ম | ৩০ ডিসেম্বর ২০২০ ০৯:০৪469427বেগুনভাজা খুব ভালবাসি,কিন্তু তেল চুপচুপে বেগুনভাজা আর খেতে পারিনা, অস্বস্তি হয় আজকাল। লুচি বেগুনভাজা কতদিন খাইনি মনে পড়ে গেলো।রাজমা খারাপ কিন্তু টোফু অপছন্দের তালিকায় এক নাম্বারে- মনে হয় হাওয়াই চটি চিবোলে ওর থেকে ভাল্লাগবে:-)
অভ্যুএসেস কোথায় গেলো? তুমি বলাতে তাকে মনে পড়লো। আর সয়বিনের ভর্তা বেশ ভালো খেতে- করে দেখো।
Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৫১469426আগে SS (শপার্স স্টপ) লিখতো মনে আছে? তো সে একবার আমাদের সোয়াবীনের নাগেটের কারি খাওয়ালো। আগে বলে নি কি জিনিস, আমি ভেবেছি চিংড়ি মাছের বড়া, এমন ভালো রেঁধেছিল। তারপরে রেসিপি যা দিল, আমি বললাম বাপু অতো ঝামেলা পোষাবে না!
&/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৪৯469425সেকালে আমাদের প্রাইমারী স্কুলে দুপুরে টিফিন দিত। এসব মিড ডে মিলের বহু আগের যুগের কথা। এই দুপুরের টিফিন ব্যবস্থার জন্য আলাদা করে মাইনের সঙ্গে অর্থ দিতেন অভিভাবকরা। তো সেই টিফিনে দিনের পর দিন সয়বীন নাগেটের ঝোল আর কাঁচা পাউরুটি খেয়ে খেয়ে এক বন্ধুর এত বিতৃষ্ণা হয়েছে যে পরবর্তী কালে সে ও জিনিস আর খেতেই পারে না। অথচ সয়বীন নাগেট দিয়ে আলু দিয়ে টম্যাটো দিয়ে ভালো মশলা দিয়ে অতি উপাদেয় খাবার বানানো যায়।
&/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৪৪469424সয়াবীন দিয়েই তো কত রকমের পদ তৈরী করা যায়। রান্নার উপরে নির্ভর করে কোনো জিনিস ভালো লাগবে কিনা। এমনকি চিংড়িও তো কেউ কেউ ঝোলের মতন করে ফেলে যাতা করে ফেলে, আবার কেউ শুকনো শুকনো রসভাজা করে উপাদেয় করে রাঁধে।
&/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৪১469423কোনো কোনো দোকানে বিশাল আকৃতির পরোটা বানিয়ে রীতিমতন আছড়ে আছড়ে পেটায়। এক একটা থেকে অনেকগুলো হয়ে যায়।
অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৯469422পেটাই পরোটা খেতে হয় হাওড়ার দিকের ন্যাশনাল হাইওয়ের ধারের ধাবাগুলোতে, তাই না?
অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৭469421টোফু / রাজমা, নির্ভর করে কিভাবে / কোন রান্নায় খেয়েছেন তার ওপর। বিশেষ করে টোফু। টোফুতে ধৈর্য ধরে জল না বের করে রান্না করলে অখাদ্য। এবং খুব সিল্কি টোফু পুডিংএর মত না খেতে চাইলে তাকে শুকনো করে ভেজে না নিলে বা কমপক্ষে কিউবের ছটাসাইড হালকা করে চারড না করে নিলে ভাল লাগবার কথা নয়। টোফু অন্তত আমার রুচিতে ছানা বা পনিরের সাব নয় কোনমতেই।
রাজমাও, আমি উত্তর ভারতে যেভাবে খেয়েছি, একদম ভাল লাগত না। কেউ অফার করলে কাটিয়ে দিতাম। কিন্তু বহুদিন আগে আমার একজন পাকিস্তানি বন্ধু আমাকে প্রায় জোর করে রাজমা পোলাও খাইয়েছিল। সে এক দুর্ধর্ষ সুস্বাদু খাবার। আমার রাজমা সম্বন্ধে কনসেপ্ট টাই বদলে গেছিল।
তাই, মনে হয় এই টেসটের ব্যাপার কনটেকসটের ওপর নির্ভর করে।
কেউ বালুট ডিম কখনো খেয়েছেন? এশীয় দোকানগুলোতে বিক্রি করে। এখন আর কিছু বলব না।
S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৩469419সেটা কি জিনিস?
&/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:৩২469418পেটাই পরোটা হলে আরো ভালো। :-)
S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:২৩469417এদিককার অ্যাপেটাইজার খেতে গেলে ব্যাটার্ড মাশরুম খেয়ে দেখবেন। দারুন জিনিস।
aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৯469416ও মাই @এলসিএম। নাঃ, আমিও খেতে চাই না এ জিনিস
S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৯469415আজ ফিফথ ডেতে দুই সেশনে মাত্র একটা উইকেট হারিয়েছে পাকিস্তান। অসাধারণ খেলছে ফাহাদ আর রিজওয়ান। ফাহাদের ব্যাটিং স্টান্স কি অদ্ভুত। নিউজিল্যান্ডকে জিততে গেলে টি এর পর ৬ উইকেট তুলতে হবে। টেস্ট ম্যাচ জমে ক্ষীর।
S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৪469414অভ্যুর সাথে একমত। রাজমা আর টোফু জঘণ্য জিনিস। বেগুন ভাজা খাবেন পরোটার সঙ্গে।
lcm | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১৩469413অরণ্য,
কিন্তু - রকি মাউন্টেইন অয়েস্টার - একবার গুগল করে দেখো :-)
Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১২469412টোফু আমি খুব অপছন্দ করি। রাজমার পরেই।
aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:১১469411কিন্তু আপনেরা স্বদেশী খাদ্য, নিম - বেগুনকে পাত্তা দিলেন না, এ বড় দুঃখের
যাক, অন্তত বেগুন ভাজাকে সুখাদ্যের লিস্টিতে রেখেছেন
aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০৮469410অয়েস্টার ভাল জিনিস
lcm | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০৫469409রকি মাউন্টেইন ওয়েস্টার - খাই নি, খুব একটা ইচ্ছেও নেই
Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০২469408জানেন আমি অরুণাচল প্রদেশে গিয়ে গরম মশলা দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম। এখনো মাঝে মাঝে তার দুঃস্বপ্ন দেখি!
অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০০469407আগেদাশি ডোফু, সুয়ুর হালকা ঝোলে চোবানো মুচমুচে করে ভাজা সিল্কেন টোফু।
কে কে ভালবাসেন? ;-)
Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০০469406বোতিন্দা, তুমি জিলিপি খাও না কিরকম? ও তো কোভিড প্রুফ জিনিস!
S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৮:০০469405আমিও জিহ্ব আর দাঁত দিয়ে কাটা আলাদা করি। হাত দিয়ে কমই কাঁটা বাছি।
aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৮469404খেয়ে নেয় না, দাঁত দিয়ে কাঁটা ছাড়ায়
অরিন | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৫469402@অপু, ইমেল:
&/ | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৫469403কোনো কোনো ভালো মাছখাইয়ে আছেন, তাঁরা কাঁটা বাছেন না, কী একটা কৌশলে কাঁটাগুলো চিবিয়ে খেয়ে নেন।
aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫৩469401হ্যাঁ, মোগলাই
Abhyu | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫২469400রুটি তেলুর তো জাস্ট মোগলাই পরোটা আর মুরগীর ঝোল!
S | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫০469399কাঁটা না বাছলে তো মাছ খাচ্ছি মনেই হয়্না। ঃ))
aranya | ৩০ ডিসেম্বর ২০২০ ০৭:৫০469398আমরা লাস্ট বয়। তবে নেকস্ট ডার্বিতে তোমাদের হারাব