এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১০:৩৪422700
  • এই ব্যাটিং লাইনাপই থাকুক।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ১০:৩৩422699
  • দেখুন, উত্তেজিত হয়ে লাভ নেই। হাউমাউ দিদি আপনাদের চেয়ে ভাল করেন। ওটা ওনার হাতেই ছেড়ে দিন।

    তৃণমূল দিয়ে বিজেপি আটকানোর মতলব করছেন আপনারা, শুনে আমি খুবই ইমপ্রেসড। কিন্তু কেন? বিজেপি কিসে খারাপ, যেখানে তৃণ ভাল?
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ১০:২৯422698
  • আপনার যতোই গা
    চিটপিট করুক,সুবু স্বামী একজন বিদগ্ধ
    পণ্ডিত ও ধুরন্ধর রাজনীতিবিদ।
    উনি সেই ব্যক্তি,যিনি কংগ্রেস এর গান্ধী পরিবারের কতৃত্ব কে চ্যালেঞ্জ জানিয়েছেন।দলে থেকেও অরুণ জেটলি বা সিথারমন এর সমালোচনা করতে পিছপা হন না।
    সত্যি কথা বলতে জাতীয় কংগ্রেস ও তিনোমুল এর অনেক পরিকাঠামো ও নীতিগত সাদৃশ্য রয়েছে।বামেদের সঙ্গে কংগ্রেস এর যেটা নেই।
    বর্তমানে মমতার মতন কোন নেতা জাতীয় কংগ্রেসে নেই।সুতরাং মমতার নেতৃত্বে চললে জাতীয় কংগ্রেস অস্তিত্ব সঙ্কট এর হাত থেকে বাঁচবে।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১০:২৮422697
  • খারাপ লাগে যে আইপিএলে পূজারা কোনও টিম পেলোনা।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১০:২৬422696
  • শরীরটা তিনোর আর মস্তিষ্ক বিজেপির!!
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১০:২৫422695
  • মনমোহন সরকার ফেলতে পারে নি বামেরা, তখন মাঝপথে সরকার ভেঙ্গে কেন্দ্রে বিজেপিকে আনার চেষ্টা করেছিল। এখন পশ্চিমবঙ্গে চেষ্টা শুরু করেছে বিজেপি আনার।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১০:২৪422694
  • বড় এস, রাহানে ক্লাস।

    তবে পুজারা আলাদা জিনিস। দ্রাবিড়ের
    পরে আর এরকম আসে নি।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১০:১৯422693
  • রাহানে এগারোতম সেন্চুরি করলো। পূজারা এখনও এই সিরিজে রান করেনি।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১০:১৭422691
  • রাজনীতির শুন্যকুম্ভ জোরে বাজানোর জন্য এবার ভারতের সবচাইতে অপদার্থ এবং খতরনাক এক রাজনীতিবিদ স্বামীজীকে জড়িয়ে ধরতে হচ্ছে।
    তিনো-বিজেপির গলাগলির এর চাইতে আর বড় উদাহরণ কি হতে পারে। শরীরটা তিনোর আর মস্তিষ্ক বিজেপির!!
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১০:১৭422692
  • হা হা হা হা। ইতিহাস না জানলে এইরকমই মন্তব্য করে লোকে।

    যাক কেউ যদি সত্যিই বিজেপি বিরোধী হন, তাহলে সেটাও ভালো কথা।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১০:১৪422690
  • বামেদের সহায়তায় বাংলা বেরিয়ে যাচ্ছে। বিশ্বাসঘাতক বামেরা মনমোহন সরকার ফেলার চেষ্টা করেছিল কিন্তু সফল হয় নি, পশ্চিমবঙ্গেও বামেদের বিজেপিকে আনার চক্রান্ত সফল হবে না।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১০:১০422689
  • ১৯৯৭ সালে কোন দল ভেঙে তিনোদল হয়?
    তারপরে ইউপিএ২ এর আগে পর্যন্ত তিনোদল কাদের জোটসঙ্গী ছিল?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১০:০৮422688
  • "বাংলা আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে।"
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১০:০৭422687
  • আবার সেই মিথ্যাচারিতা - ২০০৯ সালে কংগ্রেস-তৃণমূল জোট পশ্চিমবঙ্গে বামেদের হারিয়ে ইতিহাস করে।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১০:০৫422686
  • মরেচে।

    সবাই দেখছি খুব উত্তেজিত হয়ে পড়েছেন। সুন্দর আলোচনা চলছিল তো। নো ব্যক্তি আক্রমণ প্লিজ।

    সবার একটা নিজের রাজনৈতিক বিশ্বাস বা আদর্শ আছে। তিনি সেই মতো ভাববেন, নিজের দলকে ডিফেন্ড করবেন
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৫৭422685
  • একটা রাজনীতিতে অনভিজ্ঞ ও আকাট কে এগজাম্প্ল দেই। সুব্রমনীয়ম স্বামী কে জিগানো হয়েছিল, মৃতপ্রায় কংগ্রেস এর উত্থান কি করে হবে?
    ওনার মত অনুযায়ী লাজলজ্জা ত্যাগ করে যদি কংগ্রেস দল, তিনোমুল্ তথা মমতার দলে ভিড়ে যায়।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৫৩422684
  • দীর্ঘদিন ধরে প্রচুর অত্যাচার এর ফলশ্রুতি; বিফল বাম - কংগ্রেস জোট।ওপর তলায় স্বার্থপর দের জোট হয়েছিল ঠিকই,কিন্তু নিচুতলার কর্মীরা, সেই জোটকে অর্ধ চন্দ্র দেখিয়ে দিয়েছে।
    বামেরা যতো বদমায়েশি করবে,ততো রাজনীতির চোরা বালিতে হাবুডুবু খাবে।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৪৯422683
  • অথচ এই সহজ ব্যাপারটা কং কিছুতেই বুঝতে পারছে না। তারা কিছুতেই মমতার সঙ্গে যেতে চায় না।

    তিনোদল যেন কোন দল ভেঙে তৈরী হয়েছিল?
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৪৭422682
  • বামেদের প্যাথোলজিক্যাল তৃণমূল বিরোধিতা এবং মমতা অ্যালার্জি-জনিত মিথ্যাচারিতায় প্ররোচিত হবেন না।

    বামেরা চিরকাল কংগ্রেসের সঙ্গে শত্রুতা বা বিশ্বাসঘাতকতা করেছে, ওদের থেকে দূরে থাকুন। মমতা/সোনিয়া/রাহুলের সঙ্গে থাকুন।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৪২422681
  • যে সোমেন মিত্তির আজ কংগ্রেস,কাল তিনো,পরশু ব্যাক টু কংগ্রেস;তাদের সঙ্গে বামেদের জোট করতে লজ্জা করে না।
    বাজপেইর সঙ্গে হাত মিলিয়ে পোজ দিতে লজ্জা করে না।
    এন আর সি নিয়ে বিবৃতি দিতে পর্যন্ত লজ্জা পায়। তাদেরকে আবার ভোট দিতে হবে?
    পশ্চমবঙ্গের বামেদের ক্রেডিবিলিটি বলে কোন বস্তু আছে?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৩৫422680
  • গত ইলেকশনের আগে থেকেই তিনোনেতারা দলে দলে বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সিট বাড়াতে সহায়তা করেছে।
    তিনো-বিজেপির সাম্প্রদায়িক-গুন্ডামোর এই আঁতাত কে রুখতে বামেদের ভোট দিন।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৩১422679
  • মমতা ব্যানার্জি এবং মুকুল রায় ১৯৯৭ সালে তিনোদল স্থাপন করেন। ১৯৯৯ সালে এনডিএ সরকারের রেলমন্ত্রী হন দিদি।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ০৯:৩০422678
  • গত ইলেকশনে বামেরা দলে দলে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সিট বাড়াতে সহায়তা করেছে।
    বিজেপি কে রুখতে তৃণমূলকে ভোট দিন, নইলে কংগ্রেসকে ভোট দিন।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৯:২৫422677
  • "বাংলায় বিজেপি ঢুকিয়েছে যে বামেরা"
    সত্যি? কি পর্যবেক্ষণের ক্ষমতা। এরাই কি বিজেপির IT সেলের ৩২ লক্ষের এক আধজন?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ০৯:২২422676
  • তিনোদের বলছি এখনি অত বিজেপি বিরোধিতা করবেন না। কবে আবার বিজেপির সঙ্গী হয়ে যেতে হয়, স্পষ্ট ভাবেই।

    তিনোকে ভোট দেওয়ার মানেই বিজেপিকে ভোট দেওয়া।
    বিজেপিকে ভোট দেওয়ার মানেই তিনোকে ভোট দেওয়া।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ০৯:১৪422674
  • দলে দলে লোক ফিরে আসছে। এটা তো সত্যি কথা।তারা কি সিপিএম কে ভোট দেবে?
    এটা বুঝতে কি রকেট সাইয়েন্স লাগে?
  • dipak | ২০ অক্টোবর ২০১৯ ০৯:১৪422675
  • বাংলা থেকে বিজেপি হঠান, তৃণমূলকে দলে দলে ভোট দিন।
    গত নির্বাচনে বামেরা দলে দলে বিজেপিকে ভোট দিয়ে ওদের সিট বাড়তে সাহায্য করেছে, বাংলায় বিজেপি ঢুকিয়েছে যে বামেরা তাদেরকেও ভোট দেবেন না। তৃণমূলকে পছন্দ না হলে কংগ্রেসকে ভোট দিন - কিন্তু কোনোভাবেই বাম-বিজেপি কে নয়।
  • আচ্ছা | ২০ অক্টোবর ২০১৯ ০৯:১৩422673
  • মোদিশা কম বিপদ তেমন কুছু না এইটা চালানোর কনসার্টেড এফোর্ট। কার টিকি কোথায় বাঁধা সে দেখাই যাচ্ছে
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ০৯:১১422672
  • বামেরা, রামে ভোট দিয়ে তাদের বিচক্ষণতার পরিচয় দিলেন।তাদের হয়ে সওয়াল করা কতিপয় গুরুর উকিল দের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন থেকে গেল।
    এইসব জনতা ননস্টপ ওপর দিকে থুতু ছুঁড়ে যেতে পারে।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ০৯:০৯422671
  • বিষমদে মৃত্যু হলে ২ লাখ টাকা দেওয়া হয় আর NRC আতঙ্কে কেউ মারা গেলে পরিবারের কপালে লবড্ঙ্কা? ভয়টাকে জিইয়ে রাখতে পারলে লাভ কার হবে ভেবে দেখুন।
    এলেবেলে বলেই দিয়েছেন "দলে দলে ফিরে" আসছে মানুষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত