এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১২ অক্টোবর ২০১৯ ১২:৫৮421950
  • আইয়াইএসসি তে বহুকাল আগে থেকে আর্ট অব লিভিং বলে একটা গ্রুপ (আমরা বলতাম ফার্ট অব লিভিং, ফের পোঁ... এসে পল্ল ঃ) ) প্রিচ করে বেড়াত। সংখ্যায় হাতে গোণা। খিল্লি ও গাল খেত প্রচুর। চাড্ডি জমানায় তাদের কলেবর বৃদ্ধি পেয়েছে। তাদেরই কীর্তি মনে হয়। প্রতিবাদটা দেখে ভালো লাগল তবে কদ্দিন থাগবে জানি না। মাঝে মধ্যে গেলে দেখি ডিপের নোটিশ বোর্ডে 'অন্য আলোকে রামা' ইত্যাদি জনরার বিবিধ বক্তৃতার ইয়ে লটকানো।
  • T | ১২ অক্টোবর ২০১৯ ১২:৫০421949
  • সাধুসন্ত নিয়ে আলোচোনার মাঝখানে পোঁদ এনে ফেলল। ছি ছি ছি।
  • dc | ১২ অক্টোবর ২০১৯ ১২:৪৬421948
  • আইআইএসসির খবরটা পড়েছি, ভালো লেগেছে ঃ-)
  • dc | ১২ অক্টোবর ২০১৯ ১২:৪৫421947
  • পোমোদ প্রধান না, পোঁদ প্রধান। বানানটা ঠিক করে না বললে উনি খুব রেগে যান।
  • avi | ১২ অক্টোবর ২০১৯ ১২:৩৯421946
  • ভারতের পেস আক্রমণ এখন অত্যন্ত শক্তিশালী, এবং রিজার্ভ বেঞ্চও খুব জোরালো। ভুবনেশ্বর আর বুমরা এই দলে নেই। পরের স্তরের চাহর, সাইনি, কৃষ্ণ, নাগরাকোটি, শার্দূল ঠাকুর, ঈশান পোড়েল - অনেকেই উঠে আসছে।
  • Kaju | ১২ অক্টোবর ২০১৯ ১২:২৭421945
  • কিন্তু তাহলে পোমোদ পোধান কেন সকলের্তরেসকলেয়ামরাপোত্তেকেয়ামরাপরের্তরে বিসসোকোবি রোবিন্দোনাথের বলেছিল?

    মোটেই রবীন্দ্র ভাবধারার বাইরে নয়, ওরম উনিও অনেক আদর্শবাদী লেখা লিখসেন। বরং পোমোদ পোধান একেবারে পোভাবমুক্তো ল্যাখা।

    ইস্টব্যাঙ্গলে পোসান্তো মোহোনবাগানে পোসুন।
  • Amala Aunty | ১২ অক্টোবর ২০১৯ ১২:১৮421944
  • ছি অর্জুন, তুমি কেন আমাকে গুরুর প্রতি গদগদ ভাবভক্তিতে আটকে রাখতে চাও? এতদিন সংসর্গ করে এই শিক্ষা পেলে? আমার স্বাধীন দর্শনে তোমার কিসের আপত্তি?
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ১২:১৭421943
  • কামিনী রায়কে সম্পর্কে বলা হত রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও রবীন্দ্র প্রভাবমুক্ত কবি।
  • Kaju | ১২ অক্টোবর ২০১৯ ১২:১৬421942
  • আচার্য প্রফুল্লচন্দ্র রায় কামিনী রায়কে ভালোবাসতেন। একতরফা। গায়ত্রী বিনয় টাইপ ব্যাপার। কামিনী সাড়া দেন নাই, কেদারনাথ রায়কে বিয়ে করেছিলেন। এপিসি তাই কোনোদিন বিয়েই করলেন না।
  • ন্যাড়া | ১২ অক্টোবর ২০১৯ ১২:১৩421940
  • মহৎ বলে মহৎ! শেষ চারলাইনের ভাবসম্প্রসারণ লিখতে গিয়ে হাপপ্যান্ট ঢিলে হয়ে যেত।
  • S | ১২ অক্টোবর ২০১৯ ১২:১৩421941
  • উমেশ যাদব আগের ম্যাচে চান্সই পায়নি। এই ম্যাচেও একরকম সিম্প্যাথি চান্স পেয়েছে। অথচ ৮ ওভারে ৩ উইকেট তুলে নিয়েছে। দঃ আফ্রিকা ধুঁকছে। ফলো অন করবেই।
  • b | ১২ অক্টোবর ২০১৯ ১২:০৩421939
  • ওরে বাবা। সেই কামিনী রায়।

    পরের কারণে স্বার্থ দিয়া বলি
    এ জীবন মন সকলি দাও
    তার মত সুখ কোথাও কি আছে
    আপনার কথা ভুলিয়া যাও
    আপনারে লয়ে বিব্রত রহিতে
    আসে নাই কেহ অবনী পরে
    সকলের তরে সকলে আমরা
    প্রত্যেকে আমরা পরের তরে

    খুবই উচ্চাঙ্গের মহৎ ইয়ে, বলতেই হবে, কিন্তু ক্লাস ফাইব সিক্সে এগুলো গলা দিয়ে গেলানো মানে যেন আমাশায় কুইনাইন দিয়ে চিকিৎসার মত।
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ১২:০১421938
  • ওঁর জীবন সম্পর্কে খুব বেশী জানিনা। শ্রীমা'র শিষ্য এবং দীক্ষিত বলে শুনেছি। 'কথামৃত' অনুবাদ করেছিলেন। কিছু অংশ পড়েছি। খুব লুসিড ইংরেজি ইংরেজি লিখতেন।
  • <> | ১২ অক্টোবর ২০১৯ ১১:৫০421937
  • আচ্ছা, বলুন্তো অ-অ,
    “এটা লিখিলানন্দ সম্পর্কে বলা।”
    এই লিখিলানন্দ (মতান্তরে স্বামী নিখিলানন্দজীর) গুরু কে ছিলেন?
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ১১:৩৭421934
  • ডাঃ অমলা চৌধুরী 'তাঁর গুরুকে ত্যাগ' দেননি। কি বললা সেটাই বোঝেননি। স্বাভাবিক।

    '৪০ বছর অ্যামেরিকায় বসবাস করে (তাও সেই সময়ের অ্যামেরিকায়) কৈশোর, যৌবনের গদগদ ভাবভক্তি থেকে মুক্ত হয়ে
    'গুরু'র দর্শন থেকে সরে এসে যদি নূতন স্বাধীন দর্শনতত্ত্বে উপনীত হন তাহলে নিখিলানন্দজীকে অনেক বেশী সুন্দর ও স্বাভাবিক লাগবে আমার।' এটা লিখিলানন্দ সম্পর্কে বলা।

    'আপনার ‘অমলা আন্টি’-কে কারও কোনও বক্তব্য নেই।' তাহলে স্মৃতিশক্তি নিয়ে সার্টিফিকেট দেবারও অধিকার নেই আপনার।

    বাছাই করে উক্তি কোট করে ভাল ওকালতি হয়না।

    '"নিখিলানন্দজী কৈশোরকাল থেকে মৃত্যু অবধি রামকৃষ্ণ অর্ডারের সঙ্গেই ছিলেন।"

    তারপরে লিখেছি

    'তিনি অফিশিয়ালি সেই অর্ডার ছাড়েননি বা ছাড়লেও মিশনে তা গৃহীত হয়নি। শুধু নিখিলানন্দ নন, তার আগে ও পরেও কয়েকজন ওই অর্ডার ছেড়েছেন। সম্ভবত প্রথম বারো জনের স্বামী অভেদানন্দও।'

    খুব ইম্পরট্যান্ট তথ্য।

    আপনার রামকৃষ্ণ অর্ডারের প্রতি আনুগত্য ও ভক্তিকে সম্মান জানাতে পারি কিন্তু সেটাকে প্যম্পার করার কোনো দায়ভার আমার নেই।
  • pi | ১২ অক্টোবর ২০১৯ ১১:৩২421933
  • আজ গুগল ডুডলে কামিনী রায়।

    ওদিকে আই আই এস সি আর শ্রীশ্রীর কেস পড়েছেন নিশ্চয়?

    বড়েস, দীপিকা কী করলেন আবার?
  • Kaju | ১২ অক্টোবর ২০১৯ ১১:৩১421932
  • অমলা তো অমলা দাশ ও হতে পারে। চিত্তরঞ্জনের বোন বোধায়। ভাই ছুটি মানে মৃণালিনী দেবীর খুব বন্ধু ছিল শিলাইদহে আসতেন। ওনাদের গল্পের ধুম দেখেই তো "ওলো সই ওলো সই আমার ইচ্ছে করে" লিখেছিল রবিকাকা।
  • lcm | ১২ অক্টোবর ২০১৯ ১১:২১421931
  • খেয়েছে! এরা সব কারা?
    নিখিল তো নিখিল ব্যানার্জি - সেতারবাদক।
    অমলা তো অমলাশংকর - নৃত্যশিল্পী।
  • পরমকুলীনঅভিজাতএলিট | ১২ অক্টোবর ২০১৯ ১১:১৪421930
  • "নিখিলানন্দ অবশেষে রামকৃষ্ণ মিশন ত্যাগ করলেন বা করতে বাধ্য হলেন। "

    "নিখিলানন্দ অফিসিয়ালি রামকৃষ্ণ অর্ডারের সঙ্গে বিচ্যুত হয়েছিলেন কিনা জানিনা কিন্তু জীবনের শেষ তিন বছর নিজেকে সেই অর্ডারের সঙ্গে যুক্ত মনে করতেন না।"

    "নিখিলানন্দজী কৈশোরকাল থেকে মৃত্যু অবধি রামকৃষ্ণ অর্ডারের সঙ্গেই ছিলেন।"

    তুমি নব নব রূপে এসো প্রাণে
  • <> | ১২ অক্টোবর ২০১৯ ১১:১০421929
  • আপনার ‘অমলা আন্টি’-কে কারও কোনও বক্তব্য নেই। আপনার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কারও কোনও আগ্রহ নাই।
    অমলা তাঁর গুরুকে ত্যাগ দিলে আপনার কাকে ভালো লাগবে, সেটাও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

    আরও অপ্রাসঙ্গিক কে কে কবে কখন সংঘ ছেড়েছেন, ধরেছেন, ঢুকতেই পারেন্নি বা গিয়েও ফিরেছেন সেই নিয়ে আলোচনা।

    আমাদের আলোচ্য ছিলো, স্বামী নিখিলানন্দ জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ সংঘেরই অংশ ছিলেন। এবং এই সিদ্ধান্তে আপনি স্থিত হলেন বলে প্রীত হলাম।
  • S | ১২ অক্টোবর ২০১৯ ১০:৫৯421928
  • ওয়ার সিনেমার রিভিউ।
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ১০:৩০421927
  • @

    আপনি পরিচয় লুকিয়ে রেখে কথা না বলে, পরিচয় দিয়ে কথা বললে আপনার কথাগুলোকে গুরুত্ব দিতাম। আপনার নাম বলুন। অমলা আন্টি 'কে জিজ্ঞেস করব, আপনাকে চেনে কিনা। আর আপনি তাঁর স্বামী ডাঃ ক্ষীরোদ চৌধুরী ও স্বামী নিখিলানন্দজীকে যে চিনতেন সেটার প্রমাণ দিন। উনি যে রামকৃষ্ণ অর্ডারের ওপর বিরক্ত ছিলেন না বা কখনোই কিছুই বলেননি বা বলতেই পারেন না, সঙ্গে সেটারও প্রমাণ দেবেন।

    'আটানব্বই বয়েসের স্মৃতিবিভ্রম কাউন্ট করছিনা।' এগুলো ঠিকমত না জানলেও বলতে হবে? চৌধুরী দম্পতি কয়েক দশকের পারিবারিক বন্ধু কিন্তু আমার সঙ্গে আন্টির যোগাযোগ ১৯৯৭ সাল থেকে। তাঁকে প্রথম দেখি ২০০১ সালে। সে সময় তাঁর বয়েস ৮০। এর পরেও উনি দুটি বই লিখেছিলেন যা প্রকাশিত হয়েছিল ২০০৪ ও ২০০৮ সালে। এছাড়াও ডাঃ ক্ষীরোদ চৌধুরী প্রতিষ্ঠিত The Indian Journal of Pediatrics(১৯৩৩) সম্পাদনা করেছেন তিন দশকের বেশী সময়। বর্তমানে AIIMS থেকে জার্নালটি প্রকাশিত হলেও উনি Editor Emeritus। ওঁর ক্রিস্টাল ক্লিয়ার স্মৃতিশক্তি। ছোটবেলায় স্কুলের রোল নম্বর থেকে শুরু করে জীবনে যতসব মেডিক্যাল কনফারেন্সে যোগ দিয়েছেন সেসবের নিখুঁত বিবরণ দিতে পারেন। Pediatrics discipline টা ভারতে প্রতিষ্ঠা করার পিছনে যেকজন চিকিৎসক কনট্রিবিউট করেছেন উনি তাঁদের অন্যতমা। সম্ভবত সেই সময়ের একমাত্র মহিলা শিশু চিকিৎসক।

    জাস্ট কিছু না জেনে বলে দিলেই হয়??

    অমলা আন্টি'র মত একজন ব্রিলিয়ান্ট মহিলা আমি খুব কম দেখেছি। রয়্যাল কলেজ অব মিউজিকের লাইসেনশিয়েট পিয়ানিস্ট। এরপর সম্পূর্ণ বিপরীত মার্গের একটা বিষয় চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়লেন বিশ্বের তাবড় সব নামজাদা বিশ্ববিদ্যালয়ে এবং তাতেও হলেন সফল। উনি ৭ টা বিশ্ববিদ্যালয়ের ফেলো যার মধ্যে রয়েছে জন্স হপকিন্স, বোস্টনের চিলড্রেনস মেডিক্যাল সেন্টার ইত্যাদি।

    নিখিলানন্দজী কৈশোরকাল থেকে মৃত্যু অবধি রামকৃষ্ণ অর্ডারের সঙ্গেই ছিলেন। চল্লিশ বছর পরিচালনা করেছেন বেদান্ত সোসাইটি। তিনি অফিশিয়ালি সেই অর্ডার ছাড়েননি বা ছাড়লেও মিশনে তা গৃহীত হয়নি। শুধু নিখিলানন্দ নন, তার আগে ও পরেও কয়েকজন ওই অর্ডার ছেড়েছেন। সম্ভবত প্রথম বারো জনের স্বামী অভেদানন্দও।

    নিখিলানন্দকে ডাঃ অমলা 'গুরু' মানেন। ১৯৪৩, '৪৪ সাল থেকে নিখিলানন্দের মৃত্যু '৭৩ পর্যন্ত সুদীর্ঘকাল এই সম্পর্ক অটুট ছিল তাই আমাদের উচিত সেটাকে সম্মান জানানো। নিখিলানন্দ তাঁর ডিসাইপেলকে কি বলেছিলেন বা বলেননি তার রেকর্ড চাওয়াটা হাস্যকর।

    ৪০ বছর অ্যামেরিকায় বসবাস করে (তাও সেই সময়ের অ্যামেরিকায়) কৈশোর, যৌবনের গদগদ ভাবভক্তি থেকে মুক্ত হয়ে
    'গুরু'র দর্শন থেকে সরে এসে যদি নূতন স্বাধীন দর্শনতত্ত্বে উপনীত হন তাহলে নিখিলানন্দজীকে অনেক বেশী সুন্দর ও স্বাভাবিক লাগবে আমার।
  • b | ১২ অক্টোবর ২০১৯ ০৮:৩০421926
  • কাটিয়ে দিন মশায়। পূজো ফুজো খুব ওভার হাইপড জিনিস, এক (ভালো ভালো) প্রসাদ ছাড়া।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০৮:০৯421925
  • তিন চার দিনের প্ল্যান দরকার। গেলেন, হোটেলে থাকলেন, পুজো দেখলেন, একটু নাচলেন, এদিক সেদিক বেড়িয়ে বেড়ালেন, তারপরে বিশ্বজয় করে ফিরলেন। ঃ-)
  • S | ১২ অক্টোবর ২০১৯ ০৮:০১421924
  • ৮ ঘন্টা যেতে, ৮ ঘন্টা আসতে।
  • Amit | ১২ অক্টোবর ২০১৯ ০৭:৫৯421923
  • ৫০০ মাইল মানে প্রায় ৮০০ কিমি। আসা যাওয়া ১৬০০ কিমি। বাপরে। বিশাল লম্বা রাস্তা।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০৭:৪৬421922
  • এদিকে রোজ এসে দেখে যাই এলা এলেন কিনা, ফরাসী বিপ্লব নিয়ে কিছু লিখলেন কিনা।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০৭:৪৪421921
  • ৫০০ আর এমন কি? সক্কাল সক্কাল বেরিয়ে হু হু করে চালিয়ে দেবেন, দুপুর দুপুর পৌঁছে যাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত