এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Apu | ১১ ডিসেম্বর ২০১৯ ০০:০১426360
  • খুব সিনিয়ার লেভেল এ জানাশোনা আছে। ওনার সাথে কালকে কথা বলে দেখবো। যদি উনি সাহায্য করতে পারেন

    তুমি একটু ডিটেলস লিখে দাও একক
  • অর্জুন | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৮426359
  • কিছু বাবা, মা'কে ব্যাসিকালি যেগুলো অশিক্ষিত এবং অসংস্কৃত, গান্ডে, পিণ্ডে ডিগ্রি টিগ্রি নিয়ে সারভাইব করে তাদের একটু 'সাইকড' করে দিতে হয় মানে সুন্দর বক্তিমে করে স্রেফ ভয় দেখিয়ে দেওয়া। এটা আমি যখন একটা বোর্ডিং স্কুলে পড়াতাম তখন সানন্দে করতাম এবং সফল হয়েছিলাম।
  • Apu | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৭426358
  • Good night/Good day
  • Apu | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৬426357
  • এলেবেলে দা লেখো

    আমি ও লড়ে যাবো। ২০ অবধি রিসার্চ স্কলার দের ক্লাস। ২০ তারিখের
    পরে টই টা শুরু করো দেখছি
  • Apu | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৩426356
  • আটোজ রাইট
  • S | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৬426355
  • তিন বছরের বাচ্চার পড়াশুনারই বা কি দরকার? ৫ বছরের আগে বই পড়ানো নিষিদ্ধ হওয়া উচিত।
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৩426354
  • রম্যাণি বীক্ষ্য না?
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৪২426352
  • আরে মশাই এলেবেলে, কোথাকার কোন্‌ কার পরামর্শে বিবেকানন্দকে নিয়ে কিনা মুখে কুলুপ আঁটলেন? এটা কি করলেন মশাই? একেবারেই কুলুপ আঁটবেন না, খুল্লামখুল্লা লিখুন। ঃ-)
  • Apu | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৪২426353
  • আজকে বই মেলায় গিয়ে দারুন লাভ হয়েছে

    " র‌্যমণী বৃক্ষ " ২৩ টা খন্ডের পুরো সেট টা পেয়ে গেছি।

    যাকে Bengali তে বলে
    বলে "দিল গার্ডেন গার্ডেন হো গয়ে!!"
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৩১426351
  • বিদেশে হলে সোশাল ওয়ার্কাররা এসে বাচ্চাটাকে ফস্টার কেয়ারে নিয়ে যেত। বাবামাকে পুলিশ হেপাজতে নেওয়া হত।
    মহান ভারতে এসব হবার সম্ভাবনা খুব কম।
  • Ekak | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:৩০426350
  • সর্বক্ষন চিত্কার ও থেকে থেকে মার।
  • Atoz | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮426349
  • কী করে বাচ্চাটাকে? মারধোর করে? নাকি অন্য কোনো শাস্তি দেয়?
  • Ekak | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭426347
  • শুভেচ্ছা জানিয়ে দেব ঃ) আপাতত একটা প্রপার এন্জিও গোছের কারো যোগাযোগ খুন্জছি, যাদের উকিল-পুলিশ এসব নেটওয়র্ক আছে।

    এটা এমন বিষয় এ বুঝে শুনে না নাবলে, পুলিশে এফাইআর নেওআনো অসম্ভব। মায়ের হাতে বাচ্চা এবিউজ এসব তো আমাদের সমাজে উচ্চারন করাও ব্লাসফেমি। এক্টিভিস্ট দের ও পাশে পাঅবেন না।
  • অর্জুন | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:২৭426348
  • আমার এক অর্থনীতির অধ্যাপিকা দিদিকে সেদিন বললাম নোবেলের দাম (প্রাইজ মানি নয়, ইম্পরট্যান্স) বাজারে কমেছে। এখন লোকজন প্রাইজ ডিক্লেয়ার হবার পরে একটু ঘুরে তাকালেও তা নিয়ে বেশীদিন মাতামাতি করেনা। দিদি মেনে নিল। বলল অভিজিৎ বিনায়ককে নিয়ে অর্থনীতির মহলে আলাদা করে খুব উৎসাহ দেখছি না।
  • অর্জুন | ১০ ডিসেম্বর ২০১৯ ২৩:১৯426346
  • @একক

    আপনার বোনকে শুভেচ্ছা জানাই এইও উদ্যোগের জন্যে। কিছু বাবা, মা'কে কাস্টডিতে কয়েক রাত রাখলে এসব একটু কমবে।
  • এলেবেলে | ১০ ডিসেম্বর ২০১৯ ২২:৫২426344
  • @খ, বিনয় করিনি, জানতে চেয়েছি পদ্ধতিটা সঠিক হয়েছে কি না। মূল চিঠিতে বইগুলোর সংস্করণ-এর বছর এবং পৃষ্ঠাসংখ্যাও উল্লেখ করে দিয়েছিলাম। সম্পাদনার সময়ে সেটা বাদ দিয়েছে দেখলাম। আমিও বিষয়ের লোকই নই, তবে সুগত বোসের দাদুর গুরুদেবকে দেবতার আসনে বসানোটা মেনে নিতে পারিনি। পত্রলেখক তাঁর ধামাধরা কি না জানি না, তবে এ প্রসঙ্গে আর কিছু লিখতে চাই না।

    হ্যাঁ, বিজেপির আমলে বাঙালি কাউকে 'ডিসক্রেডিট' না করাই ভালো। কিন্তু কী করব বলুন, আমার আবার বাঙালির যাকে-তাকে দেবতা বানানোতে ঘোর আপত্তি! তো চিত্তরঞ্জনও সেইরকম এক দেবতা, যেমন দেবতা তাঁর ভাবশিষ্য সুভাষও!! ইতিহাসের বিকৃতি, বিশেষত এই পোস্ট-ট্রুথের যুগে, তিনোর নেতারাও যে কম করছেন না সে তো সুগত বোসই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন।

    @পিটিস্যার, প্রফুল্লচন্দ্র আমার অ্যাপিল টু অথরিটি নন যে! হিন্দু কেমিস্ট্রিতে আমার গুরুদেব, কিন্তু বিবেকানন্দতে নন। চিত্তরঞ্জনে তিনি শাসমলের ক্ষেত্রে এসেছেন। না আসলেও মূল বক্তব্যের ইতর বিশেষ হত না। তবে মাননীয় প্রশ্নচিহ্ন আমাকে পরামর্শ দেওয়ায়, আপাতত বিবেকানন্দকে নিয়ে মুখে কুলুপ এঁটেছি।

    সামনের বছরে আমার মিশন বিদ্যাসাগর শুরু হবে। আপনার এবং খ বাবুর কাছ থেকে সে ব্যাপারে আগাম শুভেচ্ছা চেয়ে রাখলাম।
  • Ekak | ১০ ডিসেম্বর ২০১৯ ২২:৪৮426343
  • কোল্কাতায় চাইল্ড এবিউজ নিয়ে কাদের যোগাযোগ করা উচিত ??

    আমার বোনের পাশের ফ্ল্যাট। তিন ব্ছরের বাচ্ছা।"পড়াশোনা" নিয়ে মায়ের পেটানি ও উতপাত মাত্রা ছাড়িয়েছে। বোন অভিযোগ জানাতে চায়।
  • Apu | ১০ ডিসেম্বর ২০১৯ ২২:৩২426342
  • সোনারপুর বই মেলা র ফোটো
    ফেসবুকে দিয়েছি।
    দেখো
  • PT | ১০ ডিসেম্বর ২০১৯ ২২:২২426341
  • তবে একটা প্রশ্নঃ
    পিসিরায়ের দেশবন্ধু সম্পর্কিত বক্তব্য গ্রহণযোগ্য হলে বিবেকানন্দ প্রসঙ্গে তাঁর বক্তব্য গ্রহণযোগ্য হবেনা কেন?
  • | ১০ ডিসেম্বর ২০১৯ ২১:৩৩426340

  • এলেবেলে অকারণ বিনয় করবেন না। খুব ই ভালো চিঠি লিখেছেন দেশবন্ধু প্রসঙ্গে। ভালো ই করেছেন, প্রতিটি রেফারেন্স দিয়ে। এবং আপনার রেফারেন্স গুলি খেয়াল করে দেখলাম মোটামুটি ফ্যাকট্স কেন্দ্রিক, শাসমলের বইটি ছাড়া, কারণ ওটা একটা কনজেকচারের সাপোর্টে আরেকটা কনজেকচার, জেলা বনাম বড় শহর ইত্যাদি।
    তাতে খুব স্বাভাবিক ভাবেই, জেলার পক্ষে না থাকার কারণ নেই। আচার্য্য প্রফুল্ল চন্দ্র র এভিডেন্স টা প্রায় ক্লিন্চিং এভিডেন্স আপনার আর্গুমেন্টে, কিন্তু স্বরাজ পার্টির কোরাপশনের অভিযোগ কে এস্টাবলিশ করতে আপনার আরো ফ্যাক্ট্স লাগবে।
    এবার আমার জেনেরাল অবসারভেশন। আপনি যদি কনভিন্স্ড হন, যে আপনার সঙ্গে যে বা যাঁরা তর্ক করচ্চেন তাঁরা সুগত বাবুর সারোগেট, তাহলে আলাদা কথা, ফ্যামিলি কেস এর সমালোচনা হতেই পারে, কিন্তু বাজারে যখন এত বিজেপির জোর তখন আমাদের সাকুল্যে বড় নেতাদের মধ্যে যাঁরা আছেন, দেশবন্ধু তাঁদের মধ্যে সব চেয়ে বড় নেতা ঐ পিরিয়ডে, তাঁকে ডিসক্রেডিট করে আপনার লাভ কি। অতএব এবার ক্ষান্ত দিতে পারেন, ফার্দার, ব্যক্তিগত আক্রমণ না হলে, আর এটাকে একটা পেপার করে ইতিহাস সংসদে ছাপতে দিতে পারেন। বা নিজেই এরকম কন্ট্রোভার্সি গুলো নিয়ে একটা সিরিজের বই করতে পারেন। স্বাধীনতার পরে প্রথম একটা জেনারেশন এসেছে, যেখানে জেনেরাল হিস্টরি তে, টেক্স্ট বুকের বাইরে অথেন্টিক ইতিহাসালোচনায় সেন্সিবলে লোকের আগ্রহ বেড়েহ্হে, যাঁরা বিজ্ঞান বা টেকনোক্রাসি করেছেন তাঁদের মধ্যেও, কারণ সেন্সিবলে লোকেরা কখনৈ চাইবেন না, রাষ্ট্র তাঁদের ল্যাক অফ এনগেজমেন্ট কে যা খুশি করার কনসেন্ট হিসেবে ট্রিট করুক। অতএব, নাও ইজ দ্য টাইম, প্রচুর লিখুন অনেক শুভেচ্ছা জানাই। পাঠক হিসেবে অপেক্ষা করব।
    বিনয় টা বাদ দেন, আমি বিষয়ের লোক নই। এবং আমি মনে করি না, হিস্টরিকাল অ্যানালিসিসের মেথড সম্পর্কে অন্তত নিজ উদ্যোগে পড়াশুনো না করে শুধুই সঠিক মরাল পজিশন নিয়ে বড় করে বিষয় ছাড়া লেখালিখি করা উচিত, অন্তত ক্রিটিক লেখার প্রয়োজনে হিস্টোরিওগ্রাফি র আলোচনা সম্পর্কে ধারণা থাকলে সুবিধে হয়। তো সেটা ক্লিয়ারলি আপনি পরিচিত। অতএব গুড লাক। নেশন নিড্স সেন্সিবিলিটি, এবং আপনার ক্লিয়ারলি সেটা রয়েছে কমেন্টেটর হিসেবে। আমার ভ্যালিডেশন চেয়ে লজ্জা দেবেন না।
  • Apu | ১০ ডিসেম্বর ২০১৯ ২০:৩৯426339
  • ইয়ে মানে বলছিলুম যে
    বোধি দা যেখানে আছে সেখানে খামোকা পিটি দা কে আতেল বলতে যাবো কেন ??
  • PT | ১০ ডিসেম্বর ২০১৯ ২০:০১426338
  • এলেবেলে
    দারুণ! দারুণ! খিল্লি-টিল্লির কোন প্রশ্নই নেই।


    আমি এখনো মনে করি যে তিনো-কং-অতিবদবামেরা বামফ্রন্টের পতন ঘটিয়ে দক্ষিনপন্থীদের আসার পথ সুগম করে দিয়েছে। "লাল পতাকা মাটিতে পড়তে দিও না" বলার কারণে আজিজুল হক গুরুতে খিল্লিত হয়েছেন। অনেকে puchased বলে দেগেও দিয়েছে। বামেরা সংখ্যায় নয়, তাত্বিক অবস্থান থেকে যে লড়াইটা চালাতে পারে সেটা অন্যদের ক্ষমতায় কুলোয় না। বামেদের সরালে কি হতে পারে সেই দূরদৃষ্টি তিনোর ছিলনা কিন্তু যাদের কাছে সেই বিবেচনা প্রত্যাশিত ছিল সেইসব কাকা-জ্যেঠুরা নিজেদের চোখে কাপড় বেঁধে, জেনে বুঝে তিনোদের তোল্লাই দিয়েছিল। অতীতে অবশ্য কোন পথে "হায়্নার আনাগোনা" হয় সেই সতর্কতা জারী করা হয়েছিল। সিপিএমকে সরাতে গিয়ে সেই সতর্কতার দিকে কেউ নজর দেয়নি।
  • | ১০ ডিসেম্বর ২০১৯ ১৯:১৭426337
  • দেখুন, মারা যেতে পারেন কিন্তু অবস্থাকে কিন্তু 'ওভারব্লোন' করাটা ঠিক না। ঃ-)
    পিটি হলে হলে বলত, মমতা ব্যানার্জি বামফ্রন্ট কে ত্রিপুরায় হারাতে সচেষ্ট হ্হিল, এবং তাতেই এই অবস্থা, মমতা দায় নেবেন কি? ঃঃ-)

  • :( | ১০ ডিসেম্বর ২০১৯ ১৯:১০426336
  • ত্রিপুরায় ভয়াবহ অবস্থা। লোকে বলছে ১৯৮০ ফিরে এল। কী হবে কে জানে।৷ রাজ্যে পুরো ব্ল্যাকয়াউটবকরে দিচ্ছে।

    পুরো প্যান্ডোরার বাক্স খুল্ল।
  • অরিন | ১০ ডিসেম্বর ২০১৯ ১৬:৪২426333
  • ওয়াইট আইল্যান্ড এর ঘটনাটা সত্যি মর্মান্তিক। মনে হয়না কেউ আর বেঁচে আছে, মৃত দ্বীপ, এমনকি SAR যাবারও উপায় নেই। এমনিতে
    ভয়ংকর সুন্দর একটা দ্বীপ। এবারের eruption এর ব্যাপারটা কেউই প্রায় ধরতে পারেননি। যখন erupt করছে সেই সময়ে অবধি লোকজন ক্রেটার এর চারপাশে ঘোরাঘুরি করছিল বলে জানা যাচ্ছে। এমনিতে খুব অল্প সময়ের জন্য গিয়ে ঘুরে আসা যায়। এরকম আরেকটা ভয়ংকর আগ্নেয়গিরি ভানুয়াতূ তে টেনা।
    অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এ যে কি চলছে কে জানে। আজকে সিডনিতে নামার সময় দেখলাম চার দিক কেমন hazy, এরকম অভিজ্ঞতা এর আগে হয়নি। wildfire এর প্রভাব বোঝা যাচ্ছে।
  • | ১০ ডিসেম্বর ২০১৯ ১৬:০২426331
  • গ্যালো আরেকটি ভালো লোক আঁতেল
    হয়ে গেল। সাধারণ মানুষের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে ভাট, একটুও অমর চিত্র কথা নেই।,
  • | ১০ ডিসেম্বর ২০১৯ ১৬:০২426332
  • গ্যালো আরেকটি ভালো লোক আঁতেল
    হয়ে গেল। সাধারণ মানুষের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে ভাট, একটুও অমর চিত্র কথা নেই।,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত