বেকার | ২৯ মার্চ ২০২১ ১৫:২৪476035@ইয়ে মার খেলে খেতে হবে। আমরা jersey পরিবর্তন করতে পারি না,লাল পার্টির সমর্থক অদৃশ্য ট্যাগ আছে বাড়ির উপর। তৃণ বিজেপি আরএসএস সবাই জানে। Jersey চেঞ্জ করা সম্ভব না বলেই ইন্দোনেশিয়া তে কয়েক লাখ কমিউনিস্ট কে খুন হতে হয়, হিটলার এসে প্রথমেই কমিউনিস্ট দের নিকেশ করে, আফগানিস্থান বা চিলিতে socialist সরকারকে ফেলতে তৎপর হয় CIA. এগুলো আমরা জানি, নতুন কথা কিছু বলুন।
S | ২৯ মার্চ ২০২১ ১৫:২৪476034সেকি তাহলে তিনোরা খেলা ছেড়ে দিল নাকি? নিজেরাই বলে দিচ্ছে যে বিজেপি জিতবে।
T | ২৯ মার্চ ২০২১ ১৫:২১476033সেকী! আমাদের সকলের প্রিয় অনুব্রতদা থাগবেন না। চড়াম চড়াম বাজবে না আর চোলায় চোলায় !!
খুবই স্যাড।
T | ২৯ মার্চ ২০২১ ১৫:১৯476032সত্যিই কী দুঃখের কতা। অ্যাত তরুণ মুখ টুখ। তারা অ্যাতসব চেল্লামেল্লি কচ্চে। এর মাঝে দুম করে কোথা হইতে নন্দীগ্রাম এসে পল্ল। তা এসেই যখন পল্ল তখন শিপিয়েম নতমস্তকে বলল নাইই বা ক্যানো যে রাণীমা ঠিক বলচেন না, আমরাই আসল হার্মাদ। রাণীমার অসুবিদে হবে অ্যামন কিছুই করা উচিত নয়। বুঝেছি।
বেকার | ২৯ মার্চ ২০২১ ১৫:১৭476031আমার আগের কমেন্ট টা @ r2h হবে
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৫:১৬476030হুম্ম। নবান্নে ফিশফ্রাই খাওয়াও খুব দৃষ্টিকটু।
সিপিএম এর সমর্থক, দলীয় সদস্যরা তো বিজেপির কর্মীদের সঙ্গে একসঙ্গে মালের পার্টি করেন, বই টই বের করেন। এসবও খুব দৃষ্টিকটু। অবশ্য অতটা নয়। কারণ বিজেপি সিপিএম মারপিট তো তেমন করছেনা।
মারটা খাবে৷ ভোটে বিজেপি এলে। তখন তৃণমূলের লোকগুলো থাকবেই না।
T | ২৯ মার্চ ২০২১ ১৫:১৬476029ইয়ে খুব খাটছে। ভালো ভালো। :)
বেকার | ২৯ মার্চ ২০২১ ১৫:১২476028@ ইয়ে একই সময়ে পার্টির নিচুতলার কর্মী রা মারামারি করে মরছে সেখানে উপর তলার প্রার্থীরা নেতারা ড্যান্স করছে। ব্যাপারটা খুব দৃষ্টিকটু ঠেকছে না কি? মানুষকে গল্প দিয়ে লাভ নেই।
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৫:১১476027এটা কোথায় বলেছেন কোন লিনক অডিও ভিডিও দেবেন?
যত এসব দিচ্ছে, গাদাগাদা লোক আবার দেখছে, সিপিএম কত মিথ্যাবাদী।
"নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়নি, শুভেন্দু অধিকারীর পোষা গুন্ডারা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল"
.........মমতা ব্যানার্জী
Ei Projonmer shob bohonķari | ২৯ মার্চ ২০২১ ১৫:০৯476026"নন্দীগ্রামে পুলিশ গুলি চালায়নি, শুভেন্দু অধিকারীর পোষা গুন্ডারা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল"
.........মমতা ব্যানার্জী
"পুরো প্ল্যানটা ছিল মমতা ব্যানার্জীর, তাই তো ক্ষমতায় এসে অভিযুক্ত পুলিশদের উঁচু পদে বসায় মমতা"
.........শিশির অধিকারী
"আমার মেয়েকে সিপিএম মারেনি, সে তৃণমূলের রাজনীতির শিকার"
...........তাপসী মালিকের বাবা
"এটা বিরাট বড় একটা নোংরা রাজনীতি, মানুষ ১০ বছর পর ঠিক বুঝতে পারবে"
বুদ্ধদেব ভট্টাচার্য(১০ বছর আগে স্টার আনন্দে দেওয়া সাক্ষাতকার)
আজ ১০ বছর পর সব জলের মতো পরিষ্কার। কিন্তু এই ১০ বছরে একটা প্রজন্ম শেষ হয়ে গেল।আপনি জিতে গেলেন স্যার. কিন্তু এই নোংরা খেলায় আমরা হেরে গেলাম।
হেহে | ২৯ মার্চ ২০২১ ১৫:০৭476025অস্ট্রেলিয়ার অমিত উরতর আমেরিকার এস হায়দ্রাবাদের কৃমি এরা সবাই চায় বিজেপী আসুক। ওপরের খোলসে সবাই বাম সময়মত. বসিয়ে
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৫:০৫476024'একটি বিতর্কিত অডিও ক্লিপ পাওয়া যাচ্ছে যেখানে এক বিজেপি নেতা ইলেকশন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিককে বলছেন একটি বিশেষ নির্বাচন বিধি পরিবর্তন করতে, কারণসহ অবশ্য। কারণ হিসেবে তিনি খোলাখুলি স্বীকার করছেন এই বিশেষ বিধির পরিবর্তন ছাড়া বিজেপির পক্ষে ইলেকশন লড়া কঠিন হয়ে যাবে। বলা বাহুল্য আমরা দেখেছি এই বিধির পরিবর্তন করে পরে নোটিশ জারি করেছে কমিশন।
গত একমাসে প্রতি বিধানসভা কেন্দ্রেই শয়ে শয়ে লোক বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে এসে ঘাঁটি গেড়েছে। নন্দীগ্রামের মতো কেন্দ্রে সেই সংখ্যা হাজারেরও বেশি। কোন দল তাদের এনেছে সেটা সবাই জানে। কোন সৎ উদ্দ্যেশে তারা এসেছেন তার সদুত্তর কেউ দিতে পারছেনা। নির্বাচন কমিশনও চুপ।
আজকের প্রথম দফার ভোটের বেশ কিছু জায়গায় গ্রামবাসীরা সন্দেহে হওয়ায় কিছু সিআরপিএফ কর্মী আটক করে। পরে জানা যায় তারা ভুয়ো সিআরপিএফ। কোথেকে এলো কি করছে টা জানার আগেই আসল সিআরপিএফ বাহিনী এসে তাদের নিয়ে চলে যায়। এই বিষয়ে সিআরপিএফ বা কমিশন দুজনেই নিরুত্তর।
পশ্চিমবঙ্গের পুলিশ শাসকদলের দলদাস। সেই যুক্তিতে উত্তরপ্রদেশের পুলিশকে ব্যবহার করবে ঠিক করেছে কমিশন। কারণ উত্তরপ্রদেশের পুলিশ তার নিরপেক্ষতা প্রমাণ করেছে গত তিন বছরে। খবরের কাগজ খুললেই প্রতিদিনই আমরা ভুরি ভুরি উদাহরণ পাই। কমিশনের নিরপেক্ষতার কি নমুনা, তাই না? নির্বাচনের মূল বিরোধীদলের জেতা রাজ্যের পুলিশ এনে অবাধ নির্বাচন করা হচ্ছে। আর সিআরপিএফের ঘটনার পর এই প্রশ্নও উঠবে যারা আসছে, তারা আদৌ পুলিশ তো?
এখনও অব্দি বেশ কিছু ভোট কেন্দ্রে ইভিএম "ম্যালফাংশনিং" এর অভিযোগ পাওয়া গেছে। এটা আজকের চর্চিত ঘটনা। নতুন কিছু বলার নেই আর।
প্রথম দফার "অবাধ নির্বাচনের" পর বিজেপি ধন্যবাদ জানিয়েছে নির্বাচন কমিশনকে।
এই নির্বাচনটা প্রহসন ছাড়া আর কিছুই হচ্ছে কি?
তৃণমূল নিজে ক্ষমতায় আসতে চায় বলেই বিরোধিতা করছে এই প্রহসনের। সিপিএমের ও করা উচিত ছিল। করছেন কি তারা? তারা ব্যস্ত নির্বাচন কমিশনের হয়ে নানা ইস্যুতে সাফাই গাইতে। যেমন আজকে সারাদিন নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার করে গেলেন ইভিএম জালিয়াতি আসলে মমতার হেরে যাওয়ার আগে গান গেয়ে রাখা ছাড়া কিছুই না। তারা বুঝছেন না সত্যিই একুশে রাম হলে, ছাব্বিশে বাম কোনোদিন আসবে না। এই সিবিআই, ইডি, ইলেকশন কমিশন, উত্তরপ্রদেশ আর কোটি কোটি টাকার পাহাড় টপকে তারা কোনোদিন সামনে দাঁড়াতেই পারবেন না বিজেপির। যেমন ত্রিপুরায় পারছেন না। এদের দেখে মনে হয় এনারা সতীনের ক্ষতি করবেন বলে নিজের স্বামীকে বিষ দেবেন বলে নেমেছেন।'
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৫:০৫476023'এক দশকেরও পুরনো এক সিপিএম কর্মী খুনের মামলায় কাল রাত্রে NIA ছত্রধর মাহাতকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
ছত্রধর আগে কি ছিলেন, এখন কি হয়েছেন টা কারুর অজানা নয়। NIA এর আসল নাম যে সত্যিই নমো ইনভেস্টিগেশন এজেন্সি নয়, সেটা সবাই ভুলতে বসেছে। এই ভোটের মধ্যে NIA কিজন্য হটাৎ অত পুরনো এক মামলায় সক্রিয় হয়ে উঠলো তাও সবাই বুঝতে পারছে। আজকে সকাল থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে কমিশন পড়ে গিয়ে খাবি খাচ্ছে। কালকের সারাদিনের ইনিংসের পর প্রভুর প্রিয়তম ভৃত্য হয়ে ওঠার লড়াই যতটা সহজ লাগছিল কমিশনের জন্য, NIA এর এইরকম এন্ট্রির পর সেই লড়াই অনেকটাই কঠিন লাগছে এবার।
শুধু সিপিআইএম ভাবছে(পড়ুন বলছে) জ্যোতি বসু স্বর্গ থেকে কলকাঠি নেড়ে NIA কে পাঠিয়েছেন শ্রেণীসংগ্রাম এর জন্য। ফলে তুমুল উল্লাস চলছে। '
S | ২৯ মার্চ ২০২১ ১৫:০৪476022ভালো তো। আমিও তো তাই চাইছি যে তিনো বা বিজেপিতে সবাই নাম লিখিয়ে নিক। এত ঢং আর ভালো লাগে না।
r2h | ২৯ মার্চ ২০২১ ১৫:০৩476021বেশ তোঃ)
ঐ যার কথা বললাম, পার্টি করার অপরাধে যাকে ভোরবেলা তুলে নিয়ে গিয়ে কম্বল ধোলাই দিয়ে দুপুরের মধ্যে দুপায়ে উঠে না দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিল যাদবপুর থানায়, সেও বাদামভাজা খাওয়া লোকাল নেতা দেখে এখন তৃণমূল বা বিজেপি কোথাও একটা চলে গেছে। দোষ দেওয়ার কিছু নেই।
S | ২৯ মার্চ ২০২১ ১৪:৫৮476020ওসব ইমোশনাল কথাবার্তা বলে কোনও লাভ নেই। লোকে নিজেদের ভালো খুব ভালো বোঝে। অন্তত আপনাদের তাই বক্তব্য। আপনিই বললেন যে অপদার্থ বাম সরকার গেছে ভালই হয়েছে। আমিও তাই মনে করি। তিনো অথবা বিজেপির মধ্যে বেছে নিন। তাই আমি বাদামভাজা নিয়ে বসলাম।
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৪:৫৮476019সিপিএম সমর্থক আর মিডিয়া যেভাবে মমতার ফোন কল নিয়ে ছড়িয়ে চলেছে, মুকুল - শিশির বাজোরিয়া এই অনেক বেশী বিপজ্জনক কল নিয়ে চুপ কেন? এইসব সমর্থকদের জন্য বিজেপিও লক্ষ্মীপ্যাঁচা। এবারে আসলে পরে ২৬এ তাঁরা আসবেন, এখনো ভেবে চলেছেন। অবশ্য বিজেপি এলে তাঁরাই সবার আগে শেষ হবেন। তৃণমূলের বেশিরভাগ সমর্থকই তো হারলে বিজেপিতে নাম লেখাবে৷
r2h | ২৯ মার্চ ২০২১ ১৪:৫২476018সেটাই সমস্যা। আমার মনে হয় অনেক সিপিআইএম সমর্থকরাই সেরকম চায়। ২০১১'র পর বাদামভাজা খাওয়ার যা ধুম দেখেছিলাম।
সমস্যা হয়েছে আমাদের মত লোকেদের। আমাদের এক অতি পরিচিত মানুষকে তৃণমূল সরকার এসে বোমা মামলায় থানায় ঢুকিয়ে দিয়েছিল, পুলিশ জিজ্ঞেস করেছিল আপনাদের এত দরদ কেন, ব্যাপারটা কী? পার্টি ফার্টি তখন হাওয়া। গুরুচণ্ডা৯র অ-সিপিএম লোকজনের সাহায্যেই ছাড়ানো, এবং কয়েক বছরব্যাপী আইন আদালত সামলানো গেছিল। কিন্তু বাম রাজনীতি সিপিএম সমর্থকদের এজমালি সম্পত্তি, আমাদের মত ফ্যাফ্যা পার্টি আর কী করবে।
S | ২৯ মার্চ ২০২১ ১৪:৪৬476017আমি সত্যিই চাই যে বামেরা যেন একটাও সীট না পায়। রাজ্যে আগামী ৫০ বছর ধরে যেন তিনো আর বিজেপির দাপট চলে। জনগণ বেছে নিক।
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৪:৪৩476016একসঙ্গে দোল নিয়ে এটাও শুনবেন।
"বিজেপি–তৃণমূল একসাথে দোল খেলছে? শুনুন, মাকুদা, আপনাকে বলছি"
r2h | ২৯ মার্চ ২০২১ ১৪:৪২476015হুঁ। বামেরাও ভালো করছিল, নতুন মুখ, নতুন কথা, নতুন উদ্যম। এই এক চালে আবার সব মুক্তকচ্ছ হয়ে পেছনদিকে ছুটবে।
ইয়ে | ২৯ মার্চ ২০২১ ১৪:৩৯476014দিদি কিচ্ছু ছড়াননি। খুবই ক্যালকুলেটিভ মুভ।
অধিকারীরা পুরো হিন্দু মুসলিম দিয়ে পোলারাইজ করে দিয়েছিল, দিদি সেটা ভাঙ্গতে নন্দীগ্রাম আনলেন আবার। একসঙ্গে অধিকারী সিপিএম ততকালীন প্রশাসনকে বিঁধে তির ছুঁড়লেন। নন্দীগ্রামের ঘটনা কত খারাপ ছিল, সেই স্মৃতি উসকে তুললেন, আর সেই খারাপ ঘটনায় শুভেন্দুদের হাত। এই তো খেলা। খেলা এভাবেই হবে, ঠিক করে নিয়েছেন দিদি।
T | ২৯ মার্চ ২০২১ ১৪:২৫476013নাহ, এখনো রাণীমার চান্সই বেশী।
b | ২৯ মার্চ ২০২১ ১৪:১৪476012বিজেপি জিতবেই। দিদি যেভাবে ভুলভাল ছড়াচ্ছেন।
হিহি | ২৯ মার্চ ২০২১ ১৩:৪০476010এইবারে ভোটের রেজাল বেরুলে কো নো যেকেউ মোনয় আর দূদ্দুর থেকে ভোট দিতে আসা নিয়ে কিছু বলবে নাকো।
হিহি | ২৯ মার্চ ২০২১ ১৩:৪০476011এইবারে ভোটের রেজাল বেরুলে কো নো যেকেউ মোনয় আর দূদ্দুর থেকে ভোট দিতে আসা নিয়ে কিছু বলবে নাকো।
সিম্পিল | ২৯ মার্চ ২০২১ ১৩:৩৫476009অন্যের নাচ দেখতে না চাইলে নিজে নাচতে শুরু করুন। এত জোরে নাচবেন যাতে অন্যের নাচ ঢাকা পড়ে যায়।
T | ২৯ মার্চ ২০২১ ১৩:২২476008আহা, তা ক্যানো। ভাটের সেন্টার স্টেজ সকলের নাচার জন্যই অবারিত।
ধোর | ২৯ মার্চ ২০২১ ১৩:১২476007সারাদিন ছিপিয়েমের যাত্রাপালা দেকতে হবে নাকি? মনে হচ্চে শালা ভোটে জিতে গেচে।
T | ২৯ মার্চ ২০২১ ১২:২০476006হ্যাঁ, ভালো গানই তো। এখনো অনেকেই শেয়ার করছে। কোনো অসুবিধেই নেই।