এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:২৪422279
  • @Icm উইকি থেকে তুলে দিলাম।

    AIDS
    Controversy arose when it was reported by Kenyan newspaper The Standard that Maathai had claimed HIV/AIDS was "deliberately created by Western scientists to decimate the African population."[65] Maathai denied making the allegations, but The Standard has stood by its reports.

    In a 2004 interview with Time magazine, in response to questions concerning that report, Maathai replied: "I have no idea who created AIDS and whether it is a biological agent or not. But I do know things like that don't come from the moon. I have always thought that it is important to tell people the truth, but I guess there is some truth that must not be too exposed," and when asked what she meant, she continued, "I'm referring to AIDS. I am sure people know where it came from. And I'm quite sure it did not come from the monkeys."

    In response she issued the following statement:
    I have warned people against false beliefs and misinformation such as attributing this disease to a curse from God or believing that sleeping with a virgin cures the infection. These prevalent beliefs in my region have led to an upsurge in rape and violence against children. It is within this context, also complicated by the cultural and religious perspective, that I often speak. I have therefore been shocked by the ongoing debate generated by what I am purported to have said. It is therefore critical for me to state that I neither say nor believe that the virus was developed by white people or white powers in order to destroy the African people. Such views are wicked and destructive.
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:২৩422278
  • কিছুদিন আগে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক সুন্দরী কিশোরীকে নিয়ে ভিডিও ফিডিও খুব ছড়াবার চেষ্টা দেখেছিলাম। কোনো কারণে সেটা দমকে গেছে, আর দেখি না। হয়তো ঘাপটি মেরে আছে, পরে সময় বুঝে আবার তুলবে।
    এসব সূক্ষ্ম ব্যবসার ব্যাপার, বোঝা কঠিন।
  • lcm | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:১৭422276
  • আচ্ছা, অর্জুন মাথাই-এর কথা লিখল, উনিই সেই জন না যিনি বলেছিলেন যে এইচ-আই-ভি/এইড্স এসবের উৎপত্তি হয়েছে আফ্রিকাতে - নিজে একজন আফ্রিকান হয়ে এমন কিছু বলেছিলেন, তাই নিয়ে হাওয়া গরম হয়েছিল। ইনি বোধহয়, নাকি অন্য কেউ।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:১৭422277
  • এই ডোনেশন ড্রাইভগুলো একধরণের বিজনেস হয়ে দাঁড়িয়েছে। প্রয় সব টাকাই নাকি উদ্যোক্তাগণের উড়োজাহাজের টিকিট, হোটেলভাড়া, খাদ্য, মদ্য ইত্যাদিতে যায়। আহা, কনফারেন্স করতে হবে না? বিপুলা এ পৃথিবীর দেশে দেশে ঘুরে জগতের ত্রাণকার্য করতে হবে না? বড়ো মেজো সেজো সর্দারেরা এসব না করলে আর্তদের উদ্ধার কেমন করে হবে?
  • ন্যাড়া | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:১৫422275
  • রঞ্জনদা, পরজবাহার কীরকম জানিনা। তবে বসন্তের চলনের কিছু অংশের সঙ্গে বাহারের কিছু অংশের মিল আছে। পরজ চিনিনা, তবে পরজবসন্ত আধা-প্রচলিত রাগ। কাজেই বসন্তের সঙ্গে ভাল যায় হয়ত।

    মোদ্দা কথা, হতেই পারে পরজবাহার, যদি বসন্তের সঙ্গে তার মিল থাকে।
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:১১422274
  • ইউনিসেফের নামে হপ্তায় দুবার কল আসে ডোনেশনের জন্যে, বিশেষ করে গরীব শিশুর চিকিৎসা। সঙ্গে ইমেলও।

    জানিনা আপনারা পান কিনা!
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৯422273
  • এইসব উন্নয়নশীল দেশের কারুকে পুরস্কার দেবার সময় ভাবখানা যেন গরীব ছোটোভাইকে বড়লোক বড়দা ভিক্ষে দিচ্ছে। আহা আহা করে একটু পিঠ টিট চাপড়েও দিচ্ছে।
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৮422272
  • নোবেল শান্তি প্রাপক ওঙ্গারি মাথাই- যথোপযুক্ত ক্যাণ্ডিডেট তেমনি ভারতে সুন্দরলাল বহুগুনাও ডিসার্বিং।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৬422271
  • ওবামার নোবেলটা হাইট ছিল। হোঃ হোঃ হো।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৩422269
  • আরাফাত একা পাননি তো, সঙ্গে শিমোন পেরেস এবং আরো কে একজন ছিল।
    মালালা-সত্যার্থীর মত, ইন্ডোপাকের বদলে ইস্রায়েল প্যালেস্টাইন।
    মান্ডেলাকেও তাই করেছে।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৩422270
  • সবচেয়ে অসহ্য লাগে এই ছবিগুলো। সবসময়ে দেখায় কালো, শীর্ণ, জীর্ণ, ছিন্নবসন মানুষ, কোলে কাঁখে পিঠে দশটা করে বাচ্চা। (যেন, দেখুন এরা সব জঙ্গল থেকে বাঁদর নামল। কী পরিমাণ ছেলেপিলে পেড়েছে! )
  • lcm | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০২422268
  • ঐ ডোনেশন ড্রাইভগুলোর ৪০-৬০% খরচ হয়ে যায় অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে।
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০১422266
  • মালালা সম্ভবত ইংল্যান্ডবাসী? নাকি দেশে ফিরে গেছে? ইংল্যান্ডে থেকে পাকিস্তানের সমাজসেবা কি ভাবে করছে জানিনা। নোবেল পাওয়ার পরে আর সেই সংগ্রামটা থাকার কথা নয়।

    The Nobel is a ticket to one's own funeral. No one has ever done anything after he got it.

    T. S. Eliot{
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০১422267
  • এই তো খ্রিস্টমাস আসছে, চিভিতে ডোনেশনের জন্য বিজ্ঞাপন ভরে উঠবে, হাড়জিরজিরে কালো শিশু বা যুদ্ধবিদ্ধস্ত মানুষের ছবি।
    লোকে ডোনেট করে আত্মতৃপ্তিতে ভরে উঠবে।
  • lcm | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫৯422265
  • নোবেল শান্তি পুরস্কারে যে বিতর্কিত সে নিয়ে কোনো বিতর্ক নেই (নো বিতর্ক অফ দিস বিতর্ক)।
    কিন্তু, অন্যান্য অনেক বাঘা বাঘা উদাহারণ আছে --- কিসিঙ্গার, আরাফত, ওবামা ... ... ...
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫৮422264
  • শুধু মালালা নয়, পাকিস্তানে এরকম রাজনৈতিক লেকচার দেবার মত প্রচুর বাচ্চা তৈরি হচ্ছে। তারা নিয়মিত টিভিতে বক্তব্য রাখে।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫৭422263
  • পশ্চিমী দুনিয়া ভারতীয়দের (ইন ফ্যাক্ট সমস্ত উন্নয়নশীল দেশ থেকেই) এইধরণের লেখা চায়," আমার মায়ের যখন বিয়ে হয়, তখন তার তেরো বছর বয়স। বাবার বত্রিশ। তারপর থেকে প্রতি বছরেই বা একবছর অন্তর একটি করে সন্তান হতে থাকে তাদের, সর্বমোট পনেরোটি ছেলেপিলে হয়। মাথার উপরে ভাঙা টালির ছাদ, বৃষ্টি হলে ঘর ভেসে যায়। পেটের ভাত গায়ের কানি জোটে কি জোটে না। " এইরকম লেখাই ওরা চায়, ওইধরণের লেখাকেই পুরস্কৃত করে। ন্যাট জিও যেমন চায় শীর্ণ, নিরন্ন, কালো, ছিন্নবসন মানুষ আর তাদের কোলে কাঁখে দশ বারোটা করে ছেলেমেয়ে---সেইসব ছবি।
    হঠাৎ এরা যদি "মধুবাতা ঋতায়তে" টাইপ লেখা লিখতে থাকে, তাহলে ক্ষেপে রেগে চটে বোম হয়ে যায়।
    ঃ-)
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫৫422262
  • মানে এখন বাইশ।
    ২০০৯ এ বারো বছর ছিল যেহেতু।
    দেখা যাক আর কী কী করে সে।
    তার লেকচার শুনেছি, বইটাও পড়েছি। লেকচারগুলো দেখে মনে হয়েছে রিহার্সাল দিয়ে তৈরি করা।
  • lcm | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫১422260
  • কেউ লিখে দিত কিনা বলা মুশকিল। তখন বয়স ১২।
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫১422261
  • মালালা'র কাজকে এক বর্ণ ছোট করে দেখিনি। সে উল্লেখযোগ্য কাজ করেছে কিন্তু ১৭ বছরের জীবনে নোবেল শান্তি পুরস্কারের মত একটি অ্যায়ার্ডের যোগ্য কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের আর যেখানে যুগ্ম প্রাপক কৈলাসনাথ সাত্যর্থী !
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫০422259
  • মালালা এবং সত্যার্থীকে ভাগাভাগি করে পুরস্কার দেওয়াটাও পাকিস্তান ও ভারতকে যুগ্মভাবে দেওয়া। দুজনেই পেল। কেউ রাগতে পারবে না ওকে দিয়েছে আমাকে দেয় নি বলে।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৪৬422258
  • জিনিসগুলো মালালা নিজে লিখত? ২০০৯ সালে ওর বয়স কত?
  • lcm | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৪২422257
  • ২০০৯ সালে বিবিসি উর্দু সাইটে মালালা পাকিস্তানের মেয়েদের স্কুলে যাওয়ার পক্ষে লিখতে থাকে (উর্দুতে)।
    ২০১১ সালে International Children’s Peace Prize এর জন্য মনোনীত হয় (ডেসমন্ড টুটু নোমিনেট করেন)।
    ২০১১ সালে পাকিস্তানের National Youth Peace Prize পায়।
    ২০১২ সালে তালিবানের হাতে গুলি খেয়ে কোমায় চলে যায়।
    ২০১৩ সালে United Nations এ আন্ডারডেভলপ্‌ড্‌ নেশন্‌স্‌-এ মেয়েদের স্কুলে পড়াশোনা নিয়ে বক্তব্য রাখার সুযোগ পায়।
    ২০১৪ সালে সিরিয়া/জর্ডনে গিয়ে রিফিউজি ক্যাম্পে গিয়ে বাচ্চা মেয়েদের মালালা ফান্ডের ব্যবস্থা করে।
    ২০১৪ সালে নাইজিরিয়ায় বোকোহারাম দ্বারা অপহরণ করা নির্যাতিত মেয়েদের ক্যাম্পে যায় এবং ফান্ডের ব্যাব্স্থা করে।

    এসবের পরে, ২০১৪ সালে অক্টোবরে, নোবেল কমিটি মালালা এবং কৈলাস সাত্যর্থী-কে যুগ্মভাবে শান্তি পুরস্কার দেয়।

    সুতরাং, যে প্রচলিত ধারণা আছে যে তালিবানের হাতে গুলি খেয়েছে বলে মালালা-কে নোবেল প্রাইজ দিয়েছে, সেটা ঠিক নয়। বিতর্কিত হতে পারে, কিন্তু গুলি খেয়েছে বলে পুরস্কার পায় নি।
  • অর্জুন | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৪০422256
  • গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের অনুবাদের জোরে মহাশ্বেতা দেবী পেতেই পারতেন।
  • baanglaa saahitya | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৩৮422255
  • এটা ডেফিনিটলি আন্ডাররেটেড জায়্গা! বাংলায় বেশ কিছু সাহিত্যিকের নোবেল পাবার কথা - যারা পায় তাদের অনকের লেখা পড়লেই সন্দেহ থাকে না!
  • চরক জীবক সুশ্রুত | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৩৫422254
  • উপহার নিশ্চয়ই পাবেন, উনাদের ভালো কাজ ছিল, যখন পাবার কথা পেয়েছেন! তবে কিনা নোবেল পাওয়ার জন্য ওঁদের নমিনেট করা একটু মুশকিল কি না!
  • রঞ্জন | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৩৪422252
  • @ন্যাড়া,
    'গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চী কে বা চায়' --এটা 'পরজবাহার' নয় ?
    আচ্ছা, 'ত্রিবেণী তীর্থপথে কে গাহিল গান?' এটা ?
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৩৪422253
  • টলুইন। হ্যাঁ।
  • সে | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৩২422251
  • নোবেল প্রাইজের আসল গপ্পোটা জানেন নিশ্চয় সকলে।
    ডিনামাইটের গল্প না কিন্তু। দুই ভায়ের গল্প আলফ্রেদ আর মানফ্রেদ।
    মানফ্রেদ বিস্ফোরক বানাতে গিয়ে মরে গেছল, এদিকে রটে গেছল ভুল খবর, সেই কারনেই ইত্যাদি ইত্যাদি। ওদের বিশাল পয়সাকড়ি ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত