Amit | ০৫ নভেম্বর ২০২০ ০৫:৪৯464651এক বন্ধু দেখলুম ফেবু তে পোস্টিছে বিডেন আর লেডি গাগার ছবি দিয়ে "মাগা আপরূটেড বাই গাগা "
:) :)
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৫:২৪464650সে তো বটে, যার যা ইচ্ছে সে তাই করবে। কিন্তু এই নামহীন ব্যক্তির সাথে ভাটানো যায় না। ইচ্ছে হলে এক দিন পরেও হুতোকে উত্তর দেওয়া যায়, কিন্তু এই সব নামহীন পোস্টকে কিছু বলতে ইচ্ছে করে না। এই আর কি। বাকিটা আপনার হাতে।
একটা নাম নিন আর তাতেই স্টিক করুন | ০৫ নভেম্বর ২০২০ ০৫:১৯464649শুনুন অভ্যুরাজ
জগতে সর্বত্র আপনি ব্ন্ধনাবিষ্ট। এইটে শুরু হয়েছে যবে থেকে আপনার নাম রেজিস্টার হলো সরকারি খাতায়। এইবার থেকে আপনার যাবতীয় আইডেন্টিটি ঐ এক নাম কেন্দ্র করে ঘুরছে। সবাই তাই চায় আপনার একটা নাম দিতে। এর থেকে মুক্তির উপায় কোন গুরু দিতে পারেন নি - না বুদ্ধ না মহম্মদ না খৃস্ট না চৈতন্য না ফেসবুক না হোয়াট্সঅ্যাপ! গুরুও চায়না আসলে আপনাকে মুক্তি দিতে।
তবুও গুরুই একমাত্র আপনাকে এই নামহীন জীবনের সুযোগ দ্যায়! এই অমূল্য নন-্স্টিকি জীবন ছাড়া কি উচিত?
☺ | ০৫ নভেম্বর ২০২০ ০৫:১৩464648এখন আর ☺kufa/নজর লাগানির টাইম নাই মনে হচ্ছে
যুদ্ধ নয় শান্তি চাই
কমলা ও বাইডেন ভোলা
যুদ্ধ বাধিও না

S | ০৫ নভেম্বর ২০২০ ০৫:১৩464646ওগুলো সবই আনাফিশিয়াল রেজাল্ট। মিডিয়া হাউসগুলোর অ্যানালিসিস।
ব্যালট কাউন্ট | ০৫ নভেম্বর ২০২০ ০৫:১১464645যদি একটা স্টেটে প্রেসিডেন্সিয়াল ইলেকশানের ব্যালট কাউন্ট না শেষ হয়, স্টেট লেজিসলেসানের রেজাল্টগুলো বেড়িয়ে যায় কিভাবে? একই তো ব্যালট। না কি কেবল ইন পারসন ই স্টেটের ভোট দেওআ যায়
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৫:০৯464644151.141.85.8, কিছু একটা নাম নিন। যা খুশি নাম নিন, ধরুন চমৎ্কার বা আহ্লাদী বা লালহলুদ, বা অন্য কিছু। কিন্তু কিছু একটা নাম নিন আর তাতেই স্টিক করুন, প্লিজ।
নামকরা লোকের জন্মদিন | ০৫ নভেম্বর ২০২০ ০৫:০৩464643আর ওদিকে ফেসবুক খুল্লেই আর এক জ্বালা! একই দিনে অনেক নামকরা লোকের জন্মদিন, চিত্তরঞ্জন ঋত্বিক আর যেন কে! লেখা আর লিংকের ফুলঝুরি। কেউ কেউ জন্মদিনের চকোলেট ও দেখাচ্ছে।
S | ০৫ নভেম্বর ২০২০ ০৫:০৩464642আসলে ওরা শুধু ফসসা দেখতে, কোট প্যান্ট পড়ে, আর ইংরেজী বলে। আর আমরা ভাবি যে ওরা সবাই বোধয় প্রণয় রায় কারণ আমাদের দেশে ওরকম দেখতে লোকেদের আমরা ভদ্দরলোক বলেই ডাকি।
গুন্ডা দিয়ে | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৫৯464641গুন্ডা দিয়ে ভোট ভন্ডুল---এসব তো বিহারে হত! এই জিনিস কিনা সুপারপাওয়ারের দেশে?
S | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৫৭464640* ফেজ।
S | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৫৬464639ইলেকশানের একটা ফেস আজকে শেষ হল মাত্র। সবার আগে প্রচুর ব্যালট হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এমনকি পার্জও করা হবে। বলা হবে যে অমুকদের ব্যালট অত গোনার প্রয়োজন নেই। তারপর হবে রিকাউন্ট। তারপর হবে লোয়ার কোর্ট। তারপর আপার কোর্ট। সবশেষে রবার্টের কোর্ট। সেখানে গেলে ট্রাম্প থেকে যাবে। ইলেকশানে কম ভোট পেয়ে, এমনকি হেরেও প্রেসিডেন্ট হওয়ার ঐতিহ্য আছে এই দেশে।
এইযে একদল ট্রাম্পভক্ত গুন্ডারা জোড় করে কাউন্টিং সেন্টারে ঢুকতে গেছে, শুনলাম কিছু ঢুকেওছে, এইসময় পুলিশ কিছু করতে পারেনা? শুধু কালো লোককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলেও তার গলায় পা দিয়ে মারতে ইচ্ছে করে?
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৫৬464638ঠিক ল্যাদোশদা। কাল স্কুল যেতে যেতে শুনছিলাম এন পি আর বলেছিল যে ওরা নিজেরা কিছু ডিসিশন নেবে না, অ্যাসোসিয়েটেড প্রেস যা বলবে ওরা সেটা জানাবে মাত্র।
থ্রিলার মুভি | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৫২464637বাপ রে বাপ! কাল রাত থেকে যেন রেকারিং ডেসিম্যালের মতন থ্রিলার মুভি চলছে। চলছে তো চলছেই। নাট্যশালা যেন!
Tim | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪৮464636এইটা হুতোদা ভালো বলেছে। সেই স্কুলে স্যারদের কবে খাতা বেরোবে জিগ্যেস করলেই দেখতাম খারাপ খবর অপেক্ষা করে আছে
lcm | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪৭464635অভ্যু, ওকে। পেলে জানাবো।
lcm | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪৬464634যে সব স্টেটে Associated Press (AP) ডিক্লেয়ার করে দিচ্ছে জয়ী সেগুলোকে NPR দেখাচ্ছে কমপ্লিট, যদিও সেখানে গণনা চলছে। কিন্তু গণনা চললেও তাতে যে ফলাফলের কোনো পরিবর্তন হবে না সেটা AP বুঝে যাচ্ছে এবং নিজ দায়িত্বে ঘোষণা করছে। সিএনএন সেটা করতে চাইছে না।
প্যাক করে | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪৫464633মোটাটাকে প্যাক করে পুতনার বাড়ি পাঠিয়ে দিলেই সব সমাধান।
anandaB | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪৩464632@নীল আকাশ, দুর্ভোগের এই শুরু ...:)
বাইডেন জিতলে প্রথম দু বছর শুধু ডেট সিলিং আর বাজেট নেগোসিয়েট করতে করতেই কেটে যাবে তারপর তো বিবিধ ল স্যুট আছেই। ...প্রথমেই ACA .... ACA সুপ্রিম কোর্ট ইনভেলিডেট করলে এই মুহূর্তে কোনো লেজিসলেটিভ অল্টারনেট নেই কিন্তু হাউস এর কাছে
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪২464631ল্যাদোশদা তোমাকে একটা মেল করেছি, মানে USPS আর কি। আশা করি পৌঁছবে সামনের হপ্তায়। পথে হল দেরী কেস না হয় এই বাজারে।
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪১464630মিসড কল বলতে মনে পড়ল, এক ব্যাটা কেমন কিপটে সেটা বোঝাতে একজন বলেছিল - ও তো ঘরে আগুন লাগলে দমকলকে মিসড কল দেবে।
lcm | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৪০464629২০০০ সালে হয়েছিল : জর্জ বুশ (২৭১) - অ্যাল গোর (২৬৬)
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৯464627একটা মিসড কল দিয়ে দেখতে পারো।
☺ | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৯464628আমি তো কোথাও যাবো না, তবু এখানে এসে এসে আলাপ দেখে যেতে ভালো লাগে।
নীল আকাশ | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৯464626নীল আকাশ হেসে উঠছে একটু একটু করে। আর দেরি নেই। এইবারে মেঘ কাটবে। দুনিয়ার ভাগ্যাকাশের এই দুর্যোগের ঘনঘটা----এইবারে আস্তে আস্তে আস্তে আস্তে ----
anandaB | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৯464625CNN খুব সম্ভবত আরিজোনা কে ধরেনি
র২হ | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৮464624থাক বাপু। শেষে তাগাদা দিতে গিয়ে খারাপ খবর নিয়ে ফিরি। নেভাদাটা ভালোয় ভালোয় হয়ে যাক।
Tim | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৮464623নেভাদা হলেই হয়ে যেত
Amit | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৪464622২৬৪। আর ছটা দরকার।
Abhyu | ০৫ নভেম্বর ২০২০ ০৪:৩৩464621সি এন এন
এন পি আর
ফক্স নিউজ
এই তফাৎটা হয় কেন?