এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:৫৪4679
  • ঠিক করেন নি। উনি ছিলেন একজন ধর্মান্ধ লোক।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:৫৪4680
  • বাবা ব্যাং, বিদ্যাসাগরের সময় তো আর ইন্টারনেট ছিল না।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:৫২4678
  • ফোর্টের এলাকা বলে কি বসতি নেই না তার বাইরেও?
  • সিকি | ১৮ মে ২০১২ ১৫:৪৩4677
  • দিল্লি নিয়ে লেখালিখি হলেই আমার আবার হাত নিশপিশ করে।

    কাজু, ৪ ডিগ্রি টেম্পারেচার চাইলে ক্রিসমাস দিবস থেকে পয়লা জানুয়ারির মধ্যে যে কোনও দিন চলে এসো। চার কেন, কপাল ভালো থাকলে এক দুই পর্যন্ত পেয়ে যেতে পারো।

    হুমায়ুনের সমাধির ডিজ়াইনের অনেক ইউনিকনেস আছে। পারসিক স্থাপত্যশিল্পের ভারতে প্রথম নিদর্শন হল এই হুমায়ুনের সমাধি। ঐ যে সমাধিজুড়ে ছকোণা জাফরিকাটা নকশা, এর আগে ভারতের লোক দ্যাখে নি। ঐ সমাধিক্ষেত্রের মধ্যে ১০০টি সমাধি আছে, একে তাই বলা হয় মুঘলদের ডর্মিটরি।

    হুমায়ুনের সমাধি ভারতের প্রথম স্থাপত্য, যেখানে শ্বেতপাথর আর লালপাথরের কম্বিনেশন ইউজ় করা হয়েছে।

    অল সেইড অ্যান্ড ডান, হুমায়ুনের সমাধি শহরের মাঝে নিতান্তই একটা য়ুরিস্ট স্পট। ঢুকে বসে গল্প করো, টাইমপাস করো, আড্ডা মারো। এক্সপ্লোর করার মত আলাদা কিছু নেই। সেটার জন্য মহম্মদ বিন তুঘলকের পরিত্যক্ত তুঘলকাবাদ দুর্গ। এর পরতে পরতে গল্প। বানিয়েছিলেন গিয়াসুদ্দিন তুঘলক।

    হজরত নিজ়ামুদ্দিনের অভিশাপ লেগেছিল, ইয়া রহে উজ্জর, ইয়া বসে গুজ্জর। গুজ্জররা তখন ছিল নিতান্তই ছাগলচরানো মাইগ্রেটরি গোষ্ঠীবিশেষ। বিন তুঘলকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুফি নিজ়ামুদ্দিন বলেছিলেন, হয় এই শহর উজাড় হয়ে যাবে, নয় তো নিতান্তই ছাগলচড়ানো গুজ্জরের দল এখানে ঘর বাঁধবে। যাদের আসলে ঘর বলেই কিছু হয় না।

    সেই অভিশাপ আজও বরকরার। আজও দিল্লির বুকে এই বিশাল এলাকা জুড়ে কোনও বসতি নেই। মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তুপ। ওদিকে হজরত নিজামুদ্দিনের দরগা আজও জমজমাট। পাশেই শুয়ে আছেন মির্জ়া গ়ালিব।

    মনে আছে, নীনাদি, পটাশম্যাম?
  • Toon Army | ১৮ মে ২০১২ ১৫:৪০4676
  • দ্বিজেন্দ্রলাল দুর্গাদাস নাটকে সমরসিংহের ভাষ্যে আরঙ্গজেবকে আকবরের চেয়ে বেটার বলিয়েছেন।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:৩২4675
  • কবি তো সে জন্যেই বলেছেন,

    'সে কি জানিত না এমনি দুঃসময়
    লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি?'
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:৩১4674
  • ঃ-)
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:২৮4673
  • ব্যাটা কাউকে বিশ্বাস করত না তো। মরলে লোকে পাছে সমাধি না বানায় খরচের অভাবে, তাই। জানত তো কত বদ লোক নিজে।
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:২৬4671
  • ঐ বিবি কা মকবরা র পাশেই আরঙ্গজেবের সমাধি। ছোট্ট। মোগল সম্রাটের সমাধি বলে চেনাই যায় না। উনি নাকি কোরান নকল করে আর পাখা না কী একটা তৈরী করে নিজের সমাধির খরচ নিজেই এক কাট্টা করেছিলেন। প্রচুর দোষ থাকা সম্রাটের এই দিক টা আমাকে আজ ও মুগ্ধ করে।
  • Toon Army | ১৮ মে ২০১২ ১৫:২৬4672
  • কথিত আছে যে হুমায়ুনের সমাধির মাথার গম্বুজটা এতই পারফেক্ট স্ফেরিক্যাল যে ওর ওপর পাখিও বসতে পারে না।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:২৫4669
  • তবু। আকবর কি মকবরাটাই বেশ মিল মিল শোনায়।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৫:২৫4670
  • বোঝো, প্পনের কী যুক্তি! বীরসিংহতে সংস্কৃত কলেজ খোলা হয় নি বলে সেই ছেলেটা কি পায়ে হেঁটে কোলকাতা আসে নি!!
  • aishik | ১৮ মে ২০১২ ১৫:২৪4668
  • জামা মসজিদ, একটু এগোলেই নিজাম
  • kumu | ১৮ মে ২০১২ ১৫:২৩4666
  • হে,হে।অর্পণের সেই দিল্লী ট্যুরে আমারো সামান্য অবদান ছিল,যা এখনো কেউ জানে না।
    আর না জানাই ভাল।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:২৩4667
  • রাবেয়া-উল-তুরানির স্মৃতির উদ্দেশ্যে। জানি শুভঙ্কর বোস বলেছিল কৈ-কে তে।
  • aishik | ১৮ মে ২০১২ ১৫:২২4663
  • <
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:২২4664
  • আব্বে, হুমায়ন্স টুম্বও হিন্দিতে হুমায়ুন কা মকবরা। মকবরা মানে ওই সমাধিসৌধ।
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:২২4665
  • আমরা ঢুকেছিলাম সকাল ১১-১১ঃ৩০ নাগাদ। খুব ভালো লেগেছিল। কেমন একটা বিষন্নতা। আসলে আমার সব ঐতিহাসিক জায়গাই বেশ ভালো লাগে।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:২১4662
  • বেশ করেছি। গ্রামের দিকে দোকান খুলবে না তো কি গ্রামের লোক হাঁ করে বসে থাকবে?
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:২০4661
  • না। দৌলতাবাদে যেটা আছে আরঙ্গজেব বৌ র স্মৃতি তে তৈরী করেছিল সেটার নাম ' বিবি কা মকবরা'। তাজের মতো ই দেখতে কিন্তু। খুব কম দামী পাথরে তৈরী। সেই চমক টা নেই।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:১৯4659
  • হুমায়ুনের সমাধি তো সূর্যাস্তের আলোয় ফাটাফাটি। আমাদের সময় পেরিয়ে গেছিল বলে ঢুকতে পারছিলাম না। দেখি এক ভদ্রলোক আমি প্রেসের লোক বলে হম্বিতম্বি করে একটা গ্রুপকে নিয়ে ঢুকে যাচ্ছেন। আমরাও স্যার স্যার করে তাদের সাথে সেঁদিয়ে গেলুম। পরে আলাপ হল। আমি ওনাকে চিনতে পারছি না দেখে অবাক হচ্ছিলেন, তারপর বললেন আমি দীপক চৌরাসিয়া, তারপরে আমি সফো শুনে মুচকি হেসে বললেন খালি ইংলিশ নিউজ শোনো বুঝি? ওনার বউ বাঙালি, তার সাথেও আলাপ হল, দিব্যি ছবিটবি তুললাম একসাথে।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৫:১৯4660
  • প্পন, এখন কান্নাকাটি করে কী লাভ, তোদের মতন ফ্লিপকার্টোয়ালাদের জন্যই না বইয়ের দোকানগুলোর এই অবস্থা। কটা টাকা ডিস্কাউন্টের জন্য বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখার সুখ উঠে গেল।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:১৭4657
  • আকবর কি মকবরাও বেশ ভালো। এই টার্ম কি শুধু আকবরের জন্যেই ইউজ হয়, টু গিভ আ মিল?
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:১৭4658
  • দেখ দেখ ব্যাঙ, কাজুর সাহস টা দেখ। ওকে একটু ঝেড়ে কাপড় পরিয়ে দিবি না? ঃ-)
  • aishik | ১৮ মে ২০১২ ১৫:১৫4652
  • হুমায়ুন এর সমাধিটাও বেশ ভালো।
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:১৫4653
  • কোন মানে হয়? রেসিডেন্সি রোডের লোকেশনটা এত দারুণ ছিল, গেল কোথায়, না মালেশ্বরম।

    ওই ফ্লিপকার্টই কপালে আছে।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:১৫4654
  • আজকে বত্তোমানে ফাস' পেজে দেখলাম ছবি দিয়েচে, বিষ্টি হচ্চে না বলে দিকে দিকে ব্যাঙেদের বিবাহ দেয়া হচ্ছে !
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:১৫4655
  • আমি এক বারেই গিয়েছিলাম। জুলাই তে। সেরকম কষ্ট হয় নি। ১২-১৩ দিনের জন্যে। দিল্লী,আগ্রা আর রাজস্থান।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৫:১৫4656
  • আমি দিল্লিতে অলরেডি দুটো গরম কাল কাটিয়েছি ব্রতীন, দুটো শীতকালও।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৫:১৪4651
  • লুরুর বইয়ের দোকান নিয়ে কথা হচ্ছিল। এখানে অনেকগুলো রিলায়েন্স টাইম আউট খুলেছে, কিন্তু রেসিডেন্সি রোড ক্রসওয়ার্ড বা ল্যান্ডমার্কের যেরকম বইয়ের কালেক্শন ছিল তার ধারেকাছে নেই টাইম আউট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত