Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫১430200
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৮430199
রঞ্জন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৩430198২
কোরেগাঁও রজনীশ আশ্রম নিয়ে অর্জুনের বর্ণনা যথাযথ। এক রোববারে বাসস্টপ থেকে অনেকটা হেঁটে হাজির হয়ে দেখি গলির মুখে একটি দোকানে ওদের সেই আলখাল্লা এবং মোপেড এম-৮০ ইত্যাদি ভাড়া পাওয়া যাচ্ছে। আর প্যাঁয়েফুটপাথে কিছু সাহেবদের ছেড়ে যাওয়া বইপত্তর বিক্রি হচ্ছে। শস্তায় পেয়ে গেলাম টম স্টপার্ডের " রোজেনক্রাঞ্জ এন্ড গিল্ডেনস্টার্ন আর ডেড"।
বাঁদিকে রজনীশের আশ্রমের গেট, ডানদিকে একটা হাসপাতাল, তাতে রক্ত পরীক্ষা করে তুমি এইচ আই ভি মুক্ত/যুক্ত সাট্টিফিকেট দিচ্ছে, মাত্র ৬০০ টাকায়!!
প্রথম গেটে ঢুকতে গিয়ে বাধা পেলাম, ওটা কেবল আশ্রমবাসীদের জন্যে।একটি বছর দশ-বারোর সোনালি চুলো শ্বেতাঙ্গ বালক টুলে বসে ছ'ফুটিয়া সাহেব-সাহেবনীদের আইডি চেক করছে, সবার গায়ে ওই আলখাল্লা, সবার গলায় আইডি কার্ড। আমার জন্যে দ্বিতীয় গেট। আমি ওখানেই দাঁড়িয়ে পড়লাম। ক্যান? দেখলাম একের পর এক সাহেব-সাহেবনীরা একে অপরকে " আমোরে, আমোরে" বোলে সম্বোধন করছে এবং জড়িয়ে ধরে চুমো খাচ্ছে। সে কি চুমো! বাঘের মত থাবা মারা হামলে পরা নয়, দু'জনে হাসিমুখে এগিয়ে এসে জড়িয়ে ধরছে এবং অনেকক্ষণ ধরে চুমো-আবদ্ধ থাকছে। একজনের ক্ষেত্রে ঘড়ি দেখেছিলাম-১২ মিনিট! আমি ইম্প্রেসড!
ওয়া হমীনস্ত! ওয়া হমীনস্ত! ওয়া হমীনস্ত!
আমি চুমো-মুক্ত দু'একজনের সঙ্গে (অবশ্যই পুরুষ)খোঁড়া ইংরেজিতে আলাপ জমাবার চেষ্টা করলাম, ওঁরা নীরব তিরস্কারে এড়িয়ে গ্যালেন। বুঝলাম, ওঁরা সাধনমার্গে আছেন, আমার মত অভাজনদের সঙ্গে আলাপ ? ছ্যাঃ।
দ্বিতীয় গেটে গেলাম। ফ্রি তে ঢুকলে ৪৫ মিনিট, টিকিট কাটলে আড়াই ঘন্টা। আমি পালা করে দুটোই করলাম। অর্জুন যেমন বলেছেন, ভেতরে চমৎকার ল্যান্ডস্কেপ। বড় বড় বোল্ডার, শীর্ণ বেগবতী জলধারা মিলে নয়নাভিরাম উদ্যান। আমি গেছি 'ড্রাইল্যান্ড ফার্মিং' এর ফাইন্যান্সিং কোর্স করতে। মনে হল এখানেই প্র্যাকটিক্যাল করালে আরবিয়াই কর্তৃপক্ষ ভাল করতেন।
ময়দানে একটি মশারি টাঙানো, তাতে অন্ততঃ একশ জন বসে একসাথে ধ্যান করতে পারে। এটি নাকি লিমকা বা গিনেস বুকস এ নাম তুলেছে। আম্মাদের গাইড সব থিওরি বুঝিয়ে ঘুরিয়ে দেখানোর পর একজন জিজ্ঞেস করল-- কত ফি দিলে এখানে এন্ট্রি পাওয়া যাবে?
আমরা স্তব্ধ, আমাদের কান খাড়া। সবার মনের কথা এর জিভে?
গাইড কড়া চোখে সবাইকে দেখে বলল-- এটা পয়সা দিয়ে এন্ট্রি পাবার ব্যাপার নয়। আগে বাড়ির কাছের ওশোকেন্দ্রে গিয়ে সদস্য হয়য়ে নিয়মিত ধ্যান করুন। ছ'মাস পড়ে আপনার উৎসাহ থাকলে এবং আপনার কেন্দ্র রেকো করলে তবে এন্ট্রির প্রশ্ন।
খাবারের স্টলে কম মশলার নানারকম খাবার, ফ্রেঞ্চ নাকি ইতালিয়ানে নাম লেখা ( আমি কোনটাই জানিনা)। একটা দেখে বুঝলাম ফুলকপির তরকারি। খিদে পেয়েছিল, কিনতে যেতেই ওরা শীতল চোখে আমাকে বলল-- এইচ-আই-ভি-মুক্ত কাগজ আছে ? রাস্তার ওপারের হাসপাতাল থেকে রক্তপরীক্ষা করিয়ে এস।
ছ'শো টাকা কোথায় পাব? তা এক গেলাস জলই দাও।
না, আগে সার্টিফিকেট, নইলে এখানে কিস্যু ছুঁতে পারবে না।
তেষ্টার জলও দেবে না ? দুস শালা! নিকুচি করেছে বোলে 'কাগজ নহী দিখায়েঙ্গে ' মুডে বেরিয়ে এলাম।
ফের গেলে.১ নং গেটের সামনে স্বর্গীয় দৃশ্য দেখব বোলে। চোখে পড়ল এক শ্যামাঙ্গী মধ্যবয়সী নবদীক্ষিত মহিলা,আলখাল্লা-লকেটে সেজে ঢোকার জন্যে কিউয়ে দাঁড়িয়ে। আরে, হাতে শাঁখা-পলা? সিঁথিতে হালকা লালের ছোঁয়া! বাঙালী? একজন শ্বেতাঙ্গ তাঁকে আমোরে বলে জড়িয়ে ধরল, চুমো খেল। উনি আড়ষ্ট, অসহজ। হয়ত ভাবছেন ক্যান যে মরতে আইলাম?
তিনরকম গলায় 'আমোরে! আমোরে!' শুনে পেছনে ফিরলাম। একজন নারীকে দুদিক থেকে জড়িয়ে ধরে হাসিহাসি মুখে চুমো খাচ্ছে দুই পুরুষ।
আমার পক্ষে ওভারডোজ। তাই " এত প্রেম আমি কোথা পাব নাথ" গুনগুন করতে করতে বাসরাস্তার দিকে পা চালালাম।
রঞ্জন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৫430197.১
পূর্ব জনমে উনি মধ্যপ্রদেশের জবলপুরের এক কায়স্থ সন্তান, কলেজ জীবনেই ভাল ডিবেটার, পরে সেখানেই দর্শনের জনপ্রিয় অধ্যাপক। কিছুদিন অজ্ঞাতবাসের পর আচার্য রজনীশ অবতারে অবতরণ, শেষ জীবনে 'ওশো' নামে নবরূপ। তখন হুইলারের স্টল থেকে সর্বত্র পাওয়া যেত রজনীশ সাহিত্য, বিপুল বিক্রি। সবচেয়ে জনপ্রিয় বইটির নাম " সম্ভোগ সে সমাধি তক"।
আমার এক কলীগ ছিলেন ওনার কাছে দীক্ষিত। ছেলেটি ওই লালচে গেরুয়া লুঙ্গিগোছের এবং সেই রঙের কুর্তা ও গলায় রুদ্রাক্ষমালায় রজনীশ লকেট পরেই ব্যাংকের ডিউটি করত। নিজের স্ত্রী সমেত সমস্ত নারীকেই 'মা' বলে সম্বোধন করত। নিয়মিত সেশনে যেত, স্থানীয় ধ্যানসেন্টারে যুক্ত ছিল ; বছরে দু'বার পুণে যেত। ব্যক্তিগত জীবনে বন্ধুবৎসল, হিউমারপ্রিয় দিব্য আদমী। আমাকে রজনীশ সাহিত্য পড়িয়েছিল। দুটোর বেশি এগুতে পারিনি। কনটেন্টের ব্যাপারে আমি নিচে দেওয়া এককের পোস্টের সঙ্গে একমত। বড্ড আউট অফ কন্টেক্সট পিক এন্ড চুজগোছের।
ও আমাকে কিছু ব্যায়াম এবং কিছু নৃত্য দেখিয়েছিল। বিশেষ করে পায়ের পাতায় ভর করে মাথার উপর দুইহাত তুলে নিম্নাংগ থেকে শরীর কাঁপিয়ে ওপরে তোলা ড্যান্স ! আমি মজা পেয়েছিলাম।
একবার ব্যাঙ্কের ভর্তির পরীক্ষার জন্যে একটি কেন্দ্রের দায়িত্বে ছিলাম আমরা দু'জন। সন্ধ্যের দিকে ওর সঙ্গে্গার্লস ডিগ্রি কলেজে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে গিয়ে ফিরে আসছি এমন সময় দোতলার বারান্দা থেকে আওয়াজ-- " এ সম্ভোগ-সে-সমাধি! ইধার আ তো জরা! "
তাকিয়ে দেখি দোতলার ব্যালকনি থেকে তিন ছাত্রী আওয়াজ দিচ্ছে, সঙ্গে খিল খিল হাসি। আমরা যঃ পলায়তি, স জীবতি।
( কুড়ি বছর আগে দেখলাম ও শার্ট-প্যান্টে ফিরে এসেছে।)
r2h | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৩430195
Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০১430194
অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৮430193
S | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১২430192
S | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৩430191
S | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫২430190
S | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৪430189
i | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৯430188
সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৭430187
অরিন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১০430186@সে: "গত বিশ ত্রিশ বছর ধরেই ইয়োরোপে বুদ্ধিজম নিয়ে লোকজনের কৌতুহল বৃদ্ধি পেতে দেখেছি, খানিকটা ফ্যাশানের মত। কয়েকজন প্র্যাক্টিজিং কে দেখেছি কাছ থেকে। ধ্যান, চ্যান্টিং, ইত্যাদি নিয়মিত করেন, কিন্তু অন্যসময়ে লোভ ঘৃণা হিংসা ক্রোধ সবেরই তীব্রতা রয়েছে। ধ্যান ও চ্যান্টিং করেও এদের অন্ততঃ স্ট্রেস কমে নি, স্বভাবও বশে আসে নি।
এদের ক্ষেত্রে এটা জাস্ট একটা সেক্ট।"
এই শ্রেণীর লোকেরা বুদ্ধদেবের আমলেও ছিলেন, এমনকি বুদ্ধদেবের সঙ্ঘেও এমন বহু শ্রমণ ছিলেন। মঝিমা নিকায়ার, ৩৮ নম্বর সূত্রে ("মহাতনহাসাংখ্যা সূত্ত") বুদ্ধদেব স্বয়ং সতী নামে এক ধীবরসন্তানকে (কোন কোন বৌদ্ধ সাহিত্যের পণ্ডিতের ভাষ্য অনুযায়ী "son of a fisherman" কথাটা অবজ্ঞাসূচক অর্থে ব্যবহৃত হয়েছে সেকালে), তার ভুল চিন্তাভাবনার জন্য, সঙ্ঘের নামে, বুদ্ধদেবের নাম করে নিজের মত করে বিদ্যে জাহির করার জন্য তিরস্কার করছেন। আজ থেকে ২৬০০ বছর আগে স্বয়ং বুদ্ধদেবের আমলেই যদি বাঘের ঘরে ঘোঘের বাসা হয়, আজকের যুগেও যে এই ধরণের কিছু লোকজন লোক দেখানোর সদ্ধর্ম, বিপাসনার নামে ফ্যাশন করবেন এতে মনে হয় আশ্চর্যের কিছু নেই। আপনার কথা পড়ে মনে হয় এদের ধ্যান করাটা একটা মেকানিকাল প্রসেস, হেপ ব্যাপার, যার জন্য ত্রিলক্ষণ ("অনাত্ত, অনিত্য, দুঃখ") সম্বন্ধে এঁরা শুনে টুনে থাকতে পারেন, কিন্তু খুব সম্ভবত ব্যাপারটা বোঝেননি বা হৃদয়ংগম করেননি, ওসব নিয়ে মাথা ঘামান না; ফলে মনের মধ্যে ক্রোধ, ঘৃণা, লালসা, ভ্রান্ত ধারণার কিছুতে কিছু প্রভাব পড়ে নি। এতে করে অবিশ্যি এঁদের কর্ম জনিত দুঃখও কম নয়। যার জন্য এঁরা বৌদ্ধধর্ম বা সদ্ধর্ম যাঁরা পালন করেন তাঁদের প্রতিভূ নন। এমনকি শ্রমণ সেজে ঘুরে বেড়ালেও নন। এদের মধ্যে অনেকের আবার গুরু সাজার দারুণ শখ। কলম সূত্তে ("Kalama sutta") বুদ্ধদেব এদের সম্বন্ধে সাবধান করেছেন, দেখুন,
"
I have heard that on one occasion the Blessed One, on a wandering tour among the Kosalans with a large community of monks, arrived at Kesaputta, a town of the Kalamas. The Kalamas of Kesaputta heard it said, "Gotama the contemplative — the son of the Sakyans, having gone forth from the Sakyan clan — has arrived at Kesaputta. And of that Master Gotama this fine reputation has spread: 'He is indeed a Blessed One, worthy, & rightly self-awakened, consummate in knowledge & conduct, well-gone, a knower of the cosmos, an unexcelled trainer of those persons ready to be tamed, teacher of human & divine beings, awakened, blessed. He has made known — having realized it through direct knowledge — this world with its devas, maras, & brahmas, its generations with their contemplatives & brahmans, their rulers & common people; has explained the Dhamma admirable in the beginning, admirable in the middle, admirable in the end; has expounded the holy life both in its particulars & in its essence, entirely perfect, surpassingly pure. It is good to see such a worthy one.'"
So the Kalamas of Kesaputta went to the Blessed One. On arrival, some of them bowed down to him and sat to one side. Some of them exchanged courteous greetings with him and, after an exchange of friendly greetings & courtesies, sat to one side. Some of them sat to one side having saluted him with their hands palm-to-palm over their hearts. Some of them sat to one side having announced their name & clan. Some of them sat to one side in silence.
As they sat there, the Kalamas of Kesaputta said to the Blessed One, "Lord, there are some brahmans & contemplatives who come to Kesaputta. They expound & glorify their own doctrines, but as for the doctrines of others, they deprecate them, revile them, show contempt for them, & disparage them. And then other brahmans & contemplatives come to Kesaputta. They expound & glorify their own doctrines, but as for the doctrines of others, they deprecate them, revile them, show contempt for them, & disparage them. They leave us absolutely uncertain & in doubt: Which of these venerable brahmans & contemplatives are speaking the truth, and which ones are lying?"
"Of course you are uncertain, Kalamas. Of course you are in doubt. When there are reasons for doubt, uncertainty is born. So in this case, Kalamas, don't go by reports, by legends, by traditions, by scripture, by logical conjecture, by inference, by analogies, by agreement through pondering views, by probability, or by the thought, 'This contemplative is our teacher.' When you know for yourselves that, 'These qualities are unskillful; these qualities are blameworthy; these qualities are criticized by the wise; these qualities, when adopted & carried out, lead to harm & to suffering' — then you should abandon them."
( https://www.accesstoinsight.org/tipitaka/an/an03/an03.065.than.html )
বুদ্ধদেবের বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট,
" ... don't go by reports, by legends, by traditions, by scripture, by logical conjecture, by inference, by analogies, by agreement through pondering views, by probability, or by the thought, 'This contemplative is our teacher.' When you know for yourselves that, 'These qualities are unskillful; these qualities are blameworthy; these qualities are criticized by the wise; these qualities, when adopted & carried out, lead to harm & to suffering' — then you should abandon them.
অতএব।
@অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৩430185
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪২430184
অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫১430183
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪০430182
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৭430181
Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩১430180
অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৯430179
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৫430178
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:২১430177
Atoz | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৯430176
সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৫430175
অর্জুন | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৫430174
Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৪430173
সে | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:১১430172
Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৯430171