এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ১১ অক্টোবর ২০১৯ ১৬:৩৭421800
  • এদিকে মহারাজকে ঐরকম মার খেতে থাকা অবস্থায় টানা বল করিয়ে যাওয়া অদ্ভুত লাগলো। কোহলি আর জাদেজা তো ইচ্ছেমতো চার ছয় মেরে গেল। ফলাফল: মহারাজ আর এই খেলায় বল করতে পারবে না।
    অবিশ্যি মহারাজদের ওপর অবিচারের ঐতিহ্য প্রাচীন, এই নিয়ে আবাপ একটা ফিচার নামাতে পারে।
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৫:৫৯421799
  • আমার স্কুলের প্রতিষ্ঠাতা, তবু আমি ওঁয়ারে নির্মোহ ব-এর মুখে ফেল্লাম। পক্ষপাতদুষ্ট বলতে পারবেন না।
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৫:৫৭421798
  • আচ্চা রামমোহন নিয়ে আপনারা নির্মোহ ব কেন করেন না? লোকটা এক দুপুরে একটা গোটা পাঁঠা দিয়ে লাঞ্চ করত, কাউকে দিত না, এটা অন্যায় নয়? খেতে পারলেই সাবড়ে দিতে হবে? তার ওপর ৩ বার বিয়ে। এই পয়েন্টগুলোতে শুরু হোক।
  • সে | ১১ অক্টোবর ২০১৯ ১৫:৫২421797
  • ওটা “লে” নয় “সে” — টাইপো।
  • লে | ১১ অক্টোবর ২০১৯ ১৫:৫০421796
  • তাই তো দেখছি।
  • PT | ১১ অক্টোবর ২০১৯ ১৫:৪৭421795
  • তো এবার বিবেকানন্দর বদলে রবীন্দ্রনাথ?
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৫:২৮421794
  • সে তো উল্টো জানি। বলেছে এইটা টুকিচি, তারপর যেটা বানিয়েছে অরিজিনালের সঙ্গে তার মিল সামান্যই। অন্যের গান রবিবাবুর বলে চলছে এরম ২-১ টা থাকলে নির্ঘাত বুড়োর মনে ছিল না, অনিচ্ছাকৃত। নইলে এসব ভাঙাভুঙির ব্যাপারে খুবই অনেস্ট ছিল।

    সতীশচন্দ্রের ব্যাপারটা ডিটেলস জানিনা। একটু সংক্ষেপে বলুন। হোমিওপ্যাথি করত নিজে, কাজ হয়নি এরম কিছু নাকি? তখন সব বড় অ্যালোপ্যাথি ডাক্তারই ভুলভাল করত, ওনার নিজের বেলা অপারেশন করে তো কেস আরো গুবলেট হয়ে গেল, শুধু ওঁয়ারে দোষ দিলে হব্যা?
  • sm | ১১ অক্টোবর ২০১৯ ১৪:৩৮421793
  • রবীন্দ্রনাথ আবার কার গান টুকলি করলো?সুরের কথা বলছেন কি?
    সতীশ চন্দ্র এর মৃত্যুতে কি ভাবে দায়ী?
    মানে,সে রকম করে দেখলে ওনার পত্নী সহ নিকটাত্মীয় সবার মৃত্যুর জন্যই উনি দায়ী।
  • D | ১১ অক্টোবর ২০১৯ ১৪:৩১421792
  • রবীন্দ্রনাথের অবহেলায় সতীশচন্দ্রের মৃত্যু, অন্যের গান টুকে দেওয়া এসবের কি হবে?
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৪:০৭421791
  • হাহা, উনি ব্যব্সা বোঝেন দারুণ, তাই না এসব লেখেন? প্রতিদিন-এ তো পরপর বের করছিল, বঙ্কিম শরৎবাবু নিয়েও বোধায় ছিল, এক রবিবাবু দিয়ে আর কদ্দিন চলে? সিনেমাই বানিয়ে ফেলল সুইসাইড নোট বই থেকে। আজকালকার দিনে কিছুই না ওরম বন্ধুত্ব, ওরম একজন লেখা প্রথম শোনা বা গান কম্পোজ করে প্রথম তাকে গেয়ে শোনানো দিদিস্থানীয়া কেউ থাকেই। কাদম্বরী খুবই বেস্ট ফ্রেন্ড টাইপ ছিলেন। মেয়েরা এমনিতেই সিন্সিয়ার পাঠিকা বা শ্রোতা হয় আমি নিজে যা দেখেছি। বন্ধুরা খিল্লি মারে আর দাদারা তো ধুর কে এসব শোনে তুই আমারটা শুনিস এরম টাইপ হয়।
  • PT | ১১ অক্টোবর ২০১৯ ১৪:০৬421790
  • "গত মার্চের হিসেব অনুযায়ী, শুধু স্টেট ব্যাঙ্কই ২২০ জন ঋণ খেলাপীর মোট ৭৬,০০০ কোটি টাকা অনাদায়ি ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে। "
    https://www.anandabazar.com/business/sbi-written-off-their-76000-crores-of-bad-loans-1.1056868
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৩:৫৯421789
  • রঞ্জন বাবু কে ভালো ডাক্তার দেখানো দরকার। সাইকোলজিস্ট
  • S | ১১ অক্টোবর ২০১৯ ১৩:৩৬421788
  • ইরানের তেলবাহী জাহাজের উপরে দুটো মিসাইল ফেললো সৌদি।
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৩:৩৫421787
  • চাপ মানে তো ঐ কাদম্বরী আর ভিক্টোরিয়া ওকাম্পো। আর আরো আগে আন্না তড়খড়। তা সেসব তো রঞ্জন বন্দ্যো চাটমশলা বানালেন চিরকাল। পচে গেছে তো। আমি তো ওনাদের লেখা আর গানের প্রেরণা ছাড়া কিছু ভাবতেই পারলাম না কোনোকালে। সমমনস্ক বান্ধবী। ওর চেয়ে আরো বাজে চাপ আরো বহু লোকের আছে, সেসব ঘাঁটলে আরো রসালো হবে। কেউ করুন না ! কী এক বুড়োকে নিয়ে এক প্যাঁচাল, ধুর।
  • sei | ১১ অক্টোবর ২০১৯ ১৩:২৭421786
  • দেবব্রত বাবুকে লিখতে অনুরোধ করা হোক। উনি এদিক ওদিক খামচা মেরে প্রমান করেই ছাড়বেন যে বঙ্গদেশে চারুবাবু এবং সরোজবাবুর আগে ও পরে কোনো বুদ্ধিজীবী/দার্শনিক/সমাজ সংস্কারক আবির্ভূত হন নি।বাকি সবাই হয় জোচ্চোর নয় মুনাফাখোর নয়তো বুর্জোয়া মুৎসুদ্দি।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৩:২৫421785
  • দুষ্টু লোকে বলে রবি দার ব্যক্তিগত জীবনে বেশ কিছু চাপ আছে।

    তাহলে??
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৩:১৮421784
  • মোটামুটি ১৮৮৩-১৯০২ এই ওনার টাইমলাইন। ১১৭-১৩৬। হল?
  • S | ১১ অক্টোবর ২০১৯ ১৩:১৪421783
  • ১৫০-১৬০ বছর?
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৩:১২421782
  • এতকালের জানাবোঝা, ঐ ঐ বক্তব্য সমেত বিবুদাকে আমি জ্যৈষ্ঠ মাসের সূর্য বলে মানি। অত সোজা না ওনার মুখে ছাই দিয়ে আসা হাউইয়ের মত। সে তার পিছু পিছু ফিরেই আসে।
  • Kaju | ১১ অক্টোবর ২০১৯ ১৩:১০421781
  • ডিসি-র Date:11 Oct 2019 -- 10:45 AM-এ বড় করে ক। ১৫০-১৬০ বছর আগের পুরনো কাসুন্দি ঘাঁটা আর ভাল লাগে না। আমার কাছে পরমহংসদেব একজন বিশাল বড় দার্শনিক, যিনি জটিল গভীর তত্ত্বকে সহজ গল্পে আমার ৬-৭ বছর বয়সেই বুঝিয়ে ছেড়েছেন। এটুকুই যথেষ্ট আমার জন্যে। বিবুদা দৃপ্ত এভার-ইয়াং ম্যান, দাদার মত ফলো করি, ওনার কর্মযোগী জীবনই আমি দেখব, কোথায় পড়াশুনো নিয়ে কী ঢপ দিয়েছেন, কিছু ভুলভাল কথা বলেছেন কি বলেন নি, সেটা বুঝতে সেই সময়ে যেতে হয়, অত সাধ্য নেই আমাদের কারুরই। সবাই তো আর রবিবাবু নন যে শান্ত সমাহিত ইমেজে অনেকাংশেই সহমত হওয়া বক্তব্য রেখে যাবেন আজীবন। ভুল কথা থাকতেই পারে বিবুদার, তাতে ওনার সামগ্রিক জীবনদর্শন, কাজ সব তুচ্ছ হয়ে যায় না। এসব আমরা আগেই শুনেছি, নতুন নয়, এক লেবু আর কচলাতে হলে টইতে লেখা হোক।
  • S | ১১ অক্টোবর ২০১৯ ১৩:০৩421780
  • বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতে কোনও কারণ ছাড়াই জাদেজাকে না নেওয়ার জন্য এখন পারলেই ওকে সুযোগ দেয়।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১৩:০১421779
  • এইখানে দেখুন ঋদ্ধিমানের আগে জাদেজা কে নামিয়ে দিল।

    অথচ রান সবে
    ৩৯৪।

    রোহিত তো সবে চান্স পেল। ময়াঙ্কের দ্বিতীয় সিরিজ৷ এক্ষুনি বলা চাপ। তবে ময়াঙ্ক বড় রেসের ঘোড়া।

    ডিফেন্স আর অ্যাটাকিং ক্রিকেটেের
    চমৎকার মিশেল। খারাপ বলের জন্য অপেক্ষা করে।

    টেম্পারামেন্ট ও দারুণ। গেঁজে না গেলে অনেক দূর যাবে।
  • S | ১১ অক্টোবর ২০১৯ ১২:৩৮421778
  • এইটা দেখুন।
  • Amit | ১১ অক্টোবর ২০১৯ ১২:৩৩421777
  • তবে রোহিত- মায়ানক ওপেনিং জুটি যদি ঠিকঠাক দাড়িয়ে যায়, দু বছর পরে লোকে শচীন সেহয়াগ কে ভুলে যাবে। দুটোই সলিড খেলোয়াড।
  • | ১১ অক্টোবর ২০১৯ ১১:৫৫421776
  • ডিসি,

    ইন্টারেস্টিং লিঙ্ক
  • | ১১ অক্টোবর ২০১৯ ১১:৫১421774
  • কোহলি + শাস্ত্রীী এই জুড়ি ভাঙা দরকার।

    আসলে বাকি দল গুলোও একটু বেশী দুর্বল।

    আর এইরকম মারকাটারি পারফরম্যান্স এর পরে ফাঁকফোকর গুলো নিয়ে লোকে কী বা বলবে??
  • Amit | ১১ অক্টোবর ২০১৯ ১১:৫১421775
  • সেটাই। যতদিন ভালো প্লেয়ার থাকে, ততদিন কিস্যু ম্যাটার করে না, যাই হোক ক্লিক করে যাবে।

    তবে ওয়ার্ল্ড কাপ টা বড্ডো হাত ছাড়া হলো এবার, ভালো টিম ছিল, দারুন খেলছিল। জাস্ট একটা ক্রিটিকাল ম্যাচে ব্যাটিং ছড়ালো, তাতেই আউট।
  • S | ১১ অক্টোবর ২০১৯ ১১:৪৯421773
  • ইন্ডিয়ান টীম যে প্রিসিশানের সাথে ব্যাটিং বোলিং করে, তার সাথে এইধরনের কাপ্তানি খুবই বেমানান।
  • S | ১১ অক্টোবর ২০১৯ ১১:৪৬421772
  • টীম সিলেকশান থেকে বোলিং চেন্জ কোনওকিছুরই মাথামুন্ডু পাইনা। ডিক্লেয়ার করা না করার মধ্যেও প্রচুর গলদ রয়েছে। নেহাত দারুন টীম, তাই প্রচুর ট্যাকটিকাল মিসটেক করেও সব ম্যাচই জেতে। একইসঙ্গে এইরকম ব্যাটিং-বোলিং লাইনাপ আর কোনও ক্যাপ্টেন পায়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত