এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৬ অক্টোবর ২০১৭ ১৯:২৯713972
  • যে হাসপাতালে আমার পেশেন্ট আছেন, সেটার ৬/৮ ফুটের মধ্যে একটি "বড় বাজারের" কর্মীদের সম্ভবতঃ বিজয়া শ-শম্মিলনী জাতীয় কিছ শুরু হয়েছে সন্ধ্যে থেকে। চলছে ডিজে নামক শব্দরাক্ষস ও সঙ্গে উদ্দাম নৃত্য। স্টেজ সাজানো হয়েছে একদিকে দুগ্গার ছবি আর অন্যদিকে কার মুখচ্ছবি সেটা বলতে পারলে নকুলদানাও দেওয়া হবে না।

    এই বিভৎস মজার অনুমতি কে দিয়েছে কেউ জানেনা। হাসপাতালের এক কর্মী জানালেন যে এসব না করার অনুরোধ জানানো হয়েছিল। তাতে এই অনুষ্ঠানের কত্তারা জানিয়েছে, "প্রশাসন আমাদের সঙ্গে আছে।" গোটা রাস্তার ধারে কাছে অবশই কোন উর্দিধারী নেই। বেশ কিছু সংখ্যক মানুষ দন্তবিকশিত করে করতালি সহযোগে এই মজা উপভোগ করছে। যদিও হাসপাতালের ভেতরে ২৪ ঘণ্টা পুলিশেরা ডিউটিতে থাকে, তারা কেউই প্রকাশিত বা বিকশিত হচ্ছে না।

    ৯০-এর দশকে পুণেতে KEM হাসপাতালের সামনে গণেশ পূজোর নামে শিবসেনার এই জাতীয় বাঁদরামো ও হাসপাতাল কর্তৃপক্ষের অসহায়তা দেখেছিলাম। আমরা কি বাঁদরামোতে শিবসেনাদের সমকক্ষ হয়ে উঠেছি?

    যে সকল বিপ্লবীরা কৃষকের সমস্যা সমাধানের জন্যে তিনোদের ক্ষমতায় এনে বাঁদরামোর বীজ বপন করেছিল তারা কি এই ফলন্ত বাঁদরামোর দিকে নজর দিয়ে কিছু করবেন? নাহলে পব আর কিছুদিনের মধ্যেই planet of apes-এ পরিণত হবে!!
  • dd | ১৬ অক্টোবর ২০১৭ ২২:২৯713973
  • না লিখলেও হতো, তাও ও মনে পল্লো। তাই লিখে দিলেম। পার্সোনাল এক্ষপেরিয়েন্স। তায় আমার শব্দ দূষণ নিয়ে ফোবিয়া আছে। পটাসিয়াম না কি আইকিউ কম থাকলে এরমই হয়। ঐ শব্দ নিয়ে ভীতি।

    পিটি স্যার উল্লেখিত ঘটনাটি পচ্চিম বংগের সুপ্রাচীন ঐতিহ্য। নব্বইএর দশকে - বোধহয় ৯৩-৯৪ সাল নাগাদ। ছট পুজো উপলক্ষ্যে পিজি হসপিটালে সারারাত মাইক চল্লো। থামানোর কোনো সীনই নেই - জ্যানগ্যান গান শুনতে চাইলে আর কী করা যাবে? সবাই নিরুপায়।

    খবরের কাগজেও লেখালেখি হয়েছিলো। ইউনিয়নের সরোল গোলগাল নেতা অবাক হয়ে বললেন, আরে বছরে ৩৬৪ দিন তো আমরা পেশেন্টদের সেবাই করে থাকি, খালি একটা দিনেই সারা রাত মাইক চালালেই আপনেদের অ্যাতো আপত্তি ? অকাট্য যুক্তি। আরো মনে পড়ছে, পিজির আঙিনাতেই শুয়োর পালন হোতো। সেটাও আটকানো যাবে না।

    বহু সুপ্রাচীন ঐ বাঁদরামি। বিবর্তনের অনেক বাকী।
  • PT | ১৭ অক্টোবর ২০১৭ ০৬:৩৭713974
  • ভেবেছিলাম যে কেউ কি নেই, যিনি নওজোয়ানের মত আগুয়ান হয়ে বাম আমলের কোন বাঁদরামোর উল্লেখ করে তিনো আমলের বাঁদরামোকে সুপ্রাচীন পরম্পরা বলে ডিফেন্ড করবেন?
    ডিডি আমাকে নিশ্চিন্ত করলেন!!

    কিন্তু ঝাঁকের কইদের তাত্বিক অবস্থানে কি মিল, কি মিল। বাম আমলে যদি দূষণের কারণে মানুষ ভুগে থাকে তাহলে ঐ একই কারণে তাদের তিনো আমলেও ভোগা উচিৎ!!!
    "রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মনে করে, মানুষের কথা ভেবে আতসবাজি নিষিদ্ধ করা উচিত। কিন্তু পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সাফ কথা, ‘‘পরম্পরা বলে একটা কথা আছে। দীপাবলির সময় ফুলঝুরি, রংমশাল, চরকির মতো বাজি পোড়ানো বাংলার সংস্কৃতি, পরম্পরা। এটা বন্ধ করা যায় না!’’"
    http://www.anandabazar.com/state/bursting-firecrackers-is-tradition-says-mayor-sovan-chatterjee-1.691272?ref=hm-new-stry
  • lcm | ১৭ অক্টোবর ২০১৭ ০৭:২১713975
  • যাক! ডিডি-কে পিটি ডিফেন্ডার বলেছেন - বেকেনবাউয়ার না গোষ্ঠপাল তা পরিষ্কার করে বলেন নি।
  • dd | ১৭ অক্টোবর ২০১৭ ০৮:২৪713976
  • হাঃ হাঃ হাঃ। ধ্রুব তারা আর পিটি স্যার আর ফাটা রেকর্ড - এদের কোনো পরিবর্ত্তন নেই।

    না, জাস্টিফাই আর কোথায় কল্লেম। আপুনে কিনা লিখলেন, এইত্তো ২৪ ঘন্টা আগেই, "যে সকল বিপ্লবীরা কৃষকের সমস্যা সমাধানের জন্যে তিনোদের ক্ষমতায় এনে বাঁদরামোর বীজ বপন করেছিল তারা কি এই ফলন্ত বাঁদরামোর দিকে নজর দিয়ে কিছু করবেন? নাহলে পব আর কিছুদিনের মধ্যেই planet of apes-এ পরিণত হবে!!"। তা, এই বপন টপন দেখেই ভাবলাম লিখে দেই।

    তো এতো বছরের বাঁদরের চাষে সুজলা,সুফলা, শস্য শ্যামলা পচ্চিম বংগে আর নতুন করে "বীজ বপন" কোথায় হোলো স্যার ? এ তো বাজির মতনই পরম্পরা। ঐতিহ্য। সংস্কৃতি। কৃষ্টি।

    আচ্ছা, জীবননন্দ বাবুর উদ্দিষ্ট ব্যাক্তি কি আপনেই ? "অ্যাত্তোদিন কোথায় ছিলেন?"। পাখীর বাসার মতন চোখ করে নেশন ওয়ান্ট্স টু নো।
  • PT | ১৭ অক্টোবর ২০১৭ ০৮:৩৫713977
  • জাস্টিফাই করেননি?
    ওঃ !! কিন্তু আপনার ঐতিহ্যের গপ্প আর নেতাটির পরম্পরার দাবী কেমন একসুরে বাজল কানে। আর এ আমলের কোন ঘৃণ্য ঘটনা উল্লেখ করলেই বাম আমলের তুল্য ঘটনার উল্লেখ করা তো হাটে বাজারে টিভিতে ও সোশাল মিডিয়ায়, এমনকি গুরুতেও বিরামহীন ভাবে চালু আছে।

    দিনকাল মোট্টে ভাল নয়। কোন ডাক্তার প্রেশক্রিপশনে ডেঙ্গু লিখলে সেটাকে যেমন রাজনৈতিক চক্রান্ত বলে দেগে দেওয়া হচ্ছে, ঠাট্টা এয়ার্কিও না চাইলেও কার পক্ষে চলে যায় কে জানে!!
  • lcm | ১৭ অক্টোবর ২০১৭ ০৮:৪৫713978
  • এইত্তো পিটি কয়েছেন - "বাম আমলে যদি দূষণের কারণে মানুষ ভুগে থাকে..."।
    অর্থাৎ কিনা বাম আমলেও দূষণ ছিল - ব্যস।
    এর পরের ব্যাপার তো সবাই জানে, সেই দূষণ থেকে মুক্তি পেতে জনগণ তিনোদের আনল, এবার তিনোদের দূষণ থেকে মুক্তি পেতে আবার বামেদের আনবে। ব্যস্‌, সহজ হিসাব।
  • dd | ১৭ অক্টোবর ২০১৭ ০৯:১৭713979
  • না, না, আমারো সখ চেগেছে। আমি ও পোঁ ধরবো। রেকারিং ডেসিমেলের চূড়ান্তো।

    আরে পিটি স্যার। তিনো আমোলের গু গোবোরের কথা উঠলেই বাম আমলের বিষ্ঠা আর গোময়ের কথা উঠাই নি আমি। মানে ওটাই এজেন্ডা ছিলো না।

    ঐ যে, আপনি পরম নির্লিপ্ততায় "বীজ বপনে"এর কথা কইলেন। তাতেই আমার কাতুকুতু পেয়ে গেলো। এমন লুম্পেন জমিন রইলো পতিত ছিলো বাম আমলে আর তিনোযুগে "বীজ বপন" করে তাতে সোনার ফসল ফলেছে। ঐ বীজ বপনের কথায় আমি মজন্তালি রোগে আক্রান্ত হলেম।

    আর এই ফাটা রেকর্ডের প্রতোযোগিতায় হা রে রে করে নামবার আগে আপনেকে বিধিসম্মত সতর্ক করেদি। আমি কিন্তু রিটায়ার্ড মানুষ (বা মতান্তরে ছাগোল)। সময়ের মিলিওনেয়ার। বিলিওয়েনেয়ার।

    সখ চাগলে পাই(*)এর শেষতম সংখ্যাও বার করে দিতে পারি।

    (*)আরে, এ আমাদের ফাইদি নয়। অংকের পাই।
  • PT | ১৭ অক্টোবর ২০১৭ ০৯:৫৩713981
  • আমারো অঢেল সময়। দুবেলা বাড়ি-হাসপাতাল করা আর সন্ধ্যেবেলায় ডিজের ধামাকা শোনার জন্যে নম্বা ছুটি নিয়ে এখন কোলকাতায়। তো আমাকে কেউ ধ্রুব-তারা বা ফাটা রেকর্ড বললে ধন্য মনে করি। কেননা যখন-তখন গোলপোস্ট সরিয়ে ধান্দাবাজী বা বালখিল্য তাত্বিকতা করা আবার আমার ধাতে নেই।

    সুবিধে মত ভুলে গিয়েছেন কিনা জানিনা। হালের বীজ বপনের সময়ে তাবড় তাবড় পন্ডিতেরা "পরিবর্তন" শব্দটির বহুল ব্যবহার করেছিল। তার জন্যে গঙ্গা-নিন্দিত কুম্ভিরাশ্রু ও গিনিস-নিন্দিত মোমবাতীর ব্যবহার হয়। অতএব ১৯৭৭ আর ২০১১-র বীজ বপনের মধ্যে বিস্তর ফারক আছে। সেটি বুঝতে না চাওয়াটাও ধান্দাবাজী বা বালখিল্যতার প্রকটিত লক্ষণ।

    কিন্তু ঐ বিশেষ শব্দটির প্রবক্তারা আর ঐ শব্দটির ভার বহন করতে রাজী নয়। উল্টে পায়ের ফাঁকে ল্যাজ গুটিয়ে হাওয়া হয়ে গিয়েছে। কাজেই যখন কোন পন্ডিত পিজির মাইকের সঙ্গে আমার হাসপাতালের ডিজের তুলনায় নেমে একই মানের বীজ বপনের গপ্প ফাঁদে তখন আমার ভেতরের ফাটা রেকর্ডটি নিজের থেকেই হা-হা, হো-হো করে বেজে ওঠে।

    তবে পাইয়ের পেছনে বেশী সময় ব্যয় করবেন না। ঐ সংখ্যাটি অনেক আগেই আমাদের প্র-প্রদাদুরা শোলোকের মাধ্যমে ঠিক করে দিয়েছেন। বরং পায়ের ফাঁকে গুটিয়ে যাওয়া অসংখ্য ল্যাজ সোজা করার কাজে ব্যয় করুন। সময়ের সদ্ব্যবহার হবে।
  • T | ১৭ অক্টোবর ২০১৭ ০৯:৫৮713983
  • এবং এই সমস্ত কিছুর মধ্যে বেকেনবাউয়ার এবং গোষ্ট পালকে টেনে আনার তীব্র প্রতিবাদ করি।
  • dd | ১৭ অক্টোবর ২০১৭ ১০:১৮713984
  • হাঃ হাঃ হাঃ। হো হো হো। হি হি।

    পিটি স্যার কি কইছেন শুনুন। "সুবিধে মত ভুলে গিয়েছেন কিনা জানিনা। হালের বীজ বপনের সময়ে তাবড় তাবড় পন্ডিতেরা "পরিবর্তন" শব্দটির বহুল ব্যবহার করেছিল। তার জন্যে গঙ্গা-নিন্দিত কুম্ভিরাশ্রু ও গিনিস-নিন্দিত মোমবাতীর ব্যবহার হয়। অতএব ১৯৭৭ আর ২০১১-র বীজ বপনের মধ্যে বিস্তর ফারক আছে। সেটি বুঝতে না চাওয়াটাও ধান্দাবাজী বা বালখিল্যতার প্রকটিত লক্ষণ।

    কিন্তু ঐ বিশেষ শব্দটির প্রবক্তারা আর ঐ শব্দটির ভার বহন করতে রাজী নয়। উল্টে পায়ের ফাঁকে ল্যাজ গুটিয়ে হাওয়া হয়ে গিয়েছে"।

    আরে, সেই বাদশাহী আমোল থেকে যতো পন্ডিতেরা "বাম" বিরোধী কথা কয়েছেন,"পরিবর্ত্তন"এর ইজারা নিয়েছেন, তাদের সকলের কর্মের দায় কি আমাকেই নিতে হবে? এ আবার কি আব্দার? আপনেকে আমি পাল্টা আব্দার করেছি কি, যে যতো বাম,পন্ডিত ও মুর্খ, যারা রাস্তায় ঘাটে এখনো মিছিল টিছিল করে টোকেনিজমের চূড়ান্ত করে, আদেখলাপনা করে, তাদের সকলের ঐ দুটো (শিং দুটো)টেনে ধরবার দায়িত্ব আপনের। তাইলে আমি স্বচ্ছন্দে ব্যা ব্যা করতে করতে সব ছগোলের ল্যাজ গুটানোর দায়িত্ব নিতে রাজী আছি। (তবে ছাগোলেরা ন্যাজ গুটায় না, আপাততঃ এই কূট প্রশ্নটি এভয়েড কল্লেম)।

    লুম্পেনের রাজ্যে পরিবর্ত্তন হয় নি। গনেশ যেমন ছিলেন তেমনি আছেন। অন্ধ হলে কি বিলয় বন্ধ থাকে? থাকে নি যে সে তো পষ্টোই দেখছেন।আপাততঃ আপনাকে আগামী ভুত চতুর্দশীর শুভেচ্ছা জানাই।
  • dd | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৪৪713985
  • ও হো।

    পিটি স্যার লিখলেন দুবেলা বাড়ী হাঁসপাতাল কত্তে হচ্ছে। কার আবার কী হোলো? যা হোক, এইসব তক্কো মক্কো থাক। আশা করি যিনি হসপিটালে তিনি সুস্থ হয়ে ঝট করে বাড়ী ফিরে আসুন।

    তদ্দিন,রেস্ট নিন।
  • PT | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৪৫713986
  • না না, আপনাকে অত গুরুদায়িত্ব বহন করতে হবে না। শুধু ৭৭-এর প্রথিত বীজ নজরে এল কিন্তু কুম্ভিরাশ্রু ও মোমমাতির সার প্রয়োগের পরেও "নতুন করে "বীজ বপন" কোথায় হোলো স্যার " জাতীয় সরল সরল গোল গোল প্রশ্ন করলেন বলে এত কথা।
  • dd | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৪৭713987
  • ঠিক আছে। মশলা খান।

    এই গুচ'র পরমবোরচক্র (টাইপো নয়) খেতাপের লড়াই মূলতবী থাকুক।
  • s | ১৭ অক্টোবর ২০১৭ ১০:৫৫713988
  • এদিকে আবার নববিপ্লবীরা ব্যক্তিস্বাধীনতার দাবীতে আকাশ বাতাস মথিত করে দিচ্ছে।
  • s | ১৭ অক্টোবর ২০১৭ ১১:১৮713989
  • পিটিদার জন্য ফেসবুক থেকে।
    -------
    আমাদের পাড়ার জগাইবাবু সরকারপন্থী মানুষ, পরপোকারী, পাড়ায় রক্তদান শিবির করেন, মানুষের বিপদে আপদে পাশে থাকেন। শুনলাম জগাইবাবুর ভাইয়ের নাকি ক’দিন ধরে খুব জ্বর চলছে। মনে হল এক বার খবরটা নেওয়া উচিত। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘আপনার ভাইয়ের কী হয়েছে?
    জগাইবাবু (জবা) ইয়ে মানে কী আর বলব।।ওই ডেঙ।। না না ডেঙ নয় ডেঙ নয়, আমাদের রাজ্যে ডেঙ নেই…থাকলেও আনাচে কানাচে এক আধটা… আমার ভাইয়ের ওই ধরুন গিয়ে গীতাঞ্জলি হয়েছে।
    আমিঃ গীতাঞ্জলি? বলেন কী। ভয় টয় নেই তো?
    জবাঃ ভয়! ভয় আবার কী? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে…পড়েননি?
    আমিঃ সে তো পড়েছি। তা গীতাঞ্জলি হলে কী হয়?
    জবাঃ তেমন কিছু নয়, ওই রক্তের গীতবিতানটা কমে যায়। তখন বাইরে থেকে গীতবিতান সাপ্লাই দিতে হয়।
    আমিঃ তা আপনার ভাই কি বাড়িতেই আছেন?
    জবাঃ বাড়িতে রাখতে সাহস পেলাম না। সবাই বলল, অনেক বোতল গীতবিতান লাগবে। তাই আমাদের মালটি সুপার স্পেশালিটিতে ভর্তি করিয়েছি।
    আমিঃ রক্ত পরীক্ষা হয়েছে?
    জবাঃ রক্ত পরীক্ষা? না, ওটাকে আমরা বলছি সোনার তরী টেস্ট। মানে এসটি বলি। হ্যাঁ এসটি হয়েছে। তাতে গীতাঞ্জলি পজিটিভ।
    আমিঃ ডাক্তার কী বলছেন?
    জবাঃ ডাক্তার তো বলছেন কেসটা পিজিতে রেফার।।না না সরি।। রেফার নয়, রেফার সিপিএম বলত, আমরা বলি না, ডাক্তার বলছে কেসটা পিজিতে চণ্ডালিকা করতে হবে। তাই অপেক্ষা করছি অ্যামবুলেন্সের জন্য।
    আমিঃ কেন এই হাসপাতালে বেড নেই?
    জবাঃ আছে কিন্তু গীতাঞ্জলি পেশেন্টে ভর্তি সব ওয়ার্ড। পুরো হাসপাতালটা মশাই রবীন্দ্র রচনাবলী হয়ে গেছে।
    আমিঃ রাস্তায় শুনছি খুব জ্যাম, এত সিরিয়াস গীতাঞ্জলি নিয়ে এতটা পথ যাবেন, আমার তো চিন্তাই হচ্ছে। আপনি বরং, এখনও সময় আছে, দেবতার গ্রাস এক্সপ্রেসে এসি চেয়ার কারে করে ভাইকে নিয়ে চলে যান। তাড়াতাড়ি হবে।
    জবাঃ আরে না, খোঁজ নিয়ে নিয়েছি। ওই তো দেনা-পাওনা রোড ধরে চোখের বালির মোড়, সেখান থেকে সোজা নৌকাডুবি। সোয়া ঘণ্টার পথ। আপনি চিন্তা করবেন না।
    এই বলে জগাইবাবু দ্রুত পায়ে মাল্টি সুপার স্পেশালিটির দিকে হাঁটা দিলেন।
  • s | ১৭ অক্টোবর ২০১৭ ১১:২৭713990
  • কে বলে পঃবঃ সরকারের টাকা নেই।
  • PM | ১৮ অক্টোবর ২০১৭ ২২:১২713992
  • কারাতের বিজেপি প্রীতি নিয়ে আজকের আবাপতে প্রকাশিত চিঠি টা কেউ পোস্ট করবে না? লোক জন দেখলাম রাস্তা ঘাটে খুব কথ বলছে চিঠিটা নিয়ে
  • s | ২০ অক্টোবর ২০১৭ ০৭:৪৬713994
  • এই ব্যাপারটা ধীরে ধীরে অসভ্যতার পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের বিপ্লবী বামেরা সব শীতঘুমে গেছেন। এরপর পঞ্চায়েতের আগে গোটা পনের জাঠা করতে গিয়ে উদোম ক্যালানি খেয়ে আবার খোলসে ঢুকে যাবেন।
  • PT | ২০ অক্টোবর ২০১৭ ০৯:৪৩713995
  • "ডেঙ্গি-অস্ত্র পেয়েও ময়দানে কই বিরোধীরা"
    .......দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের আক্ষেপ, ‘‘তৃণমূল নেত্রীর মতো আচরণ আমরা করতে পারতাম না। এই সময়ে হাসপাতালে বিক্ষোভে দেখাতে গেলেও মানুষের অসুবিধা হবে। তা সত্ত্বেও আরও কিছু হয়তো করা যেতো!’’.........
    http://www.anandabazar.com/state/opposition-misses-dengue-chance-1.692942?ref=state-new-stry
  • | ২১ অক্টোবর ২০১৭ ০৯:৪৭713996
  • PT | ২১ অক্টোবর ২০১৭ ১০:১৯713997
  • sm | ২১ অক্টোবর ২০১৭ ১৩:০৭713999
  • এরকম রং দেওয়া রসগোল্লা সন্দেশ বিক্রেতা দের ধরা উচিত।
    আজকে একটা সল্টলেক এর কোন ভুজিয়াওয়ালার দোকানের সন্দেশ খেলাম ;পুরো হলুদ রঙের।
    ওটাতে জাফরানের 'জ'নেই।
    ২৫ -৩০ টাকা দাম হবে বোধ হয়। আর্টিফিশিয়াল কালার আর কেমিক্যাল এ ভরপুর।
    লোভের মাত্রা কোথায় গেছে!
  • T | ২১ অক্টোবর ২০১৭ ১৩:১০714000
  • ইনি কৃত্রিম রঙ ব্যবহার করছেন কোথায় লিখেছে।
  • sm | ২১ অক্টোবর ২০১৭ ১৩:১৪714001
  • না, ফুলের পাপড়ি দিয়ে রং তৈরী করেছে।
  • T | ২১ অক্টোবর ২০১৭ ১৪:৫২714002
  • তাই হবে, দুলিবাবু যখন বলছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন