এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৮ মে ২০১২ ১৫:১৩4649
  • দিল্লি শীতে ভালো, ভারী চাদরের মত একটা ঠান্ডার আস্তরণ ছেয়ে থাকে, আর দুপুরের রোদটা খুব সুন্দর। আর শুনেছি মার্চ-এপ্রিলেও নাকি ভালো।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৫:১৩4650
  • আম্মো দিল্লী যাবো। যেদিন টেম্পারেচার ওখানে একেবারে ৪ ডিগ্রী হবে, সেদিন।
  • অপু | ১৮ মে ২০১২ ১৫:১১4648
  • এই গরমে দিল্লী যাস ন ব্যাঙ জাস্ট রোস্ট হয়ে যাবি।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৫:১০4647
  • আমিও দিল্লি যাব, আর আমিও জানি না যে কবে যাব।
  • Blank | ১৮ মে ২০১২ ১৫:০৮4646
  • আমি যাবো দিল্লী। কবে জানি না, ১১-১৬ টা কেনা হলে যাবোখন।
  • kumu | ১৮ মে ২০১২ ১৪:৫১4645
  • সিকি,ভীষণ ইচ্ছা আমারো,ঐ দুর্গপ্রাকার আমারো খুব প্রিয়।

    কিন্তু অত হাঁটতে পারবো না বোধহয়।
  • কুমু | ১৮ মে ২০১২ ১৪:৪৬4643
  • আহা,রেসিডেন্সির ক্রসওয়ার্ডটা বড় চমৎকার ছিল।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৪:৪৪4641
  • আমি তো কিছু কই নাই ! সান্দা কইসে। আমি এতশত জানিনে।
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৪:৪৪4642
  • স্ট্র্যান্ড বুক স্টল, মনিপাল সেন্টারের ফোর্থ ফ্লোরে দোকান, সেই কোন কাল থেকে, আমার সব বইয়ের সিংহভাগ ওখান থেকে ভীড় লাইনে দাঁড়িয়ে কেনা, আগে স্টক ক্লিয়ারেন্স সেল'এর বিজ্ঞাপন দিলে দোকান খুলবার পাঁচ ঘন্টা আগে থেকে দোকানের কাছাকাছি যাওয়া যেত না। ওটাও উঠে যাবে তাহলে!

    ব্যাঙদি, ক্রসওয়ার্ড উঠে মন্ত্রী মলে এসেছে জানতাম কিন্তু বইয়ের দোকান থেকে গ্রসারিস্টোর - জাস্ট নিতে পারলম না। ও না গেছি ভালোই হয়েছে। রেসিডেন্সী রোডের ক্রসওয়ার্ডে প্রথম কাগুজে গুরু লঞ্চ হয়েছিল। মধ্যে ছোট্ট একটা কফিশপ। বাকি দুটো ফ্লোর জুড়ে স্পোর্টস গীয়ার আর সিডি/ডিভিডির সঙ্গে বই আর বই। বাংলা সেকশনটা দেখলে মন ভালো হয়ে যেত। বাংলা সেকশনে অলরেডি কেউ আগে থেকে দাঁড়িয়ে আছে এমন, নতুন কেউ এলে চোখ ঘুরিয়ে আলতো করে - বাঙালি নাকি - দেখে নেওয়াযাক তবু দোকানগুলোর জীবনকালে গেছি।

    আবোল তাবোল দুপুরে ঘুরতে ঘুরতে ডিডিদার গঙ্গারামে এমনিই ঢুকে পড়ে বইয়ের পাতা উল্টে পড়তে পড়তে চোখ আটকে গেলে র‌্যাকের নীচে পাতা স্টুলে বসে আরও খানিকটা পড়ে অতঃপর কিনেই ফেলা ...

    স্বপ্না বুকস্টল, সেও তো স্বপ্নাঅনলাইন ডট কম দীর্ঘদিন ছিল, এখনও টিকে আছে, উঠে যাবে এবার যে কোনও দিন।

    নতুনদের জায়গা দিচ্ছি আমরা।

    যত পুরনো বই আছে, সবকটা রাখবো সঙ্গে করে। যদি ওগুলো বেঁচে থাকে।
  • সিকি | ১৮ মে ২০১২ ১৪:৪৩4640
  • কাজুর সাথে একমত। দরিয়াগঞ্জ দেখি নি তবে দিল্লি হাটের ভিড় ঐ কেমন যেন সফি সফি ভিড়। সাদা চামড়ার ক্রেতা, গলাকাটা দাম, আর সেই একই সুরের মাটির বেহালা।

    ভিড় দেখতে হলে যে কোনওদিন চাঁদনি চকে একপ্রস্থ হন্টন উপভোগ্য। অনেক বৈচিত্র্য মেলে।

    তুঘলকাবাদ ফোর্ট একদিন ঘুরতে যাবার ইচ্ছে আছে। শুনেছি পুরো ফোর্টের রুইনসের মধ্যে দিয়ে একটা ট্রেকিং হয়, কিন্তু দলে নাম লেখাতে গেলে পাঁচ হাজার ট্যাহা দিতে হয়। একা একা যাওয়াটাও সেফ নয়, আফটার অল শহরটার নাম দিল্লি, কিন্তু তুঘলকাবাদের পরিত্যক্ত রাজধানীর মাইলের পর মাইল জোড়া পাঁচিল আমায় খুব টানে।

    দিল্লিতে আছে নাকি কেউ উৎসাহী যার সাথে একদিন জুড়ি বাঁধা যেতে পারে? গরমটা কমলেই তা হলে একদিন সকাল সকাল বেরিয়ে পড়ব।
  • Blank | ১৮ মে ২০১২ ১৪:২৯4638
  • কোলকাতায় ইতিমধ্যে নতুন ব্রাঞ্চ খুলেছে ক্রশওয়ার্ড। ভালই চলে দোকানগুলো। সাউথ সিটির মধ্যে যে বই এর দোকানটা সেটা তো বিশাল বড় সাইজের। ভাল কালেকশান। বড় বই এর দোকানগুলো টিকে আছে এখনো
  • aishik | ১৮ মে ২০১২ ১৪:২৯4639
  • সেকি ফোরাম কোরামঙ্গলার ল্যান্ডমার্ক এর ও এই অবস্থা !!!! মনখারাপ হয়ে গেল।
  • Blank | ১৮ মে ২০১২ ১৪:২৭4637
  • থ্যাংকু দম দি। কলেজ স্ট্রীট যাবো নেক্সট উইকে (যদি একটু বৃষ্টি হয় মাঝে), তখন কিনে নেবো।
  • ব্যাং | ১৮ মে ২০১২ ১৪:১৯4636
  • শ্রাবণীর পোস্ট পড়ে আমারও লুরুর ক্রসোয়ার্ড আর ল্যান্ডমার্কের জন্য মনখারাপ হয়ে গেল। দশ বছর ধরে আমার মন ভালো থাকলে, আবার মন খারাপ থাকলেও রেসিডেন্সি রোডের ক্রসওয়ার্ড আর ফোরাম কোরামঙ্গলার ল্যান্ডমার্ক এই দুটো জায়গা ছিল আমার ঠিকানা। শনি-রবি ল্যান্ডমার্কে দাঁড়ানোর জায়গা মিলত না, এত গোঁতাগুঁতি। রেসিডেন্সি রোডের ক্রসওয়ার্ডে পা রাখলেই মন ভালো হয়ে যেত। দোকানের ছেলেমেয়েগুলো-ও আত্মীয় হয়ে উঠেছিল প্রায়। শ্রীমতি, অনিতা, জুবিন। আগে ওখানে ম্যানেজার ছিলেন মিঃ দাস। যে বাংলা বইই চাইতাম ঠিক আনিয়ে দিতেন। তারপর এল অনিতা, সেও প্রায় বন্ধু হয়ে উঠেছিল। শ্রীমতি তার বিয়েতে নেমন্তন্ন করল, যেতে পারি নি অন্য কাজ এসে যাওয়ায়। কয়েক মাস আগে হঠাৎ একদিন দেখি একতলার অনেকটা অংশ ঢেকে দিয়ে রেনোভেশন চলছে, ওদিকে আবার দোতলার জিনিসপত্রও নামিয়ে আনা হয়েছে এক তলায়। পুরো দোতলা জুড়েই কাজ চলছে। শ্রীমতী এসে কালো মুখে বলে গেল, দোকান চলে যাচ্ছে মালেশ্বরমের 'মন্ত্রী স্কোয়ার' মলে। মনটা খারাপ হয়ে গেল, আর আসা হবে না এই দোকানটায়! দোকানটা উঠে যাওয়ার কয়েক মাস বাদে গত সপ্তাহে গিয়েছিলাম মালেশ্বরম একটা কাজে। ভাবলাম ঘুরেই আসি দোকানটা থেকে। গিয়ে দেখি রেসিডেন্সি রোডের দোকানটার আয়তনের এক পঞ্চমাংশ নিয়ে নতুন দোকানটা। তাতেও বইয়ের থেকে বেশি জায়গা জুড়ে আছে স্পোর্ট্স গিয়ারের সেকশন।
    এর মধ্যেখানে দেখা হয়ে গেছে আরো বিভিন্ন জায়গার (ব্যাঙ্গালোরের মধ্যেই) বেশ কিছু ক্রসওয়র্ডের আয়তনে ছোট হয়ে যাওয়া। সেই জায়গায় গজিয়েছে হয় নতুন কফিশপ নয়তো হেল্থ অ্যান্ড গ্লোএর দোকান। রেসিডেন্সি রোডের দোকানটা যে কখনো উঠে যেতে পারে সেটা ভাবিই নি অন্য দোকানগুলোর ছোট্টমতন হয়ে যাওয়া দেখেও।
    বাকি ছিল ফোরাম মলের ল্যান্ডমার্ক। সেইখানকার ছেলেমেয়েগুলো-ও ভারি চেনা হয়ে গেছিল। প্রায় সবাইকেই নামে চিনতাম। গত দুই বছর ধরে তাদেরকে ছড়িয়ে পড়তে দেখলাম অন্য সব দোকানে। নাসিম চলে গেল ল্যান্ডমার্কের ঠিক উল্টোদিকে নতুন হওয়া বডিশপের দোকানে। ইউনিস চলে গেল বারিস্তায়। একদিন জানলাম ল্যান্ডমার্কের স্টোর ম্যানেজারও চলে গেছে কাজ ছেড়ে। মাস দুয়েক আগে দেখি ল্যান্ডমার্কেও অনেকটা জায়গা জুড়ে রেনোভেশন চলছে। ওদের মেজেনাইনের টয় সেক্শন থেকে সব খেলনা নিয়ে চলে এল উপরে সিডি সেকশনে। সিডি সেকশনে আর আগের মতন কালেকশন থাকে না। ছোটদের বইয়ের সেকশনটাও আর আগের মতন সব পেয়েছির দেশ নেই। মিউজিক সেকশনেও আর কার্ট কোবেনের বায়োগ্রাফি পাওয়া যায় না, শুধুই জন লেনোন আর রবিশঙ্কর, নতুন ছেলেমেয়েকে জিজ্ঞেস করলে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে। গত সপ্তাহে গিয়ে দেখি ছোটোদের বই আর খেলনার সেক্শনটা গ্রসারি সেকশন হয়ে গেছে। সব্জি-মাংস-জ্যাম-পাঁউরুটি সব সব পাওয়া যাচ্ছে। শুধু ছোটোদের বইয়ের স্টেপিং স্টোনসের র‌্যাকটা নেই, অসবোর্নের র‌্যাকটা নেই, স্কলাস্টিকের র‌্যাকটা নেই, এমনকি ডিকের র‌্যাকটাও নেই। গ্রসারি সেকশনটা করে পাশের ওয়েস্টসাইডের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে বইয়ের দোকানটা। কী যে মনখারাপ হয়ে গেল দেখে শুনে, কী বলব!!
  • aishik | ১৮ মে ২০১২ ১৪:১২4635
  • আমি jan এ দিল্লি হিয়ে দিল্লিহাট গেছি, ভালো বাট ওই একই রকম। জামা মসজিদ-চাঁদনী চক-দরিয়া গঞ্জ-জামা মসজিদ এর পিছনের বাজার এর কাছে লাগে না।
  • ডিডি | ১৮ মে ২০১২ ১৪:১১4634
  • রিলোকেট করছে, গংগারাম? তাই ই হবে। আসলে আমি তো খপরের কাগোজও পড়ি না। ভিতরের ব্যাপার তাই জানা হয় না। এই তো সেদিন ক্রসওয়ার্ডটাও রিলোকেট করে ছোটো জায়গায় চলে গেলো। কোন একটা মলে।
    জমির দাম অন্য সব ব্যবসার থেকে বেশী রিটার্ন দিলে অমনি ই হবে।
  • | ১৮ মে ২০১২ ১৪:০৬4633
  • দিল্লী হাট একটু সফিমত। ঐ জন্‌পথের ওখানে একটা গোল বইয়ের দোকান আছে। দুর্ধর্ষ কালেকশান। অনবরত লোকের ধাক্কা খেতে খেতে জানলা দিয়ে বললে ভেতর থেকে বই এনে হাতে দেয়।

    এদিকে বাংলা বইয়ের জন্য সুনীলদা জিন্দাবাদ। ঐ একইরকমভাবে উল্টোডাঙ্গা স্টেশানযাত্রীদের ভীড়ে ধাক্কা খেতে খেতে বই দেখতে হয়। কিন্তু অসাধারণ কালেকশান।

    বুনু আর টিমিকে অসীম চট্টোরাজ-এর 'টিলা' রেকো করলাম। আমাকে সুনীলদা দিয়েছিলেন। ভাল্লেগেছে বেশ। সপ্তর্ষি প্রকাশন এর বই।
  • সায়ন | ১৮ মে ২০১২ ১৩:৫৯4631
  • ডিডিদা', গঙ্গারাম এমজি রোড লোকেশনটা থেকে অন্য জায়গায় রিলোকেট করছেঃ-)
  • কুমু | ১৮ মে ২০১২ ১৩:৫৯4632
  • আপাতত আমার প্রিয় জায়গা দিল্লী হাট
  • | ১৮ মে ২০১২ ১৩:৫৬4630
  • ঐশিককে ক্ক, ক্ক,ক্ক। আমারও খুব প্রিয় জায়গা। আমার অবশ্য জন্‌পথে এমনি এমনি ঘুরতে আর ফরেনারদের মুরগী হওয়া দেখতেও বেশ লাগত।
  • কুমু | ১৮ মে ২০১২ ১৩:৫৫4629
  • দরিয়াগঞ্জের বইবাজার দেখেছি সিকি,ভালো লাগেনি মোটেই।সস্তা নভেলটাইপ বইএর বাজার আর পাঠ্য বই।
  • Blank | ১৮ মে ২০১২ ১৩:৫০4628
  • নাহ ফ্লিপকার্টেরও দিন খুব ভাল চলবে না। ইংরাজি ভাষার বই এর ক্ষেত্রে ই-বুকের পপুলারিটি বাড়ছে হু হু করে। যে কোনো নতুন বই এর ইপাব ডাউনলোড করি আজকাল। ই-রিডার দিয়ে পড়াশুনো। বই কেনার জন্য বা ডেলিভারির জন্য অপেক্ষা করতে হয় না। সৎ পথে কিনলে দামেও কম, অসৎ পথে ফ্রি।

    এরপর ভারতীয় ভাষার বই পত্রেও ই-পাব এসে যাবে ক্রমশ।
  • aishik | ১৮ মে ২০১২ ১৩:৪৯4627
  • রবিবার দরিয়াগঞ্জ যাওয়া টা একটা এক্সপিরিয়েন্স, এককথায় অসা, আমার দিল্লির সব থেকে ভালো লাগা জায়গা, জামা মসজিদ আর চাদনী চক।
  • | ১৮ মে ২০১২ ১৩:৪৬4626
  • গুরগাঁও গ্যালেরিয়া মার্কেটে ছিল 'দ্য রিডার'। দোতলায় ছোট্ট মত দোকান। ভেতরে সব সময় বিভিন্ন ভজন বাজত, ধুপ জ্বলত। এক বৃদ্ধ আর তাঁর সহকারী। কি সুন্দর যত্ন করে মোটা ব্রাউন পেপারের খামে ভরে দিতেন বইগুলো, প্রত্যেকটায় 'দ্য রীডার' লেখা অল্প কিছু ছবি দেওয়া অসম্ভব সুন্দর বুকমার্ক। কোনও বই না থাকলে লিখে নিয়ে আনিয়ে বাড়ী পৌঁছে দিতেন। খুব একটা ভীড় কোনওদিনই দেখি নি। 'দ্য আদার সাইড অফ সাইলেন্স' ঊর্বশী বুটালিয়ার --- মনে আছে কারো? সেই রানামামা ঐ বৃদ্ধেরও মামা। ২০০৭ এর জানুয়ারী থেকেই বৃদ্ধ খুব কম বসেন দোকানে ----- আস্তে আস্তে বই কমতে লাগল ---- তাকে তাকে ধুলো --- ধুপ জ্বলে না বলে কেমন গুমসানো ভাব --- বইয়ের নাম লিখে রাখে সেই সহকারী, কিন্তু সে বই আর এসে পৌঁছায় না। এপ্রিলে বৈশাখীর দিন একটা কি যেন ডেনিমের দোকান খুলল ওখানটায়। সেই সুন্দর শ্বেতপাথর বসানো টেবিলটাকেই এরাও পেমেন্ট অ্যান্ড ডেলিভারী কাউন্টার বানিয়েছে।
  • অপু | ১৮ মে ২০১২ ১৩:৪৩4625
  • কাজুর লেখা একটি কবিতার বই আছে।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:৩৭4624
  • যাও চিকলেট চিকলেট কচ্ছিলে, পোশ্নো দিয়ে এসেছি পিজে তে। দেখো চিবোতে পারো কিনা।
  • কাজু | ১৮ মে ২০১২ ১৩:৩৫4623
  • সব বিরোধীদের অপপ্রোসার ! আমি মোটেও কবিটবি নই। এরম অপবাদ দিতে নেই। বেশী ঠোঁট ফোলা টোলা কোয়ো না। অন্য কীসব মনে আসছে ! একে কাজের নামে অষ্টরম্ভা আজ। ফাঁকা থেকে খিটকে আছি।
  • ডিডি | ১৮ মে ২০১২ ১৩:৩১4622
  • লুরুতে চার্চ স্ট্রীটে তিনতলা জুড়ে পুরোনো বইএর দোকান "ব্লসম"। অনেক বই কিনেছি ওখান থেকে কিন্তু বছর খানেক হোলো দেখছি নতুন সাপ্লাই প্রায় নেই। শুধু যেসব বইগুলো কখনই বিক্রী হবে না সেরকম কিছু বই ডাঁই করে পরে আছে। সেই একই বইএর সম্ভার।

    বিক্রি কমেছে? তার থেকেও বোধয় জমির দাম বেড়েছে। ঐ দোকান থেকে মালিক যা টাকা কামান প্রতি মাসে, দোকানের স্বত্ত ছেড়ে দিলে হয়তো অনেক বেশী পাবেন। এরকম পর পর বেশ কয়েকটা নামকরা বইএর দোকান উঠে গেলো। এমন কি গংগারামও পাততাড়ি গুতোচ্ছে।

    আমাকে ফ্লিপকার্টের কায়দাটা শিখে নিতে হবে।
  • অপু | ১৮ মে ২০১২ ১৩:৩০4621
  • কাজু এমনিতে ভারী ভালো ছেলে। শুধু ঝড় দিলে নীচে চা খেতে নামে না, যদিও তার নিজের ধারনা এই ঝড়ে সে উড়ে যাবে না।। যাই হোক যে কথা বলছিলুম কাজু যেহেতু কবি। মাঝএ মাঝে চমৎকার সব কবিতা লিখে আমাদের তাক লাগিয়ে দেয়। কবি মানুষ বুঝতেই পারছেন একটু ইমোশোন্যাল টাইপের। কথায় কথায় একটু রেগে যায়। তখন ঠোঁট স্বাভাবিক ভাবেই একটু ফুলে যায়। এই জন্যে গুরু র কিছু দুষ্টু লোক ( যেমন ব্রতীন,নেতাই,সায়ন,কুমু দি ) নিয়মিত কাজুর ঠ্যাং টেনে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত