এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:২৬422580
  • বিজেপির সিংহ ভাগ ভোট গেছে বামেদের থেকে।
    শাক দিয়ে হাঙর ঢাকা কদ্দিন চলবে?
    বামেদের মূল ভিত্তিই হলো জনগন কে ছাগল ভেবে বোকা বানানো।অজস্র মিথ্যা কথা বলা।
    বর্তমানে সবচে বড় মিথ্যা প্রচার চলছে,আমরা বিজেপি আর তিনো দুজনের বিরুদ্ধেই সমদুরত্ব মেনটেইন করে লড়ছি।
    করো,যতো ইচ্ছে করেই করো।আর রামের ঝুলি ভোট দিয়ে ভারী করো।
    চমকপ্রদ আদিখ্যেতা!
  • sies | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:২৫422578
  • ঠিকই তো, মহা আর হরিয়াণারেও তো কং থেকে সব বিজেপিতে। বিজেপি এটা ভালোই জানে যে কিছুটা জোর পেলে পলিটিক্যাল ক্লাসের অন্য দলের লোকেরা ঠিকই ভিড়বে তাদের দিকে। সে ২০০৪ এ অটল জমানা হোক বা এখনকার মোদী-শাহ। লোকে কী আর এসব দেখেনা বা বোঝেনা, বোঝে এবং মনে করে যে তাহলে বিজেপি আর খারাপ কিসে ! তখন আবার সেই প্রশ্নটি চলে আসে, যে বিকল্পটি তৈরী হবে কী করে ?
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:২৫422579
  • বেসিকালি আমার মনে হয় "২০১১ তে দিদি কোন কাজ না দেখিয়েও ভোট পেয়েছে" আর "২০১৯ এ বামেদের কেন কাজ দেখাতে বলা হচ্ছে", এই দুটো আপেল আর কমলালেবুর তুলনা হয়ে যাচ্ছে। দুটো সময়ের প্রেক্ষিত একেবারে আলাদা।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:২১422577
  • দেশপ্রেম/হিন্দুত্বর ঘোল খাওয়ানোকে কৃতিত্ব কোথায় বললাম?

    আর প্রচুর ফান্ডিং কিন্তু আরেসেস/বিজেপি ২০১৪র পর থেকে পাচ্ছে, তার আগে এতো ফান্ডিং পেতো না। ষাট সত্তর আশি নব্বুইএর দশকে আরেসেস এতো ফান্ডিং পেয়েছে কি?

    ২০১১ আর এখনকার মধ্যে একটা তফাত আছে। ২০১১ র ব্যাকগ্রাউন্ড ছিল তার আগের ৩৪ বছর, সেই ৩৪ বছর পাল্টানোর জন্য মানুষ একটা অল্টারনেটিভকে ভোট দিয়েছে। দিদি তো তার অনেক আগে থেকেই রাজনীতি করছে, আগে কি জিততে পেরেছিল? কিন্তু ২০১১ তে এসে রুটি পাল্টানোর ইচ্ছা সবার মধ্যেই এতো প্রবল হয়ে উঠেছিল যে উল্টোদিকে যে ছিল তাকেই ভোট দিয়েছে।

    এখন যদি বামপন্থীরা বিকল্প হিসেবে উঠে আসতে চায় তাহলে মানুষকে অল্টারনেটিভ দেখাতে হবে। যেমন বিজেপি অল্টারনেটিভ দেখাচ্ছে, আমরা ক্ষমতায় এলে "ওদের" কে তাড়াবো, এনারসি করবো ইত্যাদি। আর বিজেপির এই কথাগুলো বিশ্বাসযোগ্য কারন অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই দাঙ্গা হয়েছে, মব লিঞ্চিং হয়েছে। অর্থাত বিজেপিও কাজ দেখিয়েই ভোট চাইছে। বামপন্থীরা যদি এমনকি বিরোধী হিসেবেও বিশ্বাসযোগ্যতা না দেখাতে পারে তাহলে কিকরে ভোট পাবে?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:১৮422576
  • বিজেপি হিন্দুত্বের নামে হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোটের জন্য। আর সেই বিজেপির জোটসঙ্গী ছিলেন দিদি। আজও পবে যে বিজেপি নামক দলটি তৈরী হয়েছে, তার আদ্ধেক নেতারা গেছে দিদির দল থেকেই।
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:১৭422575
  • শুরু হয়ে গেলো,মিথ্যের চাষ!এতো বছর কেন্দ্রীয় সরকার থেকে কংগ্রেস এর ফান্ডিং ছিলো না।তাই কংগ্রেস হেরে গেলো।বিলীয়মান।
    আর চৌত্রীশ বছর সরকারে থেকে বামেদের কোন ফান্ডিং ছিলো না।
    বাম আমলে কোন চিট ফান্ড ছিলো না,সিন্ডিকেট ছিলো না আর শিল্পপতি দের দাক্ষিণ্য ছিলো না।
    আর সিঙ্গুর পূর্ববতী কালে প্রায় সবকটা মেইনস্ট্রিম মিডিয়া ও টিভি চ্যানেল তো বিরোধীদের শিল্প শত্রু দাগিয়ে,দুবেলা আলোচনা চালাতো বা লেখাপত্তর ছাপতো।
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১৩:১৩422574
  • বোঝাবুঝির কিছু নেই, লোকে সময় মত বুঝে যেতে পারে। লোক পিটিয়ে মারা যে একটি বদমাইশি সেটি লোকে বোঝেনা সেটা মনে করিনা। কিন্তু ভোটের রাজনীতি তো আর শুধু নৈতিকতা দিয়ে চলেনা, আরো কিছু লাগে আর কোনো দলই সম্পূর্ণ সাত্ত্বিক নয়। তবে বিজেপির তামসিকতা অন্য লেভেলে। কং যেগুলো সমঝোতা করে চালাত বা নরম-সরম হয়ে, যথা কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট অথবা মেরা ভারত মহান, মূলতঃ আশির দশক থেকে এই যে সব কথাবার্তা, বিজেপি সেগুলোকেই ব্যবহার করছে বেশী বেশী করে। আর যত অর্থনীতি সংকুচিত হবে, গ্লোবাল লেভেলেও, ফল হিসেবে যত দেশের ভেতরে কনফ্লিক্ট বাড়বে, তত এগুলি আরোই বাড়াবে। তো এখানেই তো বিরোধী দলের নেতা আর তত্ত্ব আর কাজের প্রয়োজন।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৫৮422573
  • বিজেপি আর দিদি দুজনেরই এই বিকল্প হয়ে ওঠার পিছনে যেটা আসল রহস্য তা হলো প্রচুর ফান্ডিং, যেটা বাম পার্টির স্বাভাবিক কারণেই ছিলোনা। মিডিয়াও কিনে নিয়েছিলো/নিয়েছে। দেশপ্রেম/হিন্দুত্বের ঘোল খাওয়ানোটা আমি কৃতিত্ব হিসাবে দেখিনা, কুকীর্তি হিসাবেই দেখি। মানুষও রিগ্রেসিভ আইডিয়াগুলোতে বেশ সমর্থন দেখিয়ে চলেছে।

    ২০১১তে মানুষ দিদিকে বিকল্প দেখে ভোট দিল, কিন্তু কি কাজের ভিত্তিতে বিকল্প হিসাবে দেখলো? তাহলে এখন বামেরা বিগত ৫-৬ বছরে কি কাজ করেছে, সেটা জানতে চাওয়ারও কোনও মানে নেই। যে দিদি বিরোধীশুণ্য করার আশায় বামেদেরকে মেরে ধরে শেষ করেছেন, সেই দিদিই পবে আরেসেসকে দিব্বি বাড়তে দিয়েছেন। এখন বোঝো।

    এবারে পুলওয়ামা-বালাকোত পেয়ে গেছিল। বিজেপি যে হারে ছড়াচ্ছে সর্বক্ষেত্রে, তাতে দাঙ্গা-যুদ্ধ ছাড়া পরের ইলেকশনের বৈতরণী পার হওয়া বেশ মুশকিল হবে। উগ্র জাতীয়তাবাদ একটা জাতির সর্বনাশের প্রথম পদক্ষেপ। আমরা সেটা নিয়ে নিয়েছি।
  • cd | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৫২422572
  • dc মূল পয়েন্ট মিস করে গেলেন। আরেসেসই হোক বা বিজেপি, মহারাষ্ট্র কি হরিয়ানা, আসল কারণ কিন্তু দিদির সাপোর্ট।
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৪৯422571
  • মে মাসে ভোটের পরে শোনা গেছিল বাম-কং একজোট হবে নাকি ? বিকল্প হিসেবে লোককে দেখানোর জন্য। তার কী হল ? গান্ধী জয়ন্তীতে একসাথে ছবি তোলা আর বামেদের একশো বছর পূর্তিতে নেতাজী ইন্ডোরে এই বলা যে গণমঞ্চ করতে হবে। সে তো ভাল কথা কিন্তু করে কে ? অন্তত যারা নেতা আছে এখন, দুদিকেই, তাদের সেই ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৪৩422570
  • আরেসেস আর বামপন্থীরা, দুটোই ক্যাডার বেসড আর গ্রাসরুটে কাজ করা পার্টি/অর্গানাইজেশান ছিল। বামপন্থীরা ধীরে ধীরে নিজেদের শক্তিক্ষয় করেছে, হাজার হাজার টুকরোতে ভাগ হয়েছে, এমন কঠিন তাত্বিকতা করেছে যে সাধারন মানুষ তো কোন ছার, এক পার্টি অপর পার্টির তাত্বিক স্ট্যান্ড বুঝতে পারেনি। আর আরেসেস সংগঠন বাড়িয়ে গেছে, এক থেকেছে, আস্তে আস্তে শক্তিবৃদ্ধি করেছে। যখন যা সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে। বাবরি মসজিদ ভাঙার পর হুহু করে বেড়েছে, পুরো হিন্দি হার্টল্যান্ডে হিন্দুত্বর ঘোল খাওয়াতে পেরেছে। আর বামপন্থীরা মাও, চেয়ারম্যান, লেনিন, স্ট্যালিন করতে গিয়ে স্বখাত সলিলে ডুবে মরেছে।
  • dc | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৩৮422569
  • S, গ্রাসরুট লেভেলে আরেসেস ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে অনেকদিন ধরে জনসংযোগ বাড়িয়ে চলেছে। আগে বামপন্থী পার্টিগুলোর যেমন ক্যাডার বেস ছিল আরেসেসেরও সেরকম ক্যাডার বেস ছিল বা এখনও আছে। আর বিজেপি আরেসেসের পলিটিকাল ফ্রন্ট।

    ২০১১ তে পবতে লোকজন ভীষন ভাবে পরিবর্তন চাইছিল বলে দিদিকে ভোট দিয়েছে। দিদ্কেই তখন বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছিল।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৩৪422568
  • আরে পিএম, জয়দেব লাহিড়ী আমার ঘনিষ্ঠ বন্ধু। বুইলে কিনা?
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১২:৩২422567
  • ২০১১ র আগে, বেচে যাওয়া সোমেন মিত্তিরের চেয়ে দিদি, বিরোধী হিসেবে বেটার বিকল্প - লোকের সামনে এটাই ছিল।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১২:২৩422565
  • ২০১১ সালে যখন পরিবর্তন হয়েছিল, তার আগে দিদিই বা কি কি কাজ করেছিলেন? মিমি চক্কোত্তি, দেব, মুনমুন সেন, নুসরত, তাপস পাল, দেবশ্রী এঁরা ঠিক কি কি কাজের ভিত্তিতে ভোট পেয়েছেন?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১২:২২422564
  • বিজেপির যে এতো রমরমা, তা বিজেপি ঠিক কি কি জনদরদী কাজ করেছে?
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১২:১৭422563
  • ভোটের রাজনীতিতে বিকল্প হয়ে উঠবে না, আর লোকেরা পুজোয় চাঁদা দেওয়ার মত করে ভোট দেবে, আব্দার কম না। মহা-তে তো ভোট, সার্ভে অনুযায়ী মেজরিটি চায় বিজেপি সরকারের বদল হোক আবার মেজরিটি এও মনে করে বিজেপি জিতবে। অর্থাৎ সেখানেও, এখনও লোকে বিকল্প চায় কিন্তু সেটা ক`গ্রেস এনসিপি নয়।

    লোকের সামনে অন্য কথা না বললে, অন্য কাজ না করলে, অন্য তত্ত্বও না দিলে কেন তারা বিজেপিকে ভোট দিচ্ছে, এসব বলে রাগ করে লাভ নেই।
  • ন্যাড়া | ১৯ অক্টোবর ২০১৯ ১১:৫১422561
  • এলেবেলেবাবুর কথা ভাল লাগল। গ্রাসরুটে কাজ না করলে পাগলের মতন ওই ছাগল-ছাগল আউড়ে যেতে হবে।
  • সিএস | ১৯ অক্টোবর ২০১৯ ১১:৩৮422560
  • তিনোকে ভোট না দিয়ে ছাগলদের উচিত ছিল ক'গ্রেসকে ভোট দেওয়া, এই তো বক্তব্য। সে মানে তো শ্যালদার সোমেন মিত্তিরকে ভোট দেওয়া, কালীপুজো নিয়েই সন্তুষ্ট যিনি। তদুপরি ভ্যাদভ্যাদে তরমুজ। মানুষ কী আর অতই ছাগল ? তারা কেমন বিকক্প ছিল সে তো এখনও বোঝা যাচ্ছে, সর্বৈব অথর্ব।
  • এলেবেলে | ১৯ অক্টোবর ২০১৯ ১১:২৭422559
  • আপনারা গ্রামবাংলার খবর রাখেন? আমার মতো সাইকেলে চেপে সেসব জায়গায় গিয়ে মানুষের দুঃখকষ্টের কথা জিজ্ঞাসা-টিজ্ঞাসা করেন? করলে জানতে পারতেন তাঁদের কাছে নোবেল, ফ্যাসিবাদ, অম্বিকেশ কোনও কালেই কোনও খবর নয়। তাঁরা দিনভর লাইন দিচ্ছেন ব্যাংকে আধারের সঙ্গে ফোন লিংক করানোর জন্য আর এপিকের সঙ্গে আধারের সংযোগ ঘটানোর জন্য। গাঁটের কড়ি খরচ করে গজগজ করতে করতে তাঁরা সাইবার ক্যাফেগুলোতে ভিড় জমাচ্ছেন। যে সীমান্তবর্তী জেলাগুলোর মানুষ সুপ্ত হিন্দুত্ব বা বিকল্পের অভাবে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিলেন, তাঁরাই বিজেপির বাপ-মা তুলে খিস্তি দিচ্ছেন।

    সিপিএম এই সমস্যাটাকে অ্যাড্রেস করেছে? বুথ খুলে বিনা পয়সায় এপিকের সঙ্গে আধারের লিংক করে দেওয়ার চেষ্টাটুকু করেছে? মানুষ ভোট দেবে তাদের চাঁদবদন দেখে? তাঁরা প্রকাশ্যে বলছেন মমতা থাকলে এ রাজ্যে এন আর সি হবে না। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে কিন্তু এই ভরসা তাঁরা মমতার ওপরে রাখছেন। এমনি এমনি?
  • ভুল সবই ভুল | ১৯ অক্টোবর ২০১৯ ১১:২২422558
  • আসুন রাজীব কুমারের ঘটনায় বুক চাপড়াই। রুনু গুহনিয়োগীর প্রোমোশন দীর্ঘজীবি হউক।
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১১:০১422557
  • কুমিরের কথা ভুলবেন না?
  • আরে না না | ১৯ অক্টোবর ২০১৯ ১১:০০422556
  • সাঁইবাড়ি বিজন সেতু মরিচ ঝাঁপি নন্দিগ্রাম গুজরাট কোথাও কিছু হয়নি। এসব ঢপ লোকে এখনো কেন খায় বুঝিনা।
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১০:২২422555
  • খুব সহজ। এখন TINA-র সময়। বাম-কং ছাড়া কোন উপায় নেই বাঁচার। সময় লাগতে পারে কিন্তু ৩৪ বছর আর জরুরী অবস্থার কথা মনে রেখেও তাদের ক্ষমতায়নের প্রত্যাশায় দিন গুণতে হবে।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১০:২০422554
  • ইন্দ্রাণী দি কেমন আছো?
  • | ১৯ অক্টোবর ২০১৯ ১০:১৭422553
  • আচ্ছা, পিটিদা, এখন অনেকটা ক্লিয়ার। তোমার রাজনৈতিক অবস্হান টা বুঝতে পারলাম।

    কিন্তু অতঃ কিম? এখন পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দেবে?, রাদার কাকে ভোট দেওয়া উচিত, লং টার্ম বেনিফিট এর জন্যেে। তোমার আডভাইস/ সাজেসন কী?
  • b | ১৯ অক্টোবর ২০১৯ ১০:১০422552
  • ওখানে বড্ড বেশি লিখছি, তাই এখানেই লিখি।নাদির গ্ল্প প্রসঙ্গে। আই যেমন লিখেছেন, নিখুঁত, সেরিব্রাল গল্প। কিন্তু একবার সমস্ত ক্লু গুলো খুঁজে খুঁজে, জিগ-স পাজলটা সেট হয়ে গেলে, আবার ফিরে যেতে ইচ্ছে করে না। লেখকের মুন্সিয়ানাকে (ক্র্যাফটম্যানশিপ) সেলাম জানাতে হবে অবশ্যই।
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১০:০৮422551
  • বোতিনঃ
    মানুষ বহুবার ভুল রায় দিয়েছে।
    হিটলারকে ভোটে জেতানো থেকে শুরু করে, স্বৈরাচারী ইন্দিরাকে জরুরী অবস্থার পরেও ৪১% ভোট দিয়ে, বাবরি ধ্বংসকারীদের ভোটে জিতিয়ে, গোধরার হত্যাকারীদের ভোটে জিতিয়ে। ওঃ, ট্রাম্পের ভোটাররাও এই তালিকাভুক্ত।

    পব-র ছাগলেরা প্রথমে একটা ছোট ভুল করেছিল। বামেদের হারানো উচিত ছিল ২০১১-র এক দশক আগেই। কিন্তু মানুষ ২০১১-তে যতটা ছাগলামো করেনি তার চাইতে বহুগুণ বেশী ছাগলামো করেছিল ২০১৬-তে। আর ঘুষখোর ও ঢপবাজ তিনোদের পুনর্বার ভোটে জিতিয়ে তারা চূড়ান্ত রামছাগলামোর পরিচয় দিয়েছে।

    আর এখনো যারা সাঁইবাড়ি মরিচঝাঁপি বিজন সেতু নন্দীগ্রাম, ২১শে জুলাই, তাপসী মালিক ২ টাকা কিলোর চাল, সাইকেল, নানাবিধ ঢপশ্রীর ইত্যাদির ঢপ বুঝে উঠতে পারেনি তাদের থুথু ফেলে ডুবে মরা উচিৎ। অন্যদিকে যারা তিনোদের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়ার খোয়াব দেখছে তারা যেন টাইগার হিলের ওপর থ্কে প্যারাসুট ছাড়া ঝাঁপ দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত