এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১০৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২২ অক্টোবর ২০১৭ ০৮:৫৩714005
  • আশা করি বিলীয়মান বামপন্থার ছিদ্রান্বেষীরা এই বিভৎস ব্যক্তিস্বাধীনতার ছাগলামীর ব্যপারটি নিয়েও ভাবনা-চিন্তা করবে। ভোগবাদীরা তো এমন সরকারকেই ক্ষমতাসীন করবে যাতে তাদের ভোগব্যবস্থা সুরক্ষিত থাকে।
  • sm | ২২ অক্টোবর ২০১৭ ০৮:৫৯714006
  • একটু সহজ করে লিখুন। বাম ভোগবাদীরা খুব কষ্ট পাবেন।
    বামেদেই মতন ভোগবাদী সারা বিশ্বে কম দেখা গেছে।
    সে চেসেস্কু,লেনিন বা স্ট্যালিন হোক বা বঙ্গে জ্যোতিবাবু বা লক্ষণ শেঠ হন।
  • PT | ২২ অক্টোবর ২০১৭ ১০:৩৭714007
  • তালিকায় বেঁচে থাকা ব্যক্তিত্ব এখন কোন দলে যেন? ভোগবাদী বাম দলে টিকে থাকতে পারলেন না-কি সমস্যা!!
  • sm | ২২ অক্টোবর ২০১৭ ১১:১০714008
  • কে জানে কোন দোলে?কিন্তু ভোগবাদী ছিলেন বামের আমল থেকেই। আর এক সাংসদের কথা কি বলবো!ওনার ঘড়ি., পেন, ফোন, বিদেশ যাত্রা তো বহুচর্চিত!খুব ই গুণী সাংসদ ছিলেন।এখন অবিশ্যি পার্টি মুখ ঘুরিয়েছে।তখন কিন্তু কদর ছিল।তা,আপ্নেও তো তেড়ে ফুঁড়ে ডিফেন্ড করতেন। ব্যক্তিগত জীবন যাত্রা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই বা থাকা উচিত নয় এসব বলে।
    ভোগবাদ, সুবিধেবাদ,মার্ক্সবাদ আর সমাজবাদ সব মিলে মিশে দই হয়ে গেছে যে মহায় !
  • PT | ২২ অক্টোবর ২০১৭ ১২:১০714009
  • অঃ তাহলে দলটা ভোগবাদীদের নয়, কিছু কিছু মানুষ ভোগবাদী? গোলপোস্টটা আগে ঠিক করে তারপরে খেলতে নামলে ভাল হয়। আর আমি কি প্রসঙ্গে প্রতিবাদ করেছিলাম তা লিখিত ভাবেই আছে-তার আর ফুট্নোটের কোন প্রয়োজন নেই।

    তবে যে নিবন্ধ প্রসঙ্গে মন্তব্য করেছিলাম সেটার মূল তত্ব অনুধাবন করতে না পারলে এমনতর আলপটকা আমড়াগাছী মন্তব্য চলতেই থাকবে, তাতে আর আশ্চর্য হওয়ার কি আছে!!

    ভোগবাদের লেনিন বা ট্রাপ্ম বলে কিছু নাই। বিস্তর আবর্জনা আছে। বিশেষতঃ ভারতবর্ষে।
    "তথ্য বলছে, নগর-ভারত প্রতিদিন এক লক্ষ একান্ন হাজার আটশো একত্রিশ টন কঠিন বর্জ্য উত্পন্ন করে।"
    লেনিন থেকে লক্ষণকে গাল দিয়ে কি আর এই সমস্যার সমাধান হবে?
  • T | ২২ অক্টোবর ২০১৭ ১২:১৬714010
  • বাব্বা, যা অবস্থা, তাতে মনে হচ্ছে ড্রেজিং কত্তে লাগবে।
  • sm | ২২ অক্টোবর ২০১৭ ১৩:৩১714011
  • তা, হাফপ্যান্ট, নেমে পড়ো হাতা গুটিয়ে।
  • T | ২২ অক্টোবর ২০১৭ ১৪:২৯714012
  • নিজের প্রয়োজন নিজে মেটান ভাই। আপনা হাথ...
  • | ২৪ অক্টোবর ২০১৭ ০০:২৪714013
  • এটাই বাকি ছিল
    “ডেঙ্গি তো আমাদের হাতে নেই। ওটা উপরওয়ালার হাতে।”
  • lcm | ২৪ অক্টোবর ২০১৭ ০৮:১১714014
  • কিন্তু, এদিকে বাংলায় নবজাগরণ
  • PT | ২৪ অক্টোবর ২০১৭ ০৯:৩৩714016
  • এটি একটি নতুন বিপদ। সম্ভব্তঃ এই পোকার কামড়েই গত পরশু মৃত্যু হয়েছে আমার প্রতিবেশিনীর।
    "এ বার নতুন মৃত্যু দূত রূপে হাজির লালপোকা"
    http://www.anandabazar.com/state/new-species-infectious-worms-in-city-1.695225?ref=hm-ft-stry-2
  • de | ২৫ অক্টোবর ২০১৭ ১১:১২714019
  • প ব তে ঘরে ঘরে ** - আমার পরিচিত বেশ কয়েক্জনের বাড়িতে ** হয়েচে - খবর পেলাম -

    নাম নেওয়া তো বারণ!
  • | ২৫ অক্টোবর ২০১৭ ১৫:৫৩714020
  • সাঁইথিয়ার অসুস্থ একজন ভদ্রমহিলা সোচ্চারে মিডিয়াকে বললেন যে তাঁর ও তাঁর স্বামীর হয়েছে ডেঙ্গু!
    সে কী!
    দিদি যে তবে বলছে.......!
    এ ব্যাপারে হনু মোড়ল কি চড়াম চড়াম ঢাক বাজাবে ওদের বাড়ি?
    দেখা যাক!
    আগ্রহ রইলো!
    কারণ?
    রোগিনী যে সাঁইথিয়ার তৃণমূল বিধায়ক!!!!!
  • s | ২৫ অক্টোবর ২০১৭ ২২:২১714022
  • চাষের কথাই উঠলো যখন তখন সিংগুরের কি অবস্থা দেখা যাক। জমি ফেরতের এক বছরের বেশী হয়ে গেল।
    http://indianexpress.com/article/india/singur-verdict-mamata-banerjee-farmers-tata-nao-supreme-court-4897469/
    But today, a majority of farmers in Singur are yet to revive farming on their land, claiming that it is not ready and not even demarcated. State government officials say they have ensured that the plots are cultivable, returning land deeds to 12,000 people and providing seeds. They also claim that plots were clearly demarcated four times but the farmers are unwilling to return.
    One official even pointed to a sense of fear among Singur residents that the assistance provided by the state government to over 3,000 farmers — Rs 4,000 and 16 kg rice every month — would be discontinued if they resume farming.

    “Initially, demarcation pillars were placed. But during the process of levelling land, they were lost. The government will have to demarcate the plots once again. A lot of work is needed for us to start farming. There were lapses on the part of panchayat leaders and government officials. The Chief Minister must see the situation for herself,” said Mahadeb Das, a resident of Beraberi Purbapara who had actively participated in the land agitation.

    http://in.reuters.com/article/india-landrights-farming/land-taken-for-nano-car-factory-in-singur-returned-to-farmers-bears-fruit-idINKBN1851JZ
    Not everyone is celebrating, however.

    While the majority of farmers who willingly sold their land 10 years ago have been returned their land and can keep their compensation money, there are another 2,500 who refused to leave at the time - and now feel they have been unfairly treated.

    Farmer Ghosh says that he too has a problem because while a fifth of his land is now producing crops, concrete from the demolished factory buildings still covers the rest.

    “Nothing less than 20 truckloads of concrete is still lying on my remaining land. It will become a football field because heavy machinery alone can clean the area.”
  • কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | ২৫ অক্টোবর ২০১৭ ২২:৫১714023
  • আমরা আলোচনা করছি কি করে আর কিছুদিনের মধ্যেই আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীকে 'ডি লিট' উপাধিতে ভূষিত করা যায়, আর আপনারা তাঁকে নিয়ে ব্যঙ্গ করছেন?
    হুঁ, হুঁ, বাওয়া, এমনি এমনি কি তিনি আমাদের হাতে পরিচালনার ভার দিয়েছেন।
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২৩:০৯714024
  • মাননীয়াকে ডিলিট দিতে ৬বছর সময় লেগে গেলো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর ?
    ধিক্কার কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ...
    মুরাদাবাদ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ...
  • | ২৫ অক্টোবর ২০১৭ ২৩:৪৪714025
  • জ্যোতি বোসকে কঃবিঃ সাম্মানিক ডক্টরেট অব ল দেছেল।

    এই কাউকে লিট কাউকে ল এই ব্যপারটা ঠিক করে ক্যামনে? প্রাপকের সাথে নেগোশিয়েট করে?
  • ভ্যাবলাকান্ত | ২৬ অক্টোবর ২০১৭ ০২:৩৬714027
  • বড় হরফের তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জনৈকাকে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি লিপিবদ্ধ করে প্রকাশ করার অপরাধে হাপিস করিয়ে দিইয়েছিলেন। অপর আরেকজনকে দিয়ে তাঁর 'জীবনাঞ্জলি' লিখিয়ে রবীন্দ্র না জ্ঞানপীঠ কি একটা পুরস্কার পাইয়েছিলেন।

    কাকে রাখি, কাকে ছাড়ি।
  • | ২৬ অক্টোবর ২০১৭ ০২:৩৯714028
  • ওই আর কি ...
    কলকাতা লন্ডন না হোক,
    ইস্ট জর্জিয়া হলো!
    অভিনন্দন!
  • 474 | ২৬ অক্টোবর ২০১৭ ০২:৪৬714029
  • রোগিনী যে সাঁইথিয়ার তৃণমূল বিধায়ক!!!!!

    ******
    'ক' --
    হলেও বা, রোগিনী তো বিধায়ক। ডাক্তার তো নয়।
  • S | ২৬ অক্টোবর ২০১৭ ০৩:০০714030
  • ইস্ট জর্জিয়া উনাকে এখনো দেলো না?

    এই মদন, ঐসব বাতিল টাকা না গুনে একটু গুড় বাতাসা ছেড়ে দেতো। অরূপটাই বা কোথায়? কোন হিরৈনের ঘরে বসে আছে কেজানে।
  • de | ২৬ অক্টোবর ২০১৭ ১১:৪৫714033
  • বড়ো করে বর্ডার জুড়ে মশারি খাটানো হোক, যত্তো মাওবাদী মশা!
  • sm | ২৬ অক্টোবর ২০১৭ ১২:২৮714034
  • আচ্ছা,মহারাষ্ট্রে ডেঙ্গির প্রকোপ কেমন?শোনাযাচ্ছে 2016 এর পর থেকে কয়েকশো লোকের মৃত্যু হয়েছে?
    সোয়াইন ফ্লু বা H1N1 এ, মৃত্যুর সংখ্যাও কয়েকশো।
    এটা কি সত্যি?একটু কনফার্ম করবেন?
    মানুষ জন কতটা প্যানিকড?মানে পব র তুলনায়। মিডিয়া কি অনাবশ্যক সন্ত্রস্ত করে তুলছে জনগণকে -পব তে?
    যদিও নিজের অভিজ্ঞতা থেকে বলছি কলিকাতা ও নর্থ ২৪ পরগনায় গত বছরের তুলনায় ডেঙ্গি বহুগুন বৃদ্ধি পেয়েছে।
    মানুষজন বেশ প্যানিকড। হাসপাতাল গুলো হিমশিম খাচ্ছে।
    অথচ বাড়িতেই বড় সংখ্যক মানুষের চিকিৎসা সম্ভব ও সেটাই করা উচিত।
    প্রশাসনের ডেঙ্গি নিয়ন্ত্রণে আরো প্রো একটিভ হওয়া উচিত।
    এটা গভীর চিন্তার বিষয়।
  • মশকে শশব্যস্ত | ২৬ অক্টোবর ২০১৭ ১৩:১১714036
  • একদিকে লিখছেন -
    *******************************************
    "....মিডিয়া কি অনাবশ্যক সন্ত্রস্ত করে তুলছে জনগণকে -পব তে?...."
    .........
    "অথচ বাড়িতেই বড় সংখ্যক মানুষের চিকিৎসা সম্ভব ও সেটাই করা উচিত।"
    *******************************
    আবার আরেকদিকে লিখছেন -
    ****************************************
    "যদিও নিজের অভিজ্ঞতা থেকে বলছি কলিকাতা ও নর্থ ২৪ পরগনায় গত বছরের তুলনায় ডেঙ্গি বহুগুন বৃদ্ধি পেয়েছে।
    মানুষজন বেশ প্যানিকড। হাসপাতাল গুলো হিমশিম খাচ্ছে।"
    .......
    "প্রশাসনের ডেঙ্গি নিয়ন্ত্রণে আরো প্রো একটিভ হওয়া উচিত।"
    ******************
    প্রো-অ্যাক্‌টিভ্‌ হওয়া তো দূর মশায়, একটু রিঅ্যাক্‌টিভ্‌ হওয়াতেই যখন এতো কাঁদুনি, বকুনি আর হুমকি, তখন কোন বক্তব্যটাকে ধরব?।
    (ফুল্‌প্যাণ্ট পরে মন্তব্যের অপেক্ষায়)
  • de | ২৬ অক্টোবর ২০১৭ ১৩:১১714035
  • মহারাষ্ট্রে ডেঙ্গি ৬৫% বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়, মুম্বইতে ৭৮% বৃদ্ধি - এগুলো সব মহারাষ্ট্র গভর্ণমেন্টের দেওয়া ফিগার - সরকার সোজাসুজি স্বীকার করে নিয়েচে, চক্রান্তের অভিযোগ করেনি আর ডেঙ্গি হলে লেখা যাবে না এ'রম কোন ফতোয়াও নেই। একটা অসুখ এপিডেমিক হিসেবে এলে তাকে স্বীকার করে নিলে তার সাথে লড়াই করা সুবিধে হয়। অসুস্থ মানুষকেও ষড়যন্ত্রী বলে দাগিয়ে দিতে আলাদা ক্যালিবার লাগে - ওটা বাঙালীদের একটু বেশীই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন