এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২৩:১৫422190
  • সে দি, থ্যাংকু। হ্যাঁ, কাইনেটিক থিওরি ওব গ্যাস এ। ওখানেই ডিগ্রীজ অব ফ্রীডম এর ব্যাপার পড়তে হয়েছিল। এনট্রপি আমরা এনট্রপি নামেই পড়তাম, এনট্রপি বাড়লে বিশৃঙ্খলা বাড়ে এটা বলা ছিল।
  • সে | ১৬ অক্টোবর ২০১৯ ২২:৩১422189
  • আটোজ,
    আছি।
    ডিগ্রিজ অফ ফ্রিডম এর বাংলা জানতাম, এখন মনে পড়ছে না। কাইনেটিক থিয়োরি অফ গ্যাস - এ পড়েছিলাম।
    এনট্রপি মানে বিশৃঙ্খলা এটুকু মনে আছে।
  • :-@ | ১৬ অক্টোবর ২০১৯ ২২:২৭422188
  • ?-এর ৫টা ৪১-পিএমের লিংগুলো ভালো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
    তারই মধ্যে নাড়াচাড়া করতে গিয়ে এইটে পেলামঃ
    http://chicagovedanta.org/ezine/2019/Vol-23/
    ইন্ট্রোডাকশন টু কভার পেজ লেখাটা বেশ তথ্য পূর্ণ শেষে আরও রেফারেন্সও আছে। সবই ঐ ১৮৯৩ কে কেন্দ্র করে।
  • S | ১৬ অক্টোবর ২০১৯ ২২:০৪422187
  • মাত্রামুক্তর সমাস যদি মাত্রা হইতে মুক্ত হয় তাহলে মাত্রামুক্ত হতে পারে।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২২:০৩422186
  • মাত্রাজ্ঞান বলেও একটা ব্যাপার আছে। আবার ছন্দের মধ্যেও কী যেন মাত্রা আছে।
  • aka | ১৬ অক্টোবর ২০১৯ ২২:০০422185
  • উহা উদা, মাত্রার অনেক মানে। যেমন "ণ এ কোন মাত্রা হয় না"। "মাত্রা ছাড়িও না" ইত্যাদি।

    এনজি দাসের একটা বাঙলা বই ছিল, সেখানে থাকতে পারে।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৫৯422184
  • ব্রতীন, বেড়িয়ে ফিরলে?
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৫৮422183
  • সে দি, আজ আছো? ঃ-)
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৫৭422182
  • কীসের মাত্রা?
  • aka | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৫৬422181
  • আতোজ, মাত্রা ছাড়িও না।
  • না | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৫৩422180
  • নেই। হল?
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৫০422179
  • আচ্ছা, টইতে যে বটগুলো আসে, তাদের আটকানোর কোনো পন্থা নেই?
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৪৪422178
  • কিন্তু মাত্রা তো ডাইমেনশন।
  • aka | ১৬ অক্টোবর ২০১৯ ২১:৩৩422177
  • স্বাধীনতার মাত্রা বা সীমানা ঃ)

    মুক্তিমাত্রাও বলা যেতে পারে
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:২০422176
  • কিন্তু Degrees of Freedom এর বাংলা কী হবে? কেউ তো বললেন না!
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৯ ২১:১৯422175
  • তিহার তো মনে হচ্ছে খুবই বিখ্যাত। ইন্দিরা গান্ধীও না তিহারেই ছিলেন?
  • ন্যাড়া | ১৬ অক্টোবর ২০১৯ ২০:৪৭422174
  • গয়া গঙ্গা প্রভাসাদি তো বসন্ত রাগ মনে হচ্ছে। b-বাবুকে বলার ছিল।
  • S | ১৬ অক্টোবর ২০১৯ ১৯:২৫422173
  • কত পাতা খরচ করেছেন, সেটা তো খুবেকটা বিবেচ্য বিষয় নয়। ঐ সেকশানের লাস্ট দুটো প্যারা পড়লেই বোঝা যায় লেখক কি বলতে চাইছেন।
  • ?? | ১৬ অক্টোবর ২০১৯ ১৭:৫৭422172
  • "সেকশান ৩.৭ এ অথার ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করলেন, কিন্তু সেটাকে অলমোস্ট ইনকনসেকুয়েনশিলায় বলে কনক্লুড করে দিলেন। "

    Section 3.7 . The Transformation of Racial and Origin -Based Cleavages

    আমেরিকার উপর এই ৩.৭ সেকশনটায় প্রায় পৌনে চারপাতা খরচ করেছেন। অন্যগুলোর থেকে বেশিই। আর কোথায় "অলমোস্ট ইনকনসেকুয়েনশিলায় বলে কনক্লুড করে দিলেন" পেজ নাম্বার দেখাবেন।
  • b | ১৬ অক্টোবর ২০১৯ ১৫:২৪422170
  • "গয়া গঙ্গা প্রভাসাদি" এই গানটার রাগ কি?
  • S | ১৬ অক্টোবর ২০১৯ ১৪:৪৪422169
  • সব তো এখানে বলা যাবেনা। বলা উচিতও নয়, এবং সেসবকিছু ডিটেলে লেখাও অনেক সমস্যার। আমি আম্রিগার কথাটুকু লিখছি; ইয়োরোপ সম্বন্ধে সেরকম কিছুই জানিনা।

    প্রথমতঃ শেষে গিয়ে রেস ব্যাপারটাকে প্রায় সম্পুর্ণই ইগনোর করা হয়েছে। এডুকেশান আর ইনকাম/ওয়েল্থ ক্লিভেজ ছাড়াও রেস ক্লিভেজটাও সিরিয়াসলি কনসিডার করা উচিৎ ছিলো। সেকশান ৩.৭ এ অথার ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করলেন, কিন্তু সেটাকে অলমোস্ট ইনকনসেকুয়েনশিলায় বলে কনক্লুড করে দিলেন। এটা অনেকটা ভারতে রিসেন্টলি বিজেপির উত্থানের সঙ্গে কমিউনালিজমের কোনও সম্পর্ক নেই বলার সমান।

    দুইঃ আমার মতে বিভিন্ন ক্লিভেজগুলোর মধ্যে ইন্টার‌্যাকশানটা করালে আসল ছবিটা আরো স্পষ্ট হয়ে উঠত। যেমন কলেজ গ্র্যাডদের মধ্যে বাম পার্টির সমর্থন বেড়েছে, তার একটা মুল কারণ হল কলেজে নন-হোয়াইটদের প্রোপোর্শান বেড়েছে। সেটা আলাদা করে দেখানো উচিৎ ছিল। তা না হলে কজালিটিটা খুবই কনফিউজিং হয়ে যাচ্ছে।

    তিনঃ আম্রিগা-ইয়োরোপের মধ্যে এখন কতটা মিল রয়েছে সে নিয়েও প্রশ্ন ওঠে। ট্রাম্প-ব্রেক্সিট-মোদির উত্থান একসঙ্গে হলেও, কারণ একেবারেই/অনেকটাই আলাদা। ফলে আমার মনে হলো যে কিছুটা জোড় করেই কোরিলেশান তৈরী করা হল। হ্যাঁ আউটপুট কোরিলেটেড, কিন্তু ইনপুট কোরিলেটেড নাও হতে পারে। তাছাড়া এই দেশ গুলোর পলিটিকাল স্ট্রাকচার আলাদা।

    চারঃ ইয়োরোপ-আম্রিগাতে যেখানে ইমিগ্রেশান/আইসিস-টেরর/রেস-রিলেশান নিয়ে ক্লিয়ারলি বিভাজন বেড়েছে, সেখানে সেক্স, ইনকাম, রেস ইত্যাদিকে একসাথে কন্ট্রোল করাটা ইকনমেট্রিকালি ঠিক নাও হতে পারে। প্রচুর মাল্টিকোলিনিয়ারিটি আছে বলেই আমার ধারণা।

    পাঁচঃ ৩০-৪০ বছর আগের রাইট পার্টির সঙ্গে এখনকার রাইট পার্টির পার্থক্য আছে। বাম পার্টিরও। ফলে ১৯৬০-১৯৮০-১৯৯০-২০১৬র মধ্যে কতটা টাইম সিরিজ অ্যানালিসিস করা যায় সে নিয়ে প্রচুর সন্দেহ আছে। সেটা অথারও কিছুটা হিন্ট দিয়েছেন।

    ছয়ঃ ২০১৬র ইলেকশনে ট্রাম্প একজন স্পেশাল ক্যান্ডিডেট - ট্র্যাডিশনাল, এস্টাব্লিশমেন্ট রিপাব্লিকান নন। ট্রাম্পের প্রায় কোনই পলিসি ছিলনা, কিন্তু ভয়ঙ্কর রেটোরিক ছিল। ফলে হোয়াইট অ্যাকাডেমিক এলিটদের মধ্যে ট্রাম্পের সমর্থন হয়তো কম ছিল, কিন্তু রাইটের সমর্থন হয়তো অতটাও কমেনি। আমিই অন্তত বেশ কিছু শিক্ষিত ডিসগ্রান্টেল্ড রিপাব্লিকানদের চিনি।
  • পিকেটি | ১৬ অক্টোবর ২০১৯ ১৩:৫১422168
  • শোনা যাক, কী কী সমস্যা
  • S | ১৬ অক্টোবর ২০১৯ ১২:০৮422167
  • এই পেপারে প্রচুর সমস্যা আছে।
  • PT | ১৬ অক্টোবর ২০১৯ ১০:১২422165
  • সেকি! ২ টাকা কিলোর চালে সামাল দেওয়া গেল না হাঙ্গার ইন্ডেক্স??
  • S | ১৬ অক্টোবর ২০১৯ ১০:০১422164
  • ৩, ৮, আর ৯ জেনে আমি কি করবো জানিনা।
  • | ১৬ অক্টোবর ২০১৯ ০৯:৫৩422163
  • হঠাৎ করে একটা ইন্ডিভিজুয়াল কে এত ইনফরমেশন দেবে কেন লোকে। এটা যদি সৎ উদ্দেশ্যেও হয়ে থাকে, এই ধরণের অ্যামেচার উদ্যোগ একেবারেই সমর্থন করা মুশকিল।

  • Amit | ১৬ অক্টোবর ২০১৯ ০৯:০৬422162
  • হেইডা জব্বর। সরকার থেকে জোর করে মোবাইল সার্ভিস বন্ধ করে রাখবে, ম্যাংগো পাবলিকের চরম ভোগান্তি হবে, কিন্তু তিন মাস পরে সার্ভিস চালু হলে সেই ম্যাংগো পাবলিক কে আবার তার বকেয়া বিল ও ভরতে হবে। তাও যদি মোবাইল কোম্পানি গুলো ব্যাঙ্কের তাদের বকেয়া ধারগুলো মেটাতো।

    দেশে একটা সরকার চলছে না জাম্বো সার্কাস, খোদায় মালুম।
  • pi | ১৬ অক্টোবর ২০১৯ ০৮:৫২422160
  • এটা পেলাম

    ফেসবুকের প্রতিটি বন্ধু বান্ধবের কাছে আবেদন:-

    "বর্তমানে বাজারের প্রায় প্রতিটি শাক-সব্জি, মাছ, মাংস, এমনকি পোল্ট্রির ডিমের মাধ্যমে আমরা বিষ গলদ্ধকরণ করছি। নিজেদের দেহে নিজেরাই ডেকে আনছি মারণ রোগ। ঘরে ঘরে ব্লাড সুগার, কিডনি ড‍্যামেজ, ক‍্যানসার, থায়রয়েড রুগী। আমাদের ইচ্ছা থাকলেও প্রতিদিন বিষমুক্ত জৈব চাল, ডাল, সবজি, মাছ, ডিম সংগ্রহ করতে পারছিনা। কারন আমাদের বাজারে এই ধরনের পন‍্য নিয়ে কোনো বিক্রেতা আসেন না। আসলেও যে আমরা কিনব এমন কোন কথা নয়। কারন, এটাই যে বিষমুক্ত সেটা জানবো কি করে।"

    এটা কোন একজনের কথা নয়। প্রায় প্রতিটি মানুষের কথা। অথচ বিষমুক্ত জৈব পদ্ধতিতে চাষাবাদ করেন, এমন কৃষকের সংখ্যা কম নয়। কম নয় ফসলের উৎপাদনটাও। কিন্তু ক্রেতা বিক্রেতাকে চেনেননা। বিক্রেতার নাম ঠিকানাও জানেন না। তাই জৈব পদ্ধতিতে উৎপন্ন বিষমুক্ত সবজি, চাল, ডাল, তেল, মশলা নিয়ে যদি কোন বিক্রেতা আপনার বাড়ির সামনে বিক্রি করতে বসলেও আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। কিনতে সাহস পাচ্ছেন না তার পন‍্য সামগ্ৰী। অথচ, এই আমরাই বিশ্বাস করি বৃহৎ মলগুলোকে। প্রায় দ্বিগুণ দামে সেখান থেকে বিষমুক্ত খাদ‍্য সামগ্ৰী কিনে আনছি। কিন্তু সেই মলগুলো জৈব বিষমুক্ত খাদ‍্যদ্রব‍্য পাচ্ছেন কোথায়?
    বাজারে একদল ফরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরাই খোঁজ খবর রাখেন। তাদের মাধ্যমেই প্রায় জলের দরে সংগ্ৰহ করে ওইসব জৈব পদ্ধতিতে উৎপন্ন ফসল। কৃষক তার সঠিক মুল্য পাচ্ছেন না। অথচ আমরা দ্বিগুণ দামে মল থেকে কিনছি।

    আশাকরি,
    ১। আমরা প্রত‍্যেকেই এই পরিস্থিতির অবসান চাই।
    ২। আমরা চাই আমাদের খাওয়ার থালায় যেন বিষ না থাকে।
    ৩। আমরা চাই কমদামে সব ধরনের খাদ্য।
    ৪। আমরা চাই কৃষক যেন তাঁর উৎপাদিত ফসলের সঠিক দাম পান।
    ৫। আমরা চাই সঠিক কৃষকের নাম ঠিকানা।
    এই কটা তথ্য পেলেই, আমরা সেই সব কৃষকের ফসল কিনতে সাহস পাবো।
    এতগুলো কৃষকের এতগুলো তথ্য আমরা সংগ্ৰহ করতে শুরু করেছি। পেয়েছি বহু কৃষকের হদিস, জেনেছি তাঁদের হাল হকিকত। যদিও এটাই শেষ নয়। আরও অনেক কৃষক আছেন যাঁদের নাম ঠিকানা উৎপন্ন ফসলের বিবরণ আমরা এখনও পাইনি।
    তবুও যা পেয়েছি, তাই দিয়েই শুরু করেছি একটা Organic Farmers Directory. ইচ্ছে আছে জানুয়ারী মাসে কলকাতা বইমেলায় প্রকাশ করার।

    যাঁরা কারিগরি ও অভিজ্ঞতা দিয়ে বিষমুক্ত জৈব কৃষিকে সমৃদ্ধ করে চলেছেন, সেইসব অভিজ্ঞ মানুষদের নাম ঠিকানাও ওই Directory'তে যুক্ত থাকবে। থাকবে ভারতীয় কৃষি ব‍্যবস্থার ইতিহাস। থাকবে ভারতীয় প্রাচিন কৃষি ব‍্যবস্থাকে ধংসের পথে ঠেলে দেওয়ার ইতিহাস।
    আমরা জানি কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করে কৃষকদের পাশে দাঁড়ানোর হিম্মত দেখিয়েছেন। তুলে এনেছেন কৃষকের ফসল। পৌঁছে দিয়েছেন আমাদের ঘরে ঘরে। Directory'তে সেইসব মানুষদের/সংস্থার নামও থাকবে যাঁরা কৃষকদের থেকে বিষমুক্ত জৈব ফসল সংগ্রহ করে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন।

    বহুদিন ধরে বেশকিছু শহুরে মধ্যবিত্তের সাথে কৃষির কোন সম্পর্ক নেই। যদি কিছু মানুষ সপ্তাহের দু-এক দিনের ছুটিতে নিকটবর্তী কৃষকের বাড়িতে দু-এক রাত কাটাতে চান (Home Stay) ও নিজের চোখে চাষাবাদটাও দেখেন, তাও ভাবতে পারেন। ব‍্যাপারটা খুব মন্দ হবে না বলেই মনে হচ্ছে।

    যে সকল তথ্য প্রতিটি কৃষক, কৃষি বিশেষজ্ঞ‌ ও বিক্রেতার থেকে নিয়ে এই Directory তৈরি হচ্ছেঃ---
    ১। ছবি
    ২। নাম
    ৩। বাবার/স্বামীর নাম
    ৪। ঠিকানা (গ্ৰাম, পোস্ট, পিনকোড)
    ৫। ফোন নং
    ৬। হোয়াটসঅ‍্যাপ নং
    ৭। ইমেল
    ৮। আধার/ভোটার/প‍্যান নং (যে কোন একটা হলেই চলবে)
    ৯। জমির পরিমাণ
    ১০। কতদিন জৈব পদ্ধতিতে চাষ করছেন
    ১১। জানুয়ারি মাসের পর থেকে কি কি ফসল:-
    ১২। উৎপাদন করতে চলেছেন
    ১৩। কত পরিমাণ বিক্রি করতে চান

    বিঃ দ্রঃ
    প্রতিটি মানুষের জন্য একটি তথ্য পত্র করে পাঠাবেন।
    উপরোক্ত তথ‍্যগুলো দিয়ে পাঠিয়ে দিন:

    WhatsApp no 9804549889
    Email id: [email protected] প্রয়োজনে 7003564298 অথবা 9804549889 যে কোন একটায় ফোন করে যোগাযোগ করতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত