এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৯ মার্চ ২০২১ ১২:২০476005
  • মদনদাকে দেখে শিখুন। বিজেপি আর তিনোর মধ্যে এত বিভেদ করবেন না। ওদেরকে একসঙ্গে নেচে খেলে থাকতে দিন।

  • r2h | ২৯ মার্চ ২০২১ ১২:১০476004
  • এই যে অনির্বান পরমব্রতদের গানটা, সিপিএমের সমর্থকরা তো উলুতপ্লুত হয়েই শেয়ার করছিল শুরুর দিকে। কৌশিক সেন ইত্যাদি নিন্দিত লিবারাল আছেন ওতে, গানটাও বেসিক্যালি বিজেপিকে ভোট নয়ই বলে।

  • dc | ২৯ মার্চ ২০২১ ১২:০৭476003
  • আমার তো মনে হয় নো ভোট টু বিজেপি একদম কিলিয়ার স্লোগান। যাকে ইচ্ছে ভোট দাও, বিজেপিকে দিও না। চাইলে তিনোকে ভোট দাও, চাইলে সিপিএম, চাইলে নোটা, চাইলে ল্যাম্পোস্ট। কিন্তু বিজেপিকে না। কোন কনফিউশান নেই।

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ১২:০১476002
  • "কিন্তু বাম সমর্থকরাই যখন মনে করেন নো ভোট টু বিজেপির অনুবাদ সরল জনসাধারণের কানে ভোট টু তৃণমূল শোনাবে এবং ভোট টু সিপিআইএম শোনানোর সম্ভাবনা প্রায় নেই"


    ভোট টু সিপিএম? সত্যি হাসালেন। নিজেদের লেখাই একটু পড়ে নিন। নীচে কমেন্টগুলোও পড়বেন।


    https://www.guruchandali.com/comment.php?topic=20140

  • T | ২৯ মার্চ ২০২১ ১১:৫৪476001
  • এটাতো কদিন আগে বললাম হুতোদা। নো ভোট টু বিজেপি নিয়ে কোনো কনফ্যুশন নেই। কিন্তু নোভোট্টু ক্যাম্পেনে বেশ কিছু লোক আছেন যাঁরা তৃনমূল সমর্থক। এটা যাঁরা জানেন তাঁরা এই ক্যাম্পেন নিয়ে সন্দেহ রাখেন। যাঁরা জানেন না তাদের কাছে কিশুই না। সিম্পল।

  • b | ২৯ মার্চ ২০২১ ১১:৫১476000
  • খুলেছে, খুলেছে!


    (সুয়েজ )

  • র২হ | ২৯ মার্চ ২০২১ ১১:৪৭475999
  • হ্যাঁ, প্রথম (ইনফ্যাক্ট একমাত্র) প্রেফারেন্স বাম হওয়া উচিত তা নিয়ে আমার কোন দ্বিধা নেই।


    কিন্তু বাম সমর্থকরাই যখন মনে করেন নো ভোট টু বিজেপির অনুবাদ সরল জনসাধারণের কানে ভোট টু তৃণমূল শোনাবে এবং ভোট টু সিপিআইএম শোনানোর সম্ভাবনা প্রায় নেই, তখন ভরসা কমে যায়।

  • T | ২৯ মার্চ ২০২১ ১১:৪৫475998
  • যাই বলুন, মদনদা রকস। :)

  • dc | ২৯ মার্চ ২০২১ ১১:৩৪475997
  • সিপিএম ক্ষমতায় এসে আবার শিল্পায়ন চালু করবে, নন্দীগ্রামে কেমিকাল হাব আর সিঙ্গুরে কারখানা হবে। এইটুকু তো আশা :-)

  • আলুমদন | ২৯ মার্চ ২০২১ ১১:৩১475996
  • dc | ২৯ মার্চ ২০২১ ১১:৩১475995
  • আরে দূর বিজেপিকে তো তো কোন অবস্থাতেই ভোট দেবোনা। আমার প্রথম প্রেফারেন্স সিপিএম, দ্বিতীয় তিনো। কিন্তু নো ভোট টু বিজেপি, সে তিনোকে ভোট দিতে হলেও না, দশটা সারদা কেস নামবে জেনেও নাও। অন্তত দাঙ্গা তো হবে না।

  • S | ২৯ মার্চ ২০২১ ১১:২৭475994
  • বেকারভাই, এইসবের একটু লিন্ক দাও। দেখে ধন্যি নই।

  • বেকার | ২৯ মার্চ ২০২১ ১১:২৫475993
  • দু টাকা মার্কা অনেক chaddi ঢুকে পড়েছে। ভক্তিগীতি গাইছে। PT এবং অন্যান্য রা, এদের বেশি পাত্তা দেবেন না।

  • বেকার | ২৯ মার্চ ২০২১ ১১:২২475992
  • @ হেহে মীনাক্ষী mukherjee এর সভায় কিরকম লোক হয় সেটা ইউটিউব এর ভিডিও গুলো দেখলেই বুঝবেন। সিপিআইএম এর ব্যাপারে খোঁজ রাখতে হলে ফেসবুক এ রাখবেন কারণ বিজমুলি পুঁজিবাদী মিডিয়া বাম শেষ হয়ে গেছে এটা ছাড়া আর কিছু বলবে না। শ্রেণী শত্রুর certificate.


    নন্দীগ্রামে লোক কম হচ্ছে কারণ পার্টি অফিস গুলো পুড়িয়ে দিয়েছিল। Miracle না যে একদিনে সব পাল্টে যাবে। আনন্দবাজার বেশি লোক হলে সেই সভা গুলোর খবর দেবে না।


    আজ ভিডিও দেখলাম টিনো আর বিজেপির প্রার্থীরা নৌকায় গিয়ে একসাথে খেলা হবে গানে ড্যান্স করছে। মানুষ বোকা ভাবার কারণ নেই। অচিরেই বিজমুলী দের মানুষ থেকে প্রত্যাখ্যান করবে - হয়ত পাঁচ দশ বছর সময় লাগবে।


    দেশকে বাঁচাতে চাইলে লালঝান্ডাই ধরতে হবে। চিলি, বলিভিয়া লাতিন আমেরিকা তাই করছে coup এর coup করেও বামপন্থীদের আটকে রাখা যাচ্ছে না।

  • PT | ২৯ মার্চ ২০২১ ১১:২১475991
  • "কিন্তু পুলিশের গুলিতে ১৪ জন নিহত,"
    ১৪ জন নিহত- এক্কেবারে সঠিক। কিন্তু কি করে জানলেন যে ১৪ জনই পুলিশের গুলীতে নিহত হয়েছিল?


    পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন?

  • T | ২৯ মার্চ ২০২১ ১১:১৭475990
  • @হুতোদা, লিবারবাল নিয়ে আমার অবস্থানটা ক্লিয়ার করে দিই। লিবারাল নিয়ে আমার কোনো ছুৎমার্গ নেই। ক্যানোই বা থাগবে, মাথা খ্রাপ নাকি। গোলমালটা ঘটে যখন দাবীর লড়াইয়ে প্রায়োরিটি স্থির হয়। একশ্রেণির বুদ্ধিজীবীর কাছে (অর্থাৎ লিবারবাল) এই প্রায়োরিটি বেশ ঘাঁটা, এবং এইগুলোর জাজমেন্ট তাঁদের নিজেদের বিবিধ প্রিভিলেজড পজিশন থেকে আসে। আইডিয়াল সমাজ এক ঝটকায় আসবে না। প্রথমে রুটি রুজির দাবী, সেসব পূরণ হলে মানে লোকে খেতে পেলে তবে না পরের ধাপটা ভাবতে শিখবে। ইতিহাসের চলন তো এরকমই বলা যায়। প্রায় সব ক্ষেত্রেই ধূসর ভেদাভেদের সুযোগ নিয়ে এঁরা নিজেদের ইমেজ বাঁচানোর চেষ্টা চালিয়ে যান, এবং বিচিত্র বক্তব্য রাখেন। ন্যাচারেলি এসব পোষায় না।


    সব ক্ষারই ক্ষারক বা এইরম অ্যাঙ্গেল আসলে। হা হা হা হা

  • হিহি | ২৯ মার্চ ২০২১ ১১:১৫475989
  • বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা কিন্তু রুটি ওল্টালে আর রুটি ফিরে পাওয়া যায়না। মাইরি রঞ্জনদা ভালো আছেন? লালসেলাম কমরেড।

  • জালি | ২৯ মার্চ ২০২১ ১১:১৪475988
  • শালা চিটিংবাজ জোচ্চোর তিনো আর সিপিএম/কংগ্রেসকে একটাও ভোট নয়। জালি পার্টি, জালি লোক সব।

  • ভক্তি | ২৯ মার্চ ২০২১ ১১:১৩475987
  • কংগ্রেস! পাগলা কুত্তা কামড়েছে নাকি! তিনোকে লাথি মেরে বের করে বিজেপি আসুক। সিপিএমের বিপ্লব, তিনোর আন্দোলন অনেক মাড়িয়েছি, এবার একটু ভক্তি মাড়াই।

  • PT | ২৯ মার্চ ২০২১ ১১:১০475986
  • "আমি আপনাদের এই অন্তহীন বাইনারি তে ক্লান্ত।"
    বাইনারি আপনারাই শুরু করেছিলেন। "যে আসে আসুক সিপিএম যাক"- ভুলে গেছেন? অর্থাৎ কিনা ঘৃণ্য মিথ্যাচারীদের পক্ষে সওয়াল করতে দ্বিধা করেননি।

    "Davil's advocate" হয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনার কথা vs কোর্টের সিদ্ধান্ত, কোনটাকে মানব? আর গুজরাট হত্যার ক্ষেত্রে তবু তো যাহোক একটা trial হয়েছিল। কোনদিন ক্ষমতার বদল হলে হয়ত আবার মামলা চালু হবে। আপনার নেত্রী তো তদন্তটাই করতে দিলেন না। এমনকি যারা আসল ঘটনা জানত সেই মণীশ বা সত্যজিত্কে দলে আপন করে টেনে নিলেন তাদের মুখ বন্ধ করার জন্য।।


    এই চিটিংবাজ দল বা নেতৃত্বের বিরুদ্ধে কোন আগুন ঝরানো পোবোন্দো কিংবা মোমবাতি মিছিল দেখিনা কেন?

  • dc | ২৯ মার্চ ২০২১ ১১:০৯475985
  • তিনো হটিয়ে এবার সিপিএমকে ক্ষমতায় আনা হোক। পাঁচ বছর পর কং নাতো তিনো। এভাবে রুটি পাল্টে পাল্টে দেখা হোক।

  • ছ্যাঁচড়া | ২৯ মার্চ ২০২১ ১১:০৫475984
  • তিনো আর সিপিএম হাঠাও, সিপিএমটা গেছে, এবার তিনোটাকে ভাগাও। ভাগাও শালাদের। শালা ছ্যাঁচড়া জোচ্চোর পার্টি সব।

  • পলিটিশিয়ান | ২৯ মার্চ ২০২১ ১১:০৩475983
  • কিন্তু সেই পুলিশ সেই বিরোধী দলে যোগ দিতে পারে, এবং বিরোধী দল তাকে নিয়ে নিতে পারে।এটা ও হয়ত মানা যায়না। কিন্ত হয়েছে।

    • র২হ | 49.206.11.141 | ২৯ মার্চ ২০২১ ১০:৫২475973
    • কারন পুলিশকে হাত করে বিরোধী দল গণহত্যা করতে পারে সেটা আমি বিশ্বাস করি না।

  • S | ২৯ মার্চ ২০২১ ১১:০৩475982
  • হুতো, এই লেট গো করেই কিন্তু আগেরবার সর্বনাশ হয়েছিল। একদল আন্দোলনকারী দিদির পাস্টকে লেট গো ধরে নিয়ে তার সঙ্গে হাত মিলিয়েছিলেন। তাঁদের ধারণা ছিল যে তাঁদের সঙ্গে মিশতে মিশতে দিদিও একদিন পোকিত বাম হয়ে উঠবেন, একদিন সকালে তাঁর সমাজবাদের দিব্যদৃষ্টি আসবে ইত্যাদি। তার পরে কি হয়েছে আগেই বলেছি

  • T | ২৯ মার্চ ২০২১ ১১:০০475981
  • অত্যুৎসাহী সিপিএম সমর্থক যেমন মধ্যবর্তী ভোটারকে ঠেলেছে তেমনি মধ্যবর্তী ভোটাররাও তো সিপিয়েমকে ঠেলে সরিয়েচে। মার্কেটে উদ্ধত বলে হুড়মুড়িয়ে একটা লেবেলিং চলে। ফ্লোটিং ভোটার নাকি অ্যাতই নিরুপায় যে ঔদ্ধত্য সইতে না পেরে সারদা নারদা আম্ফান ত্রিপলচুরি চালচুরি কাটমানি ইত্যাদির পরেও মনের আনন্দে রাণীমাকে ভোট দিয়ে যাচ্ছেন। আর একদল তো ইসলামোফোবিয়া জন্য জ্জ্যাযায় মাতায় মজে গেল। এদের অজুহাতও বোধহয় এক।

  • PT | ২৯ মার্চ ২০২১ ১১:০০475980
  • "আর, সরকার কিছুই জানতো না, বিরোধী আর পুলিশ মিলেমিশে খুন করে ফেলেছে - তেমন সরকার গেছে মানে আপদ বিদেয় হয়েছে।"

    এখানে যাদেরকে সিপিএমের দলের লোক বলে ছাপ্পা মারা হয়েছে তারা কেউই সিপিএম সাধারণ ভাবে ভোটে হেরে বিদেয় হলে মোট্টে অশ্রুপাত করত না। বামেদের আগেও অপদার্থ সরকার ছিল, এখন তো অবশ্যই আছে পরেও আসবে।

    কথা হচ্ছে যে হিমালয় প্রমাণ মিথ্যাচারের সমর্থনে কেন একদল শিক্ষিত উচ্চ্শিক্ষিত মানুষ জীবন- মন লড়িয়ে দিচ্ছে? এবং নন্দীগ্রাম নিয়ে কেন "হ্যাজ" হচ্ছে তা নিয়ে কেউ কেউ বিস্মিতও। সে বড় বিস্ময়ের।

    আমার তো ধারণা ছিল যে নন্দীগ্রামের সিপিএম প্রার্থীকে স্থানীয় মানুষ জুতো-ঝাঁটা নিয়ে তাড়া করে বিদেয় করবে বা গ্রামে-গঞ্জে ঢুকতেই দেবে না। উল্টে দেখছি যে তিনোরা গুন্ডা নামিয়ে একটা বাচ্চা মেয়েকে হেনস্থা করছে। কারণটা কি?

    "মীনাক্ষীর নির্বাচনী এজেন্ট রামহরি পাত্র জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন যে, শনিবার মীনাক্ষীকে নন্দীগ্রামের দাউদপুর এলাকায় শারীরিক হেনস্থা করা হয়। ওই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্বাস বেগের দিকে। ওই কাণ্ডের ২৪ ঘণ্টা পর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে নন্দীগ্রাম থেকে টেঙ্গুয়াগামী সড়কে অবরোধ শুরু করেন মীনাক্ষী। সঙ্গে রয়েছেন জোটের কর্মী-সমর্থকরাও। নেতৃত্বে রয়েছেন পূর্ব মেদিনীপুরে সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিও। মীনাক্ষীর অভিযোগ, ‘‘পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও এক জন প্রার্থীর উপরে হামলা হয়েছে। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও অভিযুক্ত গ্রেফতার হয়নি। এর থেকেই প্রমাণিত প্রশাসন কোনও কাজই করছে না। পুলিশও নিরপেক্ষ নয়।’’"
    https://www.anandabazar.com/elections/west-bengal-assembly-election/wb-election-2021-minakshi-mukherjee-starts-road-block-at-nandigram-dgtld/cid/1273182

    একটা লিং দিলাম। নিজ দায়িত্বে দেখবেন। সিপিএমের নিজস্ব ভিডিও। সত্যাসত্য জানিনা।

  • সুনীল | ২৯ মার্চ ২০২১ ১১:০০475979
  • সিপিএম আর তৃনমুল পশ্চিমবঙ্গের খুব ক্ষতি করেছে, শেষ করে দিয়েছে রাজ্যটাকে, দুটো পার্টিই বদের ধারি।
    বিজেপি এলে উন্নতি হবে। এবার চাই বিজেপি।

  • S | ২৯ মার্চ ২০২১ ১০:৫৯475978
  • হুতো, সেই পুলিশ অফিসারের যে দিদির আমলে প্রোমোশান হয়েছে সেখবর রাখেন নিশ্চই। সেই সচিবও নাকি এখন তিনোদলে। তা ষড়যন্ত্রের আঁচ তো আগেই ছিল। আর যারা বলছে যে মমতা বিরোধীদের ষড়যন্ত্রের কথা বলছে ইত্যাদি, তাদের জন্য একটু ইতিহাস বলে যাই। ২০০৭ সালে অধিকারিরা দিদির দলে, ফলে দিদি কার্যত স্বীকারোক্তি করেছে, বিরোধীদের দোষ দেয়নি।

    যারা এখানে বিগত এক দশকের বেশি সময় ধরে ঐ ঘটনার জন্য বামেদের দোষারোপ করে গেছে, তারা মোটেও চায় না যে এই ঘটনার আসল সত্যি সামনে আসুক। কারণ সেক্ষেত্রে তাদের ভুলটা ধরা পড়ে যাবে।

    এনিওয়ে কন্টিনিউ টু স্পিন দ্য স্টোরি।

  • র২হ | ২৯ মার্চ ২০২১ ১০:৫৮475977
  • একই রকমভাবে, সিংগুর নন্দীগ্রামে যাই হোক, সেটা বামফ্রন্টের জন্যেও গৌরবজনক না। এগুলো ওই, লেট গো হতে দেওয়াটাই বোধয় স্বস্তিকর হতো। লিবারালব্যাশিং করে বাদামভাজায় লবনবৃদ্ধি ছাড়া কী হবে বোঝা, আমার মত রাজনৈতিক প্রজ্ঞাহীন সাধারন ভোটারের কাছে দুর্বোধ্য। আমি ভোট পাওয়াকে ভয়ানক গুরুত্ব দিই।

  • আজ্ঞে | ২৯ মার্চ ২০২১ ১০:৫৬475976
  • শোনো ভাইটু, রানিমা জেলায় জেলায় মুলোচাষ করে যা সর্বনাশ করার করে ফেলেছেন। কুমীর দেখেছিলে ত নন্দীগ্রামে? তাকিয়ে দ্যাখো খাল কেটে তোমার জন্য আবার কুমীর এনেছেন রানিমা। চোখটা খোলো, খুললেই দেখতে পাবে বিজেমুল রাজ্যটার কেমন সর্বনাশ করছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত