এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ অক্টোবর ২০১৯ ০১:১৬421890
  • হে হে আটোজ,

    একবার কী একটা যেন রাঁধলুম। তারপরে সবাই কে বললাম কী কষ্ট করে রাঁধলুম দেখলে।

    তাতে লোকজন কী বলে যেন, " তুই তোর কষ্ট টা দেখলি এবার খেতে আমাদের কত কষ্ট হবে ভাব "
  • সে | ১২ অক্টোবর ২০১৯ ০১:১৪421889
  • শোন্ না, বেড়ানোর প্ল্যান করছি। ডিসেম্বরে। কোথায় যাব বল দেখি?
    তিনটে চান্স দিলাম গেস করার।
  • | ১২ অক্টোবর ২০১৯ ০১:১১421888
  • ওক্কে সে দি। ধন্যবাদ।

    কিন্তু " সে সুযোগ" কি দেবে? জালিম দুনিয়া!!
  • সে | ১২ অক্টোবর ২০১৯ ০১:০০421887
  • আটোজ,
    চাট্টি ভাজার বড়ি কড়কড়ে করে ভেজে পান্তা খেলাম কাঁচালঙ্কা আর পিঁয়াজ দিয়ে। দুটুকরো টমেটোও ছিল, লেবু শেষ, কাল বাজার করতে হবে।
  • সে | ১২ অক্টোবর ২০১৯ ০০:৫৬421885
  • বোতিন,
    মাংস রাঁধার একটা কায়দা শিখিয়ে দিই। পিঁয়াজ রসুন আদা কুটে নিয়ে কিছুংক্ষণ ভেজে নিয়ে সেই ভাজা জিনিষটা মিক্সিতে বেটে নিবি। ফের সেই বাটা পেস্ট কষতে হবে অল্প আঁচে। মশলা টশলা দিবি, তলার দিকে ধরে না যায়, অল্প করে জল দিবি আর কষাবি। ওতেই ভাজা বা আধসেদ্ধ মাংস দিয়ে টমেটো নুন ঝালটাল দিয়ে পুরোটা রাঁধলে হেব্বি টেস্টি হবে।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:৫৬421886
  • ব্রতীন, একদিন জোর করে রেঁধে ফেলো। তারপর নোটিশ ঝুলিয়ে দিও, " প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে খাইবেন, এই ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী নয়"
    ঃ-)
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৫৪421884
  • সে দি, বিজয়ার ভাট এখনো হয় নি তোমার সাথে।

    রবিবার ফিরে কথা হবে।
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৫২421883
  • কিন্তু এইভাবে
    " পোতিভা" বিকশিত হতে না দেওয়া কি ঠিক??
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:৫১421882
  • সে দি, পান্তা খেলে? আগেরদিনের রান্না ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলে? সঙ্গে কি ভাজাভুজি করে নিলে? নাকি কাঁচালংকা, নুন, লেবু দিয়ে মেরে দিলে? ঃ-)
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৯421880
  • ব্রতীন, তুমি রাঁধবেই বা কেন? তুমি হলে সমঝদার। খেয়ে মাথা নেড়ে বলবে "কেয়াবাৎ !!!! " ঃ-)
  • সে | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৯421881
  • আটোজ,
    আমি আজ রাঁধিনি। পান্তাবুড়ি বনে গেছি।

    বোতিন,
    ভালোয় ভালোয় বাড়ি ফিরে আয় সকলে।
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৮421879
  • আটোজ, কোন গল্প টা ঠিক মনে পড়ছে না!!
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৭421876
  • এদিকে আমি মাটন রাঁধবো বললেই মা আর বৌ কেউ ই
    " বিশেষ" উৎসাহ দেখায় না
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৭421877
  • এদিকে আমি মাটন রাঁধবো বললেই মা আর বৌ কেউ ই
    " বিশেষ" উৎসাহ দেখায় না
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪৭421878
  • @ষষ্ঠ পান্ডব,
    মহিষের মাংসের ক্ষেত্রে বলির মাংস (উৎসর্গীকৃত মাংস ) ই শুধু অনুমোদিত, এমনি মেরে খাওয়া অনুমোদিত নয় যতদূর জানি। সেক্ষেত্রে এই মাংস বাণিজ্যিক পরিমাণে জনপ্রিয় করতে গেলে অত মাংস যোগানো অসম্ভব।
    অবশ্য লোকাচারের সংস্কার করে নিলে সবরকম মাংসই অনুমোদিত করা সম্ভব।(ধর্ম তো সব পথই খোলা রেখেছে, লোকাচারই হয়ে দাঁড়িয়েছে কঠিন কঠোর)
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪১421875
  • সে দি, এই তো চাট্টি আলোচাল ফোটালাম, সঙ্গে দুটি আলুসেদ্ধ। সামান্য ঘী দিয়ে সেবা করার প্ল্যান। তারপর একটু চাটনি আর একটু দই। তারপর হরিন্নাম।
    তুমি কী রাঁধলে?
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪০421873
  • তর্কে আমি তার সাথেই জড়াই যাদের মাথায় একটু হলেও ঘিলু আছে।

    সবার সাথে নয়।
  • ষষ্ঠ পাণ্ডব | ১২ অক্টোবর ২০১৯ ০০:৪০421874
  • @Atoz: ধন্যবাদ। সেক্ষেত্রে গরুর মাংস দিয়ে যেসব খাবার অন্যদের কাছে জনপ্রিয় (যেমন, শিক কাবাব, তেহারী, কালা ভুনা, মেজবান, শামী কাবাব ইত্যাদি) সেগুলোর মহিষের মাংসের ভার্সান দিয়ে রেস্টুরেন্ট হয় না কেন? তাতে সাপও মরে আবার লাঠিও ভাঙে না।
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:৩৮421872
  • আরে সে দি যে,

    কী খবর??
  • সে | ১২ অক্টোবর ২০১৯ ০০:৩৪421871
  • আটোজ
    কী রাঁধলে আজ?
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ০০:৩১421870
  • কবে বিরিয়ানি খেয়েছিলাম, সে গন্দ এখনো হাতে লেগে আছে।

    ২০০৬ র চৌকিতে ঘুণ ধরে নুইয়ে পড়েছে। নূতন চৌকি দরকার।

    আর ২০০৬ র ঐতিহ্যের গর্ব থাকলে তো আরো অবাক করার ও হাস্যকর, তার্কিক 'দাদা', 'দিদি' দের সঙ্গে এতকাল থেকে মগজে এট্টু ও ছুঁয়ে যায়নি কি ভাবে তর্কে লড়তে হয়, অন্তত বিষয় বুঝতে হয়।

    আবার বলতে হল এত বেকার লোক ইদানিং কালের মধ্যে নজরে কম এসেছে।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:৩০421869
  • ব্রতীন, কৌশিকী নদী আর বন্দীপুর নিয়ে একটা লেখা পড়েছিলাম সুবোধ ঘোষের। আবছা আবছা মনে পড়ছে। সেইজন্যেই জিজ্ঞেস করছিলাম।
    পুজো তো দিব্যি কাটল। শুভ বিজয়ার বিলম্বিত শুভেচ্ছা নিও।
  • Atoz | ১২ অক্টোবর ২০১৯ ০০:২৬421868
  • ষষ্ঠ পান্ডব, হ্যাঁ, বলি দেওয়া মোষের মাংস খাওয়া অনুমোদিত হিন্দুধর্মে। ওই মাংস বিশেষ প্রক্রিয়ায় রান্না করার (পেঁয়াজ ছাড়া ) বিধানও আছে।
  • abcd | ১২ অক্টোবর ২০১৯ ০০:২৩421867
  • ন্যাড়াদা, ভুল জায়গা থেকে কপি করেছি। 'থানে' বা 'সাথে'টাই মনে হয় ঠিক।
    নদীয়া'র আখড়াতে শুনেছি 'থানে'। আবার রামপুরহাট-দুমকা রুটে পাকুরের কাছে শুনেছি 'সাথে'।
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:১৯421866
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:১৭421865
  • নির্মল নির্মল
  • bhaja | ১২ অক্টোবর ২০১৯ ০০:১১421864
  • ব্রতীন, অর্জুন - এরা দুজনেই খুবই প্রতিভাবান। এদেরকে বাতেলাপুরীতে ফাইভ স্টার আয়োজনে সংরক্ষণ করা হোক। এদের জন্য ভাটনগর নয়, একদম সোজা বাতেলাভূষণ পদকের দাবী জানাচ্ছি।
  • ষষ্ঠ পাণ্ডব | ১২ অক্টোবর ২০১৯ ০০:০৮421863
  • পশুবলি নিয়ে ত্রিপুরার ঘটনায় মনে একটা প্রশ্ন জাগলো। হিন্দু ধর্মে মহিষের (মোষের) মাংস খাওয়া কি বৈধ? যদি ধর্মীয়ভাবে বৈধ না হয় তাহলে বলিকৃত মহিষের মাংস কী করা হতো?
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ০০:০৬421862
  • কৌলীন্য কি আর সবার কপালে জোটে। হেজিয়ে মরে, মাথা পিটিয়ে কোনো লাভ নেই।

    একটা যুক্তি দিয়ে কথা বলার যোগ্যতা যার কুলোয় না, তার আবার মুখে আবার বাত।
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:০৫421860
  • বড় এস, দীপিকা আবার কী করলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত