এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৫৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ২৩ ডিসেম্বর ২০১৮ ২২:২৮489603
  • দ্রি কে কেউ নাজি বল্ল?
  • S কইছেন | ২৪ ডিসেম্বর ২০১৮ ০৫:৫৪489605
  • Name: S

    IP Address : 458912.167.23.96 (*) Date:14 Jun 2018 -- 11:52 PM

    সেটা আমিও বুঝতে পারছিনা উনি হঠাৎ আমাকে আক্রমণ করলেন কেন? তবে অ্যানোনিমিটির আড়ালে এসব তো অনলাইনে হয়েই থাকে। তাইনা? উনি বোধয় আমার মত অবান্ছিতদের চাইছেন না সাইটে। সেটা গুরুগণ বলে দিলেই পারে যে আসবেন না।

    -->
    তবে অ্যানোনিমিটির আড়ালে এসব তো অনলাইনে হয়েই থাকে। <--
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৮ ০৮:১৬489606
  • বড়েস হঠাত গুরুকে এমন গাল দিচ্ছেন কেন? এটা তো ওপেন পাব্লিক ফোরাম, কে কোথায় কী পোস্ট করল, সেই নিয়ে গুরুর লোক কোদ্দিয়ে এসে গেল। সে হিসেবে তো এস গুরুর সাইটে নিয়মিত লেখেন, অন্যেরা এস কেও গুরুর লোকই বলবে!
  • PM | ২৪ ডিসেম্বর ২০১৮ ১১:৪১489607
  • ১৪ ই জুন এর পোস্ট হঠাত এখন পড়লো কেনো ?
  • দ্রি | ২৪ ডিসেম্বর ২০১৮ ২১:৩৭489608
  • পাকিস্তান এখন ইউএসের অর্বিট থেকে একটু একটু করে বেরিয়ে চায়নার অর্বিটে চলে যাচ্ছে। পাকিস্তানের এখন অনেক লোন চাই। আগে লোনের ব্যাপারে আইএমেফের একছত্র আধিপত্য। এখন সেখানে কম্পিটিশান এসে গেছে। চীন এখন সারা পৃথিবীতে লোন দিচ্ছে। অফেন বেটার টার্মসে। পাকিস্তান লোন ডাইভার্সিফাই করে নিচ্ছে কিছু সৌদি, কিছু চীন, কিছু আইএমেফ। আম্রিকার গজগজানির কারণ ছিল এইসবই। একটু একটু করে পাকিস্তান হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এটা সহ্য হচ্ছিল না।

    কিন্তু এখন ধীরে ধীরে এই রিয়েলাইজেশান এসে যাচ্ছে যে সারা পৃথিবীর পোলিসিং করার মত পোজিশান আর আম্রিকার নেই। অস্ত্রে রাশিয়া ম্যাচ করে দিচ্ছে। ফাইনান্সে চীন ম্যাচ করে দিচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে হাইফায় মার্কিন যুদ্ধজাহাজ ডক করতে পারবে না, ভাবা যায়? সো উই আর গোয়িং টুওয়ার্ডস আ নিউ ওয়ার্ল্ড অর্ডার।

    এখন আম্রিকা ইউএন, নেটো ইত্যাদিতে ফাইনান্সিং কমিয়েছে। পয়সা বাঁচাচ্ছে। সৈন্যও গুটিয়ে নিচ্ছে। ইউএন জেনারাল অ্যাসেমব্লির ভোটে বলা হয়েছে গোলান হাইটসে সিরিয়ার সভারিন রাইটস। ইজরায়েলে এপ্রিলে ইলেকশান। কুর্দরা দাবী ড্রপ করে দিচ্ছে বলে শোনা যাচ্ছে। ওরা ইউএসের ওপর ব্যাঙ্ক করেছিল।

    আর ওদিকে পাকিস্তানে নওয়াজ শরিফের ৭ বছরের জেল হয়েছে।
  • দ্রি | ২৪ ডিসেম্বর ২০১৮ ২২:১৩489609
  • *কুর্দরা ফেডারালিজমের দাবী ...
  • দ্রি | ১০ জানুয়ারি ২০১৯ ১০:০১489610
  • মনবিজ থেকে সরে গেছে কুর্দরা। সেখানে এখন সিরিয়ান সৈন্য, রাশিয়ান পুলিশ টহল দিচ্ছে। কুর্দদের সামনে এখন দুটো অপশান। সিরিয়ান সরকারের সাথে নেগোশিয়েট করা। অথবা টার্কির মিলিটারী ফোর্সের সাথে যুদ্ধ করা। আম্রিকা সীন থেকে কেটে পড়েছে।

    ইউএই অনেক বছর পর সিরিয়ার এম্ব্যাসী খুলছে। আরব লীগে সিরিয়াকে ফিরিয়ে আনার কথা চলছে।

    আম্রিকা এখন সিরিয়াকে ছেড়ে ইরানকে খুব ধমকাচ্ছে।

    চীন আম্রিকার মধ্যে ওয়ার অফ ওয়ার্ডস হঠাৎ ফ্লেয়ার আপ করছে। জিপিং মিলিটারীকে বলেছে যুদ্ধের জন্য প্রস্তুত হতে। এক চাইনীজ জেনারাল বলেছে আম্রিকাকে ভয় পাওয়ানোর একমাত্র উপায় হল গোটা দুয়েক এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দেওয়া। চীন তাইওয়ান এক হওয়ার স্লোগান উঠছে।

    নর্থ কোরিয়ার লীডার চীনে আসছেন।
  • দ্রি | ১০ জানুয়ারি ২০১৯ ২১:০৮489612
  • ইদলিব ডিমিলিটারাইজড জোনে এখন বিভিন্ন মিলিট্যান্ট ফ্যাকশানের মারপিট চলছে। তার মধ্যে আইসিস জিতছে।
  • দ্রি | ১২ জানুয়ারি ২০১৯ ২২:১২489613
  • চাঁদের উল্টো পিঠে রকেট পাঠালো চীন। স্পেস টেকনোলজিতে টাফ কমপিটিশান অ্যাহেড। ২০২০তে শোনা যাচ্ছে নিজেদের স্পেস স্টেশান পাঠাবে।
  • দ্রি | ১২ জানুয়ারি ২০১৯ ২২:১৪489614
  • ১০০ বিলিয়ান ডলার ফরেন রিজার্ভ ইউয়ান, ইয়েন এবং অয়েরোতে কনভার্ট করে নিল রাশিয়া।

    https://www.rt.com/business/448441-russia-reserves-dollar-dump/
  • দ্রি | ১২ জানুয়ারি ২০১৯ ২২:১৮489616
  • রসকসমস প্রধানের ইউএস যাওয়ার কথা ছিল। সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর তিনি এক ইন্টার্ভিউতে অদ্ভুত একটি কথা বললেন।

    "I think that America is actually engulfed by its second civil war now

    http://tass.com/science/1039354?_ga=2.104291584.161989253.1547184363-363929275.1477368173
  • DP | ১৩ জানুয়ারি ২০১৯ ২২:৪১489618
  • //ইদলিব ডিমিলিটারাইজড জোনে এখন বিভিন্ন মিলিট্যান্ট ফ্যাকশানের মারপিট চলছে। তার মধ্যে আইসিস জিতছে।//

    আইসিস ওখানে নেই। শেষ ঘাঁটি দের এজ জোর এ ইউফ্রেটিশের পূ্রর্ব পারে হাজিন স্ট্রিপ এসডিএফ এর হাতে প্রায় পুরোটাই চলে গেছে। ইদলিবে যেটা চলছে সেটা মূলত আহরার আল শাম এর নেতৃত্বাধীন জোট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর সাধে হায়াত তাহরির আল শাম এর।
  • DP | ১৩ জানুয়ারি ২০১৯ ২২:৪৪489619
  • চীন তো গত বছর থেকেই ইউয়ান এ ট্রেড শুরু করেছে। ট্রাম্পের ফরেন পলিসি হল আমেরিকাকে প্রি ওয়ার নিউট্রাল জায়গায় নিয়ে যাওয়া। এবার ট্রেড ওয়ার টা বার্গেনিং এর জন্য দরকার, যাতে চীন ডলারকে চ্যালেঞ্জ না করে। যদিও ট্রেড ওয়ারটা আল্টিমেন্ট দুদেশের পক্ষেই ফ্যাটাল হবে।
  • দ্রি | ২৪ জানুয়ারি ২০১৯ ০৯:৫৪489620
  • আহরার আল শাম, হায়াত তাহরির আল শাম, আল নুসরা, আইসিস এদের আমি এক ব্র্যাকেটে রাখি। এবং আইসিস নামেই ডাকি। এত নাম মনে রাখা যায় না। এরা প্রত্যেকেই মিলিট্যান্ট, মারদাঙ্গাবাদী। নেগোশিয়েশানে বিশ্বাসী নয়। এবং এরা সবাই আইসিসের স্পিনফ। পৃথিবীর সব দেশ, ইনক্লুডিং অ্যামেরিকা যখন আইসিসকে টেররিস্ট অর্গানাইজেশান ডিক্লেয়ার করতে বাধ্য হল, তখন তারাই আইসিসের কিছু হার্ডকোর জনতাকে দিয়ে আল-নুসরা নামে একটা অর্গানাইজেশান বানালো, যাদের তারা গোড়ার দিকে মডারেট বলে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কিছুদিন পর পরিস্কার হয়ে গেল যে ওরা মডারেট নয়। তারাও ব্যান হয়ে গেল। তখন হল হায়াত তাহরির আল শাম।

    যাই হোক, অনেকের মতে ইদলিব জোনে এক্সট্রিমিস্টরা যে মডারেট অপোজিশানকে মেরে সাবাড় করে দিল (প্রায়) তাতে সিরিয়ার সুবিধেই হল। মিলিট্যান্টদের সাথে কোন সীজফায়ার এগ্রিমেন্ট হয়নি। একটা সময়ের পর মিলিটারী অপারেশান শুরু হবে।
  • দ্রি | ২৪ জানুয়ারি ২০১৯ ০৯:৫৭489621
  • http://tass.com/defense/1041289?_ga=2.27171067.757427234.1548218329-1455457232.1548218329

    এইসব বেশীদিন চলতে থাকলে সীজফায়ার বেশীদিন টিকবে না।

    কুর্দদের সাথে সিরিয়ান গভরমেন্টের একটা নেগোশিয়েশান চলছে। ওটা কমপ্লিট হওয়া পর্য্যন্ত অপেক্ষা করা হচ্ছে মনে হয়।
  • দ্রি | ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৩২489623
  • ভেনেজুয়েলায় একটা সার্কাস অনুষ্ঠিত হচ্ছে।

    কিছুদিন আগে ড্রোন দিয়ে মাদুরোকে মারার একটা পরিকল্পনা হয়েছিল। সেটা ফেল করে। তারপর রাশিয়ান বমার ভেনেজুয়েলায় গিয়ে কিছুদিন ওড়া প্র্যাকটিশ করে। তারপর হঠাৎই সেদিন, ভেনেজুয়েলান অপোজিশান লীডার গুয়াইদো নিজেকে ইন্টেরিম প্রেসিডেন্ট ঘোষনা করেন। সঙ্গে সঙ্গে আমেরিকা এবং কিছু ল্যাটিন অ্যামেরিকান দেশ গুয়াইদোকে স্বীকৃতি দেয়। তারপর ডিফেন্স মিনিস্ট্রি ঘোষনা করে, মিলিটারী মাদুরোর পক্ষেই আছে। তারপর মাদুরো ইউএস ডিপ্লোম্যাটদের ৭২ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলে। তর উত্তরে ইউএস বলেছে মাদুরোকে তারা প্রেসিডেন্ট বলে স্বীকার করেনা। সুতরাং কোন ডিপ্লোম্যাট দেশ ছাড়বেনা।
  • দ্রি | ২৪ জানুয়ারি ২০১৯ ১০:৫৯489628
  • ট্রাম্পের আন্ডারে নেটো ধীরে ধীরে হাত গুটিয়ে নিয়ে চায়। তাই শুরু হল ইউরোপিয়ান আর্মি তৈরীর তোড়জোড়।

    The upcoming speech by the German chancellor comes just a day after she and the French president signed a new treaty on Franco-German cooperation, which, as described by Angela Merkel is a "step toward the European army."

    https://sputniknews.com/europe/201901231071732530-merkel-davos-forum-macron-treaty/
  • দ্রি | ২৪ জানুয়ারি ২০১৯ ১১:০৬489630
  • নরওয়েতে কথাবার্তা শুরু হল জিপিএস বেসড ট্যাক্সেশান। কিলোমিটার প্রতি ট্যাক্স দিতে হবে।
  • lcm | ২৫ জানুয়ারি ২০১৯ ০১:৫৬489631
  • ভেনিজুয়েলায় বিরোধী নেতা গুয়াইদো নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষনা করে দিয়েছে। ট্রাম্প অ্যাডমিন খুলাখুলি সাপোর্ট করছে গুয়াইদো-কে। ওদিকে রাশিয়া হুংকার দিয়ে সাবধানবাণী দিয়েছে ইউএস-কে। এর মধ্যে গত সপ্তাহে রাশিয়া নিউক্লিয়ার উইপেন সহ দুটো প্লেন ভেনিজুয়েলায় নামিয়ে দিয়েছে - উদ্দেশ্য প্রেসিডেন্ট মাদুরোকে সাপোর্ট।
    বিরোধীদের মিছিল দেশ জুড়ে। পোর্তো ওর্দাজ শহরে বিক্ষোভকারীরা হুগো শ্যাভেজের মূর্তি ভেঙ্গে দুটুকরো করে ফেলেছে। ২৫-৩০ লাখ ভেনুজুয়েলান দেশ ছেড়েছেন গত পাঁচ বছরে। ইয়াং বিরোধী নেতা গুয়াইদোকে টুইটারে মেসেজ দিয়েছে মাদুরো - "Guaido: I have already gotten your jail cell ready with the right uniform, and I hope you name your cabinet quickly to know who will keep you company, you stupid kid."।
    ৭২ ঘন্টার মধ্যে ভেনুজুয়েলা থেকে সমস্ত ইউএস ডিপ্লোম্যাট্দের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মাদুরো, ইউএসএ-র সঙ্গে সবরকম ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছেদ করার আদেশ দিয়েছেন মাদুরো।
  • M | ২৫ জানুয়ারি ২০১৯ ০৬:৩০489633
  • আলকাজারের সুতির মোজা জিন্দাবাদ
  • M | ২৫ জানুয়ারি ২০১৯ ০৬:৩০489632
  • আলকাজারের সুতির মোজা জিন্দাবাদ
  • S | ২৫ জানুয়ারি ২০১৯ ০৬:৩৩489634
  • Rudy Giuliani: Because I have been through all the tapes, I have been through all the texts, I have been through all the e-mails, and I knew none existed.

    New Yorker Reporter : Wait, what tapes have you gone through?

    Rudy Giuliani: I shouldn’t have said tapes.
  • দ্রি | ২৫ জানুয়ারি ২০১৯ ২০:৫৪489635
  • ভেনেজুয়েলার ক্যু সম্বন্ধে লাভরভ বলেছেন,

    The US, which is paranoid about somebody interfering in their elections, even though they have no proof of that, themselves are trying to rule the fates of other peoples. What they actually do is interfere in their internal affairs. There is no need for [US special counsel Robert] Mueller to determine that.

    আর মেদভেদেভ বলেছেন,

    "Just imagine for a moment how the American people would react to the news the budget crisis (shutdown) has produced a situation in which, say, the speaker of the House of Representatives has declared himself the new president," he speculated. "And how would the existing US president react?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন