এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪০৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৬426170
  • অ দম-দি, "বাঘারে', "উলুতপ্লুত' এগুলো কি?
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:২০426171
  • আরে বাঘারের বাঙলা হল ম্যারিনেশন।
  • kc | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪২426172
  • বাতাম্র মানে কী?
    ভবরস শব্দটা খুব পছন্দ হইছে।
  • pipi | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৮426173
  • উলুতপ্লুত কি তাহলে ওলোটপালোট?
  • SS | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০২426174
  • উলুতপ্লুত মানে মনে হচ্ছে উল্টেপাল্টে/নাড়াচাড়া করে মেশানো।
  • kk | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৯426175
  • বাঘার মানে ফোড়ন নয়?
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৮426176
  • সাঁতলানো?
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:১১426177
  • উলুতপ্লুত - উৎলানো
    সন্তলন - সাঁত্‌লানো
    বাতাম্র - বাদাম (কিন্তু চীনে না আমন্ড, সে বিষয়ে কবি নীরব)
    বাঘারে শব্দের কোন পরিভাষা দেয় নি, তবে পড়েটরে মনে হয় ফোড়ন দেওয়া।
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৪426178
  • অন্য কোন বইয়ে মনে হছে বাঘার দেওয়া পড়েছিলাম। রঙ্গন কনফার্ম করতে পারবে, ওর কাছে অনেক অনেক রান্নার বই আছে।

    উলুতপ্লুত, ভবরস আর রান্নাবান্না করে 'কুঙ্কুমে রঞ্জিত' করে নেওয়া -- এই তিনটে আমার দুর্দান্ত লেগেছে।
  • Samran | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৯426180
  • বাঘার মানে ফোঁড়ন। এক্কেরে খাস বাঙাল শব্দ।

    ডাইলে বাঘার/বাগার দ্যাও গো বৌ:-)
  • kk | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২০:২১426181
  • হ্যাঁ, লীলা মজুমদারের রান্নার বইয়েও অনেক জায়গায় আছে 'তেলে পাঁচফোড়ন বাগাড় দাও' ইত্যাদি।
    এই হাবশী পলান্নটা তো বেশ লাগছে। আমি এমনিতেই দাড়িম্বের রস দিয়ে অনেক রান্না করি। এইবার ভবরস একটু পেলেই এটা চেষ্টা করে দেখবো।
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০426182
  • ভবরস মানে দু চামচ কাঁচা পেঁপের রস আর আট আউন্স জলের মিশ্রণ।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৯426183
  • দাড়িম্বের রস অতীব উপাদেয়।

    ভবরস হল ভবের রস যেমতি ভবলীলা মানে ভবের লীলা। ইহা রাম না হইয়া যায় না। অনেকে জল, পেঁপের রস ইত্যাদি বলিয়া ভুল করিতে পারেন বলে বলিয়া দিলাম।
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:০২426184
  • কলি, ভবরস হল গিয়ে বাংলায় যাকে বলে স্টক।
  • kk | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩১426185
  • বা:, স্টকের তো কোন অভাব হবেনা। এখন সুপারী ভস্মটুকু পাইলেই হয়। ঐ ওপরে বাতাম্র আর দ্রাক্ষা ছড়িয়ে দেওয়াটাও আমার খুব ভালো লাগছে। আমি কদিন আগেই বাতাম্র, দাড়িম্বের রস আর দ্রাক্ষা দিয়ে ব্রাসেল স্প্রাউট করেছিলাম। কি ভালো হয়!
  • dd | ১২ জুন ২০১১ ১৯:১০426186
  • এই কন্টিনেন্টাল চিকেনের নানান ভেরিয়েশন হয়। আমি ও হাতের কাছে যা মশল্লা পাই সে দিয়েই করি। বেসিক ডিসাইনটা একই থাক্কে।

    . মেরিনেশন - আমি করলাম ফিস সস আর কালো রাম দিয়ে। আপনি করুন আপনের ইচ্ছে মতন।

    . তারপর ময়দা মেখে অল্প আঁচে বেশ সময় নিয়ে লাইটলি ভাজলাম

    . গ্রেভীটা করলাম একটা প্যাকেটের ইনস্ট্যান্ট স্যুপ ছিলো (ব্যাচেলর'স কাপ আ স্যুপ :রিচ উডল্যান্ড মাশরুম),তার সাথে দিলাম আর্‌রাব্বিয়াটা পাস্তা সস প্রায় আদ শিশি, (টমেটো বেসড যে কোনো সসই দিতি পারেন),এক মুঠো ফ্রায়েড গার্লিক আর ডার্ক সয়া সস।

    .স্লাইসড প্যাঁজ ভাজলাম,তারপর গ্রেভীটা দিলাম আর ভাজা চিকেন। ব্ল্যাক পেপার সস দিলাম আর স্লাইসড অলিভ। খুব কম আঁচে প্রায় এক ঘন্টা ধরে রাঁদলাম।

    ব্যাস। আর এটা খেলাম আতপ চালের ভাত(হেথায় করা জিরা রাইস)। মাখম দিয়ে মেখে,অল্প অরেগেনো,ফ্রায়েড গার্লিক আর থেঁতোনো গোলমরিচ দিয়ে।

    উ:, মামাগো।
  • aka | ১২ জুন ২০১১ ২০:৪৬426187
  • যাস্ট কনফার্ম করার জন্য, আপনি কি এই হপ্তায় চেন্নাই বাসী? মানে কন্টিনেন্টাল চিকেন একাই খেয়েছেন তো?
  • dd | ১৩ জুন ২০১১ ১৫:২০426188
  • না,গতো হপ্তান্তেতো লুরুতে।
    ওখানেই ঐ ডিসোৎপত্তি।
    চেন্নাইতে শুধ (দুদ চিনি ছাড়া) চা বা কফি বানানোর সুবন্দোবস্থ রয়েছে।
  • dd | ২০ জুন ২০১১ ১৫:৩২426189
  • গ্রীক চিকেন খাবেন? ভাবুন, নাম শুনলেই একটা রোমাঞ্চ হচ্ছে কিনা? প্লেটো সক্রেটিস,আলেকজান্ডার- এঁয়ারা হয়তো এই রেসিপির চিকেন ই খেতেন। হার্কিউলিস ও।

    1 অর্জিনালি মেরিনেশন ছিলো না কিন্তু আমি ধাঁ করে একটু কালো রাম চটকে দিলাম। রঙটা খোলতাই হয়।

    ২ মাখম দিয়ে ভালো করে ভাজলাম।

    ৩ অলিভ ওয়েল দিবো ক্যাম্নে? অসম্ভব দাম। এম্নি তেল দিলাম আর তাতে গোটা পাঁচ ছয় অলিভ ফেলে দিলাম। তাতে দিলাম চার পাঁচটে লবংগ আর একটু বেশী করে দার্চিনি গুঁড়ো আর গোল মরিচ। দু তিনটে শুকনো লংকা। কৌটোর পাস্তা সস আর টমাটমের পিউরী। ভাজা চিকেন আর বেশ খানিকটা জল। ঢিমে আঁচে বসিয়ে রাখলাম প্রায় এক ঘন্টা।

    ভাত দিয়েই জমে ভালো,মাখা মাখা করে খাওয়া যায়।
  • kumudini | ২০ জুন ২০১১ ১৫:৪৯426191
  • বৌদি নিশ্চয়ই ডিডিদার এই সপ্তাহান্তের রান্নাগুলোর জন্য অপেক্ষা করে থাকেন।
  • dd | ২০ জুন ২০১১ ১৬:৫৪426192
  • অথচ বছর পঁচিশ আগে আমি একবার মাছ রেঁধে থু থু করে ফেলে দিয়েছিলাম। সেই মাছে এক কামড় দিয়েই পাড়ার একটা হুলো বেড়াল আমার দিকে ভয়ানক রোষ দৃষ্টিতে তাকিয়েছিলো আর প্রায় দিন সাতেক আমাকে দেখলেই বড় বড় নখ বার করে চোখ ছোটো ছোটো করে তাকাতো।

    কাগেরাও আমাদের বাড়ীর ধারে কাছ ঘেঁষে নি অনেক দিন।
  • kumudini | ২০ জুন ২০১১ ১৭:১২426193
  • লুরু গেলে ডিডিদাকে এট্টা ভাল ইম্পোর্টেড অলিভ অয়েল দেব।যদিও ডিডিদা হেন মানুষের কাচে এসব তুশ্চু জিনিস!

    দামের জন্য দাদা অলিভ অয়েলের বদলে অন্য অয়েল দিলেন?হে গুরু ও চন্ডালগণ,ইহা পড়িলে?
  • dukhe | ২০ জুন ২০১১ ১৭:১৭426194
  • আমি আবার শুক্রবার কেকেজে গ্রীক ঘরানার মাছ (মানে দাবি তেমনই) খেয়ে এলাম। সে মাছের ভিতরে চিজ, বাইরে চিজ। আলেকজান্ডার নিয়মিত খেলে আমার মতই ফেঁপে উঠতেন। ঘোড়ার বদলে হাতি চাপতে হত।
  • Arpan | ২০ জুন ২০১১ ১৭:৩৪426195
  • বাপরে, আমি তো অলিভ অয়েলের আইলের দিকেও ঘেঁষি না। হেব্বি দাম। :(
  • dukhe | ২০ জুন ২০১১ ১৭:৫৭426196
  • আমার একটা অলিভ অয়েল আছে। সিফুড রাঁধার জন্য এনেছিলাম। সিফুড তো ফুরোল, কিন্তু ইনি প্রায় অক্ষত। আরো কত সিফুড খেতে হবে কে জানে। তারাপদ রায়ের জিন আর কালমেঘের মত।
  • de | ২০ জুন ২০১১ ১৭:৫৮426197
  • মুম্বইতে বিভিন্ন শপিং মলে মাঝে সাঝেই অফার থাকে -- দু তিন শিশি অলিভ-অয়েল একসাথে বিক্কিরি হয়, একটু কম দামে, আমি তখন কিনে রেখে দি! চিকেনের কিছু স্পেশাল ডিশ, পাস্তা আর স্যালাড-টপিং য়ের জন্য। বাকি সব অন্য তেলে!
  • Bratin | ২০ জুন ২০১১ ১৮:০০426198
  • কেন যে তেল খেয়ে সুনীল,ব্রততী,মমতাশঙ্কর এনারা কাঁদেন। সেই সর্ষের তেল কিনতে পারো না তোমরা? :-))
  • kumudini | ২০ জুন ২০১১ ১৮:১৪426199
  • গালে লাল রং মেখে কেন কাঁদেন এনারা?
    কেউ জানে?
  • Bratin | ২০ জুন ২০১১ ১৮:১৮426200
  • ইমামীর 'হেলদী আর টেস্টী' খেয়ে। :-))
  • I | ২০ জুন ২০১১ ২৩:৪৮426202
  • হা, বিশ্বমাঝে আমারি কোনো অলিভয়েল নাই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন