দু চারটে বই পড়েও আমি কোনোদিন জানতামনা তো উমা দেবী কোত্থেকে জানবেন। আমি এখনও বলছি উমা দেবী সম্পূর্ণ নির্দোষ। তাঁর দিক থেকে চিন্তা করুন, নিজেদের উচ্চশিক্ষার আসন থেকে নয়।

    ড্রিঙ্ক ইউরিন বলে বলে কাগজোয়ালারা বাজার গরম অনেক করলেন। এই প্রথা যারা জানেন, তাদের মুখে শুনেছি, জিভের ডগা একবার কি দুবার ছোঁয়াতে হয় মাত্র। একজন গরুর মূত্র খাবার প্রসঙ্গ তুললেও বাকিরা ধার্মিক প্রথা টথা বলে ব্যাপারটা হাল্কা করে দিলেন। একটি ইতর প্রাণীর বিজাতীয় মুত গিললে দোষ নেই, নিজের মুতে জিভ ঠেকালেই পেনসন প্রভিডেন্ট ফান্ড সমেত চাকরী যাবে, জেল হবে ? তাও আবার শুধু ঠেকাতে বললে ?

    পাইসাহেব বললেন, আমি প্রথম থেকেই আক্রমণাত্মক। একেবারে প্রথমেই যদি, এখন পোচ্চূর লোক গুরু পড়ছে বুইতে পাচ্ছি - বলে নতুন লোককে অভ্যর্থনা করা হয়, তবে তার আক্রমনের দোষ ? তাহলে গুরুর বিজ্ঞাপনে লিখেছেন কেন, ভাল লাগলে হাত খুলে প্রশংসা করুন আর খারাপ লাগলে চুটিয়ে গালাগাল দিন ? নাকি হিন্দুস্তান লিভারের বিজ্ঞাপনের মতই অসত্যভাষণ ?

    আমি গুরুর পাঠক নই। যার বাড়িতে পোস্ট করতে আসি, তিনি বললেন এইখানে প্রতিবাদী মঞ্চ আছে। এই জঘন্য অন্যায়ের কথা লেখ অনেক সমর্থন পাবি তাঁরা আবার ব্লগেও লিখবেন। তখন কি জানতাম কি ভুল করতে যাচ্ছি ?
  • ranjan roy | ২৩ জুলাই ২০১২ ১৯:০৪552948
  • চাণক্য,

    আপনার লাস্ট লাইনটা পড়ুন। আপনার নিজের কথা অনুযায়ী আপনি গুরুর নিয়মিত পাঠক ন'ন। যিনি আপনাকে বলেছেন এখানে আসতে তিনি নিশ্চয়ই আগে থেকে পড়ছেন। এখানে একটি টপিকে বেশ কিছু লোক আপনার বিরুদ্ধ মত প্রকাশ করেছেন। তো? আপনার মতের বিরুদ্ধে বলা হয়েছে, আপনাকে নিজস্ব মত প্রকাশ করতে কেউ তো বাধা দিচ্ছে না। তাহলে?
    সবাই একসুরে না গাইলে সেটা বাজে ফোরাম?
    তাহলে "তখন কি জানতাম কি ভুল করতে যাচ্ছি?"
    প্রত্যেকটি টইয়ে দেখুন, নানা মুনির নানা মত।
    এমনকি একটি টইয়ে যারা একমত, অন্য টইয়ে তারাই ভিন্নমত। এটাই গুরুর ইউএসপি!
    এই পরিপ্রেক্ষিতে আপনি আপনার সঙ্গে একটি টইয়ে অনেকে আপনার থেকে আলাদা মত রাখায়( কেউ কেউ আপনার মত উমাদেবীর আচরণে দোষের কিছু দেখছেন না!) আপনি গোটা গুরুচন্ডালি কে দোষারোপ করতে লাগলেন। এটা অ্যাডাল্ট ব্যবহার নয়। এইটুকুই। আপনি মনে করুন না যে উমাদেবী পুরোপুরি নির্দোষ, কে বাধা দিচ্ছে? তেমনি আমি যদি আপনার সঙ্গে সহমত না হই তো ঠোঁট ফোলাবেন কেন?
    আর আমার ঠাকুর্মা আজীবন ময়মন সিংহের গাঁয়ে থেকে প্রৌঢ় বয়সে কোলকাতায় ধরুন আমার বলা ঘটনার দশ বছর আগে এসেছিলেন। ওনার সামান্য অক্ষর পরিচয় ছিল। ঠাকুমার অনেক লোকাচার আমি মানিনি, উনি আমাকে যতই ভালবাসুন না কেন!
    আপনি কিন্তু এটা বল্লেন না--- নালিশ করায় বাচ্চাটির বাবা-মাকে গ্রেফতার করানো হল কেন?
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১৯:১৯552950
  • রন্জনদা নালিশ করায় নয়, যতদুর সম্ভব হোস্টেলে ঢুকে ভাংচুর বা এমন কিছু অভিযোগে গ্রেফ্তার করা হয়েছিল
  • ranjan roy | ২৩ জুলাই ২০১২ ২০:১৬552951
  • গান্ধী,
    এটা তো স্বাভাবিক যে নালিশের বেসিসে কেউ গ্রেফতার হয় না। তখন তাদের জন্যে আইনের চোখে ক্রিমিন্যাল অ্যাক্টিভিটি এমন অভিযোগই করা হয়, তোমার বিশ্বাস হয় যে একজন বাবা-মা কোন হোস্টেলে গিয়ে যেখানে স্টাফ ও সিকিউরিটি আছে সেখানে ভাঙ্চুর করতে পারে?
    তাই তারা পরের বার যখন হোস্টেলে যায় সংগে প্রেস ও ক্যামেরা নিয়ে যায়।
    ম্যানেজমেন্টও কোন ইউনিয়ন নেতাকে বুক করতে " ইউনিয়ন অর্গানাইজ" করার চার্জ লাগায় না, অন্য কোন ইন্ডিসিপ্লিন বা অর্গানাইজেশন বিরোধী কাজ করার চার্জ লাগায়।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ২০:৪০552952
  • আমি ভাংচুর করেছে বলে গ্রেফ্তার করেছে বলিনি আমি বলেছি "হোস্টেলে ঢুকে ভাংচুর বা এমন কিছু অভিযোগে" গ্রেফ্তার করেছে। "অভিযোগে" সত্যি-মিথ্যে জানিনাঃ)
  • ranjan roy | ২৩ জুলাই ২০১২ ২১:২৭552953
  • গান্ধী,
    আমি তোমার কথাটা সঠিক স্পিরিটেই নিয়েছি। আদৌ উকিলের জেরা বা সেমান্টিক্স নিয়ে মাথা ঘামাচ্ছি না। আফটার অল, তুমি তো উমা হালদার নওঃ))))))।
    এটাই বলতে চাইছি যে একজন বাচ্চার বাবা-মা উত্তেজিত হয়ে হস্টেলে এলেন। নিশ্চয়ই বেশ চড়া সুরে কথা বলে হৈ-চৈ বাধিয়েছিলেন। সেখানে অথরিটি তাদের পেশেন্ট হিয়ারিং না দিয়ে উনা হালদারের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটি সিলি এফ আই আর করিয়ে গ্রেফতার করাবেন? তারপরে বলবেন যে আমাদের ওমনি নামে কোন স্টাফ নেই। ( যেহেতু ওই মহিলা অস্থায়ী!)।
    পরে সুর পাল্টে উমা হালদারকে তাড়াবেন!
    একেবারে যা তা!
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ২১:৪৩552954
  • হুম্ম
  • তাতিন | ২৩ জুলাই ২০১২ ২৩:২৫552955
  • ঋদ্ধি,
    রঞ্জনদাকেই তো অনার ঠাকুমা হিসি খেয়ে দেখতে পারিস বলে শেষ অবধি আর খাওয়াআন নি।
  • তাতিন | ২৩ জুলাই ২০১২ ২৩:২৬552956
  • বাই দ্য ওয়ে এখানে কেউ চারিচন্দ্র পান করেছেন?
  • I | ২৪ জুলাই ২০১২ ০০:১৬552957
  • নাঃ, কে আর তেমন বাতুল !
    আমি তাই তো বাউল হলেম না, মনের মত বাউল পেলেম না।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০৩:৪৩552958
  • শুদ্ধ-র লেখা ভাল লেখেছে, বিশেষতঃ এই জায়গাটা - 'যে কাজটি করেছেন তার ভুলের দায় তাঁকে নিতে হবে এ কথা সত্যি। কিন্তু সেই দায় শুধু তাঁকে ধ্বংস করেই নেওয়াতে হবে?'
    শাস্তি সম্বন্ধে আমার যা মনে হয় :

    ১। শাস্তির প্রধান উদ্দেশ্য সংশোধন - অপরাধী যেন একই অপরাধ আবার না করে। এই ঘটনা এত এক্সপোজার ইতিমধ্যেই পেয়েছে, উমাদেবী এমন কাজ আর করবেন না বলেই মনে হয়। এই টোটকা যে বাচ্চাদের জন্য মানসিক ভাবে অত্যন্ত ক্ষতিকর, তা by now উনি নিশ্চয়-ই মর্মে মর্মে বুঝেছেন।

    ২। ভারতের স্কুলে বাচ্চাদের অ্যাবিউস করার ঘটনা প্রচুর, হয়েই চলেছে। যে শিক্ষক-রা বাচ্চাদের মারধর করেন বা মানসিক নির্যাতন করেন, তাদের মধ্যে কিছু স্যাডিস্ট জনতা নিশ্চয়ই আছেন, যাদের সংশোধন করা দুঃসাধ্য। উমাদেবীর সম্বন্ধে যেটুকু পড়লাম, বাচ্চাদের ভালবাসেন ইঃ, উনি স্যাডিস্ট প্রকৃতির নন বলেই আমার মনে হয়েছে।

    ৩। শাস্তির আরেকটা উদ্দেশ্য হয়ত দৃষ্টান্তস্থাপন, যাতে একজন অপরাধীর কঠোর শাস্তি দেখে অন্যরা সেই অপরাধ করতে ভয় পায়। এই কারণে উমাদেবীকে কঠিন শাস্তি দেওয়া হলে বলার কিছু নেই।

    একজন-কে ধংস করে অন্যের জন্য দৃষ্টান্তস্থাপন আমি পছন্দ করি না, end justifies the means', এই ব্যাপারটাই আমার পছন্দ নয়, তবে অন্যরা এই লাইনে ভাবতেই পারেন।
  • ranjan roy | ২৪ জুলাই ২০১২ ১৩:১২552959
  • অরণ্যের পোস্টকে ক।
  • চাণক্য | ২৪ জুলাই ২০১২ ১৯:১১552961
  • রঞ্জনদা
    অপরাধ নেবেননা। ১৯৫৯ সাল থেকে অন্তত ৬/৭ বছর পিছিয়ে গেলে আপনি আমার বাবার সমসাময়িক। আপনার সঙ্গে তর্ক করা অত্যন্ত অন্যায় হচ্ছে, তবু সবিনয়ে নিবেদন

    মেয়েটির বাবামা কে অ্যারেস্ট করানো বা টেম্পোরারি কর্মীকে চিনতে না পারার সঙ্গে উমা পোদ্দারের অ্যালেজেড ক্রাইম ও তার পানিশমেন্টের কি কোনও সম্পর্ক সত্যি আছে? ওগুলো তো উমা দেবী করান নি

    আসলে 'গার্ল ফোর্সড টু ড্রিঙ্ক ইউরিন অ্যাজ পানিশমেন্ট ফর বেডওয়েটিং' দেখার পর যে কোনও লোকের মটকা গরম হবার কথা। অনেকের হয়েছেও। সত্যি ফোর্সড কিনা, ড্রিঙ্ক কিনা, পানিশমেন্ট কিনা, বিচার করার কারই বা সময় আছে। একবার মাথায় কিছু বসে গেলে তাকে ইরেজ করা খুবই কঠিন, প্রায় অসম্ভব।

    বাংলা কাগজ আরও সরেস। প্রথম গল্পটিই তো রোমহর্ষক। তারপর টোটকার যুক্তি সামনে আসায় লিখলো, মেয়েটি এই রোগের ওশুধ খেত, উমা দেবী তাকে সেই ওশুধ না দিয়ে এই আসুরিক চিকিৎসা করান। এই রোগের কোনো ওষুধ আছে কিনা কেউ জানেন ?

    রঞ্জনদা, আমি গোটা গুরুকে দোষারোপ করিনি। নতুন এসেছি বলে কারা লেখেন, তাঁদের ব্যবহারিক পরিচ্‌য়, কিছুই জানতামনা সবই ইতো ছদ্মনাম। খালি উমা দেবীর স্বপক্ষে বলেছি বলে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে নানা ভাবে, তারই রিটালিয়েট করেছি মাত্র। এসবই আপনি জানেন। আপনার প্রথক পোস্টটি দয়া করে দেখুন। তর পর তো কেবি, শুদ্ধদা, গান্ধীদা, স্মাইলিদা/দি একে একে এলেন।

    একটা কথা আবার বলি, এটা গ্রামের লোকাচার নয়, খোদ কলকাতায় বহু লোকের জানা, যেমন জানা জন্ডিসের মালা পরানো। জানা মানেই করা নয়, আবার বলছি। কিন্তু জানা থাকলে উমাদেবীর অ্যাকশনকে ক্রাইম বলতে বাধবে। আমার গ্রাম নামেই গ্রাম। সাইকেল চেপে কলকাতায় আসা যায়। যেখান থেকে পোস্ট দিচ্ছি, সে বাড়িটা কলকাতায়ই।

    এবার ট্রমার প্রশ্ন। পৈতে হওয়া তের বছরের ছেলের যদি বিজাতীয় ইতর প্রাণীর মূত্র জিভে ঠেকালে ট্রমা না হয়, এরও কোনও ট্রমা হয়নি। বরং ডরমিটরিতে থাকা আর বাচ্চাগুলো, যাদের অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল, তাদের কালেক্টিভ ট্রমা এড়াতেই উমাদেবী জাস্ট সাজেস্ট করেছিলেন। এমন টোটকা দেবার হলে তিনি এত বছর আর কাউকে দেনবি কেন ? কেবির বোন কি বলছেন পড়ুন দয়া করে।

    আপনার পোস্টের পরেও 'অপরাধ' শব্দটা পেলাম। অপরাধ কাকে বলে? বহুবিবাহ হিন্দুধর্মে অপরাধ। এবং সে আইন লিপিবদ্ধ, সবাই জানেও। ইসলাম ধর্মে অপরাধ নয়। এরকম উদাহরণ এক ঝুড়ি দেয়া যায়। একই জিনিষ ক্ষেত্র বিশেষে বদলে যায়। যিনি টোটকা ভেবে দিলেন, তাঁর অপরাধ কেমন করে হবে? অপরাধ তো জজ সাহেবের হিসেবে, তাও আবার সেকশন টোয়েন্টি থ্রী।

    উমা দেবী যদি সত্যি কেন্দ্রীয় সরকারি চাকুরে হন(৪থ শ্রেণী), তাহলে তাঁর আজীবনের পেনসন ও প্রভিডেন্ট ফান্ড কত লক্ষ টাকা জানেন ? টোটকার জন্য এই শাস্তি। অপরাধের পেছনে মোটিভ থাকে। কি মোটিভ এখানে ?

    দাদা প্রণাম, অপরাধ নেবেননা।
  • Ishan | ২৪ জুলাই ২০১২ ২০:৩৬552962
  • একটা কথা বলি।

    আমি একটা দামড়া লোক। ধরুন একটা মেস বাড়িতে থাকি। আমার কিছু একটা অসুখ আছে। এবং আমার মেসবাড়ির পচক "ইউরিন থেরাপি"তে বিশ্বাস করেন। সেটা সারানোর শুভ উদ্দেশ্যে তিনি হিসি করে আমার খাবারে মিশিয়ে দিলেন। এবার আমি কি দ্বিতীয়বার তাঁর রান্না খাবো? নাকি মেস কর্তৃপক্ষকে ট্রেনিং দেননি বলে মেস কর্তৃপক্ষকে দুষব?

    নেহাৎই অ্যানালজি। এতে নানাপ্রকার কূট প্রশ্ন আসতে পারে, যেমন নিজের হিসি আর অন্যের হিসি এক কিনা। প্রাপ্তবয়স্ক আর বাচ্চা এক কিনা। হিসি চাটা আর খাবারে মেশানো এক কিনা। ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমার "শক" এবং "রিঅ্যাকশন"এর মাত্রার কথা যদি ধরেন, তাহলে এইসব ক্ষুদ্র ডিটেলগুলো নেহাৎই মাইনর। :)
  • তাতিন | ২৪ জুলাই ২০১২ ২১:৪৩552963
  • চাণাক্যকে ক
  • Blank | ২৪ জুলাই ২০১২ ২১:৫৯552964
  • এই উমা দেবী টাইপ পাবলিক গুলোকে এমন শাস্তিই দেওয়া উচিৎ যদি সত্যি এগুলো করে থাকে।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ২২:১২552965
  • 'উমা দেবী টাইপ পাবলিক' বলে কি কিছু হয় ? প্রতিটি মানুষই আলাদা, কেউ কারও টাইপ নয়।
    বাজারে বড় বেশি জেনেরালাইজেশন চলে।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ২২:১৮552967
  • পুলিশ = অত্যাচারী, পরকীয়াকারি = ভণ্ড, জ্যোতিষী = ধাপ্পাবাজ - ইত্যাদি প্রভৃতি গ্রস জেনেরালাইজেশনে গুরু-র পাতা মাঝে মাঝেই সুরভিত হয়।
    প্রতিটি মানুষের যে আলাদা মানসিকতা, সেই মানসিকতার ও বিভিন্ন স্তর, বহু বিচিত্র ডাইমেনশন - এসব কথা ভাবাই হয় না :-(।
  • গান্ধী | ২৪ জুলাই ২০১২ ২২:১৮552966
  • ব্ল্যান্কি দা

    উমা দেবী টাইপটা একটু বুঝিয়ে দেবেন??? মানে রাস্তা ঘাটে কিকরে বুঝবো কে উমা দেবী টাইপ

    আর "যদি এগুলো করে "না" থাকে" তাহলে এই টাইপের নাম কি হবে?
  • Blank | ২৪ জুলাই ২০১২ ২২:৩১552968
  • উমা দেবী টাইপ মানে উমা দেবী টাইপ - যারা এই ধরনের অপরাধ করে।

    জ্যোতিষী = ধাপ্পাবাজ এটা পৃথিবীর সব জ্যোতিষীর ব্যপারে সর্ব সময়ে প্রযোজ্য। জ্যোতিষ ব্যপারটাই ধাপ্পাবাজি।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ২২:৩৬552969
  • কি আর কই, ফাণ্ডামেণ্ডালিস্ট বক্তব্যের বিরুদ্ধে তক্কো করতে এখন ইচ্ছে হচ্চে না, পরে কখনো হবে খনি।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ২২:৫৫552970
  • নাঃ, ব্ল্যাংকির ছোঁড়া কলার খোসায় পা দিয়েই ফেলি :-)

    ধর আমি একজন জ্যোতিষী। আমি কিছু ফর্মূলা বিশ্বাস করি এবং ফলো করি - জন্মসময়ে অমুক গ্রহ তমুক স্থানে থাকলে এইটা হবার চান্স ইঃ। ক্লায়েন্ট-কে আমি বলি যে আপনার জন্ম সময় অনুযায়ী ভবিষ্যতে এই এই ঘটনা ঘটতে পারে, মানে ঘটবেই তা নয়, কিন্তু ঘটার হাই চান্স। আশা করি তুমি আমাকে ধাপ্পাবাজ বলবে না।

    এখন এমন যদি হয় যে দুনিয়ার কোন জ্যোতিষী ই এইসব ফর্মূলায় বিশ্বাস করে না, বিশ্বাস না করেও জাস্ট লোক ঠকিয়ে পয়সা করার জন্য জ্যোতিষ চর্চা করছে, তাহলে জ্যোতিষী = ধাপ্পাবাজ অবশ্যই বলা যেতে পারে।
  • riddhi | ২৪ জুলাই ২০১২ ২৩:০৭552972
  • "এবার ট্রমার প্রশ্ন। পৈতে হওয়া তের বছরের ছেলের যদি বিজাতীয় ইতর প্রাণীর মূত্র জিভে ঠেকালে ট্রমা না হয়, এরও কোনও ট্রমা হয়নি।"
    এই বাক্য টা চাণ্ক্য বাবুর। গুরুর কারা কারা এটা সমর্থন করেন?
    চাণক্য বাবু, কন্টেক্স্ট। পানু এক্ট্রেস তিন চরজন এর সাথে এনাল সেক্স করতে করতে আনন্দে শীৎকার ছাড়েন। সেই একি যুক্তিতে গুরুর সকলে মিলে ( মেয়েরা দিল্ডো দিয়ে) আপনার পায়ুধর্ষন করলে আপনার আরাম হবে নাকি একটু ট্রমা হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন