এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১২ অক্টোবর ২০১৯ ০০:০৫421861
  • গুরু'কে যারা লোকাল ট্রেন আর চায়ের দোকানের ঠেকে পরিণত করেছে, যাদের তর্কে যেতে গেলে বস্তাপচা কিছু কোট সম্বল এবং 'ওই দাদা থাকলে এখন দিত' বা 'ওই দিদি কই গো?' 'দেখো আমায় গাল পাড়ছে'। আর তিনি কবে চৌকি বা ইট পেতে রেখে গেছিলেন আর বেশ কিছুকাল বাদে ফিরে এসে সেটা খুঁজে না পেয়ে খালি আস্ফালন করে মরেন, তার সঙ্গে এক পাতে বসে সামাজিকতা করার ব্যাপারে বেশ ছুঁৎমার্গ থাকবে সে নূতন করে বলার কি আছে।

    সেলফ রেস্পেক্ট খুইয়ে বারংবার হুমড়ি খেয়ে পড়তেই হয় তাকে, নইলে চলেও। সতেরোবার হ্যাঁটা খাবার পরেও আবার যে কে সেই!

    এমন আপদ 'গুরু' তে সত্যিই পাইনি।

    দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলের লোকজনের কাছে 'বিদ্যামন্দির' করে চেঁচালে তাকে নিয়ে আরেকটু হাসাহাসি করা চলতে পারে, এর বেশী কিছু নয়।

    ওই কথা আছে না........

    যার নাই কোনো গতি সে যায় .......
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:০৪421859
  • ন্যাড়া দা, বহু দিন পরে, পুজো কেমন কাটলো?
  • | ১২ অক্টোবর ২০১৯ ০০:০২421858
  • এখন মুসৌরি এক্সপ্রেসের আপার বাথ থেকে ভাটাচ্ছি।

    ট্রেন একটু আগে হরিদ্বার ছাড়লো
  • ন্যাড়া | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৫৯421857
  • অন্য পাঠে "সে আর লালন এক'থানে' রয়... "। 'থানে' আমার বেশি লৌকিক লাগে।
  • | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৫৭421856
  • আটোজ, নো আইডিয়া।

    পুজো কেমন কাটালে?
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৫৬421855
  • রাকৃমি শব্দটা শুনতে অদ্ভুত ও উদ্ভট। আমি সবসময়ে রামকৃষ্ণ মিশন বলি। প্রত্যেক স্থানের আলাদা সম্মান আছে and the right to sanctity। রামকৃষ্ণ মিশনকে রিডিকিউল করা আমার একেবারেই উদ্দেশ্য নয়। গণতান্ত্রিক দেশে আমার সমালোচনা করার অধিকার আছে। মিশনে অজস্র পণ্ডিত মানুষ ছিলেন, আছেন, থাকবেন।

    লোকেশ্বরানন্দজী সম্পর্কে আমার অভিজ্ঞতার কথা বলেছি মাত্র। ওঁর বিলাসী হবার বদনামের সঙ্গে পাণ্ডিত্যের জন্যেও যথেষ্ট সুনাম ছিল। সেটাও মেনশন করা দরকার।

    অর্থই মানুষকে একমাত্র ধনী করে বলে মানিনা। Some people brings the worst out of me at times. I'm sorry to express that worst side of me.

    আমি অর্থের দিক থেকে একেবারেই ধনী নই এবং বেশ উদাসীন।
  • | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৫৫421854
  • দেখুন যাঁর আপন ঠাকুরদা জমিদার ছিলেন এবং স্বাধীনতা সংগ্রাম করে জেলে গেছেন ( অবশ্য
    তিনি
    " রায়বাহাদুর" খেতাব পেয়েছেন কিনা সে বিষয়ে কবি নীরব), জ্যোতি বাবু যাঁর
    আপন খুড়তুতো শালার পিসতুতো মেশো, এবং "প্রায়" সব মহাপুরুষ এর বংশের সাথে ই এনার লতায় পাতায় বা ব্লাড রিলেশন ( কার সাথে তার ঠিক কেমন রিলেশন সপটা ঘেঁটে গেছে,তবে চাপ নেই,ভাটের পাতা খুঁজলেই পাওয়া যাবে)
    আছে এমন ব্যক্তির সাথে তর্ক যাই এমন বাসনা এবং "ক্ষমতা" কোন টা ই আমার নেই।

    যিনি গুরুর পাতায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দায়িত্ব নিয়ে ছড়িয়েছেন অলরেডি বহুবার নানা গুরুভাই বা গুরুবোনের কাছে নানা ভাবে হ্যাটা খাওয়ার পরেও সগর্বেে এবং দায়িত্ব নিয়ে ছড়িয়ে চলেছেন এবং সেটা নিয়ে তাঁর বিন্দুমাত্র তাপ উত্তাপ নেই, এমন স্বঘোষিত জোকারের সাথে তর্ক যাওয়া কি আমাকে মানায়?

    আফটার অল বিবেকানন্দের স্বপ্নের বিদ্যামন্দিরের
    ছাত্র তো!!

    সো? ......
  • S | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৫৪421853
  • মানে বলিউড যে কত ঘিনঘিনে একটা জায়্গা হতে পারে, দীপিকা পাদুকোনের আজকের সোশাল মিডিয়ার কার্যকলাপে বোঝা গেল।
  • se jaai hok ge | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৫২421852
  • লাখ লাখ টাকা দান
    তোয়ালে জড়িয়ে চান

    এদিকে .. সামান্য একটু কেক-এর জন্যে

    প্রাণ করে আনচান
  • abcd | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৪৮421851
  • “...সে আর লালন একখানে রয়-
    (তবু) লক্ষ যোজন ফাঁক রে।।”

    তিরিশ বছরের গর্ব দেখে লালন এসে গেয়ে গেলেন।

    ইতি,
    হতভাগ্য বালন
  • S | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৪৭421850
  • সেতো সেকালের প্রায় সব মনিষীরাই বড়লোক বাড়ির ছেলেপিলে।
  • bhaja | ১১ অক্টোবর ২০১৯ ২৩:৩৮421849
  • অর্জুন ধনী, বিদেশে তোয়ালে জড়িয়ে নাইতে যায় - এলিট চূড়ামণি।
    আর ব্রতীন তো খুব পন্ডিত — এদের দুজনের কত গর্ব কতকিছু নিয়ে - কারো ছাতি ৩০ বছরের মিশন-সংসর্গে ফুলে ওঠে, কেউ লাখ টাকার ফ্যামিলি ডোনেশনের গন্ধে মাতোয়াড়া।
    এদের জন্য সত্যিই গর্ব হয়।
  • dosh kaar | ১১ অক্টোবর ২০১৯ ২৩:২২421848
  • কিন্তু তার দায় তো অর্জুনের, এদের পেছনে পয়্সা ঢেলেই যাচ্ছে!
  • গোলপার্কের | ১১ অক্টোবর ২০১৯ ২৩:১৬421846
  • রা কৃমি ভীষণ জালি, লোকেশ্বরানন্দ মার্সিডিজে চড়তেন আর ভীষণ বিলাসী ছিলেন, অর্জুন সঠিক বলেছেন- এটা ৮৪ সালথেকে মিশন দেখে বলছি। এইব্যাপারে অর্জুন ঠিকই বলেছেন।
    যে কোন দিন ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অনেক ভাল।
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ২৩:১৬421847
  • @অভি বাবু, শরদিন্দু বাবুর গল্পের চাইতেও করুণ অভিজ্ঞতা আমার হয়েছে। কোনো এক বিদেশী শহরে saunaয় গেছি, তোয়ালে র‍্যাপ করে ঢুকতে হয়। ওমা! saunaর ঘরে দুই বঙ্গ সন্তান তাদের বস, কলিগ, দৈনন্দিন নানা ঝামেলা ইত্যাদি নিয়ে সে গলা ফাটিয়ে যা প. নি. প. চ. করে গেল কি বলব! পুরো টাইমটা বরবাদ করে দিয়েছিল। দেশের চায়ের দোকানে তবু মানলাম, বিদেশী মুদ্রা খরচ করে এসব অত্যাচার পোষায় !
  • bolechi ki na | ১১ অক্টোবর ২০১৯ ২৩:১৪421845
  • আগেই বলেছি অর্জুন বড়লোক বা বড়লোকের ব্যাটা - রা কৃ মি কে রাশি রাশি দান করেন!
    কিন্তু উনার বিনীত ভাব, স্বীকার করেন না! উনার বিষয়েই ঠাকুর বলে গ্যাছেন - ওরে পোদো ইতাদি
  • Atoz | ১১ অক্টোবর ২০১৯ ২৩:০৮421844
  • ব্রতীন, বন্দীপুর নাম কেন? কারুকে বন্দী করে রাজার কাছে নিয়েছিল? কৌশিকী নদী কি ওইখানেই ছিল?
  • | ১১ অক্টোবর ২০১৯ ২৩:০২421843
  • ডিসি, আমার বোন কয়েক বার গেছে বন্দিপুর। জেনে বলছি
  • | ১১ অক্টোবর ২০১৯ ২৩:০১421842
  • আহা মশায়, সারা সকাল আপনাকে এত করে / এত ভাবে চাটলাম ;তাও
    মন ভরলো না?
    " ইয়ে দিল মাঙে
    মোর?"
  • S | ১১ অক্টোবর ২০১৯ ২২:২১421841
  • শ্রোডিন্জারের বিড়াল শেষে গুরুতে এসে ধরা পড়েছে। এই হলো গুরুর মাহাত্ম্য।
  • avi | ১১ অক্টোবর ২০১৯ ২১:৩৬421840
  • শরদিন্দুর কোন একটা গল্পে ছিল, রাস্তায় বেজায় জল জমেছে, তায় বিদ্যুৎ নেই, রাত বেড়েছে, উনি একটা দোকানের দাওয়ায় অপেক্ষা করছেন। সেখানে আরো দুজন ছিলেন, ভিন্ন বয়সের। তাঁরা অক্লান্তভাবে শিশির ভাদুড়ি আর দানী ঘোষ নিয়ে তর্ক করে চলেছিলেন। এরপর পুরো রাত কাটছে, মাঝে মাঝে ঘুম লেগে আসছে চোখে, তন্দ্রা ছুটলেই শুনছেন শিশির-দানী নিয়ে উত্তপ্ত তর্ক। মাঝে একবার 'অন্য কিছু নিয়ে কথা বলুন না মশাই' বলে দুজনের কাছেই ঝাড় খেয়েছেন। শেষে বোধ করি অতিষ্ঠ হয়ে খুব হিংস্রভাবে তাঁদের থামান।
  • rivu | ১১ অক্টোবর ২০১৯ ২১:১৭421839
  • গোবিন্দভোগ এর কোনো সাবস্টিটিউট পাওয়া যায় আমেরিকায়? মানে ওয়ালমার্ট/ক্রোগার গোছের দোকানে?
  • dc | ১১ অক্টোবর ২০১৯ ২০:২৩421838
  • কি করে বুঝলেন? ওটাকে দেখেছেন?

    (নামের বানান ভুল আছে)
  • shrodinger | ১১ অক্টোবর ২০১৯ ২০:২২421837
  • ওটা আমার।
  • dc | ১১ অক্টোবর ২০১৯ ২০:১৮421836
  • আরে এই বেড়ালটা কোত্থেকে এলো? এটা জ্যান্ত না মড়া?
  • | ১১ অক্টোবর ২০১৯ ২০:১৪421835
  • dc | ১১ অক্টোবর ২০১৯ ২০:১৩421834
  • সবথেকে বড়ো কথা, ৩৪ বছরের অভ্যাস নিয়ে কবি কি বলেছেন?
  • অভ্যাস | ১১ অক্টোবর ২০১৯ ২০:১১421833
  • রবীন্দ্রনাথের বক্তব্য যা বুঝলাম ৩০ বছরের অভ্যাস নিয়ে। ১১,৩১বা ৫১ নিয়ে কবি নীরব। তাই তো?
  • dc | ১১ অক্টোবর ২০১৯ ২০:১০421832
  • আচ্ছা বান্দিপুরে ভালো হোটেল কি আছে? তিনটে ফ্যামিলি যাবে, তাই পাশাপাশি কটেজ বা ভিলা মতো কিছু পেলে ভালো হয়।
  • অর্জুন | ১১ অক্টোবর ২০১৯ ২০:০৯421831
  • নরেন্দ্রপুর, দেওঘর,, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আমাদের পরিবারের কয়েক লক্ষ টাকা দান আছে।

    কাজেই যেটা মনে হবে বলার পূর্ণ ছাড়পত্র রয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত