এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১৫:০৯422610
  • "বাবরি মসজিদ ভাঙার পর হুহু করে বেড়েছে, পুরো হিন্দি হার্টল্যান্ডে হিন্দুত্বর ঘোল খাওয়াতে পেরেছে। আর বামপন্থীরা মাও, চেয়ারম্যান, লেনিন, স্ট্যালিন করতে গিয়ে স্বখাত সলিলে ডুবে মরেছে।"

    সত্যি বামেরা কেন যে স্বতঃপ্রণোদিত হয়ে বাবরি মসজিদ ভাঙ্গেনি। তাহলে তারাও ২ থেকে ১৪৪-এ পৌঁছে যেত!! আরো ভাল হত যদি তারা হাজার দুয়েক নেড়েকে জবাই করতে পারত। তাহলে তো ব্রুট মেজরিটি।
    এত ছিম্পিল সলুশন কেন যে নেতাদের মাথায় আসেনা।
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৫:০৬422609
  • পব তে এন আর সি র হাওয়া তুলে বিজেপির ঠিক কি লাভ?
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১৫:০২422608
  • ওহো।

    তাহলে আমার বুঝতে ভুল হয়ে।

    টার্গেটেড জনতা কারা?
  • @ব | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:৫০422607
  • "তাদের অনেকে সরকারী চাকরী করে/ করেছে, বিভিন্ন জায়গার উঁচু পজিশনে আছেন, কলকাতায় নিজেদের বাড়ি। তার থেকেও বড় কথা এদেশে ৪০-৫০ বছর ধরে বাস করছেন।"

    এঁরা ঠিক এনার্সির টার্গেট নন।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:৪২422606
  • / আমি
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:৪১422605
  • এই প্রসঙ্গে বলে রাখা ভালো আমু বিশুদ্ধ
    ঘটি।

    বাবা, মা দু দিক থেকেই। তিন পুরুষ। তার আগে জানি না।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:২২422603
  • পশ্চিমবঙ্গে দেশ ভাগের সময় লক্ষ লক্ষ লোক এসেছে এবং এখানে
    ঘাঁটি গেড়ে বসেছে। তাদের অনেকে সরকারী চাকরী করে/ করেছে, বিভিন্ন জায়গার উঁচু পজিশনে আছেন, কলকাতায় নিজেদের বাড়ি। তার থেকেও বড় কথা এদেশে ৪০-৫০ বছর ধরে বাস করছেন।

    এনআরসি করে এনাদের সমূলে উচ্ছেদ করতে পারবেন? সেই দম আছে??
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:২২422604
  • ** আর একটি কথা আছে;
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:২০422602
  • এনারসি নিয়ে আর একটি কথা হক; অনুপ্রবেশকে 'সমস্যা' হিসেবে দেখা হয়েছে আশির দশক থেকেই, কং আমলেই। তখন সমাধান হিসেবে সীমান্তে কাঁটাতার আরো বাড়ানো, বিএসেফের টহল ইত্যাদি শোনা যেত। বিজেপি খেলাটাকে উল্টে দিল, ঐ সব সমাধানের দিকেই গেল না বরং ক্যাম্প তৈরী করে সেখানে লোক পাঠালে, দেশের ভেতরেই কনফ্লিক্টটা জারি রাখা যাবে। তো এই পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়াতে গেলে শুধু কী আর ভোটের আগে জোট করলে চলবে ?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:১৩422601
  • জনগণ এমনি এমনি ভোট দেবে কেন? জনগণ তো সব জানে, সব বোঝে। বিজেপি ভোটাররা কি মুসলমানদের ঘৃণা করে? বিজেপি ভোটাররা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায়? বিজেপি ভোটাররা কি মসজিদ ভাঙতে চায়?
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:১০422600
  • জনগন এমনি এমনি ভোট দিয়ে দিলে তো এতদিনে দেশের সব জায়গায় বামেরা প্রার্থী দিলেই তারা জিতে যেত। বা একটা করে অফিস খুলে ফেললেই হত, কিছু না বললে বা করলেও চলত, বামেরা খুব ভাল দল, মানুষের ভাল চায় অতএব তাদেরই ভোট দিয়ে দি, এরকমই ঘটত। সেটা হয়না মানেই প্রমাণ করে যে ভোট পেতে গেলে আরো কিছু করতে হয়, সংগঠন, জনসংযোগ আর কি কি সব। আর সেসব করতে গেলেও তত্ত্ব আর বক্তব্যর জোর লাগে, সুধু ওরা ফ্যাসিস্ত, ওরা খারাপ বলে দিলেই চলেনা।
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:০৯422599
  • কিছু লোক তিনোদের ভোট দিয়ে বেনিফিটেড হয়,কিছু লোক বিজেপি এজেন্ডায় বিশ্বাস করে আর কিছু লোক বামেদের দৌলতে ক্ষীর খেয়ে, এখন টয়লেটে বসে হতাশায় হাত কামড়ায়!কি সময় ছিলো!
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:০৪422598
  • আপনি তো বুঝেছেন। আপনি দেবেন বামেদের ভোট?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৪:০১422597
  • শুনেছিলাম যে জনগণ নাকি সব বোঝে। ভোট যখন দিচ্ছে, তখন ঠিকই করছে।
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৫৮422596
  • এনারসি না করলে বিদেশীরা এসে দেশের ক্ষতি করছে সেটাই বিজেপির বক্তব্য। অর্থনীতি খারাপ হলে, এই কথাটা আরো বেশী করে বলবে এবং এটাও বলবে যে এরা না থাকলে বা এদের সুযোগসুবিধে না দিলে দেশের লোকেরাই উপকৃত হবে। অল্টারনেটিভ হল এই মতের বিরুদ্ধে যাওয়া এবং বলা যে না এই 'অবৈধ` লোকগুলি সমস্যা নয় বা সরকারের নীতি এমন হতে পারে যে এদেরকেই ব্যবহার করা যেতে পারে দেশের উন্নতির জন্যই। তো প্রোগ্রেসিভ রাজানীতি তো এরকমই বুঝি, রিগ্রেসিভ মতের বিরুদ্ধে তত্ব আর কাজকে হাজির করা। সেটা না করা মানে তো দলগুলি নিজেদের কাজও করেনা, অথর্ব হয়ে পড়ে আর সুধু দাবী করে জনগন সব নিজেরাই বুঝেশুনে তাদের সাইনবোর্ডটুকু দেখে ভোটটা দিয়ে দিক।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৫২422595
  • সরি, আই বেগ টু ডিফার। রাজ্যে গুড গভর্নেন্স দিতে না পারলেও, তোলাবাজি তে
    পিইডিপি করলেও, নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করলেও তিনো কিন্তু ২০১১-২০১৬ এর মধ্যে প্রচুর কাজ করেছে, বিশেষত গ্রামে। গ্রামের রাস্তা ঘাট ঝাঁ চকচকে করে দিয়েছে। প্রচুর দরকারী সেতু তৈরী করেছে। আমি নিয়মিত আমার গ্রামের বাড়িতে যাই তাই জানি।

    একটা উদাহরণ দিচ্ছি। ২০ নাম্বার বাস তারকেশ্বর থেকে গড়েরঘাট যায়। যেতে রাফলি দু ঘন্টা সময় লাগতো। কারন মুন্ডেশ্বরী ( নদীর নাম ভুল হতে পারে) নদীর ওপর বাঁধ না থাকায় ঘুরে যেতে হত। মমতা এসে তিন বছরের মধ্যে সেই সেতু করে দিয়েছে। এখন সময় লাগে দেড় ঘন্টা। ওই সব জায়গা থেকে প্রচুর লোক কলকাতায় ডেলি যাতায়াত করেন। রোজ এক ঘন্টা বাঁচে তাদের।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৪৬422594
  • রোহিত ছয় মেরে সেন্চুরি করলো।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৪৩422593
  • "গুন্ডামিতে বামেদের অক্সময়ে যথেষ্ট দাক্ষতা ছিল, আজ নাহয় সে দিন গেছে।"
    শুনেছিলাম যে এই কারণেই নাকি পরিবত্তন হয়েছিল। এখন আবার তাদের গুন্ডামির দরকার পরছে কেন?

    "কিন্তু গন্ডামির অল্টারনেটিভ যে একটা স্ট্যান্ড নেওয়া, সেটাও পারছে না।"
    গুন্ডামির অল্টারনেটিভ স্ট্যান্ড নেওয়া হলো গুন্ডামি না করা। বামেরা সেটা করছে। বিজেপির স্ট্যান্ড তো আরো বেশি গুন্ডামি, লোকে সেটাকেই সমর্থন করছে।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৪২422592
  • বেশ, মানুষ আগে বামেদের ভোট দিক, তারপর নাহয় বামেরা যা করার করবে ঃ-) জয় মানুষ।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৪০422591
  • মানুষ যদি দিদির গুন্ডারাজ আর বিজেপির দাঙ্গা প্রবণতা থেকে মুক্তি পেতে চায়, তাহলে ব্যালট বাক্সে অন্য কাউকে ভোট দিয়ে আসুক। তারপরে তারা যা করার করবে।

    আসলে কিছু লোক তিনো গুন্ডামির থেকে বেনিফিটেড হয় আর কিছু লোক বিজেপির অ্যাজেন্ডায় সমর্থন করে, তাই তাদেরকে ভোট দেয়।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৯422589
  • একসময়ে
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৯422590
  • না। আমি বলছি যে বামেরা কোন কিছুতেই নেই। গুন্ডামিতে বামেদের অক্সময়ে যথেষ্ট দাক্ষতা ছিল, আজ নাহয় সে দিন গেছে। কিন্তু গন্ডামির অল্টারনেটিভ যে একটা স্ট্যান্ড নেওয়া, সেটাও পারছে না। সিম্পলি কোন কিছুই করছে না। তাই ভোট পাচ্ছে না।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৬422587
  • অবশ্যই, বামেরা মিথ্যে প্রতিশ্রুতিও দেবে না, আরেকটা দাঙ্গাও লাগাবে না। কিন্তু বামেরা কিছু বলছে কি? কিছু করছে কি? ঃ-)
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৬422588
  • ২০১১র আগে দিদি বিরোধীনেত্রী হয়ে যেটা করতেন, এখনও করছেন, আর এখন দিলীপ ঘোষ যেটা করে বেড়ায় সেটাকে বাংলা ভাষায় গুন্ডামো বলে। বলছেন যে গুন্ডামিতে বামেদের অল্টারনেটিভ নেই, তাই ভোট পাচ্ছে না?
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৫422586
  • "ওদের মেরে তাড়ানো, এনারসি করবো - এগুলো গ্রহণযোগ্য অল্টারনেটিভ? আর তার উল্টো অল্টারনেটিভ দেখাতে হবে? মানে বিজেপি বলছে যে দেশের সর্বনাশ করবো, কিন্তু তার উল্টোদিকটা না দেখালে লোকে বিজেপিকেই ভোট দেবে?"

    দিচ্ছে তো! উল্টোদিকটা দেখানো বা উল্টোদিকের কথা বলা হচ্ছে কি?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩৪422585
  • বামেরা তো দিদির মতন সরকারে নেই যে মিথ্যা প্রতিশ্রুতি দেবে। বা বিজেপি দাঙ্গা ঘোষনা করলে তার বিরুদ্ধে আরেকটা দাঙ্গা ঘোষণা করবে।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩২422584
  • মানুষ আপনাকে ভোট দেবে কেন? হয় আপনি কন্যাশ্রী, সাইকেল হ্যান ত্যানের কথা বলুন, কলকাতায় নীল সাদা রং করেছি বলুন, যুবভারতী স্টেডিয়ামের সামনে একট ব মার্কা মূর্তি বসিয়েছি বলুন। তারপর বলুন আবার ভোট দিলে আরও আরও কাজ করবো। মানুষ আপনাকে যদি বিশ্বাস করে তো ভোট দেবে। নাতো বলুন আমরা অন্য যেসব রাজ্যে ক্ষমতায় এসেছি সেসব জায়গায় ওদের ঘরছাড়া করে দিয়েছি, পিটিয়ে মেরেছি। আমাদের দেশে আমরা ছাড়া আর কাউকে থাকতে দেবো না। আমাদের যদি ভোট দেন তো এখানেও এনারসি করবো, এখান থেকেও ওদের পিটিয়ে তাড়াবো, ঘর ভেঙে আগুন লাগিয়ে দেবো। মানুষ আপনার কথায় উদ্বুদ্ধ হলে ভোট দেবে।

    তো এদের বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা কি করছে?
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩০422582
  • অল্টারনেটিভ এর কি দরকার!বামের ভোট রামে গেলেই তো ল্যাঠা চুকে যায়।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:৩০422583
  • প্রেক্ষিতটা আলাদা কেন?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:২৭422581
  • ২০১৪র পর থেকে না, ২০১৪ থেকেই ফান্ডিং পাচ্ছে। তার আগে অবশ্যই ফান্ডিং কম ছিল। সেইজন্যই ২০১৪র আগে বিজেপির এইরকম আধিপত্যও ছিলনা। গত ইলেকশনে কোন দল কত খরচ করেছে সেই হিসাবটা দেখলেই বোঝা যায়।

    ওদের মেরে তাড়ানো, এনারসি করবো - এগুলো গ্রহণযোগ্য অল্টারনেটিভ? আর তার উল্টো অল্টারনেটিভ দেখাতে হবে? মানে বিজেপি বলছে যে দেশের সর্বনাশ করবো, কিন্তু তার উল্টোদিকটা না দেখালে লোকে বিজেপিকেই ভোট দেবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত