এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২১ আগস্ট ২০১৬ ২৩:৫৮714271
  • আপনি ভালো করে পড়েন।যা প্রয়োজন করুন মানে এই নয়-নীতির সঙ্গে আপোষ,গরিব মানুষের জমি কেড়ে নেওয়া,কোটি কোটি খয়রাতি।
    আপনি কেন,বামেরা কেউ কোনোদিন ই এসব মোটা দাগের জিনিস মাথায় রাখেন না।
    তবে যাই বোলিং বাম আমলে পঃবঃ র বড়ো ক্ষতি হয়ে গেছে ;ইটা কিন্তু ব্যাপক দিয়েছে কৌশিক বাবু-সেরা বাঙালি পুরস্কার প্রাপক।
  • sm | ২২ আগস্ট ২০১৬ ০০:০৩714282
  • তাহলে কৌশিক ঠিক নয় বলছেন? আফনার ওপর আমার অগাধ আস্থা!এটাতো একদিনে ডেভেলপ করেনি।
    একটা খোলা চিঠি দেবেন _কৌশিক কে?
  • Bratin | ২২ আগস্ট ২০১৬ ০০:০৮714293
  • বাম আমলে এ কোন তিনটি শিল্পের উল্লেখ করো
    (৩)

    ১। কারখানা বন্ধ শিল্প
    ২। ক্যাডার দের স্কুলে বা কলেজে চাকুরে পাইয়ে দেওয়া শিল্প
    ৩। পাড়া য় পাড়া য় লোকজন দের "দেখভাল"
    করার জন্যে লোক্যাল কমিটি শিল্প।

    পিটি দা আমি তিন এ কতো পাবো? প্লিজ একটু হাত খুলে নাম্বার দিও ঃ)))
  • PT | ২২ আগস্ট ২০১৬ ০০:১৬714304
  • কৌশিক ঠিক কিনা সেটা তিনি বুঝবেন। আমি ভারত সরকারের তথ্য কোট করেছি। আর এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এর আগে। খুঁজে পড়ে নেবেন।

    ৬ বছর পরেও বামেদের কাজ নিয়েই আলোচনা করতে হচ্ছে ভাই "ব"? কি করলে তাহলে এই ৬ বছর?
  • sm | ২২ আগস্ট ২০১৬ ০০:২৫714315
  • আলোচনা তো আপনার জন্যই চালু আছে;থাকবেও।আর কৌশিক তো বলেই দিয়েছে, এই সরকারের আমলে উন্নয়ন হচ্ছে আর বাম আমলে বড়োক্ষতি হয়ে গিয়েছে। দা এন্ড;ফুল স্টপ।
  • Bratin | ২২ আগস্ট ২০১৬ ০০:৩৮714326
  • সোজা প্রশ্নের সোজা উত্তর চাই পিটি দা

    তিন এ কত পেলাম ?ঃ))
  • PT | ২২ আগস্ট ২০১৬ ০৮:৪৪714337
  • তুমি প্রি-টেস্টেই পাশ করনি, কাজেই এই পরীক্ষায় তোমাকে বসতে দেওয়া গেল না।
  • sm | ২২ আগস্ট ২০১৬ ০৮:৫৫714348
  • লাও, দেখো কড়া মাস্টার কাকে বলে? বললে হবে- এক্কেরে নিখাদ বামপন্থী মাস্টার মশাই!
  • Bratin | ২২ আগস্ট ২০১৬ ১০:২১714359
  • ঃ))))

    বুইতে পেরেছি পিটি দ।
  • PT | ২২ আগস্ট ২০১৬ ১০:৪১714371
  • @ব্রতীন
    অন্যের টাকায় দাতা কর্ণ সেজে নিজের নাম কেনার সময় শেষ হয়ে আসতে পারে। তুমি বরং ৬ বছর আগের বামেদের ছেড়ে এই ব্যাপারটা সামলাওঃ

    "নীতি আয়োগের নতুন ফর্মুলায় কেন্দ্রের বরাদ্দ কমে গিয়ে বিপদে পড়বে সমস্ত রাজ্যই ৷ তবে আর্থিক সঙ্কটে জেরবার পশ্চিমবঙ্গের কাছে এই সঙ্কট আরও অনেক বড় আকারে আসতে চলেছে ৷ ........ কেন্দ্রের এই নীতি কার্যকর হলে ধাক্কা খেতে পারে কন্যাশ্রী, খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি ৷"
  • | ২২ আগস্ট ২০১৬ ১০:৫৩714382
  • কেন ৩৪ বছর ধরে তিলে তিলে "বিপ্লব" র নামে তোমরা রাজ্য টা কে তোমরা শেষ করে দিয়েছো।

    এখন হঠাৎ করে সেই সব ভুলে গেলে চলবে কি পিটি দা? কেউ ভুলবে না..
  • Abhyu | ২২ আগস্ট ২০১৬ ১১:০১714393
  • কেউ ভোলে না কেউ ভোলে
    অতীত দিনের স্মৃতি
    কেউ দুঃখ লয়ে কাঁদে
  • sm | ২২ আগস্ট ২০১৬ ১১:০৪714404
  • অন্যের টাকা মানে? টাকা কি কেন্দ্রের বাবার সম্পত্তি? টাকা দিতে কেন্দ্র দায়বদ্ধ। কারণ রাজ্য থেকে ট্যাক্স নিয়েই কেন্দ্রের ফান্ড তৈরী হয়।আর প্রকল্প যদি রাজ্য সরকার চালু করে; সেটা সেই রাজ্য সরকারের ই প্রকল্প। কেন্দ্রের নাম না উল্লেখ করাটাও আইন গত ভাবে সিদ্ধ।রাজ্য নাম পাল্টাতেও পারে ইচ্ছে করলেই।
    বাম আমলে তো এমন কোনো প্রকল্প চালুই হয়নি।তখন কি কেন্দ্র টাকা দিতো না; না নিজেরাই হজম করে নিতো?
    প্রায় সব রাজ্যই, ইনক্লুডিং বিজেপি সরকার চালিত রাজ্য গুলি ও বরাদ্দ কমানোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
    সব জেনে শুনেও এমন বাতুলতা কেন?
  • PT | ২২ আগস্ট ২০১৬ ১২:৩৪714415
  • জগৎটা যদি সত্যি এমন জলবত্তরলম হত......
  • | ২২ আগস্ট ২০১৬ ১৬:৪১714426
  • তাহলে কি বাম দল ৩৪ বছর ধরে আমাদের সর্বনাশ করতে পারতো!! :))
  • PT | ২২ আগস্ট ২০১৬ ১৭:২৯714437
  • আমার মন্তব্যের মর্মার্থ বুঝ্তে না পারলে "মমতার ফেডারালইজম প্রসঙ্গে" লেখাটি পড়ে ফেল ও সমস্যাটি অনুধাবন করার চেষ্টা কর।
  • | ২২ আগস্ট ২০১৬ ১৭:৩১714448
  • কী দরকার? সবাই কে সব কিছু কি বুঝতেই হবে?

    তোমাকে বুঝতে বড় বড় ব্যক্তিত্ব ব্যর্থ। সেখানে আমি তো চুনোপুঁটি!!
  • PT | ২২ আগস্ট ২০১৬ ১৭:৫০714459
  • বোঝার "দরকার" না থাকলে তো ল্যাঠা চুকেই গেল.......
  • cm | ২৩ আগস্ট ২০১৬ ২০:৪৯714470
  • http://www.anandabazar.com/editorial/syndicate-illegal-not-unnecessary-1.461998

    " সিন্ডিকেটের মতো প্রায়-রাষ্ট্র প্রতিষ্ঠানের উদ্ভবের পিছনে আছে পুঁজি পরিচালিত অসাম্য এবং তা দূর করতে রাষ্ট্রের ব্যর্থতা। আগেই বলেছি, সিন্ডিকেট এক ভাবে আয়ের পুনর্বণ্টন করে, যা রাষ্ট্র পেরে ওঠে না। কিন্তু পুনর্বণ্টনের যে কোনও পথই যে নৈতিক, তা নয়। বড়লোককে অপহরণ করে মুক্তিপণ আদায়ও আয়ের পুনর্বণ্টন, কিন্তু তা অনৈতিক। সাম্প্রতিক ঘটনাবলিও এই ধরনের প্রায়-রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যেকার লুম্পেন প্রবণতার সাক্ষ্যবাহী, যা প্রায়শই নৈতিকতার ধার ধারে না। যখন সেই প্রবণতা বেড়ে গিয়ে শহুরে নাগরিক সমাজের কাছে অস্বস্তির বিষয় হয়ে ওঠে, রাষ্ট্র তাকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখে পুলিশ দিয়ে দমন করতে যায়। কিন্তু প্রায়-রাষ্ট্র প্রতিষ্ঠানের উত্থানের গভীরে আছে সামাজিক অসাম্যের সুদূরপ্রসারী অসুখ। সেটাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে গেলে মূল অসুখ সারানো সম্ভব হবে না। সফটওয়্যারের মতো শিল্পের প্রসার হলে এক ভাবে সিন্ডিকেট সমস্যা কমতে পারে। কিন্তু সেই শিল্প তুলনায় উচ্চশিক্ষিত কর্মী নিয়োগ করে, যা সমাজে অসাম্য বাড়িয়ে দিতে পারে। তা হলে কিন্তু প্রায়-রাষ্ট্র প্রতিষ্ঠান অন্য আকারে ফিরে এসে আবার সামাজিক অস্থিরতা তৈরি করবে।"
  • PT | ২৪ আগস্ট ২০১৬ ০৮:১১714482
  • " পড়শি বিহারে মদ নিষিদ্ধ করেছে নীতীশ কুমারের সরকার৷ কিন্ত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই উপায় নেই৷ কেননা, আর্থিক সঙ্কটের মোকাবিলায় এই মুহূর্তে মদই রাজ্যের অন্যতম বড় হাতিয়ার........... "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=25556&boxid=14345770

    "সাম্প্রতিক ঘটনাবলিও এই ধরনের প্রায়-রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যেকার লুম্পেন প্রবণতার সাক্ষ্যবাহী"-মদ-ভিত্তিক অর্থনীতিও কি এই "লুম্পেন প্রবণতার" হাত ধরতে চলেছে?
  • Ekak | ২৪ আগস্ট ২০১৬ ০৮:৫৬714493
  • অনির্বানবাবুর লেখাটা পড়ে ফেললুম। সিন্ডিকেট সম্পর্কে ওনার বক্তব্যের সঙ্গে একমত। রাষ্ট্রের বণ্টনব্যবস্থার ফেইলিওর থেকেই সমাজশাসনের ইকোনোমিক টুল তথা সিন্ডিকেট আসে। এটা একেবারে ঠিক ব্যাখ্যা করেছেন।
    কিন্তু শেষটায় সমস্যা আছে। এনারা এখনো, খুবই দুর্ভাগ্যজনকভাবে, সফ্টওয়ার শিল্প বলতে আউটসোর্স করা কিছু আমেরিকান -ইউরোপিয়ান প্রজেক্ট বুঝে থাকেন। কিভাবে ইকোনোমিক ডিস্ট্রিবিউশন পাল্টে দেয় এটা বুঝতে পারেননা। কজন সরাসরি সফ্টওয়ার কোম্পানিতে চাকরি করছে তা দিয়ে কিছু যায় আসেনা। যেটা যায় আসে তা হলো কীভাবে তা এগ্রিগেশন এন্ড সার্ভিস এর মার্কেট তৈরী করছে।

    থিওরি বলা আর কাজে করা এক নয়। থিওরি তো খুব স্পষ্ট যে : শিক্ষিত মধ্যবিত্তকে কুত্তার মতো দৌড় করাও - মিনিমাম ওয়েজেস বেশি দিতে বাধ্য করো। বেশি রোজগারের সঙ্গে বেশি খরচ জুড়ে দাও। কিন্তু কী মনে হয় পশ্চিমবঙ্গে কোনোকালে অসংগঠিত সেক্টরে মিনিমাম ওয়েজেস হবে ? হবে না।

    সফ্টওয়ার শিল্প গড়ে উঠলে, এই এগ্রিগেশন মার্কেট টা গ্রো করে। গেঁতো কোলকাত্তাইয়া মুখে বিপ্লবের বুলি আওড়াবে অসম বন্টন নিয়ে কিন্তু কাজের লোককে - প্লাম্বার কে বেশি পয়সা দেবেনা। এটাকেই এগ্রিগেশন মডেলে ফেললে লেবার রা স্পেসিফিক স্কিল ডেভেলপ করবে, একটু চকচকে ভাব লাগবে গায়ে -তখন পয়সা দিতে বাধ্য হবে। ঠিক এই জিনিসটাই ব্যাঙ্গালোর -চেন্নাই তে হয়েছে। মুম্বাই তে হচ্ছে। খোঁজ নিন মিস্ত্রি -প্লাম্বার -বাই দের নিয়ে ট্রেনিং -সার্ভিস সিস্টেম কিভাবে গড়ে উঠছে। এই গ্যাপটা আধুনিক সার্ভিস এগ্রিগেশন সিস্টেম ছাড়া কেও পূরণ করতে পারবে না। এমনিই কেন বেশি টাকা দেবেন না বলে তর্ক করে লাভ নেই, কারণ সবাই জানি কেও দেবোনা, শুধু ইন্টারনেটে ফালতু তর্ক।

    আইটি মানে শুধু আইটি নয়। জাস্ট "এমনি হতো -এখন কম্পিউটারের হচ্ছে " নয়। এটা একটা এনেবলিং ইনস্ট্রুমেন্ট। স্ট্রেন্জলি -কলকাতার একাডস রা অনেকেই এটা এখনো অনুধাবন করতে পারেন না।
  • ঠিক | ২৪ আগস্ট ২০১৬ ১২:৪৭714515
  • PT-র প্রশ্নটা যুক্তিযুক্ত। মমতা হঠাৎ মদ বিক্রিতে ৩৪ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল কেন ?
  • PT | ২৪ আগস্ট ২০১৬ ১৩:০২714526
  • ও মহায়, "আর্থিক সঙ্কটের মোকাবিলায় এই মুহূর্তে মদই রাজ্যের অন্যতম বড় হাতিয়ার" কথাটি পিটির নহে। মুখ্যমন্ত্রীর শুভানুধ্যায়ী সুমন চাটুজ্জের কাগজ এইসব লিখেছে।
  • Ranjan Roy | ২৪ আগস্ট ২০১৬ ১৩:৩২714537
  • "মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক"। বোধহয় সেইজন্যেই বাম সরকার ৩৪ বছর ওটা ব্যান করে রেখেছিল। শ্রদ্ধেয় জ্যোতিবাবু কখনই মদ খেতেন না। তাই উনি দীর্ঘজীবন লাভ করেছিলেন। এই সব দেখেও আজকালকার উচ্চিংড়েরা কিছু শিখতে পারে।
  • | ২৪ আগস্ট ২০১৬ ১৩:৩৬714548
  • ঃ))

    এই টা এক মত হতে পারলাম না। উনি তো আআR আআঙআআ Kটণ ণাআ বিদেশী জিনিস খেতেন। সে গুলো হয়তো স্বাস্থ্যের পক্ষে কম ক্ষতিকর।

    রঞ্জন দা মাইরি .. ঃ))
  • | ২৪ আগস্ট ২০১৬ ১৩:৩৭714559
  • /উনি তো আর বাংলা খেতেন না, বিদেশী খেতেন
  • cb | ২৪ আগস্ট ২০১৬ ১৩:৪১714570
  • ২০০৫ ৬ নাগাদ একটা পোস্টারের কথা মনে পড়ে গেল, বাইপাসের ৫৫ গ্রাম অঞ্চলে।

    চালের দোকানে মদ
    সিপিয়েম বদ

    দিদির হাসিমুখের ছবি তার সাথে।

    আরও একটা ছিল সায়েন্স সিটির কাছে

    এত দাম, খাব কি?

    বুদ্ধ ভটচায জবাব দাও

    আহা দিদি আমাদের ১ কথার মানুষ। সেই মেট্রো রেলের এক্সটেনশনের উদ্বোধনে বড় কাটআউট লাগালেন,

    "কথা দিয়েছিলেন, কথা রেখেছেন" :-)
  • | ২৪ আগস্ট ২০১৬ ১৩:৪৩714581
  • মদ র ওপর নিষেধাজ্ঞা তোলা সমর্থন করছি না। বরং এই রকম একটা ভুলভাল স্টেপ কেন নিল তাই ভাবছি।
  • ranjan roy | ২৪ আগস্ট ২০১৬ ১৫:৪৩714593
  • সিবি,
    দারুণ!

    বাম জমানায় বেশ কিছু চমৎকার দেয়াল পোস্টার ও কার্টুন আঁকা হত। এ ব্যাপারে কং বা অন্য বিরোধীদেরগুলো নেহাৎ ই পেডেস্ট্রিয়ান।
    আসলে লেখক-শিল্পী-সাহিত্যিকদের গরিষ্ঠ অংশ বরাবরই বাম সমর্থক বা অ্যাকটিভিস্ট ছিলেন।

    ব,
    অনেকগুলো রাজ্যেই আবগারী থেকে আয় রাজ্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও অন্ধ্রপ্রদেশের কথা ভালভাবেই জানি। যেসব গাঁয়ে এইসব চোলাই বা মদের ঠেক সংগঠিত মহিলারা ভেঙে দেন,, তারাই পুলিশি জুলুমের শিকার হন। একবার বিলাসপুরে গার্লস হোস্টেলের সামনে মদ বিক্রির রিটেল শপ খোলার বিরোধিতা করতে গিয়ে কলেক্টরের কাছে আবেদন/নিবেদন ধর্ণা বিফল হওয়ায় শেষে বন্ধুর দোকান থেকে পাইপ বের করে রাস্তা অবরোধ করতে হয়েছিল।
    তখন সিটি ম্যাজিস্ট্রেট আলোচনায় বসলেন। মদ বিক্রি বন্ধ হল না। তবে দোকানটা শহরের বাইরে প্রত্যন্ত এলাকায় সরে গেল, এইটুকু। মদব্যবসায়ীদের লবির পলিটিক্যাল ক্লাউট কম নয়। ওরা সবজায়গায় টাকা দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন