এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @PT | ২৩ অক্টোবর ২০১৯ ০৭:০৪423120
  • পাঁচ নম্বরে? সত্যি? ইসস!

    জনসংখ্যার দিক থেকে কোলকাতা কতো নম্বরে? বা কত নম্বরে থাকা উচিত বলে আপনার মনে হয়?
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ০৬:০৭423119
  • "হিংসাত্মক অপরাধে দেশের মধ্যে এ রাজ্য যদি তৃতীয় হয়, অর্থনৈতিক অপরাধের দিক থেকে বাংলা পঞ্চম স্থানে রয়েছে বলে জানাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো বা এনসিআরবি। তাদের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট (২০১৭) অনুযায়ী দেশে এই ধরনের অপরাধের ক্ষেত্রে বড় শহরগুলির মধ্যে কলকাতার অবস্থানও পঞ্চম।"
    https://www.anandabazar.com/state/bengal-and-kolkata-are-fifth-in-financial-crimes-in-india-says-ncrb-1.1061741
  • :-o | ২৩ অক্টোবর ২০১৯ ০২:২৮423118
  • সাউথ পয়েন্ট ইমি না? ডিডের সঙ্গে তো পাস্ট টেন্স হবার কথা না! মানুষ ভুল লিখে সংশোধন করে জানতাম। সংশোধন করে ভুল ল্যাখে, এই প্রথম দেখলুম।
  • Arjun | ২৩ অক্টোবর ২০১৯ ০২:২০423117
  • *disappointed us
  • Arjun | ২৩ অক্টোবর ২০১৯ ০২:১৮423116
  • Did Abhijit Vinayak Banerjee disappoint us by praising Prime minister Modi ? & hence no one is taking his name here even after his arrival in Kolkata today evening ? :-P
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৯ ০১:১৯423115
  • এ মাওদাদার দিকেই যাচ্ছে মনে হয়। লোকেদের টাকাকড়ি বাড়িগাড়ি তো বটেই, জামাকাপড়ও কেড়ে নিয়ে কৌপীন পরিয়ে রাস্তায় বের করে দেবার প্ল্যান করছে। "হরেকৃষ্ণ হরেরাম" বলে ঘুরে বেড়াতে বলবে হয়তো।
    আচ্ছা, এই পিটার হ্যান্ডকে না কে, তাঁকে নিয়ে তো বিভিন্ন ফেবুগ্রুপ একেবারে ছেড়াবেড়া করছে। লোকটা নাকি কী একটা ঝামেলা করেছে, গণহত্যার সমর্থন করেছে না কী যেন। কেউ টই খুলে লিখুন না একটু সবিস্তারে।
  • S | ২৩ অক্টোবর ২০১৯ ০০:৫১423114
  • কোন এক আম্বানীকে তো অলরেডি গ্রীন সিগনাল দিয়েই রেখেছে সরকার।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৯ ০০:১৭423112
  • এই আমার এই মাসের কনস্পিরেসি থিওরি।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৯ ০০:১৭423113
  • আম্বানি-আদানিরা কী ব্যাংকিং সেক্টরে আছেন? নইলে এই বিল এলে ক্যাপিটাল প্রাইভেট ব্যাংকে মুভ করবে। সেটা করলে সুবিধে হবে ক্রোনি ক্যাপিটালিস্টদের। কাজেই মনে হয় আম্বানি-আদানিরা ব্যাংকিং সেক্টরে ঢোকার প্ল্যান করছে।
  • 108 | ২২ অক্টোবর ২০১৯ ২৩:৩৭423111


  • এ ব্যপারে কিছু জানা আছে? সত্যি মিথ্যে?
  • dc | ২২ অক্টোবর ২০১৯ ২৩:২৭423110
  • এ বাবা ব্রতীন কাকে ভোট দেবেন সেই ডাইলেমায় ভুগছেন নাকি? এর সহজ সমাধান হলো এসিউসিআই কে ভোট দিন। (অন্য নামটা বল্লাম না, কেমন যেন)। যারাই ডাইলেমায় ভোগে তারাই ওদের ভোট দেয়।
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ২৩:২১423109
  • খুব বাজে ভুল, বীণা নয়, রত্না বন্দ্যোপাধ্যায়।
  • sm | ২২ অক্টোবর ২০১৯ ২২:০৩423108
  • আচ্ছা খ,ভুটানে ভারতীয় কার্ড চলে না,মানে কি?
    যেকোন কার্ডের তো আল্টিমেট মালিক হলো গিয়ে, ভিসা কিংবা মাস্টার।
    অবশ্যই রূপে কার্ডকে ধরছি না।
  • | ২২ অক্টোবর ২০১৯ ২১:১৮423107
  • হুতো, সলিড!!!
  • | ২২ অক্টোবর ২০১৯ ২০:৫৯423106
  • দেখো বোধি দা, পিটি দা, বাম আমলের সোনার সময়,
    যখন ওরা সত্যি সত্যি অনেক ভালো কাজ করেছে, আমি দেখি নি। শুনেছি।

    আমার
    রাজনৈতিক চেতনা এনে দিল কলেজের কয়েকজন এসএফআই "নেতা"।
    যারা বলেছিলঃ
    " পরশু কলেজে ভোট, তোরা কী করবি জানি না। কিন্তু তোদের ভোট টা এসএফআই ই পাবে"।

    সেই গগনচুম্বী ঔদ্ধত্য ই আমাকে বাম বিরোধী করে তোলে।

    সেটা
    "প্যাথলজিক্যাল" কিনা জানি না।
  • | ২২ অক্টোবর ২০১৯ ২০:৫২423105
  • এর থেকে তো গণশক্তি শতগুন ভালো।
    ঘোমটার আড়ালে খ্যামটা তো নাচে না।
  • | ২২ অক্টোবর ২০১৯ ২০:৫০423104
  • আরে বাবা মানসিক রোগ নয়, চোখের ডাক্তার দেখাতে বলছিলুম রে বাবা!!
  • b | ২২ অক্টোবর ২০১৯ ২০:৪৯423103
  • আরে ওটা তো কো অর্ডিনেশন কমিটির শ্লোগান ছিলোঃ

    "এই শ্রেণীবিভক্ত সমাজে আমরা নিরপেক্ষ নই, আমরা নিজেদের পক্ষে"
  • PT | ২২ অক্টোবর ২০১৯ ২০:৪৫423102
  • আমি যদি কৈশোরে নব কংগ্রেসের নব-তাড়নায় পিতৃদেবের বিপুল সংখ্যক বই পুড়িয়ে দেওয়ার সঙ্গী হয়েও কংগ্রেসকে সমর্থন করার পক্ষে সওয়াল করতে পারি, তাহলে কোনদিন ব্রতীনও বামেদের ভোট দিতে পারে।

    ব্রতীনের প্যাথলজিকাল বাম বিরোধীতায় আমি বিপন্ন বোধ করি কিন্তু সে আমাকে কোন দিন প্যাঁক দিয়েছিল বলে মনে করতে পারিনা।
  • | ২২ অক্টোবর ২০১৯ ২০:২৯423101
  • গুড, থ্যাংক্স ব্রতীন ঃ-)))) আমাকে মানসিক রোগী, ওষুধ প্রয়োজন বলার ব্যান্টার টায় কিছু মনে করি নি, জাস্ট টু ক্ল্যারিফাই। শুধু পুরোনো সিপিএম তো, তুই একটা ফল্স সারল্য দিয়ে পিটি কে পাতি প্যাঁক দিচ্ছিলি তো তাতে প্যাঁক দিতে গিয়ে উল্টে কেস খেয়ে গেলাম মাইরি ঃ-)))))) তুই জে কোন দিন ই সিপিএম কে ভোট দিবি না সেটা পিটি কে ক্লিয়ার করাটা দরকার মনে করলাম, সেটা যে ব্যক্তিগত ডিসকাসন চলছিল বুঝি নাই।ঃ-))))

    এনিওয়ে, নো হার্ড ফিলিংস।

    তবে সত্যি ই তোর পক্ষে কংগ্রেস টি এম সি জোট ফিরে আসাটাই ভালো হবে, এটা অনেক দিন আবাপ চেয়ে নিজেদের সময় নষ্ট করেছে, তাদের চেয়ে বড় মতাদর্শ মুভার এই বঙ্গে নাই। তবে এখন তারা একটু দক্ষিনে শিফ্ট করেছে বলে, এটা এখন শুধুই সেকুলার নন পার্টিজান অ্যান্টি লেফ্ট এর দাবী, আবাপ প্রদর্শিত পথের দাবী না। এটুকুই বুঝিয়ে বলছিলাম আর কি, টাইম নিলামঃ-))))

  • র২হ | ২২ অক্টোবর ২০১৯ ১৯:৩৭423100
  • ওটার একটা কাউন্টার ছিল - মর্তমান - হনুমান ছাড়া কাউকে ভয় করে না।
    আর গণশক্তি বোধয় বলতো যারা মানুষের কাছে অপরাধী তারাই ভগবানকে ভয় করে। গণশক্তির আরেকটা লাইন ছিল - আমরা নিরপেক্ষ নই, মেহনতি মানুষের পক্ষে। ওটাও একটা কোন কাগজের যেন কাউন্টার, নিরপেক্ষতার দাবি নিয়ে।

    এবার প্রশ্ন ব্রতীনদা কাকে ভোট দেবে। আমি বলি সিপিএমকেই দাও। অস্বস্তি হলে মনে করবে অনেকেই বলে সিপিএম প্রকৃত বাম নয়।
    সাপও মরবে লাঠিও ভাঙবে না।
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৯:০০423099
  • ওদের ট্যাগ লাইন ছিল
    " ভগবান ছাড়া কাউকে ভয় করে না"

    সেটা কি শেষের দিকে সত্যি ছিল? বরুণ সেনগুপ্ত মারা যাবার পর থেকেই কেমন যেন হয়ে গেল।

    কী বা করবে? কোন বিশেষ দলের চাটুকারিতা তো বোধহয় সব সংবাদপত্র ই করে থাকে। ওটাই নাকি
    " যুগের রীতি" !!
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৮:৫৬423098
  • বোধি দা, তোমার দুঃখ টা মন ছুঁয়ে গেল
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৮:৩২423097
  • হ্যা কাল দেখলাম। বিরাট বড় সাংবাদিক। অনেকেই প্রচুর রেসপেক্ট করেন। বর্তমানের এডিটোরিয়াল পলিসি তে টি এম সি থেকে বিজেপি সমর্থনে শিফ্ট টা অবশ্য এনার হাতে। লেখা অবশ্য ভালো, জেনেরালি বাম বিরোধী পজিশন, কিন্তু রেটোরিকে ভালো হাত। মানে সিরিয়াসলি ভালো। কিন্তু উনি বোধ হয় ম্যানেজমেন্ট এ সলিড, মানে বিরাট অর্গ এর হেড চাট্টিখানি কথা না। জার্নালিজম যা মেল ডমিনেটেড স্পেস তাতে বিশেষ করে।

  • PM | ২২ অক্টোবর ২০১৯ ১৮:২৭423096
  • বর্তমানের শুভা দত্ত মারা গেলেন
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৮:২০423095
  • ক্রমশ ক্লায়েন্ট হয়ে যাচ্ছি, সব চাই। লজ্জা করছে না, রাজনীতির তো বায়নার অন্ত নাই, তাদের কাচ্চেই অতএব চাইবো না কেন ঃ-)))

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৮:১৬423094
  • ব্রতীন মাইরি মনোকষ্টে চুপ করে গেলি। আমি সত্যি ই ভাবছিলাম কিন্তু যে তুই জীবনে সিপিএম কে ভোটি দিশ নি বা দিবি না, বিজেপি দেবার প্রশ্ন নেই বলছিশ, আমার ও তাই মনে হয়েছিল, এবার টি এম সির উপরে যদি রিসেন্টলি খচে থাকিশ তাইলে তোর কংগ্রেস ছাড়া অপশন থাকছে না, আবার কংগ্রেস যদি বামের সঙ্গে যায় তাহলে তোকে জীবনে প্রথমবার সিপিএম এর ফেবারে ভোট দিতে হবে। এগুলো প্রত্যেকটাই তোর পক্ষে মানা সম্ভব না। তাহলে তোকে কংগ্রেস টি এম সি সমঝোতার জন্য অপেক্ষা করতে হবে। এটার মধ্যে চাপের কিছু নেই, কংগ্রেসের অনেক সমর্থক বাম দের সঙ্গে কংগ্রেস এর ২০১৬ র সমঝোতা নিয়ে সমস্যায়। আবার অনেকের যুক্তি হল এতে তো কংগ্রেসে র সিট বেড়েছে সিপিএম এর সিট কমেছে। তো এই নিয়ে সমস্যার কিছু নেই। এই ধরণের অ্যালাইনমেন্ট রি অ্যালাইনমেন্ট দুর্বল পার্টি দের মধ্যে চলবে। কেউ ই তো আর জিতবে না, জিতবে তো তৃণমূল বা বিজেপি।
    আমি পুরোনো লেফ্ট ভোটার। লেফ্ট এর ভোট বাড়লে আর জেনেরালি, রাজনীতিতে বাঁ হাতে হলেও ঘেন্না করে হলেও, প্রতি পদে এফিসিয়েন্সী টেস্ট এনে হলেও, লং টার্ম কমিট মেন্টের বদলে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করতে বাধ্য হলেও মানুষ কে কিছু সুবিধে দেবার বাধ্য বাধকতা সরকার গুলোর যতদিন বাধ্য বাধকতা থাকবে, ততদিন একটা ফ্যাসিস্ট হতে থাকা দেশেও কিছু ভরসা আছে বলে ধরে যাব।
    তোর ডায়লেমা টা জেনুইন। আমার ডায়লেমা টাও জেনুইন। আমি সিপিএম উঠে গেলে কিছুই মাইন্ড করতাম না, সারা জীবন সিপিএম করা সত্ত্বেও, করতে গিয়ে মার ফার (৭০ এর দশক বা এখনকার তুলনায় মৃদু) খেয়েও। অ্যাজ লং অ্যাঅজ আরো মরাল এবং জেতার সম্ভাবনা ওয়ালা বাম পার্টি এলে তাকেই ভোট দিতাম। আপ ইজ নট অ্যান অপশন ফর মি। তবে ভবিষয়্তে দিতেই পারি। কিছু চেঞ্জ লাগবে। আমি আবার বাঙালিয়ানাও চাই ঃ-))))

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৭:৫৩423093
  • হ্যাঁ ঠিক ই বিদেশী বই এর বেশি দাম, দেশী বই, বাংলা বই ই ভালো। তবে তার দাম বেশি হলেও কিন্তে ইচ্ছেই করে, হাজার হোক বাংলা তো। কিনলে বেশ একটা মনে হয় যাক সরু দামী ইংরেজি বই য়ের বদলে অন্তত বাংলা বই তো কিনলাম, এই এন আর সির বাজারে। এর পরে হয়তো বলবে, বাংলা বই ১৯৪৭ এর আগে ছাপা না হলে পড়া বারণ। তার পরে সব বাঙালি ই বিদেশী।

    আমি মাইরি তিনটে বেশ ভালো বাংলা বই উপহার পেয়েছি। একটাও পড়ি নি, গত পরশু না তার আগের দিন পেয়েছি, উল্টে পালটে ভালো লেগেছে। উপহার পেয়েছি বলে দাম দেখিনি।

    পার্চমেন্ট এর করা জ্যোতিরিন্দ্রনাথ এর করা ফরাসী গল্পের অনুবাদের সংকলন, মেনলি সাধনা, প্রবাসী থেকে নেওয়া। আর অমলেন্দু চক্রবর্তীর সম্পর্কে লেখার একটা সংকলন, আর ওঁর নন ফিকশন সংগ্রহ। এই দুটো দেজ এর।

    প্রথমটায় প্রকাশক ফাল্গুনী মুখোপাধ্যায় ই সম্পাদক। দ্বিতীয় দুটোয় সম্পাদক অমলেন্দু বাবুর ছেলে ঐতিহাসিক প্রিয়দর্শী চক্রবর্তী। যার মেনলি সলিল চৌধুরী কে নিয়ে কাজ।

  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৭:৩২423092
  • বেশী বিদেশীদের কথা হয়ে যাচ্ছে। দেশের ঠাকুরদের সম্বন্ধে যেমনঃ

    অজিতেশকে নিয়ে একটা বই বেরিয়েছে, থীমা থেকে, ওনার শেষ কয়েক বছরের সঙ্গিনী বীণা বন্দ্যোপাধ্যায়ের লেখা; কাছ থেকে দেখার সুবাদে, ডায়েরী থেকে বইটি করা হয়েছে। যারা 'নাটুকে' যেমন ন্যাড়াবাবু, তারা পড়ে দেখতে পারেন।

    (এসব বই আবার কিনতেই হয়, সব তো আর b-ok এ পাব না।)
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৭:২৭423091
  • কোন ধারণা নেই। '৬৮ বলতে আমার ধারণা, অন্তত ঐ সময়ের প্রধান লোকেদের লেখা সংক্রান্ত, সেটা হল গাই ডেবর্ডের মেমোয়ার। প্রবলভাবে অ-প্রথাগত আত্মজীবনী যা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত