এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১২:০৬422310
  • হলিউড নিয়ে যত কম বলা যায় ততই মঙ্গল।
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ১২:০৫422309
  • @ অমিত, এই বক্তব্যে "যারা পেয়েছেন, তাদের কে ছোট করা কি আদৌ দরকার" ১০০% সহমত।
    একটা সংশোধনী জুড়ে দেই, যাঁরা পান নি, নোবেলের উচ্ছ্বাসে যেন তাঁদেরও ছোটো না ভাবি (আপনি করছেন না, জানি)
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১২:০২422308
  • শান্তির নোবেল ঘুরিয়ে ফিরিয়ে নানান দেশে দেয়।
    নেপালেও দিতে পারে, যিনি হিউম্যান ট্র্যাফিকিং এর বিরুদ্ধে কাজ করছেন, তাঁকে। তবে আপাতত চান্স কম। রাজনৈতিকভাবে নেপালের কী হলো না হলো কেউ বড় একটা কেয়ার করে না।
  • Amit | ১৭ অক্টোবর ২০১৯ ১২:০০422307
  • b - কে, গান্ধী কে নোবেল না দেওয়া তো ভুল বটেই। শান্তি র নোবেল প্রচুর ভুলভাল লোকে ও পেয়েছে। অনেক গুলোই যে পলিটিকাল ডিসিশন তাতে সন্দেহ নেই। হয়তো ট্রাম্প ও পেয়ে যেতে পারে যে কোনো দিন।

    কিন্তু অন্য সব ক্ষেত্রে, বিশেষ করে বিজ্ঞান র ক্ষেত্রে মৌলিক রিসার্চ এ বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। তাও কাজের অনেক বছর পরেই পায় সবাই, এই কেমিস্ট্রি তে একজন ৯৭ বছরে পেলেন। সেখানেও যে সব ১০০-% ঠিক হয়, তা তো নয়, বায়াস, প্রেজুডিস সবই থাকবে। যেমন জগদীশ বোসকে নিয়ে বিতর্ক থাকবেই।

    দুনিয়ায় সব ক্ষেত্রে বিতর্ক আছে, কোথাও ১০০-% একমত হবে না সবাই। সে অস্কার হোক, নোবেল হোক, ক্রিকেট হোক। আমার একটাই বক্তব্য। যারা পেয়েছেন, তাদের কে ছোট করা কি আদৌ দরকার ? কেও আনন্দ করতে চাইলে করুক না। অন্যকে না জ্বালালেই তো হলো ?
  • dc | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৫৮422306
  • অ্যাঁ অমর্ত্য সেন আবার রথচাইল্ডেরও জামাই নাকি? এটা জানতাম না তো!

    আবার প্লেনের ফার্স্টো কেলাসে পাজামা পরে ঘুরে বেড়ান, সেটাও গুরুতেই কোথায় যেন পড়েছিলাম। লোকটার কীর্তির দেখছি শেষ নেই!
  • sm | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৫২422305
  • কি আশ্চর্য্য লোকজন!দুটি বাঙ্গালী অর্থনীতিতে নোবেল পেয়েছে সবে,অমনি কে কার জামাই,কার বউ সাদা চামড়া এসব এসে গেলো!নোবেল তো রেকমেন্ডেশন এর মাধ্যমেই হয়।
    এবার,নেপাল থেকে কেউ যদি নোবেল পায়, তো নেপালীরা কাঞ্চারে কাঞ্চিরে বলে,আনন্দে নাচবে না?
    এই তো সেদিন নোবেল কমিটি স্বীকার করলো, গান্ধীজিকে নোবেল না দেওয়া একটা বড় ভুল।এই স্বীকারোক্তি টুকুর ও তো বিরাট দাম।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৪৯422303
  • হ্যাঁ খোলা পাতাতেই লিখলাম তো। ছোট করলাম কোথায়? উনি খুবই উচ্চাঙ্গের অর্থনীতিবিদ অবশ্যই। নোবেবেলর মাপকাঠি ছাড়াই। কিন্তু নোবেলে ঘাপলা থাকে বারবার লিখছি তো।
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৪৯422304
  • সাহিত্যে যে ঘাপলা থাকে সেটা দাদুকবির ইংরিজি পড়লেই বোঝা যায়

    "I had gone a begging from door to door in the village path,
    When thy golden chariot appeared in the distance"

    খুব বিশ্রী লেভেলের কনস্টিপেশন না হলে এই ভাষা বেরোয় না। অবশ্য ওনার বাবা মহা অর্শী ছিলেন।

    অমিত, ধরুন অনেকেরই তো ভালো কাজ আছে। কিন্তু নোবেল পান না কেন? এই কারণেই যে, একটা লেভেল-এ যে পুশ/পুল কাজ করে সেটা নেই। বোস/সাহার নাম এলই না। পিস প্রাইজ গান্ধী পেলেন না, ওদিকে লিটারেচার প্রাইজ চার্চিল পেলেন। এই পলিটিকস সব সময়েই থাকবে।
  • Amit | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৪৪422302
  • সে কে, দ্যাহেন আবার বলি, ওনার নোবেল প্রাপ্তি তে রহস্চিল্ড এর ভূমিকা ছিল কি ছিল না আমার জানা নেই, অন্য কেও তার হাঁড়ির খবর জানেন কি না তাও আমার জানা নেই। কিন্তু ডাইরেক্ট এই স্টেটমেন্ট টা খোলা পাতায় দিলে আমার মনে হয় ওনাকে ছোট করা হয়, যেন ওনার নিজের আদৌ যোগ্যতা ছিল না, পরিবারের দৌলতে ওটা মুফতে পাওয়া।

    আর নোবেল পাওয়ার পর ওনাদের বেশি লোকে জানতে পারছে, তাতে আপত্তি কিসের ? সত্যজিৎ রায় ক্যান্স ফেস্টিভ্যাল এ পুরস্কার না পেলে কি পথের পাঁচালি ভালো ছবি হতো না ? কিন্তু পুরস্কারের দৌলতে আরো বেশি লোকে জেনেছে, দেখেছে-সেটা তো সত্যি।
  • T | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৪১422301
  • কীইই আশ্চর্য! দেশের লোক নোবেল পেলে আনন্দ করবেই না বা ক্যানো!
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৩৯422300
  • আচ্ছা ঠিকাছে সব ভুল বলেছি। এবার খুশি?
    নিন এবার নোবেল নোবেল করে আনন্দ করুন।
  • Amit | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৩৭422299
  • তাহলে অভিজিৎ ব্যানার্জী, কৈলাশ সত্যার্থী, ভেঙ্কটরামন, মোহাম্মদ ইউনুস - এনারা সবাই নোবেল পেলেন কি করে ? এনারা সবাই কি কারো না কারোর খানদানি জামাই ?
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৩৫422298
  • ব্যক্তিগত জীবন নিয়ে কী কাদা ছুঁড়লাম?
    রথশীল্ডের জামাই হবার ফ্যাক্টর অবশ্যই বড় ভূমিকা নিয়েছে নোবেল প্রাপ্তিতে।
    সাহিত্য শান্তি এবং ইকোনমিক্সের এই পুরস্কারগুলো প্রচুর ঘাপলা থাকে।
    দেখুন, পুরস্কার না পেলে কি উনি ততটাই গুণী অর্থনীতিবিদ হতেন না, যতটা পুরস্কার পেয়ে হয়েছেন?
    নোবেল পাবার পরে প্রচুর লোক ওঁর নাম জেনেছে এটুকুই ফারাক।
  • র২হ | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৩৪422297
  • নোবেলকে শুধু বাঙালীরাই গুরুত্ব দেয়? পপ কালচার বোঝার জন্যে আমার ভরসা টিভি, শেলডল আর অ্যামির নোবেল পাওয়া নিয়ে তো মনে হয় ওদেরও প্রচুর।

    আর রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, সেটা হয়তো বাঙালিদের দুর্বলতার একটা কারন।

    আর পাশ্চাত্যের স্বীকৃতি চাইনা বলে আমরা ওয়েবে লিখছি, এইচটিএমএলে রেন্ডার হওয়া পেজে পড়ছি, পেছনে জাভা কি সব করছে, গুগল না অ্যামাজন না কে বা কারা সার্ভার পেতেছে। হাজার না লক্ষ ভারতসন্তান সেসব জায়গায় চাকরী করে শ্লাঘা পাচ্ছে।
    একটু পাশ্চাত্যদুর্বলতা তো খিড়কি দিয়ে চলেই আসে।
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৩২422296
  • না না, একেবারেই আই টি সেল নয়। বক্তব্য হল এই ইকুয়েশনঃ

    বাদামি চামড়ার লোক+ তুখোড় কাজ= গোবেল।
    বাদামী চামড়ার লোক +তুখোড় কাজ+ রথসচাইল্ডের জামাই= নোবেল।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১১:৩১422295
  • আইটি সেল কী বস্তু আমি জানি না। ভারতের পোলিটিক্সের কিস্যু জানি না, ভারতের নাগরিকও নই।
  • Amit | ১৭ অক্টোবর ২০১৯ ১১:২৮422294
  • অমর্ত্য সেন এর নাম কিন্তু বেশ ১৯৯৯ র বেশ কয়েক বছর আগে থেকেই সম্ভাব্য প্রাপক দের মধ্যে ছিল। ওনার কাজ নিয়ে বহু আগে থেকেই আলোচনা হয়েছে। অবশ্যই আমি ইকোনমিক্স এর লোক নয়, বিশদে বলতে পারবো না ওনার কাজ নিয়ে।

    কিন্তু জাস্ট রহস্চিল্ড এর জামাই বলেই তিনি এটা গিফট পেয়েছেন, না হলে পেতেন না: এটা একেবারে IT সেল এর মতো শোনাচ্ছে। জামাই হওয়াটা ফ্যাক্টর কি না, সেটা নিয়ে আমার অন্তত কোনো জ্ঞান বা বক্তব্য নেই। আমার বক্তব্য শুধু এই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক কাদা ছোড়াছুড়ি নিয়ে।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১১:২৭422293
  • এবং এক্কেবারে ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের নোবেলজয়কে একটা বিরাট মাইলস্টোন হিসেবে আমাদের কাছে প্রোজেক্ট করা হত। এমনকি সংস্কৃত বইতেও “বিশ্ববিখ্যাত নোবেলপ্রাইজনামপুরস্কারং তস্মৈ প্রদত্ত” গোছের টেক্সটও ছিল।
    যেন নোবেল না পেলে উনি বিশ্বকবি হতেন না।
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ১১:২৬422292
  • নিউ ইয়র্ক টাইমসের ১৯২১ সালের একটা খবরঃ চার না পাঁচ লাইনের, মিঃ আইনস্টাইন ফিজিক্সে নোবেল পেয়েছেন।
    ১৯৪০ সালের আগে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি নোবেল-এর বেশিরভাগটাই পাচ্ছেন জার্মানীর অথবা জার্মান-ভাষীয় লোকজন।
    ১৯৪০ সালের পরে সেটা চলে যাচ্ছে ইউ এস এর দখলে। নোবেল একটা বিশাল বড় অ্যানুয়াল ইভেন্টঃ এটাও বোধ হয় এর থেকে শুরু।
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ১১:২১422290
  • @ ন্যাড়াস্যার, আরে আফনে তো বর পাওয়ার পরের গুপী। আমি তার আগের।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ১১:২১422291
  • নোবেল কেন অ্যাচিভমেন্ট হবে?
    ভাল অ্যাচিভমেন্ট হলে তবেই সেটারে স্বীকৃতি দিতে নোবেল দেয়া হয়। যেহেতু প্রচুর টাকা তাই সবচে গর্বের, তাই নয় কি? মনে করুন এরপর থেকে নোবেলের টাকা খুব কমিয়ে দেয়া হল কি টাকার পার্টটা তুলেই দেয়া হল (হাইপোথেটিক্যালি)।
    কারওর কাজ ছোট করে দেখা হচ্ছে না, তবে অমর্ত্যবাবুর নোবেল পাবার পেছনে একটা ফ্যাকটর হচ্ছে যে তিনি রথশীল্ডের জামাই।
  • Amit | ১৭ অক্টোবর ২০১৯ ১১:০৭422289
  • দ্যাহেন নোবেল একটা বিরাট বড়ো এচিভমেন্ট তো বটেই। পাশ্চাত্যকে বেশি গুরুত্ব নাহয় নাই দিলেন। সব পুরস্কারের বেসিস নিয়ে বিতর্ক থাকবেই, নোবেল র ও আছে। কোন ক্ষেত্রে হয়না ? বিশেষ করে সাহিত্য, শান্তি এসবের বেসিস তো খুব ই ভেগ। প্রশ্ন তোলাই যায়।

    তবুও অমর্ত্য সেন বা অভিজিৎ ব্যানার্জী র কৃতিত্ব কে ছোট করবো কেন ? বহু দেশের শিক্ষিত বহুজনের মধ্যে থেকে তাদের মৌলিক রিসার্চ এর কাজের একটা বিশ্বব্যাপী স্বীকৃতি এসেছে। তার তো দাম আছেই। সবাই সেটা রিকোগনিজে করে, ইভেন MIT র কলেজ যেখানে হয়তো গুচ্ছ গুচ্ছ নোবেল প্রাপক অলরেডি আছেন, সেখানেও।

    তবে অভিজিৎ এর ক্ষেত্রে যেটা আশ্চর্য লাগছে দুদিনের মধ্যে চাড্ডি IT সেল পুরোদমে ওনার বিয়ের ইতিহাস পাতিহাঁস তুলে তুলে চরিত্র হননে নেমে গেছে, হোয়াটস্যাপ এই গুচ্ছবের মেসেজ আসছে গত ৩-৪ দিন ধরে, জাস্ট টোও মাচ। অমর্ত্য সেন সেদিক দিয়ে লাকি বলতে হবে, উনি বাজপেয়ী র সময়ে নোবেল পেলেও IT সেল এ রকম একটিভ ছিল না। ওনাকে কাদা ছোড়া শুরু হয়েছে হয়তো ২০১২-১৩ র পর থেকে।

    আজকাল এরা আর সময় নষ্ট করে না। প্রথমেই বালতি উপুড় করে দাও।
  • এলেবেলে | ১৭ অক্টোবর ২০১৯ ১০:২৪422288
  • বাপ রে! কাল আপনারা রাত জেগে (সবাই নন, টাইম জোনের ফারাক আছে) শুধু নোবেল নিয়ে চর্চা করেছেন? ধন্যি ছেলের অধ্যবসায়!

    বড়েস এবং পিটি, আমার মনে হয় এই যে নোবেল নিয়ে বাঙালির এত উচ্ছ্বাস ও আলোচনা - এর মূলে আছে দু'টো কারণ। এখনও পাশ্চাত্যের স্বীকৃতিকে আমরা অসম্ভব গুরুত্ব দিই এবং আমাদের চরম হীনম্মন্যতা যা এই উচ্ছ্বাস দিয়ে আদতে সেটাকে ঢাকতে চাই।

    আমি নিশ্চিত গুগলেন্দ্রিয়র সাহায্য না নিয়ে আমাদের অধিকাংশই অমর্ত্য সেনের আগের বছর ও পরের বছরের নোবেল প্রাপকের নাম বলতে পারব না।
  • ন্যাড়া | ১৭ অক্টোবর ২০১৯ ০৯:২৫422287
  • আমার মতন গোলা লোকেরা পরজকেও বসন্ত বলে চালিয়ে দেবে।
  • Aesop | ১৭ অক্টোবর ২০১৯ ০৯:১৩422286
  • Hic Rhodus, hic salta!
  • b | ১৭ অক্টোবর ২০১৯ ০৮:৫৮422285
  • ন্যাড়াস্যার, এই হল পরজ


    ৫ঃ৫০ মিনিটে শুনবেন।
    পরজ বাহার আর বসন্ত এদিকে কাছাকাছি রাগ।
  • dc | ১৭ অক্টোবর ২০১৯ ০৮:০৪422283
  • মালালাকে নোবেল দেওয়া আমার বেশ সমর্থনযোগ্য মনে হয়েছে। একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়তে যেতে চেয়েছে, তার জন্য একদল গুন্ডা এসে ওকে গুলি মেরেছে। ভালো করেছে নোবেল দিয়েছে।
  • S | ১৭ অক্টোবর ২০১৯ ০৫:৩৬422282
  • মায়ানমারের স্যু কি ও শেষে রং দেখিয়ে দিয়েছে। নেলসন ম্যান্ডেলার নামে কোরাপশান চার্জ ছিলো না? ওবামা তো ভোটে জিতে নোবেল পেলো।

    চ্যারিটি ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রেই ধোঁকা। এই নিয়ে কয়েকবছর আগে সিএনেনে খুব লেখা পত্তর হয়েছিলো। যতদুর মনে পড়ছে ১০-৩০% আসল কাজে যায়। আপনি যাকে টাকাটা দিচ্ছেন, তিনি আসলে টাকা তোলার এজেন্ট। এরা সাধারণতঃ ৩০-৫০% মতন টাকা নিজেরাই রেখে দেয় অপারেশনাল কস্ট ইত্যাদির নামে।
  • lcm | ১৭ অক্টোবর ২০১৯ ০৫:১০422281
  • রাইট। আফ্রিকায় এইড্‌স্‌ এর চাষ করেছিল পশ্চিমী দেশের বিজ্ঞানীরা - এমন অভিযোগ করেছিলেন মাথাই, পরে অস্বীকার করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত