এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৯430050
  • কিন্তূ ভেড়া একটু ছিবড়ে ছিবড়ে মতোন নয় কি ?
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৮430049
  • সে তো বিপাশা ঃ-)
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৭430048
  • ভাবো আটোজ ভাবো।

    সিম্পল "বিপাসা না"
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৬430047
  • গরু আর শুয়োর নিয়ে কত মারামারি কাটাকাটি, কিন্তু দেখুন ভেড়া নিয়ে কোনো গন্ডগোল নেই। এইজন্যেই প্রেমময় সেই ঠাকুর ভেড়া চরাতেন। ঃ-)
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৫430046
  • হমমম আটোজ।

    এটা এল সিএম দা মন্দ বলো নি
  • অর্জুন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫২430045
  • আপনারা এখানে বিরিয়ানি নিয়ে পড়েছেন, ব্যাঙ্গালুড়ুতে সেই স্কুল যেখানে সি এ এ নিয়ে বাচ্চাদের অনুষ্ঠান হয়েছিল, সেই স্কুলের প্রিন্সিপ্যাল ও একটি দশ বছরের বাচ্চার মা;কে পুলিশ গ্রেফতার করেছে।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫২430044
  • এই বিপাসনা ব্যাপারটা কী? বিশেষরূপে উপাসনা? নাকি বাসনা ত্যাগ করে বিমুক্ত হওয়া?
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫০430043
  • ডিপেন্ড করছে কতটা খিদে আছে তার ওপর - তেমন খিদের মুখে পড়লে - পাখি, ছাগল, ভেড়া, মোষ - সব অমৃতসমান।
    প্রভু বলেছেন স্লিম থাকার উপায় হল - খিদে না পেলে খেয়ো না, খাওয়ার ওপর খেয়ো না।
    কিন্তু মুশকিল হল কিছু খেলে আরও খিদে পায়। আবার একদম কিছু না খেয়ে থাকতেও প্রভু মানা করেছেন। এই লুপে পরে ভুঁড়ি এগিয়ে যায়, এখনও হ্যান্ডশেক করতে পারছি।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫০430042
  • ল্যাম্ব দিয়ে বিরিয়ানি করাই ভালো। অনেকে দেখি স্পিনাচ ল্যাম্ব রান্না করে। ল্যাম্ব আর স্পিনাচ দুটোকেই নাশ করে।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৮430041
  • ডাক রান্না করেছিল মানে? হাঁসের মাংস রান্না করেছিল?
  • অর্জুন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪০430040
  • @এলেবেলে, সব নির্মোহ ব আপনাকে বগলদাবা করতে দেব না। নির্মোহতে বেশী মোহগ্রস্থ যাবেন। :-)

    কিছু অন্যের জন্যে ছেড়ে দিন।
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৯430039
  • সে কী। আমাকে ডাকলে না কেন? @ দোবরু পান্না?
  • অপু | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৬430038
  • দেখুন মহায় আসল হল পাঠা( চন্দ্রবিন্দু কী বোর্ডে নেই)। গরু, শুয়োর আমি খাই নে। আর রামপাখি ছো ছো।

    তবে গত রবিবার বিদ্যামন্দিরের গেট টুগেদারে আমাদের হোস্ট ডাক্তার বাবু, যার মেন প্যাকটিস হল আরামবাগে। চারটা ডাক রান্না করে এনেছিল এক মুসলিম পেশেন্ট কে দিয়ে। অসাম মহায়।
  • অর্জুন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩১430037
  • একটি খুব ভাল খবর। কাশ্মীরে আমার সঙ্গে শঙ্করাচার্যে ট্রেকিং করেছিল যে দুটি আঠেরো বছরের কাশ্মীরী ছেলে তারা দুজনেই ডিস্টিংশন নিয়ে কাশ্মীর বোর্ডের প্লাস টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুজনেই বিজ্ঞান শাখার।
  • সে | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৫430036
  • আসল বিরিয়ানি হচ্ছে ভেড়ার মাংসের। গরু, পাঁঠা, মুরগি, কোনওটাই বিরিয়ানির মাংস নয়।
  • অর্জুন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:২৪430035
  • @অরিন-দা, ২০০২ তে বিপাসনার একটি দুদিনের কোর্স করেছিলাম পুনেতে। আপনি বিপাসনার সঙ্গে যুক্ত ?
  • দ্রি | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৭430034
  • দে, মেয়ের আইসার ক্যামন লাগছে? কোন ইয়ার হল? কোন সাবজেক্টে মেজর করছে?
  • এলেবেলে | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৯430033
  • @:-?!, হবে বিবেকানন্দও হবে। তাতে আড়ি-ভাবের কিছু নেই। তবে প্রশ্নচিহ্নকে কথা দেওয়া আছে আগে বিদ্যাসাগরটা সেরে নিতে। তাই আপাতত নয়।
  • এলেবেলে | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৬430032
  • ব্রতীনবাবুকে যেমন অপু লিখব না, তেমনই খ-কে গ লিখব না। টাইপ করতে সুবিধে জানি, তবুও লিখব না। ওই কাগজ আমি দেখাব না টাইপ আর কি।

    @রঞ্জনবাবু, রবীন্দ্রনাথ নয় বিদ্যাসাগর ও তাঁর সময়টাকে নিয়ে লেখার ইচ্ছে আছে। দেখা যাক। তবে তার আগে আপনি আমার সঙ্গে আপনার বকেয়া তক্কোটা সেরে নিলে ভালো হয়।

    ও হ্যাঁ, মেলার কথা বলতে গিয়ে ওমনাথের কথা বলা হয়নি। লিটল ম্যাগ পাগল এই মানুষটা আমার জন্য বেশ কিছু দুষ্প্রাপ্য লিটল ম্যাগই কিনে রাখেননি, এইবারের মেলায় আস্ত এক রত্নখনির হদিশ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা।

  • S | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩০430031
  • আচ্ছা বিরিয়ানি খেয়ে দেশোদ্রোহী হওয়া যাচ্ছে না?
  • মানিক | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১২430030
  • ভ্যাজ হলে সেটা বিরিয়ানি হয় নাকি? আর একটা অক্সিমরোন হল চিকেন বিরিয়ানি।

    হয় পাঁঠা নয় গরু। এর বাইরে কোন কিছুই বিরিয়ানি নয়। এই হল আমার সুচিন্তিত মতামত। এগুলারে বিরিয়ানি বলা আর মোদীকে বিকাশপুরুষ বলা একই ব্যাপার।
  • ্দোবরু পান্না | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৭430029
  • বিরিয়ানি আর ভ্যাজ বিরিয়নি কি এক না অনেক? এদের খাদক (আরে হ্যাঁ - এখন বিশ্বাস করি যে ভ্যাজ বিরিয়ানিও কেউ কেউ খায়) কি এক না অনেক? এ এক জ্বলন্ত সমস্যা বটে।

    এদিকে বোতীনবাবুকে পশশু বইমেলা চত্বরের বাইরে চায়ের দোকানে দেখলাম - যদিও মুখোমুখি চিনিনা, কিন্তু চিনিয়ে দেবার লোক আছে। গুরুর স্টলে এখনো যাওয়া হয় নি - শুক্কুর শনিবারে যাব

  • অরিন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১০430028
  • @b, বিপাসনা নিয়ে লেখাটা শেষ করব। দেখি এই সপ্তাহের মধ্যে লিখে ফেলবো।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৩430027
  • ইকি, আমার কালকের পিয়েমের পরের করা কমেন্ট ক্যামনে আজ এখানে এসে বসে আছে??

    ভ্যাজ বিরিয়ানী এক জঘন্য বস্তু - আমি বোধহয় একবারই খেয়েছি লাইফে -
  • b | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৭430025
  • অরিনবাবু,
    বিপাসনার লেখাটা কি হল?
  • S | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৭430024
  • সুড়কি দিয়ে তো ফুড কালার করাই হয়ে থাকে।
  • অরিন | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:০১430023
  • পাই, এই বাজারে না হয় তোমার অটোপাইওগ্রাফি লিখেই ফেল, পাঠকের অভাব হবে না, লোকে যেতে পড়তে চায় যখন।

  • b | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৭430022
  • বিরিয়ানির রং প্রসঙ্গে একটা গল্প বলি।
    আমার এক চেনাশোনা,মাইনিং ইঞ্জিনিয়ার, একবার দলবল নিয়ে মহারাষ্ট্রের চন্দ্রপুরে গেছিলেন কি একটা সার্ভে করতে। তো হেড আফিস থেকে এক লোকাল বাহুবলী-র কনট্যাক্ট দিয়ে বলা হয়েছে, ও-ই সব ব্যবস্থা করবে, গাড়ি হোটেল, খাবার, তোমাদের চিন্তা নেই, কিন্তু খবরদার, ওকে চটিও না, তাহলে তোমাদের সুরক্ষার দায়িত্ব আমাদের নয়। তো সেই পাবলিক তো পুরো টিমকে স্টেশন থেকেই এসকর্ট দিয়ে নিয়ে গেছে, ভালো হোটেলে রেখেছে, যেখানে যেখানে ক্যাম্পে যেতে হবে সব ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু উল্টে কোনো পয়সা চায় নি। শুধু আসার দু দিন আগে বলেছে, দাদা ম্যায় একবার কলকত্তে গয়ে থে, উধার বিরিয়ানি মে পতা নেহি ক্যয়্সে লাল আউর সফেদ চাওয়্ল মিলাকে দেতে হ্যয়, হামকো ও বিরিয়ানি খিলাইয়ে। সবাই প্রমাদ গুণলো। ক্যাম্পে রান্নার লোক আছে বটে, সে মাংস ভাত মিলিয়ে বিরিয়ানিও (!) বানিয়ে দিতে পারবে, কিন্তু সে লাল রং জানে না। তখন ওনাদের বড় সাহেব চন্দ্রপুর বাজার থেকে কিছু গামছা কিনে আনলেন। একটু শাদা ভাত আলাদা করে, গামছা গরম জলে ধুয়ে সেই ভাতের ওপর নিংড়োতেই চমৎকার লাল ভাত হয়ে গেলো। বাহুবলি মহা খুশী।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৭430021
  • বাব্বা - পিয়েম পুরো ভাটিয়ালীকে ডিমোটিভেট করে দিলেন !

    বোতীনের লেখা পড়ে তবু একটু বইমেলা দেখলুম -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত