এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৪ এপ্রিল ২০১৮ ১৬:২১714438
  • অবশেষে কালীঘাটের নির্দেশে বা- ও ধা-বুজীরা সাংবাদিক সম্মেলন করছে!!
  • j | ০৫ এপ্রিল ২০১৮ ১০:৫৩714439
  • বত্তোমান হইতে..... তিনোপেরোলদের আহ্বান

    নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দিলেন তৃণমূল অনুগত বিশিষ্টরা। রামনবমীকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে ইতিমধ্যেই লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা পথে নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন। একই উদ্দেশ্যে এদিন তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য কবীর সুমন সহ রাজ্যের বিশিষ্টদের একাংশ বুধবার সম্প্রীতি নিয়ে এক আলোচনাচক্রে অংশ নেন। সেখানেই বক্তারা সবাই দেশজুড়ে চলা সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সজাগ থাকার আবেদন জানান।
    তৃণমূল শিবিরের পরিচিত মুখের বাইরে এদিনের আলোচনা সভায় যোগ দেন হোসেনুর রহমানের মতো ইতিহাস শিক্ষক, আবুল বাসারের মতো সাহিত্যিক। সভায় সভাপতিত্ব করেন শুভাপ্রসন্ন ভট্টাচার্য। হাজির ছিলেন সুবোধ সরকার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, কল্যাণ রুদ্র, জয় গোস্বামী, প্রসূন ভৌমিক, সমরেশ চৌধুরী, অভীক মজুমদার প্রমুখ। রাজ্যে যে বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে সম্প্রীতির সমন্বয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব বলে মনে করেন আবুল বাসার। মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এই আসরেই কিছুটা তাল কেটে যায় কবীর সুমনের সঙ্গে আবুল বাশারের বিতণ্ডায়। আলোচনা শেষে সাংবাদিক বৈঠকের সময় দুই বিশিষ্ট পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করায় উত্তেজনা তৈরি হয় প্রেস ক্লাবে।
  • agantuk | ০৫ এপ্রিল ২০১৮ ১১:১২714440
  • ওদিকে প্রেসি বিশ্ববিদ্যালয় সর্ব ভারতীয় তালিকায় প্রথম ১০০ র মধ্যে নেই। ছাত্র ছাত্রী রা আপাতত মূর্তি ভাঙা মূর্তি তে কালি লাগানো এবং আরো নানারকম সরল রুজু পদ্ধতিতে ভদ্রলোকদের ভয় পাইয়ে বিপ্লব করতে ব্যস্ত।
  • PT | ০৫ এপ্রিল ২০১৮ ১২:৩০714441
  • সুমন-বাসারের তক্কাতক্কির চাইতেও "মুখরোচক" ঘটনা ঘটেছে ভাড়া করে নিয়ে আসা তিনো-গুন্ডাদের একটি ভোজসভায়। কোন এক দলকে একটা করে ডিম ও অন্য গোষ্ঠীর বুভুক্ষুদের দুটি করে ডিম দেওয়ায় দুদলের মধ্যে তুমুল কেলাকেলি হয়।
    গত সাত বছরে ভিখিরির জাতে পরিণত হওয়া বাঙালীদের এই লড়াই আবাপ বারদুয়েক দেখিয়ে তার পরে বোধহয় লজ্জায় দেখানো বন্ধ করে দেয়।
  • de | ০৫ এপ্রিল ২০১৮ ১৩:০৭714442
  • বামেরা কেমন যেন হাল ছেড়ে দিয়েচে, বিজেপি নাকি ভালো প্রতিরোধ করছে শুনলাম - এরকম হলে আরো বাম ভোট বিজেপিতে চলে যাবে। বামেদের প্রতিরোধ এতো কম কেন হচ্চে?

    সুমন - বাশার কি নিয়ে তক্কাতক্কি? এই সম্মেলনটার কথা কি আবাপ বা এইসময় কিছু লিখেছে?
  • sm | ০৫ এপ্রিল ২০১৮ ১৩:১৪714443
  • অবপ বলছে, পঞ্চায়েত ইলেকশনে নাকী, শিলিগুড়ি মডেল চাইছে, বিরোধীরা!
  • PT | ০৫ এপ্রিল ২০১৮ ১৪:০৯714444
  • "বিজেপি নাকি ভালো প্রতিরোধ করছে শুনলাম"
    তিনোদের লাইন ধরেই র‌্যাবেল রাউসিং করছে। অন্ততঃ "মারব এখানে লাশ পড়বে শ্মশানে" জাতীয় কথা বলছে। আর যার যার লুম্পেনের সংখ্যা নিয়ে প্রতিযোগীতা চলছে। তিনোদের প্রতিরোধ করতে মনে হয় সেটাই দরকার। ওসব রাজনীতিহীন রাজনীতি বামেদের কম্ম নয়-সূর্যবাবুর মুখ থেকে ওসব বাক্য বেরোবেও না। মানুষের বোধহয় রাজনীতি শোনার ধৈর্যও নেই। আপাততঃ একটার জায়গায় দুটো ডিম হলেই চলবে।
    (নাঃ বিজেপির সমর্থনে কিছু লিখিনি)।
  • T | ০৫ এপ্রিল ২০১৮ ১৫:১৩714446
  • দে দি, একটু টিভিটা চালালেই তো বামেদের প্রতিরোধটা দেখতে পাবেন। :)
  • de | ০৫ এপ্রিল ২০১৮ ১৫:২৫714447
  • আমার বাড়িতে টিভি নাই -

    নেটে সর্বভারতীয় সংবাদপত্র এবং চ্যানেলে শুধু বিজেপির প্রতিরোধই দেখলাম তাই বল্লাম - কোথাও একটা মনোনয়নের পরিসংখ্যানও তো দিলো - তাতেও তো দেখলাম বিরোধী দলগুলোর মধ্যে বিজেপি সবচে' এগিয়ে আ্চে -

    তাই তো জিগালাম এখানে -
  • T | ০৫ এপ্রিল ২০১৮ ১৫:৩৪714449
  • না মানে বামেদের একএকটা জেলার মনোনয়ন তো নির্দিষ্ট দিনে পেশ করা হবে। কোথাও ছয়, কোথাও চার, কোথাও সাত। এ বাদে সর্ব্বভারতীয় বাঙালী সংবাদপত্রটি কাল সবদল মিলিয়ে ৫% মনোনয়ন পেশ হয়েছিল বলেছিল। সুতরাং বুঝতেই পারছেন। নেটে তো
    বামেদের সমর্থক সমেত মনোনয়ন পেশের প্রচুর ভিডিও ঘুরে বেড়াচ্ছে। আজ রামচন্দ্র ডোমের মাথা ফেটেছে। চমতকার পরিবেশ। :)
    জমা দেওয়ার তারিখ শেষ হলে না হয় তারপর দেখবেন।
  • S | ০৫ এপ্রিল ২০১৮ ১৭:০৯714450
  • র‌্যান্কিঙ্গটা দেখলাম। আইআইটি গুয়াহাটি আইআইটি দিল্লির আগে।
  • aranya | ০৫ এপ্রিল ২০১৮ ২১:৫১714451
  • সভ্য দেশে কেন রাস্তায় নেমে মারপিট করে বোমা বন্দুক নিয়ে প্রতিরোধ করতে হবে, একটা মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য, এটাও প্রশ্ন
    পরিবেশ যদি এতই বিষিয়ে গিয়ে থাকে, তাহলে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নামনো দরকার
  • lcm | ০৫ এপ্রিল ২০১৮ ২২:২১714452
  • ভারতে ইলেক্শন ভায়োলেন্স নিয়ে বিশ্লেষণ --

    ১) ট্রেন্ড (৬০-এর দশকে স্পাইক)


    ২) পশ্চিমবঙ্গ, তমিলনাড়ু, অসম, বিহার -


    ৩) পার্টি


    ৪) সংঘর্ষ


    লিংক
    Which Political Parties Are Associated With The Most Violence? Here's What I Found

    https://www.huffingtonpost.in/rohit-ticku/which-political-parties-a_b_9273970.html
  • T | ০৬ এপ্রিল ২০১৮ ০৩:৩৬714453
  • করে খাওয়া পাবলিকের উজ্জ্বল উদাহরণ দেখতে চাইলে উপরের লিংকটি দেখুন।
  • PT | ০৬ এপ্রিল ২০১৮ ২৩:১৮714454
  • "পঞ্চায়েত মামলার রায় সোমবার। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। .......পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি।"

    কংগ্রেস দলটাকে কি ছাগলেরা দখল করে ফেলেছে?
  • sm | ০৬ এপ্রিল ২০১৮ ২৩:২১714455
  • মনু সিনভি, তো কাজের লোক। সব পার্টিরই এইসব লোকদের দরকার আছে। করাত -ফরাত না থাকলেও চলে।
  • PT | ০৭ এপ্রিল ২০১৮ ০৮:৩২714456
  • কংগ্রেসের সদস্য পব-র কংগ্রেসকে সাইনবোর্ডে রূপান্তরিত করা তিনোদের কাজের লোক? চমৎকার!!
  • dd | ০৭ এপ্রিল ২০১৮ ০৮:৩৮714457
  • আরে কপিল সিব্বাল তো কতোই বিরোধীদের কেসএ ওকলতি করলো। প্রচুর। প্রচুর। নারদা সারদা। এক গাদা কেস। প্রতিটিতেই হেরে যায়। সেও ঠিক। সব কেসগুলোই কংরেসের ঘোষিত নীতির বিরুদ্ধে।

    উকিল ডাগদার ইঃ, এঁয়ারা প্রফেশনাল। ক্লায়েন্টের কোনো বিচার করতে নেই।
  • dd | ০৭ এপ্রিল ২০১৮ ০৮:৪২714458
  • একটা লিস্ট দিলাম (incomplete)

    সারাদা কেস(যাতে CBI না হয়)
    ভিজয় মাল্য (কিংফিশার)
    সাহারার সুব্রত রায়
    দয়ানিধি মরান
    রিলায়েন্স, AAP গর্মেন্টের এগেইন্স্টে
  • PT | ০৭ এপ্রিল ২০১৮ ০৯:১১714460
  • তা বটে! তা বটে!! তবে সবাই এরকমটা ভাবছে না।

    "কলকাতায় এসে আজ, শনিবারই কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকের কথা ছিল সিঙ্ঘভির। সাংসদের মতিগতি আন্দাজ করে বিরোধী দলনেতা আব্দুল মান্নান সেই বৈঠক বাতিল করে দিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে কারণ দেখানো হয়েছে, পঞ্চায়েত ভোটে বিধায়কদের ব্যস্ততা এবং বিরোধী দলনেতার অসুস্থতা। যদিও ঘনিষ্ঠ মহলে মান্নান বলেছেন, ‘বিশ্বাসঘাতকে’র সঙ্গে আবার বৈঠক কীসের!
    সিঙ্ঘভি প্রসঙ্গে অধীরবাবুর বক্তব্য, ‘‘এই রকম জনপ্রতিনিধিকে ঘৃণা করি! উনি তৃণমূলের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যেতে পারেন। কিন্তু আমরা বলছি, ওঁর জন্য জুতোর মালা অপেক্ষা করছে!’’
    http://www.anandabazar.com/state/adhir-chowdhury-complaints-to-rahul-gandhi-against-abhishek-singhvi-1.782947?ref=state-new-stry
  • sm | ০৭ এপ্রিল ২০১৮ ১০:৫৯714461
  • মনু কে জেতাতে কংগ্রেস তিনোমুল এর সাহায্য নিলো কেন? আচ্ছা বোকা বোকা কথা তো!
    মনু কি তিনো দের মনোনীত প্রার্থী নাকি?
    তিনো দের ভোট নিয়ে নিজের প্রার্থী কে জেতাবো;তারপর সেই প্রার্থী প্রফেশনাল ভাবে সাহায্য করলে, একেবারে বিশ্বাস ঘাতক!
  • dc | ০৭ এপ্রিল ২০১৮ ১১:১১714462
  • ওদিকে পবর সিপিএম তো কং এর সাথে জোট করবে বলে হা পিত্যেশ করে বসে আছে! ইশ মনু বড়ো দুঃখ দিলো।
  • T | ০৭ এপ্রিল ২০১৮ ১১:১৮714463
  • একটা ছবি পোস্ট করে একটুস মজা দেখা যাক। একে শনিবারের সকাল তায় বারান্দায় রোদ্দুর...

  • | ০৭ এপ্রিল ২০১৮ ১১:২৩714464
  • খিক!

  • | ০৭ এপ্রিল ২০১৮ ১১:২৫714465
  • বিনা মন্তব্যে

  • sm | ০৭ এপ্রিল ২০১৮ ১১:২৮714466
  • শিলিগুড়ি মডেল! তলে তলে জোট!
  • sm | ০৭ এপ্রিল ২০১৮ ১১:২৯714467
  • বিপদের দিনে, বিজেপি বড়ই বন্ধু!
  • PT | ০৭ এপ্রিল ২০১৮ ১২:৩৯714468
  • T-র দেওয়া ছবিটা সকাল থেকে কাগজে দেখছি আর ৭০/৭১-এর সোদ্পুরের ঘটনা মনে পড়ছে। ভোটের আগে দুই তরুণ তুর্কির তত্বাবধানে ও সিদ্ধার্থর অনুপ্রেরণায় সরকারী আবাসনের মধ্যে কং-এর লুম্পেনদের ছেড়ে দেওয়া হত। প্রথমে গোপাল ভট্টাচার্যের অফিস ও বাড়িতে আগুন লাগানো হয়। তারপরে লুম্পেনরা কাতান ইত্যাদি হাতে দিনের পর দিন বামপন্থীদের খুঁজে বেড়াত। আবাসনের প্রধান দুই ফটকের সামনে পুলিশের গাড়ি দাঁড় করানো থাকত। কেউ পালাতে গেলেই টপাটপ কালো গাড়িতে তোলা হত।

    সেই সিদ্ধার্থের স্বঘোষিত উত্তরসূরী মোটামুটি একই লাইনে খেলছে। ভাবলে অবাক লাগে যে লুম্পেনদের বর্তমান মাথাকে পব-র পন্ডিতেরা ও "রাজনীতি সচেতন" মানুষেরা ক্ষমতায় পাঠানোর জন্য সওয়াল করেছিল।

    হায় রাজনৈতিক বোধ!!
  • dc | ০৭ এপ্রিল ২০১৮ ১২:৪৯714469
  • পবতে তিনোদের হাতে বিজেপি আক্রান্ত হলে তাদের পাশে থাকবে সিপিএম!

    ব্যাপক! :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন