এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৫ অক্টোবর ২০১৯ ০০:৪৬422099
  • একটি প্রতিষ্ঠান তো একটি মাত্র কৃতি স্টুডেন্ট নিয়ে তৈরি হয় না।এই ইউনির সারা বিশ্বে র্যাংকিং কতো,আর কতো ধাপ এগোচ্ছে তার ওপর নির্ভর করে।
  • অর্জুন | ১৫ অক্টোবর ২০১৯ ০০:৩৪422098
  • 'জে এন ইউ সবার গালে থাপ্পড় মারার অধিকার পেলো?'

    এটা আমি বলেছি। তার কারণ গত কয়েক বছর সোশ্যাল সায়েন্স গবেষণা নিয়ে রাজনৈতিক মহলে নানা সব রটনা হয়েছে, বিশেষ করে ২০১৬ র পর থেকে জে এন ইউ'কে নানাভাবে আক্রমণ করার আপ্রাণ চেষ্টা হয়েছে। জেএনইউতে নানা ড্যামেজও হয়েছে। এ নিয়ে এখানে অনেকবার বলেছি।

    সোশ্যাল সায়েন্স প্রতিষ্ঠানগুলোকে মনে করা হয় পাব্লিক মানিতে তৈরি 'নেই কাজ তো খই ভাজ' করার জায়গা। কিছু useless dissenters আর বর্তমানে anti national তৈরি করা হয় যাদের দেশে কোনো contribution নেই।

    সেই প্রতিষ্ঠানের এক প্রাক্তন ছাত্র যদি সস্ত্রীক নোবেল পায়, তাহলে যারা এসব বলে তাদের গালে হাল্কা হলেও একটা চড় পড়ে।

    আপনার করা অন্য প্রশ্নগুলো পরশ্রীকাতর বাঙালির ঐতিহ্যশালী সব প্রশ্ন।
    ওগুলোর সম্পর্কে আমার কোনো সম্পর্ক নেই।
  • sm | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:৫৭422097
  • আমি তো একটা কথা বুঝতে পারছি না।অভিজিৎ বাবুর বাবা ও মা ইকোনোমিক্স এর বিখ্যাত প্রফেসর।স্কুলিং সাউথপয়েনট।
    কলেজ- প্রেসী,ইউনি -জে এন ইউ।তার পর হার্ভার্ড ও এম আই টি।
    এর মধ্যে জে এন ইউ একটি প্রতিষ্ঠান;যেখানে কিছু বছর কাটিয়েছেন।
    কি এমন তীর মারলো যে, জে এন ইউ সবার গালে থাপ্পড় মারার অধিকার পেলো?
    দুই, অমর্ত্য সেন একজন কিংবদন্তি ইকোনোমিস্ট।বস্তুত পভার্টি ও আনেম্প্লয়মেনট নিয়ে তাঁর প্রচুর কাজ রয়েছে।ইনফ্যাক্ট অভিজিৎ বাবুরা ওনার প্রদর্শিত পথেই এগিয়ে গেছেন।
    এহেন প্রবাদ প্রতিম ইকোনমিস্ট এর নোবেল পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ কেন?
    কেন এইসব আজে বাজে রথস চাইল্ড এর জামাই প্রসঙ্গ আনা হচ্ছে?
    এতো রবিশঙ্কর সেতার বাজাতে জানে না বলার মতন ধৃষ্টতা!
  • অর্জুন | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:৪১422096
  • অভিজিৎ বিনায়ক ১০০% বাঙালী নন, মা ডঃ নির্মলা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে মহারাষ্ট্রীয়। অভিজিত বিনায়ক জন্মেছেন মুম্বাইয়ে। বাংলা- মহারাষ্ট্র দুটোই আমার আপন স্থান।

    আরেকটা ব্যাপারও ভাল লাগল, জেএনইউ নাকি public money তে useless dissenters আর anti-nationals তৈরি করার কারখানা। আজ একটা বড়সর চড় পড়ল সেই ধারণায়।
  • জামাই | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:২০422095
  • ‘ সে 14 Oct 2019 -- 10:54 PM
    আম বাঙ্গালী শুনলে আমাকে খুন করে ফেলবে।...’ - না, বাঙালি অবাঙালি নির্বিশেষ অনেকেই অমর্ত্য সেনকে গাল দেয়। নরেন বাবুর ভক্তরা আরকি। (আপনাকে কোনভাবেই ভক্ত টক্ত ওসব বলছি না। তবে ‘আম বাঙ্গালী‘ রাগ করবে না, এই সময়ে যারা অন্যমত হবে তারাই বরং সংখ্যালঘু।)
  • ঢপের নোবেল | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:১৬422094
  • সব্চেয়ে ঢপের নোবেল কিন্তু সাহিত্যে - সে আপুনারা যাই বলুন!
  • ছাত্রী | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:১২422093
  • ছাত্রী বলে কি আর ছোট বৌ নয়? : -)))))
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:০৯422092
  • কিন্তু এস্থের তো মনে হয় ডঃ ব্যানার্জির ছাত্রী। হার্ভার্ড ব্যাপারটা খুব কাজে দেয় বটে। আর এবারে ঘুরে আবার ডেভালাপমেন্ট ইকনমিক্সের সময় এসেছে।

    নিজে বা নিজের পছন্দের লোক না পেলে সব পুরষ্কারই ঢপের।
  • ছোট বৌ | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:০৫422091
  • হ্যাঁ হ্যাঁ এইটে আজ খুব চলছে - কেবল ছোট বৌদের জন্যই বাঙ্গালি দুটো নোবেল বাগিয়ে নিল :-))))
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ২৩:০০422090
  • বলা যেতে পারে এটা ইকনমিক সায়েন্সের সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড।
  • সে | ১৪ অক্টোবর ২০১৯ ২২:৫৭422089
  • সবচে ঢপের নোবেল হচ্ছে শান্তি পুরস্কার।
  • সে | ১৪ অক্টোবর ২০১৯ ২২:৫৪422088
  • কিন্তু অর্থনীতির ঐ পুরস্কারটা প্রায় ৯০ শতাংশ‌ই ভাঁওতা।
    আম বাঙ্গালী শুনলে আমাকে খুন করে ফেলবে।
    রথশীল্ডের জামাই না হলে অমর্ত্য সেন নোবেল পেতেন কি?
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ২২:৫২422086
  • এক মোদিভক্ত এসে খুব করে ডাউনপ্লে করে গেলো। অমর্ত্য সেন নাকি নোবেল কমিটিতে আছেন, তাই ইনি পেয়েছেন। জগদীশ ভগবতিকে কখনও দেওয়া হবেনা, কারণ অমর্ত্য সেন আটকিয়ে দেবেন। আর কেউ এইসব টপিকে রিসার্চ করেনা, তাই এদের পাব্লিকেশন হয়। উত্তর ভারতীয় মোদিভক্তদের খুব লেগেছে বোঝা যাচ্ছে। খুব হোয়াট্সাপ চলছে মনে হচ্ছে।
  • সিএস | ১৪ অক্টোবর ২০১৯ ২২:৩৮422084
  • Poor Economics, বেশ কয়েক বছর আগের লেখা বই, অভিজিত-এস্থারের।

    নিজেদের কাজ থেকে যা জেনেছিলেন, গরীবদের বিষয়-আশয় আর চিন্তার ধরন নিয়ে। পড়ে ফেলা উচিত।

    প্রায় সিকোয়েল আর একটি বই বেরোবে এই মাসেই।
  • lcm | ১৪ অক্টোবর ২০১৯ ২২:২২422083
  • গার্ডিয়ান-এর প্রতিবেদনে মতামত (অনলাইন) বিভাগ থেকে ---

    Back in 2011, Madeleine Bunting wrote about the importance of Abhijit Banerjee and Esther Duflo’s work:

    How can anyone object to using rigorous evidence to make better policy?

    Furthermore, their research throws up all kinds of challenges to assumptions about how the poor behave and the choices they make.

    Ever wondered why there are so many half-built houses in developing countries?

    Answer: the poor save brick by brick. Slowly building a house can be their only way of saving because saving small amounts in banks is so expensive.

    গরীব মানুষদের হেলথকেয়ার নিয়ে - -

    Duflo and Banerjee point out that there are some very cheap health interventions which often the poor are reluctant to sacrifice the time or the money to get, for example oral rehydration salt and sugar for a sick baby. It’s not that they don’t care, because the research shows that they worry a lot about their family’s health, nor is that they don’t spend money on it – they do and more than one might expect. So the puzzling conclusion is that the poor spend money on expensive cures rather than cheap prevention: in Indian surveys, they prefer to go to private doctors who over-medicated (most often injections, drips and antibiotics); their healthcare was often unnecessary and even dangerous.
  • দীপক ব্যানার্জ্জী | ১৪ অক্টোবর ২০১৯ ২২:২০422082
  • আর ডি বি নাকি ক্লাসে উমবার্তো একো র নেম অফ রোজ পড়তে বলতেন।
    এদিকে উমবার্তো একো কিন্তু নোবেল না পেয়েই মারা গেলেন।
    এতোদ্বারা আমরা কি সিদ্ধান্তে আসতে পারি?
  • lcm | ১৪ অক্টোবর ২০১৯ ২২:১৪422081
  • হেব্বি খবর। ব্যানার্জি/ডুফলো-র কাজ সম্পর্কে ছোট্ট লেখা পড়লাম, ওনাদের J-PAL জামাল প্রভার্টি অ্যাকশন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা (র‌্যান্ডমাইজ্‌ড্‌ ট্রায়াল) করেছেন বিভিন্ন দেশে - ২৪০ এর ওপর ট্রায়াল - বিষয়বস্তু - what works in development for poor।
    ওনারা বলছেন,
    They talk of development as an “accumulation of small steps, each well thought out, carefully tested and judiciously implemented”.
  • aka | ১৪ অক্টোবর ২০১৯ ২১:১৯422080
  • অভিজিৎ ব্যানার্জ্জী হলেন দীপক ব্যানার্জ্জীর ছেলে।
  • T | ১৪ অক্টোবর ২০১৯ ২১:১৮422079
  • এর ফলে আমাদের 'ব' ১-০ গোলে এগিয়ে গ্যালো। :)))
  • সে | ১৪ অক্টোবর ২০১৯ ২০:৫১422078
  • মানে ইকো অনার্স, স্ট্যাট পাস।
  • সে | ১৪ অক্টোবর ২০১৯ ২০:৪৯422077
  • অভিজিৎবাবু ব্রতীনের বাবার ছাত্র ছিলেন প্রেসিতে। ইকো স্ট্যাট ম্যাথস।
  • S | ১৪ অক্টোবর ২০১৯ ২০:৪০422076
  • পাই এর দেওয়া লিন্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো অনেকদিন ধরেই একই কথা বলে আসছি।
  • sm | ১৪ অক্টোবর ২০১৯ ২০:১৬422075
  • কোন ক্লাস থেকে ইংলিশ পড়েছিলো? আমিতো দেখলাম সাউথ পয়েনট থেকে স্কুলিংগ। ক্লাশ ওয়ান টু ফোর কোথায় কোন স্কুলে কি মিডিয়ামে পড়েছেন জানিনা।
  • ;-) | ১৪ অক্টোবর ২০১৯ ২০:০৫422074
  • কোন ক্লাস থেকে ইংরিজি পড়েছিল নোট রাখবেন।
  • প্রেসির ইকো | ১৪ অক্টোবর ২০১৯ ১৯:৫০422072
  • যাঃ! অমর্ত্য তো আবার কং আমল!
    এর থেকে কি কন্ক্লুড করা যাবে?
  • প্রেসির ইকো | ১৪ অক্টোবর ২০১৯ ১৯:৪৭422071
  • হুম! কিন্তু এরা সবই বাম আমলের ছাত্র ঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত