এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ১০:৩৩423450
  • ইন্ডিভিজুয়াল ডিমান্ড ফান্কশানস এগ্রিগেট করে মার্কেট ডিমান্ড কার্ভ তৈরী হয়। সেম অ্যাপ্লাইজ ফর সাপ্লাই কার্ভ।
  • dc | ২৫ অক্টোবর ২০১৯ ১০:১৮423449
  • S, সে তো বটেই। ডিম্যান্ড সাপ্লাই মডেলটাই মার্কেট বেসড, ইন্ডিভিজুয়ালের জন্য না। এছাড়াও অনেকগুলো অ্যাসাম্পশান আছে, যার একটা ন্যাড়াবাবু বললেন। এছাড়া ধরে নেওয়া হয় পারফেক্ট ইনফরমেশান, অর্থাত সবাই সবকিছু জানে। আর ধরে নেওয়া হয় সবাই র‌্যাশনাল এনটিটি।
  • | ২৫ অক্টোবর ২০১৯ ০৯:৪৭423448
  • খাইসে......
  • sm | ২৫ অক্টোবর ২০১৯ ০৯:৩৩423447
  • দেশ থেকে গরীব সরিয়ে দিন তো।সবাই কে বড়োলোক বলে ডাকতে শিখুন।
    আগে ক্লার্ক বলা হতো।এখন সেকশন অফিসার।
    গরীব সরিয়ে নতুন টার্ম কয়েন করুন; ডেভেলপিং রিচ, প্রোন টু রিচ এইরকম কিছু।
    ইনফ্লেশন হূ হূ করে বাড়িয়ে দিন।
    কাতলা ৩০০০ টাকা আর ছাগল ৬০০০টাকা কেজি করুন।
    ডলার ৭০০ টাকা আর পাউন্ড হাজার টাকা দর করুন।
    তার পর যতো খুশি এক্সপোর্ট করুন।
    টাকা থেকে টাক সরিয়ে চুলোয়ালা অরবিন্দের ছবি চিপকান।
    সমস্যার সমাধান।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৯:২৭423446
  • until it settles at a point where the quantity demanded (at the current price) will equal the quantity supplied (at the current price)
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৯:২২423445
  • ডিসিদা, এগ্রিগেট ডিমান্ড-সাপ্লাই আর ডিমান্ড-সাপ্লাই এর মধ্যে পার্থক্য আছে। মার্কেটের এগ্রিগেট ডিমান্ড-সাপ্লাই মার্কেট প্রাইস ডিটারমিন করে। কিন্তু ফর অ্যান ইন্ডিভিজুয়াল, তার ডিমান্ড-সাপ্লাই কার্ভে দামটা গিভেন (প্রাইস টেকার্স), সে শুধুমাত্র কোয়ানটিটি ডিটারমিন করে।
  • ডিমান্ড | ২৫ অক্টোবর ২০১৯ ০৯:০৫423444
  • গরিবের হাতে পয়সা না দিয়ে গরিব অঞ্চলে ইন্ফ্রাসট্রাকচার বাড়ান।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ০৯:০১423443
  • আকা লিখেছে " সরকারকে উদ্যোগী হতে হবে ডিমান্ড বাড়ানোর জন্য"।

    অভিজিতও তাই বলছেন। অভিজিত বলছেন, গরীবের হাতে টাকা 'সাপ্লাই' দিন, গরীব টাকা খরচা না করে জমিয়ে রেখে দেবে সে ভয় নেই, গরীব টাকা খরচা করবে - কোথায় খরচা করবে? পার্লে-জি বিস্কুট কিনবে, তখন বিস্কুটের ডিমান্ড বাড়বে। পার্লেজি-র ব্যব্সা টিঁকে যাবে, লোকের চাকরি যাবে না।
    এই হল - মানি সাপ্লাই টু বুস্ট স্পেন্ডিং, হুইচ উইল বুস্ট সেল এন্ড ডিমান্ড।

    এটা অনেক দেশ করেছে খারাপ সময়ে।
  • T | ২৫ অক্টোবর ২০১৯ ০৮:৫০423442
  • হ্যাঁ, আকাদার আগের পোস্টের লাইন পড়ে কন্ট্রাডিক্টরি লাগছিল।

    কিন্তু এরকমও তো হতে পারে যে জটিলতা অ্যাতটাই বেশী এবং সরকারের নিয়ন্ত্রণ সমস্ত নোডের উপর নেই বা থাকলেও সেরকম এফেক্টিভ কিছু না, ফলে স্টিম্যুলাস বা সরকারি ডিমান্ড বাড়ানোর চেষ্টা সত্ত্বেও প্রে করা ছাড়া উপায় নেই।
  • aka | ২৫ অক্টোবর ২০১৯ ০৮:৪৪423441
  • **ক্লাসিকাল ইকনমিস্টরা বলেন লঙ্গ রানে ইকনমি নিজেই সাপ্লাই আর ডিমান্ডকে আবার ঠিক জায়গায় এনে ফেলবে।

    কেইন্স বলেন, লঙ্গ রানে আমরা সবাই মৃত।
  • PT | ২৫ অক্টোবর ২০১৯ ০৮:৪০423440
  • "সাপ্লাই আর ডিমান্ড (এই দুই কজ) এরা ঠিক করে দাম"
    স্বল্পতার কারণে ট্যাংরা মাছ ৬০০-৮০০ টাকা কিলো আর চারপাশে ছাগল থিক থিক করায় ছাগলের মাংস ৬০০ টাকা কিলো। হুঁ, হুঁ বাওয়া...!!
  • aka | ২৫ অক্টোবর ২০১৯ ০৮:৩৮423439
  • আমি ঠিক সাপ্লঈ আর ডিমাণ্ডের কথা বলি নি।

    বলেছিলাম সাপ্লাই সাইড ইকনমিক্স আর ডিমাণ্ড সাইড ইকনমিক্সের কথা।

    সাপ্লাই সাইডের লোকজন বলে সাপ্লাই বাড়াও, তাতে দাম কমবে, আউটপুট বাড়বে, দাম যত কমবে লোকে তত জিনিষপত্তর কিনবে, ইকনমি রমরমিয়ে চলবে। এমনকি এও বলে যে ওভার প্রোডাকশন ইত্যাদি বাজে কথা, দাম কমলে লোকে কিনবেই কিনবে, তখন আর ওভার প্রোডাকশন বলে কিছু হবে না।

    অন্যদিকে কেইনস বলেন যখন ডিমান্ড কমে যায় তখন বাপু সরকারকে ইন্টার্ভেইন করতে হয় ডিমান্ড বাড়ানোর জন্য। ক্লাসিকাল ইকনমিক্স বলেন যে ইকনমি যখন ধ্বসে পড়ছে তখন চুপ করে বসে থেকে প্রে করলে হবে না। ক্লাসিকাল ইকনমির লোকজন বলে যে ধ্বসতে দাও একসময় মাইনে যখন খুব কমবে তখন ইনভেস্টর ইনভেস্ট করবে, চাকরি হবে, ডিমান্ড আপনা আপ্নি বাড়বে। কেইনস বললেন না, ইনভেস্টর ততক্ষণ ইনভেস্ট করবে না যতক্ষণ না ডিমাণ্ড বাড়ে। অতএব সরকারকে উদ্যোগী হতে হবে ডিমান্ড বাড়ানোর জন্য। নইলে গ্রেট ডিপ্রেসন হাতে গরম উদাহরণ।

    এই দুই সাইডের যুক্তি, এর কোনো অন্ক আছে বলে জানি না। কোনো একটা বিশ্বাস কে ধরে নিয়ে অনেকে অনেক অন্ক কষেছেন।

    অভিজিত বাবুর “প্রে” হল ক্লাসিকাল ইকনমিস্টদের যুক্তি আর ওনারাই ডিমান্ড স্টিমুলেট করার দাওয়াই হল কেইন্সিয়ান ইকনমিস্টদের দাওয়াই। দুটো একসাথে আসাতে হাসজারু হয়ে গেছে। এই।
  • ন্যাড়া | ২৫ অক্টোবর ২০১৯ ০৮:০৪423438
  • সাপ্লাই-ডিম্যান্ডের নিয়ম খাটে ফাইনাইট রিসোর্সের ক্ষেত্রে - যেমন ফিজিকাল গুডস। ডিজিটাল গুডসে যেহেতু ডিম্যান্ড ইনফাইনাইট, এর দাম কন্ট্রোল করতে হয় আর্টিফিশিয়ালি। যেটা হলিউড, মিউজিক ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি করে।
  • dc | ২৫ অক্টোবর ২০১৯ ০৭:৫৮423437
  • আমি তো স্যামুয়েলসনের বই থেকে বল্লাম।
  • dc | ২৫ অক্টোবর ২০১৯ ০৭:৫৭423436
  • আমিও তো জানতাম দাম হলো এফেক্ট।

    "একদম দায়িত্ব নিয়ে বলছি ইকনমিক্সের মডেলে দামটা কজ। একজন বিক্রেতা/খদ্দের দাম নির্ণয় করতে পারেনা, সে বাজারে যে দামটা চলছে সেই দামেই কোয়ান্টিটি ডিসাইড করে। আপনি দোকানে গিয়ে দেখলেন যে ডিমের দাম বেড়ে গেছে, আপনি কম কিনবেন।"

    একজন ক্রেতা বা বিক্রেতা দাম নির্ণয় করতে পারেনা, (পারফেক্ট কম্পিটিশান হলে) এটা ঠিক কথা। কিন্তু দামটা নির্ণয় করে মার্কেট, যা কিনা দেশ জুড়ে কোটি কোটি ক্রেতা আর বিক্রেতার পারষ্পরিক ট্রান্সাকশানের ফল। ডিমান্ড আর সাপ্লাই হলো কজ, এই দুটো মিলে ঠিক করে কোন জিনিষের দাম।
  • মানিক | ২৫ অক্টোবর ২০১৯ ০৭:৫০423435
  • তা আপনেরা যে মার্কেট নিয়ে এত কথা বললেন, সেগুলো কি ইকনোমিক্সের বই থেকে? নাকি অন্য কোন জায়গা থেকে?
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ০৭:২২423434
  • Fundamentals:
    In microeconomics, supply and demand is an economic model of price determination in a market. It postulates that, holding all else equal, in a competitive market, the unit price for a particular good, or other traded item such as labor or liquid financial assets, will vary until it settles at a point where the quantity demanded (at the current price) will equal the quantity supplied (at the current price), resulting in an economic equilibrium for price and quantity transacted.

    সাপ্লাই আর ডিমান্ড (এই দুই কজ) এরা ঠিক করে দাম, দাম তো আর আকাশ থেকে পড়ে না।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ০৭:১৮423433
  • Fundamentals of Demand-Supply in Economics Principle:

    - If demand increases and supply remains unchanged, then it leads to higher equilibrium price and higher quantity.

    - If demand decreases and supply remains unchanged, then it leads to lower equilibrium price and lower quantity.

    - If supply increases and demand remains unchanged, then it leads to lower equilibrium price and higher quantity.

    - If supply decreases and demand remains unchanged, then it leads to higher equilibrium price and lower quantity.
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৬:২০423432
  • যাগ্গে নেটফ্লিক্সে বেটার কল সল দেখছি। অসাধারণ সব অভিনয়।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৬:১৭423431
  • এর বেশি পড়াতে হলে পহয়া দিতে হবে।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৯ ০৬:১৬423430
  • ব্যাপারটা বেশ বৃত্তাকার ধরণের লাগছে। দাম বাড়ল সাপ্লাই বাড়ল, ডিমান্ড গেল কমে। ডিমান্ড বাড়াতে গিয়ে দাম কমল সাপ্লাই গেল কমে। সাপ্লাই বাড়াতে দাম বাড়ল, আবার ডিমান্ড কমে গেল। আবার পুরনো সাইকল রিপিট।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৬:১৫423429
  • একদম দায়িত্ব নিয়ে বলছি ইকনমিক্সের মডেলে দামটা কজ। একজন বিক্রেতা/খদ্দের দাম নির্ণয় করতে পারেনা, সে বাজারে যে দামটা চলছে সেই দামেই কোয়ান্টিটি ডিসাইড করে। আপনি দোকানে গিয়ে দেখলেন যে ডিমের দাম বেড়ে গেছে, আপনি কম কিনবেন।


    অ্যাগ্রিগেট সাপ্লাই/ডিমান্ড যখন বদলে যায় লঙ্গ টার্মে, তখন পুরো কার্ভটাই সড়ে যায়। এইযে তখনের জন্য এই কার্ভটা।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ০৬:০৯423428
  • খাদ্যদ্রব্য র ক্ষেত্রে ব্যাপারটা দুমুখো — অতিরিক্ত ফলনের ফলে দাম কমে। এখানে প্রাইস হল এফেক্ট।
    আবার দাম কমে গেল বলে পরের বছরের উৎপাদন কমে যেতে পারে, যেরকম বড়েস বলছে, এবং সেক্ষেত্রে দাম হয়ে গেল কজ।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ০৬:০১423427
  • সাপ্লাই কমলে দাম বাড়ে। পেঁয়াজ থেকে সিমেন্ট।
    তবে সব ক্ষেত্রে নয়। দাম টা কজ নয়, দাম হল এফেক্ট।

    বড়েস যেটা বলছে সেটাও ঠিক কিন্তু সেটা কনজিউমার গুডস এ সবসময় প্রযোজ্য নয়।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৫:৫৩423426
  • "হালার মাছ ধইরা জুইত নাই।"
    মানে হল দাম এত কম যে সাপ্লাই দিতে ইচ্ছে করছে না।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৫:৫২423425
  • দাম কমলে সাপ্লাই কমে ডিমান্ড বাড়ে।
    দাম বাড়লে সাপ্লাই বাড়ে ডিমান্ড কমে।

    ইকনমিক্সের প্রথম পাঠ।
  • Atoz | ২৫ অক্টোবর ২০১৯ ০৫:২৮423424
  • সাপ্লাই বাড়লেই তো দাম কমে। তাই নয়? "আইজ পাঁচ সাড়ে পাঁচ, কাইল চাইরে নামবো। হালার মাছ ধইরা জুইত নাই। " এরকম বলত তো ইলিশ ধরতে ধরতে, কুবের মাঝিরা।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৫:১২423423
  • "মাছের সাপ্লাই বেড়ে গেলে দাম কমে যায়, সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যায়।"

    লসাগুদা উল্টোটা।

    দাম বাজার ঠিক করে। আপনি (খদ্দের/বিক্রেতা) বাজারে গিয়ে সেই দাম দেখে ঠিক করেন কিনবেন/বিক্রি করবেন কিনা, আর করলেও কতটা করবেন।

    মার্কেট পার্টিসিপেন্টস ডিসাইড দ্য কোয়ান্টিটি। অল আর প্রাইস টেকার্স (মানে বাজারের নির্ধারণ করা দাম চুপচাপ মেনে নেয়)।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ০৫:০৭423422
  • সাপ্লাই-ডিমান্ড কোথায় গেল - মাছের সাপ্লাই বেড়ে গেলে দাম কমে যায়, সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যায়। আর যদি সাপ্লাই ক্রমশঃ কমতেই থাকে তো একসময় ডিমান্ড শুকিয়ে যায় বা অল্টারনেটিভ কিছুর সাপ্লাই শুরু হয়। আবার স্টেডি সাপ্লাই থাকলেই ডিমান্ড কমে যেতে পারে অন্য কারণে।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ০৫:০২423421
  • মার্কেট মানে বাজার। মানে বাজারে যারা রয়েছে আরকি। মানে খদ্দের আর বিক্রেতা। আপনি যখন বাজারে ইলিশ মাছ কিনতে যান তখন জানতে পারেন যে ইলিশের দাম কেজি প্রতি ১২০০ টাকা। কে ঠিক করে? খদ্দের আর বিক্রেতা মিলে ঠিক হয়। বিক্রেতারা যদি বেশি দাম চায়, তাহলে খদ্দেরের সংখ্যা কমবে, ফলে দাম কমাতে বাধ্য হবে বিক্রেতারা। আবার খদ্দেররা যদি কম দাম দিতে চায়, তাহলে বিক্রেতারা বিক্রি করবে না, ফলে দাম বেশি দিতেই হবে। এইভাবেই, থিয়োরিটিকালি, বাজার অ্যাজ আ হোল সবকিছু নির্ণয় করে।

    এখন এতে কিছু অ্যাজাম্পশান আছে। যেমন, ইলিশ মাছ ইজ নট আ নেসেসিটি। দুই, প্রচুর বিক্রেতা এবং খদ্দের আছে বাজারে। তিন, (যেটা লসাগুদা ইঙ্গিত দিয়েছেন) কোনও একজন বিক্রেতা বা খদ্দের দাম নির্ণয় করতে পারে না। ইত্যাদি।

    আমার ধারণা অভিজিতবাবু খুব বেশি একটা কারুকার্য করতে বারণ করছেন। তার কারণ তিনি মনে করেন যে একটা সময়ের পর ভারতীয় অর্থনীতি নিজে থেকেই বেড়িয়ে আসবে ক্রাইসিস থেকে। সেটাই সাধারণতঃ হয়। এর কারণ যেহেতু ভারতের কর্মী জনসংখ্যা বাড়বেই এবং যেহেতু ভারতের কর্মীদের গড় প্রোডাক্টিভিটি বাড়ার এখনও অনেক স্কোপ আছে (আনলাইন জাপান)। আরেকটা কারণ মনে হয় যে তিনি মনে করেছেন যে এইসময় এই ছড়ু সরকার একগাদা উল্টোপাল্টা স্টেপ নিয়ে আরো গন্ডগোল বাঁধাবে। কর্পোরেট ট্যাক্স কাট করে গোবি সরকার দেখিয়ে দিয়েছে যে নোবেলজয়ী ঠিক ভাবছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত