এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১২:২০422760
  • রাজনৈতিক তরজার ফাঁকে একটু স্বাদবদল। ২৫ অক্টোবর আধুনিক বাংলা গদ্যের মুকুটহীন সম্রাট সন্দীপনের জন্মদিন উপলক্ষে আজকালের নিবেদন।





  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:১৯422759
  • তবে সেসময় ভারত আড়াই টে থেকে সাড়ে তিনটে বাটসমান নিয়ে খেলতো

    গাভাসকার
    বিশ্বনাথ
    অমরনাথ

    পরে বেঙ্গসরকার( মুম্বাই লবি প্রথম
    টেস্ট শতরান করতে বেশ কয়েকটি টেস্ট খেলতে হয়েছিল)
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১২:১৭422758
  • গুরুতে সিপিএম-তিনো-বিজেপি ঝগড়াঝাটি হোক কিন্তু গুরুকথিত 'ছাগল'-রা গুরুর মায়াপাতা চিবিয়ে যে ভোট দেন না সেটা সব্বাই জানেন। তাঁরা এবার বিজেপিকে ভোট দেবেন না, সিপিএম-কংকে ধর্তব্যের মধ্যেই আনছেন না। তাহলে হাতে পড়ে থাকে পেন্সিল নামক মমতা। শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষের কথা শুনুন, টের পাবেন বাস্তব অবস্থা। তাঁদের সংখ্যাটা হিসেব করে নেবেন, সঙ্গে পূর্ববঙ্গ থেকে যাঁরা উদ্বাস্তু হয়ে এসেছেন তাঁদেরটাও হিসেবে রাখবেন। হ্যাঁ, যাঁরা 'ঘটি' বলে নিজেদের জাহির করছেন ও ধেইনেত্য করছেন তাঁরাও এর আওতার বাইরে নন। তাতে বিজেপি ফ্যাসিস্ট কি না, মমতার সঙ্গে তাদের যোগ আছে কি না, এসব নিয়ে ভাবার সময় তাঁদের নেই। তাঁরা বুঝতে পেরেছেন আপনি বাঁচলে বাপের নাম।

    লিং চাহিয়া লজ্জা দিবেন না। ভারতে ইহুদিরা মুসলিমবিদ্বেষ ছড়ানোর জন্য যে বিপুল টাকা ঢালছে সেই কর্মকাণ্ডের ভারতীয় এজেন্ট সুব্রহ্মণ্যম স্বামী। ঘরের কাছে মায়াপুরে কারা টাকা দিচ্ছেন খোঁজ নিন এবং সেখানে বিজেপি-র নেতাদের কথা ছাড়া একটি পাতাও খসার ক্ষমতা ধরে কি না - সে খবরটাও।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:১২422757
  • ঠিক বলেছো। অসাধারণ আউট স্যুইংগার। ডেডলি। আর ওই আকুউরেসি

    সাদিক মহম্মদ নামটা মনে হচ্ছে
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১২:০৮422756
  • কপিল বাউন্সার দিত - মনে পড়ছে না। তবে দিয়েও থাকতে পারে। কপিলের আউট স্যুইং ছিল ডেডলি - কির্মানির হাতে ক্যাচ।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:০৫422755
  • লসাগু দা, আগেকার কথা মনে করো। ভারতবর্ষের কটা পেশার ছিল। সবই তো স্পিনার।

    মহম্মদ নিসার বহু আগেকার।

    কপিলের প্রথম টেস্টে কপিলের বাউন্সার পাকিস্তানের প্লেয়ারের ( নাম ভুলে গেছি) মাথায় লেগে চার হয়ে গেল। সারা বিশ্ব নড়েচড়ে বসলো
  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:০২422754
  • সরি, ইয়েস ৩৫০।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৮422752
  • ভারতের ব্যাট্সম্যানদের প্রতিভার কথা বেশি শোনা যায়, বোলারদের কৃতিত্ব তেমন শোনা যায় না, বা হয়ত আমি শুনতে পাই নি।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৮422753
  • ৩৫০ মনে হয়।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৭422751
  • অশ্বিন। টেস্টে
    দ্যুততম ২৫০ উইকেট পেলো বিটিং মুরুলি
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৬422749
  • ওটা তো হায়দ্রাবাদ স্পেশাল।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৬422750
  • শেষ সাউথ অ্যাফ্রিকা ট্যুরে দুই রিস্ট স্পিনার কুলদীপ আর চাহাল ৫টা ওয়ান ডে তে ৩৩ টা উইকেট নিয়েছিল।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৫422747
  • আজহার এর আসল জিনিস ছিল অফ স্ট্যাম্পের
    বল কে " কলাই কা উপযোগ" করে লেগে বাউন্ডারি তে পাঠানো।

    আহা যেন মাখনের মসৃণতা
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৫422748
  • আমার কুলদীপ যাদবের বল দেখতে খুব ভালো লাগে। চায়্নাম্যান।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫৩422746
  • এখন ভারতের স্পিন বোলার ভালো কে? অশ্বিন?
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫১422745
  • হুক এ তো বল উঠবেই, কিন্তু পুল এ বল নীচে রাখা যায় রিস্ট টা রোল করে। দ্রাবিড় বেস্ট মারতো।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৫০422744
  • আজহারের পর শর্ট বল খেলার লোক ছিলোনা।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৯422743
  • হুক সবথেকে ভালো মারতো মহিন্দার অমরনাথ। ৮৩ র সিরিজ মনে করো। ওয়েস্ট ইন্ডিজ এ গিয়ে সেই অসাধারণ খেলা।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৭422741
  • পচচিমবংগো অন্ধকারের এক নামঃ
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৭422742
  • অর্পন কে সেদিন হোআ এ লিখলাম, আবার গুরু তে এসো। তার উত্তরে রহস্যজনক হাসি উপহার দিল
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৬422739
  • আরেকটা যেটা ভালো লাগে তা হল ইন্ডিয়ান ব্যাটসম্যানদের শর্ট বল খেলা। আগের জেনারেশনের ব্যাট্সম্যানরা শর্ট বল দেখলে হয় ডাক করতো, নইলে ভয় পেত। এখন দেখি সবাই পুল আর হুক মেরে দেয়।

    হ্যাঁ। বাউন্সার এখন ইন্ডিয়ান বোলারদের সম্পদ। তবে এই ব্যাচটার আগেও যার কথা বলা উচিত সে হল জাহির খান।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৬422740
  • আমাদের ছোটবেলায় ছিল
    অ্যালান ডোনাল্ড।

    সাউথ আফ্রিকান পিচে সচীন, সৌরভ, দ্রাবিড় দের কাঁদিয়ে ছেড়েছিল
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৫422738
  • শামি বাউন্সার দিয়ে বাবার নাম ভুলিয়ে দেয়, মানে সেই জোয়েল গার্নার-এর মতন - বাপ্রে !
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৪422737
  • দেখেছ কান্ড! ন্যাড়া আর আমি দুজনে একসঙ্গে অপ্পোনের নাম নিলুম - কিন্তু সে অপ্পোন বাবাজি কোথায়, তাকে দেখি না আজকাল, ব্যস্ত হয়ে পড়েছে বোধহয়।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৩422735
  • দুদিকে বল স্যুইং করতে পারলেও শামির প্রধান অস্ত্র হল বাউন্সার। ওরকম ওয়েল ডিরেক্টেড বাউন্সার যে কোন ব্যাটসম্যানের পিতার নাম ভুলিয়ে দেবে
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪৩422736
  • হ্যাঁ, হ্যাঁ, স্টেইন - সে নাকি সাংঘাতিক জোরে বল করত, সেই সেবার তাকে ঐ প্রচন্ড মারকুটে ব্যাট্‌স্‌ম্যান খুব মারল, আর তাই দেখে অপ্পোন লিখল যে মেরে স্টেইনের প্যান্ট খুলে নিয়েছে, স্টেইন জাঙ্গিয়া পড়ে বল করছে।
  • ন্যাড়া | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪২422733
  • '"ভারতের পেস অ্যাটাক" - এরকম কোনো বস্তু আছে নাকি ! কবে হল এমন?'

    হায়, আজ যদি শ্রীমান অর্পণ থাকতেন, হলধর বলে ডাকার সুযোগ কি এমন হেলায় নষ্ট হতে দিতেন?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪২422734
  • মমতা হঠাও - বামেদের আনো।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪১422732
  • সাউথ আফ্রিকার সাথে ভারতবর্ষ জিতেই চলছে লসাগু দা। আর কেন হার্ডাহার্ডি ফাইট নয়। অবলীলাক্রমে
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১১:৪০422731
  • বামেদের অ্যাজেন্ডা একটাই - মমতা হঠাও, বিজেপি আনো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত