এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৯ ১০:৫৯426810
  • এনারসি, ক্যাব ইঃ-র মাধ্যমে হিন্দু-মুসলমানে র মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা হচ্ছে, সম্প্রীতির মিছিল বোধ হয় তার বিরুদ্ধে
    btw, পিটি-র পোস্টে ছ্দ্ম বা প্রকাশ্য - কোনরকম বিজেপিগিরি দেখলাম না
  • habib | ১৬ ডিসেম্বর ২০১৯ ১০:২৮426809
  • ব্যস! শুরু হল কাঁকড়াগিরি। ছদ্ম বিজেপিগিরি।
  • PT | ১৬ ডিসেম্বর ২০১৯ ১০:০৭426808
  • কথা ছিল তো বিজেপির বজ্জাতির বিরুদ্ধে লড়ার। তো সম্প্রীতির মিছিল কেন? দাঙ্গা হয়েছে নাকি? নবান্ন অভিযানের সময়ে বাচ্চাদের ঠেঙিয়ে বেন্দাবন দেখিয়েছিল এই প্রশাসন। এখন তান্ডবের তিনদিন বাদে মিটিন করে খপর নেওয়া হচ্ছে যে কেন এমনটা হয়েছে!! এয়ার্কি হচ্ছে নাকি?

    গত দশ বছরে সমস্ত গণ আন্দোলনের কোমর ভেঙ্গে দিয়েছে তিনোরা। এখন এসব করে বিজেপির হিংস্রতা ঠেকানো যাবে?
  • S | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৬:২৯426804
  • গুরুর কোনও পোগ্রাম আছে এর মধ্যে? আমি আছি কয়েক সপ্তাহ।
  • | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৬:২৮426803
  • দিল্লি তে নাকি লাইব্রেরি র মধ্যে ঢুকে বাচ্চাদের মেরেছে।
    পশ্চিমবঙ্গে তৃণমূল বড় মিছিল করছে না কেন বুঝছি না, করছেনা বলেই লোকে খচে গিয়ে ঢিল ছুড়তে। আজ না কাল অবশ্য ঘোষণা আছে হবে, যাদবপুর এইটা বি থেকে। সিপিএম এর ছোট মিছিল দেখলাম কয়েকটা, মহিলা দের কয়েকটা কুশপুত্তলিকা দেখলাম, ডোমকলে বড় রালি হয়েছে সিপিএম এর।
  • Amit | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৫:৪২426802
  • বিজেপি পুরো তৈরী হয়ে নেমেছে এবারে। কালকে জামিয়া র ভেতরে নিজেরা বাস, মোটরবাইকে পুড়িয়ে উল্টে ছাত্রদের লাঠিপেটা করছে। একেবারে ক্লাসিক নাত্সি লার্নিং।
  • একক | ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:৪৪426801
  • কী বলবো ! মিশনে পড়লেই যে সেকুলার হনু হবে এমননা, স্বামীজী ইত্যাদির মধ্যেই গুচ্ছের কাস্টিস্ট মেটেরিয়াল ভর্তি। কিন্তু স্কুল -হোস্টেলের পরিবেশে যে মুসলিম ছাত্ররা থাকে তারা ইনক্লুসিভিটি অর ল্যাক অফ ইট, মেনে নিয়েই থাকে। নইলে মুসলিম হয়ে একগাদা হিন্দু রিচুয়াল মানত না। এবং বন্ধুত্বের জায়গায় কোনোদিন এসব নোংরামি আস্তে দেখিনি।

    কমপ্লিট উত্সন্নে গেছে লোকজন ! যারা ইতিহাসে নাইনটির নিচে কোনোদিন পায়নি তারা এখন হোয়াটসএপ এর খবর কে ইতিহাস বলে তুলে ধরে তর্ক করছে !! শিক্ষা তো অভ্যেস তো বটে, সেটুকুও তৈরী হয়নি তার মানে !
  • S | ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:৩২426800
  • আরশোলাদের নিয়ে সমস্যা এটাই। একদম বাড়তে দিতে নেই, প্রথমেই ক্ষতম করে দিতে হয়। একবার থ্রেশহোল্ড ক্রস করলেই আর সামলানো সম্ভব নয়।
  • S | ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:৩১426799
  • বোঝো। মিশনে পড়ে শেষে এই হলো।
  • Ekak | ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:২২426798
  • আমার দুই বন্ধু, মিশনের ছেলে, এক জন আরেকজন কে আইসিস এর লোক বলছে!

    যাকে বল্ছে, শরীফ, সে চিরোকাল একসঙ্গে পুজো থেকে রীলিফ ওয়র্ক সব জায়্গায় খেটে এলো। নাথিঙ্গ আনকমন, আর কে এম এ।

    এরা দুজনেও ভাগ করে টিফিন খেত।

    এতো এতো আর্শোলা বেড়ে গেল ঘরে !!!
  • Ekak | ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:১৭426797
  • অস্থির লাগছে।

    ছাত্র খুনের কথা বলায় মুহম্মদ ঘুরির ইতিহাস শুন্তে হলো।

    এট টাইম্স আই থিন্ক, পাভ্লভ হ্যাড সাম রাবিড ডগ্স এস ওয়েল হু নেভার লার্ন্ট। গুড দ্যাট পাভলভ শট দেম।
  • অর্জুন | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:৪৬426795
  • 'গুরুচন্ডা৯' অনেকটা dead poets societyর মত।
  • S | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫426794
  • আমি এখন শহরে।
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:২৯426793
  • নাগিন ডান্সের আইডিয়াটা খুবি ভাল
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:২৮426792
  • হুম, দিনকাল বহুত খ্রাব। আমি তাই শুদু দিদি, সার, পোধানসেবক এইসব নামে চালাচ্চি
  • অর্জুন | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:২৭426791
  • নাটকের পোষ্টারটা শেয়ার করার জন্যে @Icm কে ধন্যবাদ।
  • অর্জুন | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:২৪426790
  • 'ভারত বাঁচাও ' প্ল্যাকার্ড হাতে লন্ডনের রাস্তায় লন্ডনের অনাবাসী ভারতীয়।

    অ্যাট লাস্ট।
  • r2h | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:২৩426789
  • আমি ভাবছিলাম এমন একটা পোস্টার যদি হয়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, আর তাতে নাগিন ড্যান্সের পোজের ধড়ে ঐ যাদের নাম বলতে নেই ঐ দু'জন মাথা বসিয়ে দেওয়া যায়।
    নিজে বানাতে সাহস পেলাম না, যা দিনকাল, কোনদিক থেকে পেয়াদা এসে ধরে ক্যাম্পে পুরে দেবে। এত তাড়াতাড়ি বিদায় নেওয়ার কোন ইচ্ছে নেই।
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:০৬426788
  • এই নাটক গুলো খুব মিস করি।
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:০৪426787
  • IPTA আছে, আম্মো জানতাম না
  • lcm | ১৬ ডিসেম্বর ২০১৯ ০০:৫৯426786
  • New citizenship law in India ‘fundamentally discriminatory’: UN human rights office

    "...these amendments will have a discriminatory effect on people’s access to nationality", Jeremy Laurence, a spokesperson with the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR), said on Friday.

    Speaking to journalists in Geneva, Mr. Laurence said it appears to undermine India’s commitment to equality before the law, as enshrined in its Constitution.

    "All migrants, regardless of their migration status, are entitled to respect, protection and fulfilment of their human rights," he said.

    https://news.un.org/en/story/2019/12/1053511
  • lcm | ১৬ ডিসেম্বর ২০১৯ ০০:৪৫426785
  • কয়েক যুগ পরে সমুদ্র-র সঙ্গে কথা হল ফোনে কিছুদিন আগে, চাকরি করছে - নাটক করছে, জানতাম না যে IPTA এখনও আছে, ওদের সাম্প্রতিক প্রোডাক্শন
    ---------------------------------------------------------------
    ভয়ের তৃতীয় সাম্রাজ্য

    আমরা দেখে ফেলেছি ফজলকে বাইকবাহিনী গণধোলাই দিল। আরো দেখলাম সেই গণধোলাইয়ের ভোরে যে ছেলেটি রাস্তা সাফাই করে, যার মুখ দিয়ে লালা পড়ে, যার ঘাড় সোজা হয় না আগের একটা ঘটনায় বাইকবাহিনীর নির্মম প্রহারের ফলস্বরূপ, যার নাম ফালতু (সঙ্গত নাম?), যার ভোকাল কর্ড বিধ্বস্ত বলে প্রায় কথা বেরোয় না, সে ফজলকে বাঁচাতে এসে আবার মার খায় - ওই বাইকবাহিনীর হাতেই।

    এসব আমরা দেখে ফেললেও, জজসাহেব দেখেননি।

    নানারকম নথি, জবানবন্দী, রিপোর্ট জমা পড়ে। কেউ বলে ফজল উসকেছিল, কেউ বলল ফজলের সঙ্গে বাইকবাহিনীর সাট আছে, কেউ বলল ফজলের হিন্দু পার্টনার শেয়াল, এমন সব নানা কথা। কেউ জজসাহেবকে বলল তাঁকে জঙ্গলমহলে বদলী করতে তিন মিনিট লাগবে। তদন্তকারী পুলিশ ইনস্পেকটর বললেন তাঁর পরিবার পরিজন আছে এবং মনে করিয়ে দিলেন জজসাহেবেরও আছে। এই এমন সব নিরীহ কথাবার্তা আর কি! নির্বিষ!

    জজসাহেব যখন ভাবছিলেন ফজল বিধর্মী নাম হলে গজল বিধর্মী সঙ্গীত কিনা, ঠিক তখনই জানতে পারেন আর কেউ না, ওই ফজল ঘটনার জেরে প্রায় বিকলাঙ্গ ফালতুকে জেলে আটক রাখা হয়েছে!

    নাৎসি জার্মানী থেকে নাট্যকার বেরটোলট ব্রেখট ১৯৩৩ সালে পালিয়ে যান ডেনমার্ক এবং নাৎসী উত্থানে কুপিত হয়ে এঅর অন্দ ইসের‌্য ওফ থে ঠির্দ Rেইচ রচনা করেন - ২৭ টি ছোট্ট ছোট্ট নাটকের এক স্তবক। আলাদাভাবে অথবা গ্রথিতভাবেও অভিনয় করা যায় ওই নাটিকাগুলি (লয়্লেত্স), যার কোনোটিতেই কোনো ঐতিহাসিক চরিত্র নেই। কারা আছেন তবে? আছেন নাৎসী অত্যাচারিত, দমিত, ভীত, হিংসা-দেখা জার্মান সৈন্য, শ্রমিক, কৃষক, কসাই, ভৃত্য, শিক্ষক, ডাক্তার, বিচারক, আমজনতা। আমি, আপনি।

    ব্রেখট রচিত নাৎসী জার্মানীকে আজকের ভারতে এনেছেন 'স্পন্দন' নাট্যগোষ্ঠী। নাম দিয়েছেন 'ভয়ের তৃতীয় সাম্রাজ্য'। পরিচালনায় শ্ৰীসমুদ্র গুহ। দেখতে দেখতে মেলাচ্ছিলুম। অদ্যাবধি সব মিলে গেলেও, প্রায় সব, প্রাণপণে আশা করছিলাম আর যেন না মেলে, আর এক পাও না। তার কারণঃ

    বাইকবাহিনীর চারটি আগ্নেয়াস্ত্র জজসাহেবকে বেঁধে ফেলে, চরম শাস্তি দিয়ে আমাদের দিকে, আমার আপনার সবার দিকে, ঘুরিয়ে ধরে উদ্যত পিস্তলগুলি।

    কলকাতা, তুমি নাটকে বাঁচো।
    -----------
  • aranya | ১৬ ডিসেম্বর ২০১৯ ০০:০৭426784
  • পিটি-কে ক
  • অর্জুন | ১৫ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭426783
  • স্রা দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা অনিশ্চিত থাকতে পারে।
  • অর্জুন | ১৫ ডিসেম্বর ২০১৯ ২৩:২৬426782
  • আলীগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুলিশি সন্ত্রাস। পুলিশ মোটরবাইক ভাংছে। এদিকে দিল্লী পুলিশ হেডকোয়ার্টারের সামনে জামিয়া, জে এন ইউ ও দিল্লী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ।
  • PT | ১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৪৭426781
  • "গুরু পড়ে বোঝাই যাচ্ছে না যে পঃবঃ জ্বলছে"
    একটা গোদা ব্যাখ্যা হচ্ছে যে সিপিএম দৃশ্যমান না হওয়ায় দাস কাপিতাল থেকে পোল্যান্ডের বিভাজন হয়ে বুদ্ধ ভটচাজ্জির মুন্ডুপাত করে নম্বা নম্বা তাত্বিক পোবোন্দ নামানো যাচ্ছে না।

    ভয়ের ব্যাপার অন্যত্র। পবতে এই নৈঃশব্দ কি পুনরায় নরম সাম্প্রদায়িকতাকে ইন্ধন যোগাচ্ছে? দাগী বুজিদের সাংবাদিক সম্মেলনের বক্তব্য ও গত কয়েকদিনের তান্ডবে কেউ গ্রেপ্তার না হওয়ায় মনে হয় যে তাণ্ডব "স্বতঃস্ফুর্ত" নয়, বেশ যাকে বলে well orchestrated। সরকার চাইছে যে এটা চলুক, শুধু মাঝে মধ্যে "এই গরু সর না" জাতীয় মৃদু তিরস্কার করে নিজেদের দায় সারছে। কিন্তু দিল্লির নেতাদের দাঁতে রক্ত ও মাথায় শিং লাগানো পোস্টার নিয়ে মিছিল করার মত বুকের পাটা কারো নেই কেননা রাজনৈতিক মতাদর্শকে সম্পূর্ণ জলাঞ্জলী দেওয়া হয়েছে গত এক দশকে। আশা করি নরম সাম্প্রদায়িকতা হাতের বাইরে চলে যাবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত