এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bayes | ১০ অক্টোবর ২০১৯ ০২:০৫421620
  • আহা তোমার তো নেহাত ই কাঁচা বয়েস।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০২:০৪421619
  • আলেক্জান্ডার দ্য গ্রেটের পথ নেওয়া আরকি। সে তো সহজ কথা নয়।
  • S | ১০ অক্টোবর ২০১৯ ০১:৫৮421618
  • আমার খুব ইচ্ছে ছিল কম বয়সে মারা যাওয়ার। সে বুঝি আর হইলো না।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০১:৫০421617
  • রাজাগোপাল কী বললেন? নেটপূর্ব যুগে লোকে টের পাবে না ভেবে গাঁজাখুরি লিখেছিলেন? তারপরে নেটযুগে এসে ফেঁসে গেলেন? সব ফর্দাফাঁই? ঃ-)
  • T | ১০ অক্টোবর ২০১৯ ০১:৪৮421616
  • ওরেঃ, এইটা খুবই কাজের কাজ হয়েচে।
  • ? | ১০ অক্টোবর ২০১৯ ০১:৪১421615
  • রাজাগোপাল চট্টোপাধ্যায়ের সাথে আজ ফোনে কথা হল। কাল ডিটেল লিখছি।

    অর্জুন যদি শঙ্করীপ্রসাদ বসু ও মেরী লুইস বার্ক এর খন্ডগুলি পড়া শেষ না করে নিজের ধারণা লিখে যেতে থাকেন, তবে আমরা অর্জুনের ধারণা গঠনের জন্য উক্ত বইগুলির পাঠ শেষ হওয়া পর্যন্ত মিনিময় না করে অপেক্ষা করব।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০১:৩৮421614
  • দুর্গাপ্রতিমা (অন্য সব প্রতিমাও) জলে না ফেলে দেবার আন্দোলন করি আসুন। বিদেশে তো নির্ঘাৎ বিসর্জন হয় না, অন্য কোনো ব্যবস্থা হয়। স্টোরেজে রেখে দেওয়া হয়, বা অন্য কিছু করা হয়।
    যেকোনো জলাধার ও জলপ্রবাহ রক্ষা করা ও শুদ্ধ রাখা প্রয়োজন। নদী, পুকুর, দিঘি, হ্রদ সব।
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০১:৩০421612
  • Good Night
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০১:৩০421613
  • Good to see some people back in their full form. ঃ-)

    ঊদ ণিঘ্ত
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০১:২৯421611
  • এস এম, বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনও। অল্প বয়সে মারা গেছিলেন টিবিতে আক্রান্ত হয়ে।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০১:২৭421610
  • বড়েস, সেই যে একটা গান আছে না, "আমি কোন্‌ পথে যে চলি/ কোন্‌ কথা যে বলি/ সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি" ?
    ঃ-)
  • gumnaami | ১০ অক্টোবর ২০১৯ ০১:২২421609
  • আচ্ছা এই বাজারে গুমনামী বাবার কোন রিপোর্ট নেই? কেউ দেখলো কি না, ক্যামোন হল, ক্যামন ব্যবসা কচ্চে ইত্যাদি? কিংবা অন্য সব পুজোর মুভি?
  • tufaan | ১০ অক্টোবর ২০১৯ ০১:১৭421608
  • ব্যপাটা উল্টো।
    তুফান থামিয়েছেন বলে বাণীতে ভেসেছেন।
  • T | ১০ অক্টোবর ২০১৯ ০১:১৪421607
  • বাণী ফলো করুন। ঃ))
  • S | ১০ অক্টোবর ২০১৯ ০১:০১421606
  • বিবেকানন্দ নিয়ে এইসব ঘাঁটাঘাঁটিতে আমরা যারা নিয়মিত ভাটের পাতায় তুফান তুলি, তারা প্রবল চুপসে গেছি। মানে কোনদিকে যে যাই, ঠিক ঠাওর করতে পারছিনা। ঃ))
  • sm | ১০ অক্টোবর ২০১৯ ০০:৫৭421605
  • বিবেকানন্দ খাবার দাবার ব্যাপারে একটু অসংযমী ছিলেন।ওনার ডাইয়াবেটিস রোগ ছিলো।
    যেহেতু অল্প বয়সে মারা গেছেন,তাই ধরে নেওয়া যায়,যুবক অবস্থায় এই রোগ তাঁকে ধরেছিল।
    এই সময় ওষুধ পত্রও কিছু ছিলো না।শরীর তো ভাঙবেই।
    ঠিক যেমন কিটস মারা গেছেন পঁচিশ বছর বয়সে, টিবি তে ভুগে।
  • ঘনশ্যাম পাণ্ডে | ১০ অক্টোবর ২০১৯ ০০:৪৩421604
  • ইনাকে নিয়েই বরং এক্টু আলোচনা হক, দেখা যাক উনি কার কার বুকে বসে দাড়ি উপড়েছেন!
  • aaluchaanaa | ১০ অক্টোবর ২০১৯ ০০:৩৮421603
  • এটা নিয়েও গভীর তর্ক দর্কার - বিবুদা বাঙ্গালিকে শরীরচর্চার বাণী দিলেন আর নিজে অখাদ্য কুখাদ্য গিলে শরীরের যত্ন না নিয়ে অল্প বয়সে পটকে গেলেন! কি বাতেলাবাজরে ভাই, কি বলব!
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০০:৩৫421602
  • বিবেকানন্দ, রবীন্দ্রনাথের আগে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেয়েছেন। তিনি নিজের দ্বারা যতটা না হোক, তাঁর ওয়েস্টার্ন অ্যাকোয়ানটেইন্স দ্বারা একটা জায়গা অবশ্যই পেয়েছিলেন যার দরুন ফরাসী নোবেল লরিয়েটের উৎসাহের কেন্দ্রবিন্দু হওয়া ইত্যাদি।

    @আতোজ, ভারতবর্ষে এই রকম বিশাল প্রতিষ্ঠান একটি নয়, একাধিক রয়েছে। স্বামীনারায়ণ সম্প্রদায়ের ঘনশ্যাম পাণ্ডে রামমোহন রায়ের সমসাময়িক ছিলেন।
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০০:২৭421601
  • @sm বিবেকানন্দ সম্পর্কে 'তৎকালীন যুগে কোন বিখ্যাত ব্যক্তি/ব্যক্তিরা ওনার ঝেড়ে নিন্দে করেছেন' স্বীকার করতে একটুও অসুবিধে নেই, এই মুহূর্তে আমার কাছে তার রেফারেন্স নেই। খুল্লেআম এসব কেউ করে! এগুলো অতি সুক্ষভাবে 'ইন-বিটুউন-দ্য-লাইন' বের করতে হয়।

    বিবেকানন্দ'র (full-blooded) masculine personality সেই সময়ের ভারতবর্ষে প্রতীকস্বরূপ ছিল। এমন একটা ব্যক্তিত্ব যাকে সবাই প্রাচ্যে, পাশ্চাত্যে চেনে। তাই উনি প্রতীকস্বরূপ ব্যবহৃত হয়েছেন। এই কোটগুলো কোন সময়ে করা হয়েছে সেই সময়টা দেখতে হবে তো।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০০:১৬421600
  • মাত্র ওই কয়েক বছরের এত কিছুই করে গেলেন যে একশো বছরের বেশি পরেও আমরা হাউমাউখাউ করে পাতার পর পাতা "আলোচনা" করে যাচ্ছি, দিনের পর দিন। নইলে কে একটি কথাও খরচ করত?
    এমন বিশাল প্রতিষ্ঠান তৈরী করে গেলেন যে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ কেবলই সেইদিকে যাচ্ছে। এমন কিছু তারা পাচ্ছে যা আর কোনোখানে পায় নি। সেই গানের মতন,"দিতেছ দান দিবস বিভাবরী"
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০০:১০421599
  • ১৮৯৭ এ চার বছর বিদেশবাসের পরে দেশে এলেন। তারপর পুরো ৫ বছরও জীবিত ছিলেন না।
    প্রতিষ্ঠা করলেন সংঘ। দু বছরের মধ্যে প্রায় ছ মাসাধিক কালের জন্যে দ্বিতীয়বার বিদেশ সফরে গেলেন। এর মধ্যে সত্যিই কি কি করে উঠলেন ?
  • Atoz | ১০ অক্টোবর ২০১৯ ০০:০৮421598
  • তারাপদ রায়ের সেই কথাটাই মনে পড়ে। উনি বলেছিলেন "দেখুন যদি আমি বলি সেদিন রাজ্যপাল আমায় ডেকেছিলেন সকালে ওঁর সঙ্গে চা খেতে, তাহলে কেউ বিশ্বাস করবে না। কিন্তু যদি বলি, রাজ্যপাল আমায় থাপ্পড় মেরেছিলেন, তাহলে সবাই হাইফাই করে লাফিয়ে উঠবে, বটেই তো বটেই তো বলে। "
    (পুরোপুরি আক্ষরিক কোট না, কিন্তু তারাপদ বাবুর বক্তব্যটা এরকমই ছিল)
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০০:০৬421597
  • বিবেকানন্দ ছিলেন আর্যাবর্তে পরিপূর্ণ বিশ্বাসী। তাই ভুল কিছু বলেছি বলে মনে করিনা। আমি কোথায় ভুল সেটা ঠিক মত ব্যাখ্যা না করলে ধারণা বদলানো সম্ভব নয়।
  • vari aasharjya to | ১০ অক্টোবর ২০১৯ ০০:০৩421595
  • "সমাজ সংস্কার কি ভাবে করলেন? অ্যান্টি- কলোনিয়াল সংগ্রামে নিজের থেকে কি ভূমিকা নিলেন? শুধু 'আমরা পরাধীন' বলে চেঁচিয়ে গেলেই হল?"
    একটু ঘাঁটাঘাটি করলে এসবের উত্তর ও বেড়িয়ে আসে - সে ছোকরার কাজ কি ছিল, কেন সবাইকে ঠেলে ঠেলে ব্রিটিশদের বোম মারতে পাথায় নি, ঠিক কি কাজ করেছে, কেন করেছে আর কেন কর্তে চেয়েছে!
    মালটা বাতেলাবাজ জোচ্ছোর ছিল সেটা প্রমানের চেয়ে হয়্ত বেটার ইউস অফ টাইম হবে!
  • sm | ১০ অক্টোবর ২০১৯ ০০:০৩421596
  • একজন বিখ্যাত ব্যক্তি যখন কাউকে প্রশংসা করে লিখছেন বা স্বীকার করছেন আমি বিবেকানন্দ এর বাণীতে উদ্বুদ্ধ; তখন কিছুটা দাম তো দিতেই হয়।
    আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, ওই সময় সুভাষ ছাড়া কেউ প্রশংসা করেছিলেন কিনা আর জাতীয়তাবাদ এর ক্ষেত্রে ওনার কি ভূমিকা ছিল?
    আমি যথাসাধ্য উত্তর দিয়েছি।
    আপনি এবার আমার করা প্রশ্নের উত্তর দিন।
    তৎকালীন যুগে কোন বিখ্যাত ব্যক্তি/ব্যক্তিরা ওনার ঝেড়ে নিন্দে করেছেন ?ইটা খুব জরুরি, কারণ এতে টাকার উল্টো পিঠ দেখা যাবে।
  • অর্জুন | ১০ অক্টোবর ২০১৯ ০০:০১421594
  • আমি 'বড়লোক বা বড়লোক বাড়ির ছেলে' এই সব ধারণা অঙ্কুরেই বিনাশ হলে উভয় পক্ষের মঙ্গল।
  • vari aasharja to | ০৯ অক্টোবর ২০১৯ ২৩:৫৭421593
  • "বিবেকানন্দ আদপে ছিলেন উচ্চবর্ণীয় মতাদর্শে বিশ্বাসী এবং খুব ট্র্যাডিশনল।"
  • অর্জুন | ০৯ অক্টোবর ২০১৯ ২৩:৫৩421592
  • @vaari aashorjyo to আরে মশাই, 'বাণী' র বিরুদ্ধেই তো বলে গেলাম। আমার সম্পর্কে কতঁ কিছুই ভাবেন! শেষমেশ ট্রাম্প। মতামতে মিলল না বলে এই আক্রমণ ? আমার কোন কথাটা 'বাণী' মনে হল?

    @sm এগুলো তো সব সার্টিফিকেট মার্কা কোট। খুব মূল্য কি আছে ওতে? সেই সময় এই বাণী বা প্রিচিং মেকানিজমগুলো খুব কাজে দিত। আমি তো জানি, আমরা সেই জায়গাটা থেকে অনেক দূর এগিয়ে এসেছি।

    শঙ্করাচার্যের সঙ্গে বিবেকানন্দ'র তুলনা করা একটি ঐতিহাসিক অবমূল্যায়ন।

    রবীন্দ্রনাথের মন্তব্যটি নিয়ে ঐতিহাসিক ভাবে নানা মত আছে (আপনিও স্বীকার করেছেন)। রবীন্দ্রনাথ ওইরকম সার্টিফিকেট মার্কা মতামত অনেককে দিয়েছেন যেমন সি আর দাশের উদ্দেশ্যে তাঁর মৃত্যুর পরে।

    শ্রী অরবিন্দ ও রাজাগোপালাচারির মত সুবিধেবাদী লোকেদের কথা কাউন্ট না করাই ভাল।
  • vaari aashorjyo to | ০৯ অক্টোবর ২০১৯ ২৩:৩০421591
  • আপনার গবেষনার বিষয় যখন নয় স্বীকারই কচ্চেন, তখ্ন চাট্টি বই আগে না ঘেঁটে বিগ্গের মত বাণী ঝাড়াটা কি বিবেচনাপ্রসূত কাজ হল?
    এমন জনতাকে লোকে কি বলে জানেন নিশ্চয়ই - হামবাগ, যেমতি শ্রীযুক্ত ট্রাম্প।
    অর্জুনসাহেব ও বোধায় ট্রাম্পের মত বড়লোক বা বড়লোক বাড়ির ছেলে, তাই ধরেই নিচ্ছেন সর্ব বিষয়ে বাণীদান উনার নৈতিক কর্তব্য।
    বি. দ্র. বড়লোক সর্বদা অর্থকরী বিষয়ক নয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত