এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ! | ২৮ নভেম্বর ২০১৯ ১৪:৩০425339
  • To ensure BJP doesn't return to power, CPI (M) decides it will not oppose formation of new Maharashtra Vikas Aghadi govt: Statement.

    নট অপোজ আর সাপোর্ট একটু আলাদা। এর মানে ফ্লোর টেস্টে ভোট দেবে না। একটু খেয়াল রাখলে হয় না? বারবার ধরা পড়ে যেতে ভালো লাগে?
  • হ্যাঁ | ২৮ নভেম্বর ২০১৯ ১৪:১৪425338
  • খ্ড়গপুরে কঠিন সাম্প্রদায়িক বিজেপী হারায় পিটির হতাশা ডকুমেন্টেডই থাকছে।
  • ছাগল | ২৮ নভেম্বর ২০১৯ ১৪:১১425337
  • সবই তো বুঝলুম, কিন্তু খড়্গপুরে বাম-সমর্থিত জনপ্রিয় কংগ্রেস প্রার্থীর ভোট কেটে তিনোমুল আজ যে ক্ষমাহীন অপরাধ করল গুরুর মহামহিম খড়্গপুর করেসপন্ডেণ্ট সে বিষয়ে আলোকপাত করবেন না?
  • PM | ২৮ নভেম্বর ২০১৯ ১৩:৪৪425336
  • Kইন্তু তিনোরা ৩৪ বছর থাকলে রুটি পাল্টানো তত্ত্ব, নৈরাজ্য তত্ত্বের কি হবে ?
  • sm | ২৮ নভেম্বর ২০১৯ ১৩:৪৩425335
  • পিটি,আপনি এদের পণ্ডিত বলেন! এঁয়ারা সব আমাশার রুগী।হতাশা হলো গিয়ে এদের চিরসঙ্গী।
    আপনি আপনার বক্তব্যে স্টিক করে থাকুন।
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১৩:১৯425334
  • বেশ কিছু পন্ডিতদের নরম সাম্প্রদায়িকতার পক্ষে সওয়াল রেকর্ডেড থাকছে।
  • ন্যাড়া | ২৮ নভেম্বর ২০১৯ ১৩:১১425333
  • এনারা কত জানেন। আর কী অকাতরে তা বিলোন!
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১৩:১০425332
  • "সমর্থন করেছে বেশ করেছে। বিজেপির বিরুদ্ধে সব ঠিক আছে।"
    "শিব সেনা বহুত গন্ডোগোলের ইতিহাস। কিন্তু তবু আমি খুশি।"

    জনগণ এইসব মন্তব্য খ্যালে রাখবেন।
    সুদূর ভবিষ্যতে আদৌ কখনো যদি বাম-কং তিনোদের হারানোর সম্ভাবনা দেখায় তখন কং-এর এই ছবি ছাপা ফিরে আসবে বামেদের মুন্ডুপাত করার জন্য। হয়্ত ২০২১-এর ভোটেই তিনোরা বাম-কং-এর জোটের বিরুদ্ধে কংএর শিব্সেনা প্রীতির কথা প্রচারে আনবে।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১২:৫৫425331
  • বাল ঠাকরের যেটা প্রধান বক্তব্য বা অ্যাজেন্ডা ছিল তা হল বম্বে দেশের ফাইনানসিয়াল ক্যাপিটাল হওয়া সত্ত্বেও মারাঠিদের অবস্থা খারাপ কেন? মহারাষ্ট্রের ওভার অল অর্থনীতি এত বড় হয়েও মারাঠিরা বঞ্চিত ইত্যাদি। এবং এর নিশানা ছিল মুলত দুটো সমাজ। এক, মুসলিমরা। দুই, নিম্নবিত্ত উত্তর ভারতীয়রা (ইউপি+বিহার)। মুম্বাইতে এদেরকে "ভাইয়া" বলে হিউমিলিয়েট করা হয়। সেইটা পরবর্তিকালে রাজ ঠাকরে হাইজ্যাক করে। নিয়মিত ভাইয়াদের পেটাতো। আর শাহরুক খানের সঙ্গে গন্ডগোল বাঁধাতো। আর বাঙালী বিদ্বেষ তো কমন ব্যাপার।

    আমি কোনওদিনও কোনও মারাঠিকে গুজরাতি বা মারোয়ারি বা সিন্ধী বা পান্জাবী, যারা আসলে শহরটার পুরো ক্যাপিটালটা কুক্ষিগত করে রেখেছে, এদের বিরুদ্ধে কিছু বলতে শুনিনি। ইনফ্যাক্ট বেশ স্নেহের চোখেই দেখে। যত রাগ সফ্ট টার্গেট উত্তর ভারতীয় অটো-ট্যাক্সি ওয়ালাদের আর ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে।
  • multiple choice | ২৮ নভেম্বর ২০১৯ ১২:৪৫425330
  • খড়্গপুরে
    ক) বিজেপির বাহন তৃণমূল সওয়ারকে উলটে ফেলে মাড়িয়ে দিয়েছে।
    খ) তৃণমূলের বাহন বিজেপি পিঠে করে নিজের গদিতে প্রভুকে বসিয়েছে।
    গ) তৃণমূলের বাহন কংগ্রেস-বাম বিজেপির ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে।
    ঘ) বিজেপির বাহন কংগ্রেস-বাম তৃণমূলের ভোট কেটেও সওয়ারসুদ্ধ জমি নিয়েছে।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১২:৪৪425329
  • শিব সেনা কে পুরো বাদ দিয়ে বিজেপির সরকার চালানোর ক্ষমতা কখনৈ ছিল না। তাহলে প্রি পোল অ্যালায়েন্স থাকতো না। কারণ টা মহারাষ্ট্রের কাস্ট ইকুয়েশন।

    মাহারাষ্ট্রের রাজনীতির স্বাধীনতা পরবর্তী ইতিহাস পুরো দেখতে পারো।

    মারাঠি আইডেন্টিটি, কাস্ট এবং এগ্রিকালচার এই তিনটে র চলতি ইসু তে যারা যত বড় অয়লায়েন্স হবে জিতবে। দিল্লী বিরোধিতার একটা ট্র্যাডিশন ওদের আছে, সেটা কংগ্রেস সোশালিস্ট দের কাছ থেকেই এসছে। তিন চার রকম জিনিশ।

    বস্ত্র শিল্পের কামগার ইউনিয়ন (১৯২৮ অনোয়ার্ড্স), পুনে আপার কাস্ট লবি, কোলাপুর-সাতারা কালচারাল বেস, ভারত ছাড়ো (১৯৪২), শিব সেনার উত্থান (১৯৬৪), ট্রেড ইউনিয়ইজম (১৯৬৭-৭৪), শিবসেনার পুনরুত্থান (১৯৮৫), সেচ/জল/কৃষি এবং দুর্ভিক্ষ ইত্যাদি এবং ৯০ এর দশকে প্রমোদ মহাজন (প্রায় ভারতীয় পলিটিক্স এর মাইকেল ব্লুমবার্গ, নীতিন গডকরি কিন্তু শুধু আর এস এস না, এই ট্র্যাডিশনের লোক ও বটে), এই মাইল স্টোন গুলোকে দেখলে দেখা যাবে, নর্থ ইন্ডিয়ার ফাউন্ডেশনাল মিথ ভিত্তিক রাজনীতি যেটা বিজেপি করে, বা গুজরাটে যে উন্নয়ন এর মডেল ইত্যাদি চালায়, সেটা পুরোটা বেচা এখানে মুশকিল। কারণ গুজরাটি দের ব্যবসায়ী ও এম্প্লয়ার হিসেবে ইমেজ ৬ওস থেকেই ভালো না।

  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১২:৪২425328
  • মহারাষ্ট্রের এখন যা ডেমোগ্র্যাফিক অবস্থা আর ইকনমিক স্ট্রাকচার, তাতে খুব কনজার্ভেটিভ মারাঠি ন্যাশনালিজম চলবে না। সেটা লোকজন বুঝেছে। উদ্ভবও বুঝেছে। উদ্ভবের দ্বারা ঐসব মারদাঙ্গা খুবেকটা হবেওনা। তাছাড়া সেই স্পেসটা রাজ নিয়ে রেখেছে, যদিও সেইটাও শ্রিন্কিং। মারাঠিরা একটা সিকিওরিটি খুঁজছে উইদাউট ডিসটার্বিং দ্য স্টেটাস ক্যুও। সেখানে এনসিপি আর শিবসেনা দুজনেই কম্পিট করছে।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১২:৩১425327
  • কিন্তু বিজেপি তো লড়েইছিল ১৫২ টা সীটে। শিবসেনাকে নিয়ে কমফর্টেবল মেজরিটি। সেইটাই প্রি-পোল অ্যালায়েন্স। শিবসেনা এনডিএর মেম্বার। ৩৭০ থেকে এনারসি সবেতেই চূরান্ত সমর্থন রয়েছে। এইবারে শিবসেনা এক্সপেক্টেশানের থেকে বেটার ফল করায় ল্যাজ মোটা হয়ে এখন খুব গোঁসা দেখাচ্ছে। দুইদিন পরেই আবার গুহায় ফিরে যাবে।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১২:৩০425326
  • বম্বের পোলিটিকাল ট্র্যাডিশন এর ব্যাপারে একটা কথা বলা হয় নি, ওখানকার কংগ্রেসে, রিপাবলিকান, কংগ্রেস সোশালিস্ট ট্র্যাডিশন স্ট্রং ছিল। পাওয়ার রা মূলত একবার প্রো দিল্লী, আরেকবার অ্যান্টি দিল্লী এসব করে প্রাসঙ্গিক থেকেছে।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১২:২৮425325
  • বিজেপি হারে নি টা ঠিক না। ইকোনোমির অবস্থা বাজে খারাপ হওয়ায় অন্তত একটা ধাক্কা খেয়েছে। অবশ্য ওদের লোকেরাই বলবে, ফাডনবিস এর নিও লিবেরাল ইমেজ চলবে না, মারকুটে হিন্দুত্ত্ব করতে হবে। সেরকম চেঞ্জ ই ওদের অর্গে আসবে।

  • | ২৮ নভেম্বর ২০১৯ ১২:২১425324
  • শিব সেনা বহুত গন্ডোগোলের ইতিহাস। কিন্তু তবু আমি খুশি। হিন্দুত্ত্ব মডেলের বিরোধিতা হয় নি, অথরেটেরিয়ানিজম এর বিরোধিতা হয়েছে। শেখর গুপ্তার খুব দুঃখ হয়েছে, আহা, আইডিওলোজি রইলো না, শুহ্ধুই ব্রুট অ্যারিথমেটিক এইসব বলছে। অসহ্য বাল। এরাই ৭৭, ৮৯, ৯৮ কে মহান বলে, কারণ সেটা ডায়নাস্টির বিরুদ্ধে মানুষের লড়াই ইত্যাদ্দি।

  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১২:১৭425323
  • মহারাষ্ট্রে বিজেপি যায়নি। ১৫২টা সীটে লড়ে ১০৫টা সীট পেয়েছে। শিবসেনা ১২৪ টা লড়ে পেয়েছে ৫৬টা সীট। মহারাষ্ট্রে যেটা হচ্ছে সেটা হল ১) শিবসেনা নিজেকে রাজ ঠাকরের থেকে একটু আলাদা প্রতিষ্ঠা করার চেস্টা করছে (মডারেট মারাঠি আইডিওলজি টাইপের), ২) নিজেকে বিজেপির গ্রাস থেকে বাঁচাচ্ছে। কারণ এইবারও বিজেপির ফ্দনভীস সিএম হলে পরের বার ইলেকশনের আগেই শিবসেনা আরো অপ্রাসঙ্গিক হয়ে যেত। এমনিতেই কেন্দ্রে সরকার গঠন করতে বিজেপির এখন আর কোনও সঙ্গী দরকার হয়্না।

    এই শারদ পাওয়ার-শিবসেনা জোট কদিন থাকে সেটাই দেখার।
  • | ২৮ নভেম্বর ২০১৯ ১২:১৬425322


  • বিজেপি সরকার গড়তে পারে নি মহা তে আমি প্রচন্ড খুশি। কিন্তু শিব সেনা ডেংজার মাল। প্রচন্ড সমস্যা। শিব সেনা সালা ১৯৯২ এ টোটাল দাংগা করেছে বিশাল বড় বদমাইশের দল। সৃক্রিষ্ণ কমিশনে ইন্ডাইটেড। মহানির্মাণ সেনার রাজ আলাদা হবার পরে উদ্ধব আর তার পুচকে ছেলেটা ফ্যামিলি ব্যবসাটার একটু ব্র্যান্ড রিবিল্ড করেছে। গরীব সাউথ ইন্ডিয়ান পিটিয়ে বিখ্যাত শিব সেনা এবার দক্ষিনী অধ্যুষিত শহুরে এলাকা তেও জিতেছে।

    অতএব কিছুই ঠিক নেই। তবে ঐ বাল চানক্য গিরি আর পয়সা ছড়ানো কর্ণাটক মডেল, সম্ভবত পাওয়ার দা আরো মাল ছড়িয়ে লোক জন ধরে রেখেছে, হয়তো কোথায় একটা মারাঠি অস্মিতা ইত্যাদি কাজে লেগেছে। এবং সেটা বিপদ, কারণ এর পরেই দেখবি এন আর সি ইম্প্লিমেন্টেশন ঘোষণা করবে। এন ডি এ র বাইরে ও দেসোপ্রেম আছ প্রমাণ করতে হবে।

    তবে পাওয়ার বিচিত্র কান্ড করে নানা রকম। শিব সেনা যখন শিবাজি উৎঅসব এর ট্র্যাডিশন কে ভবানী পূজা ইত্যাদির মাধ্যমে ফিরিয়ে আনে, তখন পাওয়ার হঠাত একটা শম্ভাজি ব্রিগেড না কি একটা চালু করে কিছু একটা জমি রেখেছিল, মিউনিসিপাল ইলেকশনে পুনা আর বম্বে তে, নইলে শিব সেনা সবাই কেই ধুয়ে দিত।

    মহারাষ্ট্রে যেটা হিন্দুত্ত্ব মডেল, সেটা র দু তিন রকম ভ্যারিয়েশন আছে। এক তো ইনার সৌরাষ্ট্রে আর এস এস, ইত্যাদি, মেনলি উচ্চ বর্ণ ট্র্যাডিশন। হিন্দু মহাসভা র বেস খানিকটা ঝেড়ে দিয়েছে, কিন্তু পুণা র চিৎঅপাবন ব্রাহ্মণ দের প্রতিপত্তি কমেছে বলে মনে হয় না। স্বাধীনতার অল্প আগে ভালজি পেন্ঢারকর ইত্যাদি নানা লোক ছিল। ৬০স এ শিব সেনার উত্থান, কংগ্রেসের স্ট্রাইক ব্রেকার হিসেবে গুন্ডা গর্দি ইত্যাদির বাড় বাড়ন্ত। তার পরে সম্ভবত ডঃ ডত্তা সামান্থ এর মৃত্যুর পরে, ১৯৮৫ তে শিব সেনা পুরো কব্জা করে বম্বের পলিটিক্স। তার পরে যত টুকু ঠ্যাকন পাওয়ার ই দিয়েছে। এবং বরা বর ই গল্প টা হল, বম্বে ভার্সা রেস্ট অফ ইনার মহারাষ্ট্র। পাওয়ার এর মেন বেস রুরাল মহারাষ্ট্রে এবং কো অপারেটিভ বিজনেসে। আমার ধারণা প্রমোদ মহাজন এর ট্র্যাডিশনের ফাদনবীস এর যে উত্থান সেটা বম্বের ভেতর থেকে আপার কাস্ট একটা ব্যাকল্যাশ এগেন্স্ট শিব সেনা। কিন্তু রুরাল বেস এ ফাইট ওদের এন সিপি র সঙ্গেই করতে হয়েছে। শিব সেনা অনেকটা তৃণমূলের মত, ইন দ্য সেন্স, আর্বান ডিসপজেস্ড লোক জনের পার্টি, আস্তে আস্তে বম্বের বাইরে পাওয়ার ব্রোকার হিসেবে কাজ করেছে, মারাঠি আইডেন্টিটি ইত্যাদির জন্য তাকে ফাইট করতে হয়েছে, যে কবার ইকোনোমিক ইসুর বিতর্কে শিফ্ট করা গেছে, সে কবার ই পাওয়ার ভালো করেছে।

    কিন্তু শিব সেনা বড় কিন্তু বাজে কথা বলে লাভ নেই, তবে ঐ বাল অমিত শাহ চানক্য গিরি একটু গ্যাঙ্গস্টা স্টাইলে রিফিউট হয়েছে। পুরো নয়ার ফিল্মের কন্টেন্ট।
  • PT | ২৮ নভেম্বর ২০১৯ ১২:১৩425321
  • কিন্তু পার্লামেন্টে ৩৭০ নিয়ে তিনোদের অবস্থান কি ব্যখ্যা করা যাবে?
  • র২হ | ২৮ নভেম্বর ২০১৯ ১২:০২425320
  • না:, লজ্জার কি আছে, করলে করাই যায়। বিজেপি সমর্থকদের সঙ্গে তর্ক করতে গেলে ইন্দিরা গান্ধীকেও ভালো বলতে হয়, সেটা বিড়ম্বনা বটে, তবে লজ্জার কিছু নেই।

    তবে বিজেপি ঠিক ভয় দেখানোর পর্যায়ে আছে বলে মনে হয় না। ভুল হলে খুশিই হবো, মহারাষ্ট্র ইত্যাদি অনেক জায়গা থেকে গেছে, ভালো ট্রেন্ড। বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে গেলে, এনারসি টেনারসি, গরুবাজি ওসব বন্ধ হলে আবার কং ও তার শাখা প্রশাখা ইত্যাদিদের তেড়ে নিন্দা করবো। আগে বিজেপি যাক।
    তৃণমূল সমর্থক নই, তবে সেটার প্রমাণ দেওয়ার দায় নেই।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৫৯425319
  • হ্যাঁ বললাম তো। পরিস্থিতির দাবী তাইই। পশ্চিমবঙ্গে তৃণমূল আর এমন কি।

    বস্তুত এবার ভোটও এই লাইনেই হয়েছে। বাম-কং জোটের ভোট আরও কমেছে। করিমপুরে দ্বিতীয় স্থানে থাকার একটা সম্ভাবনা আছে। বাকি দুটোতে তিনো প্রথমবার জিতেছে। জোট খুবই কম ভোট পেয়েছে। বাম সমর্থকদের একটা অম`শ বিজেপিকে ভোট দিয়েছিলেন, যাঁরা অন্ধ তৃণমূল বিরোধী। এবার সেকুলার অংশটা তৃণমূলকে দিয়েছেন। প্রাথমিক আন্দাজ অবশ্য।
  • Amit | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৫৫425317
  • শিব সেনাও ঠিক আছে ?
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৫৫425318
  • একজন খুব নাম করা লোক একসময় বলেছিলেন যে কঙ্গ্রেসকে দূরে রাখতে আমি এখন শয়্তানের সঙ্গে হাত মেলাতেও রাজী আছি।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৫৩425316
  • না না, আমার আপত্তি নেই। সমর্থন করেছে বেশ করেছে। বিজেপির বিরুদ্ধে সব ঠিক আছে।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৫১425315
  • তিনো সমর্থকরা আর যাই হোক সেকুলার নয়। মাইনরিটিরা তাদের কাছে শুধুমাত্রই দুধ দেওয়া গরু।
  • Amit | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৪৯425313
  • দেখে মজা লাগে আজকাল তিনুদের সরাসরি সাপোর্ট করতে অনেকেই বেশ লজ্জা লজ্জা ভাব করেন। তাই সমানে বিজেপির ভয় দেখিয়ে দেখিয়ে সেই সাপোর্ট কে জাস্টিফাই করতে হয়।
  • S | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৪৯425314
  • সেতো জানিনা। তবে তিনোরা শিবসেনার সঙ্গে একই মন্ত্রীসভায় ছিল। শোনা কথা নয়। একদম ফ্যাক্ট।
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৪৭425312
  • বামরা শুনলাম শিবসেনাকেও সমর্থন করছে?
  • Ishan | ২৮ নভেম্বর ২০১৯ ১১:৩৯425311
  • ৩-০।
    জ্জিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত